Jamshed Ali Adarsha High School

Jamshed Ali Adarsha High School Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jamshed Ali Adarsha High School, Education, Muktagachha.

05/11/2025

জমশেদ আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এস এস সি পরীক্ষার্থীদের জানানো যাইতেছে যে তাদের নির্বাচনী পরীক্ষা আগামী ২৪-১১-২০২৫ ইং তারিখে শুরু হবে। উক্ত পরীক্ষায় অংশ গ্রহন না করলে এস এস সি (চুড়ান্ত) পরীক্ষায় অংশ গ্রহন করতে দেয়া হবে না। আরো উল্লেখ থাকে যে, ২০২৫ সালের এস এস সি পরীক্ষায় অংশ গ্রহন করে এক বা একাধিক বিষয়ে যারা অকৃতকার্য হয়েছে তাদেরকে বিদ্যালয়ে অনুস্ঠিত নির্বাচনী পরীক্ষায় অবশ্যই( ফেল করা বিষয়ে ) অংশ গ্রহন করতে হবে। যারা বিদ্যালয়ের নির্বাচনী পরীক্ষায় অংশ গ্রহন করবে না তারা এস এস সি পরীক্ষায়( বোর্ডের) অংশ গ্রহন করতে পারবে না। ৷ প্রধান শিক্ষক,জমশেদ আলী আদর্শ উচ্চ বিদ্যুালয়।

21/10/2025

জমশেদ আলী আদর্শ উচ্চ বিদ্যালয় এর সকল শিক্ষক,কর্মচারী ও ছাত্র ছাত্রীদের জানানো যাচ্ছে যে বিদ্যলয়ের ক্লাস আগামীকাল থেকে যথারীতি শুরু হবে। আর তাই যথাসময়ে বিদ্যালয়ের সকল শিক্ষক,কর্মচারী ও ছাত্র ছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
মো: শফিকুল ইসলাম , প্রধান শিক্ষক( ভারপ্রাপ্ত), জমশেদ আলী আদর্শ উচ্চ বিদ্যালয়,তারাটি,মুক্তাগাছা, ময়মনসিংহ।

26/08/2025

জমশেদ আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের সকল এস এস সি পরীক্ষারথীদের জনানো যাচ্ছে যে, তাদের pre-test. পরীক্ষা আগামী ০১-০৯-২০২৫ ইং তারিখ থেকে শুরু হবে। উক্ত ছাত্র ছাত্রীদের যথা সময়ে বিদ্যালয়ের সকল পাওনাদি পরিশোধ করে পরীক্ষায় অংশ গ্রহন করার জন্য নির্দেশ দেয়া হলো।এই পরীক্ষায় অংশ গ্রহন না করলে তাদেরকে নির্বাচনী পরীক্ষায় অংশ গ্রহন করতে দেয়া হবেনা।যারা ২০২৫ সালে এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হয়েছে তাদের ও এই পরীক্ষায় অংশ গ্রহন করতে হবে। অন্যথায় এস এস সি পরীক্ষায় অংশ গ্রহনের সুযোগ দেওয়া হবে না।
নির্দেেশ,দেলোয়ার হোসেন বকুল
সভাপতি,জমশেদ আলী আদর্শ উচ্চ বিদ্যালয় ও
প্রধান শিক্ষক উক্ত বিদ্যালয়।

08/06/2025

গ্রামীণ ঐতিহ্য 🥰
সংগৃহীত:
MH Shorif

05/06/2025

শিক্ষার্থীদের বন্ধুত্বের বন্ধন 🥰
সংগৃহীত
Rafsan Habib

26/05/2025

DU ৪৪৭
RU ৮৮
GST ১৭৭
জবি-ওয়েটিং
পড়াশোনা নিজের কাছে, নামকরা ব্যান্ডের স্কুলের প্রভাব এখানে খুবই কম। এমন রেজাল্ট হয়ে উঠুক জামশেদ আলীর প্রতিটি স্টুডেন্টের। স্কুলের পক্ষ থেকে সোহাগ'কে অভ্যর্থনা জানানো উচিত🥰

23/05/2025

শিক্ষার্থীদের স্মৃতিময় মুহুর্ত 🥰
ধন্যবাদ ফাহাদ কে,
এত্ত সুন্দর স্মৃতি ধারণ করার জন্যে

বি. দ্র. :
গ্রুপভিত্তিক প্রাক্তন/বর্তমান শিক্ষার্থীদের যেকোন সময়, যেকোন উৎসবমুখর কর্মসূচির স্থিরচিত্র/ছবি/ভিডিও/পোস্টের লিংক-

01760704278 (What’s app) নাম্বারে প্রেরণ করলে, সেগুলো প্রচার করতে সুবিধে হবে।

স্মাট কার্ড বিতরণ করা হবে। ২৪/৪/২০২৫ তারাটি ইউনিয়নবিতরণের কেন্দ্র: খামারের বাজার স্কুলেসংগৃহীত:MD Mohibullah এর ফেসবুক থ...
20/04/2025

স্মাট কার্ড বিতরণ করা হবে। ২৪/৪/২০২৫ তারাটি ইউনিয়ন

বিতরণের কেন্দ্র: খামারের বাজার স্কুলে

সংগৃহীত:
MD Mohibullah এর ফেসবুক থেকে নেওয়া

আলহামদুলিল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্তপজিশন ৮৮ তম❤️দোয়া চাই ,সামনে ঢাবির পরিক্ষা ,,এই কৃতিত্বের জন্য জমশেদ আ...
17/04/2025

আলহামদুলিল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত
পজিশন ৮৮ তম❤️
দোয়া চাই ,সামনে ঢাবির পরিক্ষা ,,

এই কৃতিত্বের জন্য জমশেদ আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের পক্ষ হতে
তোমাকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন।

চেষ্টা করলেই সব সম্ভব__
আজ, কাল অথবা পরশু_______
এমন গৌরবময় খবরের জন্য জমশেদ আলী আদর্শ উচ্চ বিদ্যালয় শিক্ষা পরিবার অপেক্ষায় থাকবে 💞

এসএসসি ব্যাচ 2025__শেষ স্কুল জীবন, এক অদ্ভুত অনুভূতির নাম। যেখানে আনন্দের সাথে মিশে থাকে দুঃখ, স্মৃতির সাথে মিশে থাকে বি...
09/04/2025

এসএসসি ব্যাচ 2025__
শেষ স্কুল জীবন, এক অদ্ভুত অনুভূতির নাম। যেখানে
আনন্দের সাথে মিশে থাকে দুঃখ, স্মৃতির সাথে মিশে থাকে বিদায়ের বেদনা। আজ যখন এই জীবনের শেষ দিনটি সামনে আসে, তখন যেন সময় থমকে দাঁড়ায়। মনে হয়, যে স্কুলের প্রাঙ্গণে দিন-রাত কাটিয়েছি, সেখানে আর কখনো ফিরব না।

এই স্কুল জীবনের প্রতিটি মুহূর্ত ছিল অমূল্য। বন্ধুদের সাথে হাসি-তামাশা, শিক্ষক-শিক্ষিকাদের নীরব নির্দেশনা, ক্লাসের অদ্ভুত উত্তেজনা—সবকিছুই যেন এক সুন্দর স্বপ্নের মতো। কিছু দিন আগেও যেখানে আমাদের ছোট ছোট আনন্দ ছিল, এখন সেখানে বিদায়ের অশ্রু আর স্মৃতির ছায়া।

যতটা সহজ মনে হতো, আসলে বিদায় নেওয়া ততটাই কঠিন। এই ছোট ছোট ছুটির ঘণ্টাগুলো, খেলাধুলা, গ্রুপ স্টাডি, পরীক্ষা, দুশ্চিন্তা, এবং সফলতার উল্লাস—সবই আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। আজ এই সব স্মৃতি একত্রিত হয়ে আমাদের চোখে জল এনে দেয়, কিন্তু জানি, এই সব স্মৃতিই আমাদের আগামী দিনের পথচলায় সাহস আর প্রেরণা হয়ে থাকবে।

স্কুল আমাদের শুধু বইয়ের শিক্ষা দেয়নি, বরং জীবনের গুরুত্বপূর্ণ পাঠও শিখিয়েছে। এখানে একে অপরকে সহায়তা, ভালোবাসা, সহিষ্ণুতা এবং বন্ধুত্বের মুল্য আমরা শিখেছি। এই স্কুল আমাদের শক্তি দিয়েছে, আমাদের আগামী জীবনে এগিয়ে যাওয়ার ক্ষমতা দিয়েছে।

শেষ স্কুল জীবনের এই মুহূর্তে আমি বলতে চাই, বিদায় নয়, এটা একটা নতুন শুরুর শুরু। এই স্কুলের স্মৃতিগুলি আমাদের সঙ্গে চিরকাল থাকবে। প্রতিটি পরীক্ষার ফল, প্রতিটি সাফল্য, প্রতিটি বিপর্যয়—সবই আমাদের জীবনের অংশ হয়ে থাকবে।

আমার প্রিয় কলিজার মানুষ গুলো তুমাদের অনেক মিস করবো 🥹🥲/ আরও মিস করবো আমার প্রিয় স্কুল জমশেদ আলী আদর্শ হাই স্কুল কে 🥲 ! মিস করবো সার ম্যাম আপনাদেরকে 🥲
১০ বছরের স্কুল লাইফ টা শেষ হলো আমাদের
এইত কিছু দিন আগেই তদের সাথে এক সাথে হাশি ঠাট্টা মারামারি কতই না কিছু করেছি কিন্তু ওই দিন গুলা আর ফিরে পাবো না কাঁধে কাঁধ রেখে তাদের সাথে চলা! তোদের সাথে খেলাধুলা কিছু না কিছু কিছু না কিছু হলো স্যারদের কাছে বিচার দেওয়া এই দিন গুলো আর ফিরে পামু না 🥲🥲🥲
ভালো থাকিস আমার প্রিয় কলিজার মানুষ গুলো
আল্লাহ আমার কলিজার মানুষ গুলোকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো 🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲

ধন্যবাদ স্কুল, ধন্যবাদ শিক্ষকরাও, আর ধন্যবাদ আমার প্রিয় বন্ধুরা। আশা করি, আমরা যেখানে যাই না কেন, আমাদের সম্পর্কের বন্ধন অবিচ্ছিন্ন থাকবে।

সংগৃহীত:
সিয়াম_ব্যাচ_২৫
শুভকামনা সকালের জন্যে

বি. দ্র. :
গ্রুপভিত্তিক প্রাক্তন/বর্তমান শিক্ষার্থীদের যেকোন সময়, যেকোন উৎসবমুখর কর্মসূচির স্থিরচিত্র/ছবি/ভিডিও/পোস্টের লিংক-

01760704278 (What’s app) নাম্বারে প্রেরণ করলে, সেগুলো প্রচার করতে সুবিধে হবে।

Address

Muktagachha

Telephone

+8801724064963

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jamshed Ali Adarsha High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Jamshed Ali Adarsha High School:

Shortcuts

Share

Category