Sagornal High School - সোনালী অতীত

Sagornal High School - সোনালী অতীত Secondary school, Juri, Moulvibazar, Bangladesh Sagornal High School established 1976 in Sagornal, Juri, Moulvibazar. We are really proud of our school.

কার কার মনে আছে?
04/01/2026

কার কার মনে আছে?

01/01/2026

প্রিয় স্কুলের সকল সাবেক ও বর্তমান সম্মানিত
শিক্ষকবৃন্দ আর শিক্ষার্থীরা নতুন বছরে আপনাদের সবার জীবনে আসুক আনন্দ, সুস্বাস্থ্য আর সাফল্য।

পুরনো স্মৃতির উষ্ণতায় ভর করে নতুন বছর হোক আমাদের সবার জন্য আরও সুন্দর ও অর্থবহ।

শুভ নববর্ষ !

গল্পটির নাম বলুন তো ?
19/10/2025

গল্পটির নাম বলুন তো ?

03/02/2025

প্রিয় ছায়াদ স‍্যারের সাথে কিছু অনানুষ্ঠানিক আলাপচারিতা । ধারাবাহিকভাবে অন‍্য স‍্যারদের আলাপও শেয়ার করা হবে ।

05/12/2024

তিন প্রজন্মের মিলনমেলায় সবাই কে স্বাগত

অতীতের স্মৃতিতে, মিলছি আবার একসাথে । ২৫শে ডিসেম্বর প্রিয় শিক্ষকবৃন্দ আর প্রিয় সহপাঠীদের নিয়ে উৎসবমুখর হয়ে উঠুক প্রানের ...
03/12/2024

অতীতের স্মৃতিতে, মিলছি আবার একসাথে ।
২৫শে ডিসেম্বর প্রিয় শিক্ষকবৃন্দ আর প্রিয় সহপাঠীদের নিয়ে উৎসবমুখর হয়ে উঠুক প্রানের বিদ‍্যাপিঠ । আজই রেজিস্ট্রেশন করুন । লিংক কমেন্টে ।

প্রিয় ভাই বোনেরা, আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, ২৫শে ডিসেম্বরের মিলনমেলার প্রস্তুতি চুড়ান্তের দিকেই আমরা চলে এসেছি । আ...
30/11/2024

প্রিয় ভাই বোনেরা,

আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, ২৫শে ডিসেম্বরের মিলনমেলার প্রস্তুতি চুড়ান্তের দিকেই আমরা চলে এসেছি ।
আজ থেকে শুরু হবে সেই কাজ । আগ্রহী সকল ভাই বোনরা নিচের লিংকে গিয়ে নির্ধারিত বিকাশ নাম্বারে ৫০০ টাকা পরিশোধ করে গুগল ফরম টি পুরন করুন । মনে রাখবেন, ফি পরিশোধ না করে, ফরম পুরন করা যাবেনা ।
অনুষ্ঠানের সাজসজ্জা, আপ‍্যায়ন, পুরস্কার ও আমাদের সাবেক শিক্ষকদের সম্মাননার জন‍্য এই ফি দিয়ে আমাদের সকল খরচ মেটানো যাবেনা ।
আপনারা জেনে খুশি হবেন, কমিটির সবাই নির্ধারিত ফি পরিশোধ করার পাশাপাশি, সামর্থ্য অনুযায়ী বাড়তি ডোনেশনেরও প্রমিস করেছেন ।

আমরা মনে করি, এই অনুষ্ঠানটি শুধুমাত্র কমিটি মেম্বারদের দায়িত্ব নয় । এটি স্কুলের সবার । আপনারা আমাদের ডাকে সবসময়ই যেভাবে সাড়া দিয়েছেন, আমরা আশা করি অনুষ্ঠান সফল করতে সকল ধরনের সহযোগিতা শেষ পর্যন্ত আপনারা করে যাবেন ।

আপাতত, সবাই ফি পরিশোধ করে, ফরমটি পুরন করুন । নিয়মাবলী লিংকেই দেয়া ।

আমাদের বাকী কর্মসুচী নিয়ে শীঘ্রই আসছি ।

ততক্ষণ ভাল থাকুন ।
সমন্বয়কবৃন্দ

নিয়মাবলীঃ মনে রাখবেন, আপনি এই ফরমটি তখনই পুরন করবেন যখন আপনার বুকিং টাকা পরিশোধ করবেন । টাকা পরিশোধ করার আগে, এই ফর....

আজকের বিশ্ব শিক্ষক দিবসে আমাদের সকল শিক্ষকদের জানাই বিনম্র শ্রদ্ধা ।
05/10/2024

আজকের বিশ্ব শিক্ষক দিবসে আমাদের সকল শিক্ষকদের জানাই বিনম্র শ্রদ্ধা ।

৯০ দশকের পাঠ্যবই !কার কার মনে আছে ?কোন স্মৃতিটা মনে পড়ে ?
02/09/2024

৯০ দশকের পাঠ্যবই !
কার কার মনে আছে ?
কোন স্মৃতিটা মনে পড়ে ?

শ্রদ্ধেয় প্রিয় শিক্ষক, জনাব আবুল ইসলাম স্যার । সম্মাননা পুরস্কার গ্রহন করছেন । বয়স ও অসুস্থতার কারনে ঠিকমত কথা বলতে পার...
04/05/2024

শ্রদ্ধেয় প্রিয় শিক্ষক, জনাব আবুল ইসলাম স্যার ।
সম্মাননা পুরস্কার গ্রহন করছেন ।
বয়স ও অসুস্থতার কারনে ঠিকমত কথা বলতে পারেন না । কতদিন হল স্যারকে দেখিনা ।

16/02/2023

পৃথিবী ছেড়ে চলে যাওয়া, আমাদের প্রিয় মাওলানা আর নরেন্দ্র স্যারকে নিয়ে কিছু স্মৃতি ….
লিখেছেন সাবেক কিছু শিক্ষার্থীরা ।

Rahman Al Aziz
মৌলানা স্যার ছিলেন আমার প্রিয় স্যার দের মধ্যে অন্যতম।
দুজনের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা ।

Md Zoherul Islam
আমার শিক্ষক দুজনকে দেখে চলতি পথটা থেমে গিয়ে, অথিতের কথা মনে পড়লো।মনে পড়ছে আরও ছাত্র জীবনের ইতিহাস, দুজনেই অত্যান্ত ভাল ছিলেন।

মিঃ আমির (কুমিল্লা থেকে)
মৌলানা স্যার আমার প্রিয় একজন স্যার he was just awesome.. বাংলা এবং ইসলাম শিক্ষা গল্প করে করে এতো সুন্দর করে বুঝাতেন যে বাসায় গিয়ে না পড়লেও পরীক্ষায় নাম্বার পেতে কোনো প্রবলেম হতো না।
অনেক বছর পর স্যার এর মায়া ভরা মুখ টা দেখে খুব ভালো লাগলো। আল্লাহ উনাকে জান্নাতবাসী করুক।
নরেন্দ্র স্যার ছিলেন জাস্ট ব্রিলিয়ান্ট, ইংলিশ গ্রামার এর বস।
মিস করি স্কুল এর সকল স্যার দের, স্কুল জীবন এবং স্কুল ফ্রেন্ড দের..

Zaheda Akter Shuly (চট্রগ্রাম থেকে)
ধন্যবাদ জানাই সোনালী অতীতকে শ্রদ্ধেয় দুই স্যারকে স্মরন করিয়ে দেয়ার জন্য । দুইজনই খুবই ভালো মানুষ ছিলেন। নরেন্দ্র স্যারের কথা কি বলবো ইংরেজি যা শিখেছি সব উনার কাছ থেকেই যদিও হাতে খড়িটা আমার চাচা আবুল ইসলামের (হেড স্যার)কাছে। খুব ভোরে উনার বাড়িতে প্রাইভেট পড়তে যেতাম, আজও অই দিন গুলোর কথা মনে পড়ে। সবচেয়ে মজার বিষয় ছিল রমজান মাসে যখন আমরা বিকেলের দিকে প্রাইভেট পড়তাম তখন উনি আমাদের জন্য ইফতারের ব্যবস্থা করতেন। কারো হাতের লিখা সুন্দর না হলে বলতেন কি লিখেছ কাউয়ার ঠ্যাং বগলার ঠ্যাং🤣 আমার বাচ্চাদেরকে আমি এই গল্প শোনাই। উনার বড় ভাই ছিলেন আমার প্রাইমারি স্কুলের টিচার । দিপালী, আসমা, সুবির্মল ওদের কথা খুব মনে পড়ে । আমরা একসাথে স্যারের কাছে পড়তাম। কত যে দুষ্টামি করতাম তা আর নাইবা বললাম। সবাই ভালো থাকুক । মাওলানা স্যার আমাকে আনেক আদর করতেন নামাজের জন্য অনেক শাসন করতেন, এরকম টিচার পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উনাকে যেনো বেহেশত নসীব করেন।

Mousumi Afrin Jenny (ঢাকা থেকে)
Respected Norendro kumar singho..Amar priyo sir.. amar chacha respected Sayad Uddin er por amar priyo sir ..English Language er jonno sir er moto best teacher ami r paini .khuve hasi khusi akjon manush chilen sir ..amar steel mone ache ssc age test akta exm hoto jetate amar Language khuve poor marks ase maybe 35 ei rokom tokhon amake office room e headsir call koren oikhane chacha amar guardian bosa bt head Sir ke kono kotha bolar scopes na dia Norendro sir soja bollen amar mone hoi Mousumi ke kichu bolar proyojon nai o Language e 70 up marks pabe . Sir ei confidence amar proti ai ভালোবাসা ami ajibon mone rekhechi..steel ami akon o amar English medium pora doi bachha r Language nijei dekhi ..amar kids der marks jokhon Language e 98% dekhi tokhon amar sir ke chukhe vase ..sir jotodin beche chilen বড় ভাই mens Md Ashraf Hussan er kache amar khuj niten ami kmn achi ki korchi sob kichu ..amra akta chutto গ্রামে chutto akta স্কুল porasuna করেছি..amader somoy je sir ra chilen unara gold chilen ami aktu amar chacha r kothao bolbo Mathematics amon bagha teacher khuve birol .chacha kache jara maths korechen tara maths na bujar kono scopes chilo na ...akhane akta kotha bole rakhi ami Norendro sir er kache 3 months couching korechi fr Language and ja sikhechi ami ajo vulini..sir ke onek ভালোবাসি..amar khuve bad luck sir er chole jaoyar khobor ta onek pore peyechi..স্যার jekhane achen apni onek valo thakben apnake ajibon mone rakhbo আমার family friends sobai amar sir ke chine.. maulana sir ke khuve voy kortam bt sir onek ador korten Allah unake jannat basi korun ..
( This is simply my opinion and my words for my dear Sir and I pray that none of you perceive this in the wrong manner as showing off is the last thing on my mind.)

অনিমেষ সিংহ (অস্ট্রেলিয়া থেকে)
মাওলানা স্যার: উনাকে আমি মোল্লা স্যার বলেই চিনতাম (এই তালিকায় আমি হয়তো একা নই) । তখন ভাবতাম এটাই উনার নাম । ক্লাস eight এর মাঝামাঝি সময়ে এসে উনার নাম জানলাম, যথারীতি আমি অবাক হয়েছিলাম । প্রায় আড়াই বৎসর পর ! স্যার তখন আমাদের বাংলা পড়াতেন । আমার ব্যক্তিগত জীবনে উনার অবদান অপরিসীম । স্যারের ক্লাসে সবসময়ই থাকতো একটা আধ্যাত্মিকতার প্রভাব ।

হযরত মোহাম্মদের গল্প উনার ক্লাস থেকেই শুনা । আর তার অসাধারণ ভঙ্গীতে করা মক্কা-মদিনার বর্ননা । ফেরাউনদের কাহিনী, মিশরের পিরামিড, হযরত আলীর ইতিহাস, সেই বিখ্যাত ব্যাখ্যা "ওদের জ্ঞান দাও প্রভু, ওদের ক্ষমা করো", সেই বুড়ি মায়ের গল্প, যিনি মোহাম্মদের রাস্তায় ময়লা-আবর্জনা ফেলতেন, সেই ছোট্ট বালকের চিনি খেতে তার বাবার বারণ, ইত্যাদি, ইত্যাদি, ইত্যাদি । আরো অনেক কিছু মনে পড়ে যা আজ আর বর্ননা করছিনা । কয়েকটা উল্লেখযোগ্য শিক্ষা যা আজও আমার মনে উজ্জ্বল হয়ে ভাসে-

১) স্যারের একটা বিশ্লেষণাত্মক উদাহরণ "আল্লাহ সব দেখেন" - অন্ধকার ঘরে আমার বই, খাতা, কলম, হাত, পা কিছুই দেখতে পাইনা, কিন্তু আল্লাহ সবকিছুই দেখতে পান ।

২) "কর্মব্যস্ত দিন শেষে নিজের ভালো মন্দ কাজের হিসাব রাখা"- তিনি প্রায় ক্লাসে বলতেন রাতে ঘুমানোর আগে আমাদের কাজের হিসাব রাখতে, যাতে করে আমরা বুঝতে পারব আমাদের আসল মানসিকতা ।
(বর্তমান যুগে financial guru, motivational speakers, management guru, etc প্রায় একই কথাই bole) । স্যারের বহু অমূল্য শিক্ষার মধ্যে এই দুটি শিক্ষা আমাকে, আজকের আমি হতে খুব তাৎপর্যপূর্ণ অবদান রেখেছে ।

নরেন্দ্র স্যার: কুলাউড়া থানার মধ্যে ইংলিশ teacher মানেই নরেন্দ্র স্যার । এত ভালোবাসেন তিনি এই ইংলিশ গ্রামার পড়াতে । পড়াতে পড়াতে স্যারের চোখ ভিজে যেতো, জিহ্বা আটকে যেতো, কিন্তু একটা দিব্য আনন্দ নিয়ে গ্রামার পড়াতেন । ইংলিশ গ্রামারের মৌলিক কয়েকটা নিয়ম যা আর কেউ কোথাও পড়ায় না । তার মধ্যে উল্লেখযোগ্য হলো GERUND Verb, narration, voice change, third person singular number এর সাথে S অথবা ES যুক্ত হয়, ইত্যাদি । তাঁর কাছে English grammar ছিল, Thomas Alva Edison এর বৈদ্যুতিক বাতি তৈরি করার মতো । মানে ভালোবাসা অফুরন্ত ।

আজও এই বিদেশের মাটিতে, ইংরেজী ভাষীদের দেশে, অনেকে comment করে, "আপনি ইংলিশ গ্রামার কোথায় শিখেছেন?" আমি বলি আমাদের দেশে, হাই স্কুলে। তারা বলে, আমাদের ছেলে মেয়েরা শুধু ইংলিশ বলতে পারে, কিন্তু অধিকাংশই গ্রামার মেনে কথা বলে না, অথবা গ্রামার জানে না।

আফসোস, স্যার খুব অল্প বয়সে চলে গেলেন!

Address

Sagornal
Moulvi Bazar
3251

Telephone

+8801732551997

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sagornal High School - সোনালী অতীত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category