Boruna Hajipur Muhammadia Latifia Dakhil Madrasah

Boruna Hajipur Muhammadia Latifia Dakhil Madrasah This is an official fan page of Boruna Hajipur Muhammadia Lotifia Dakhil Madrasah. so please like and invite other friends of this page.

10/08/2026

আলহামদুলিল্লাহ!
দাখিল পরীক্ষা–২০২৬-এ আমাদের মাদরাসার পাসের হার ৭০%।
সফল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। 🌹

আলহামদুলিল্লাহ! আমাদের মাদরাসায় আধুনিক বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন।আইডিয়া সংস্থার আন্তরিক সহযোগিতায় আমাদের মাদ...
19/07/2026

আলহামদুলিল্লাহ! আমাদের মাদরাসায় আধুনিক বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন।

আইডিয়া সংস্থার আন্তরিক সহযোগিতায় আমাদের মাদরাসায় একটি আধুনিক বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা স্থাপন করা হয়েছে।

এর মাধ্যমে এখন থেকে আমাদের মাদরাসার শিক্ষার্থীরা সহজেই নিরাপদ ও বিশুদ্ধ পানীয় পানি পান করতে পারবে, যা তাদের সুস্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলহামদুলিল্লাহ।দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট - বরুনা হাজীপুর মোহাম্মদিয়া লতিফিয়া দাখিল মাদরাসা শাখার রাবে ও খামি...
01/07/2026

আলহামদুলিল্লাহ।
দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট - বরুনা হাজীপুর মোহাম্মদিয়া লতিফিয়া দাখিল মাদরাসা শাখার রাবে ও খামিছ জামাতের ফলাফল:

রাবে জামাত:
মোট পরীক্ষার্থী ১৫ জন। এর মধ্যে ১৩ জন উত্তীর্ণ।
• ১ম বিভাগ: ৫ জন
• ২য় বিভাগ: ৬ জন
• ৩য় বিভাগ: ২ জন
খামিছ জামাত:
মোট পরীক্ষার্থী ১৯ জন। এর মধ্যে ১৪ জন উত্তীর্ণ।
• ১ম বিভাগ: ৬ জন
• ২য় বিভাগ: ৫ জন
• ৩য় বিভাগ: ৩ জন

মহান আল্লাহ তাআলা শিক্ষার্থীদের পবিত্র কুরআনুল কারীম শুদ্ধভাবে তিলাওয়াত করার তাওফীক দান করুন, ইলমে কিরাতে আরও পারদর্শী করে তুলুন, পবিত্র কুরআনের আলোয় তাদের জীবন আলোকিত করুন এবং কুরআনের খিদমত করার তাওফীক দান করুন। আমিন

আজ বরুনা হাজীপুর মোহাম্মদীয়া লতিফিয়া দাখিল মাদরাসার হিফয শাখার জন্য এক আবেগঘন দিন। আমাদের প্রিয় ও সম্মানিত শিক্ষক, হা...
26/06/2026

আজ বরুনা হাজীপুর মোহাম্মদীয়া লতিফিয়া দাখিল মাদরাসার হিফয শাখার জন্য এক আবেগঘন দিন। আমাদের প্রিয় ও সম্মানিত শিক্ষক, হাফেজ ফাহিমুল ইসলাম সাহেবের বিদায়ে ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের চোখ অশ্রুসিক্ত হয়ে উঠেছে।
একজন শিক্ষক শুধু পাঠদানই করেন না; তিনি আদব-আখলাক, কুরআনের প্রতি ভালোবাসা এবং সুন্দর চরিত্র গঠনের পথও দেখান। হাফেজ ফাহিমুল ইসলাম সাহেব তাঁর আন্তরিকতা, স্নেহ, ধৈর্য ও নিষ্ঠার মাধ্যমে অসংখ্য শিক্ষার্থীর হৃদয়ে স্থায়ী স্থান করে নিয়েছেন।
বিদায় মানেই সম্পর্কের সমাপ্তি নয়; বরং দোয়া, ভালোবাসা ও স্মৃতির এক নতুন অধ্যায়। মহান আল্লাহ তাআলা যেন হাফেজ সাহেবর ইলমে, আমলে ও জীবনে আরও বরকত দান করেন, তাঁকে উত্তম প্রতিদান দান করেন এবং তিনি যেখানেই থাকুন, কুরআনের খেদমতে আরও সফলতা দান করেন। আমীন।

২৬-০৬-২০২৬

আলহামদুলিল্লাহ আজ থেকে বরুনা হাজীপুর মোহাম্মদীয়া লতিফিয়া দাখিল মাদরাসার ইবতেদায়ী ১ম শ্রেণি থেকে দাখিল ১০ম শ্রেণি পর্যন্ত...
25/06/2026

আলহামদুলিল্লাহ
আজ থেকে বরুনা হাজীপুর মোহাম্মদীয়া লতিফিয়া দাখিল মাদরাসার ইবতেদায়ী ১ম শ্রেণি থেকে দাখিল ১০ম শ্রেণি পর্যন্ত সকল ছাত্র-ছাত্রীদের অর্ধ-বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে।
পরীক্ষায় অংশগ্রহণকারী সকল ছাত্র-ছাত্রীর জন্য রইল আন্তরিক শুভকামনা ও দোয়া।

সম্মানিত অভিভাবকবৃন্দ ও প্রিয় ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন দীর্ঘ ছুটি ...
13/06/2026

সম্মানিত অভিভাবকবৃন্দ ও প্রিয় ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন দীর্ঘ ছুটি শেষে আগামীকাল থেকে মাদরাসার সকল শ্রেণির পাঠদান যথারীতি শুরু হবে।
অতএব, সকল ছাত্র-ছাত্রীকে সময়মতো মাদরাসায় উপস্থিত থেকে নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

বরুনা হাজীপুর মোহাম্মদীয়া লতিফিয়া দাখিল মাদরাসা ও জামে মসজিদ
06/04/2026

বরুনা হাজীপুর মোহাম্মদীয়া লতিফিয়া দাখিল মাদরাসা ও জামে মসজিদ

দাখিল ৬ষ্ঠ শ্রেণির রেজিস্ট্রেশন সংক্রান্ত নোটিশবরুনা হাজীপুর মোহাম্মদীয়া লতিফিয়া দাখিল মাদরাসার দাখিল ৬ষ্ঠ শ্রেণিতে যেসক...
30/03/2026

দাখিল ৬ষ্ঠ শ্রেণির রেজিস্ট্রেশন সংক্রান্ত নোটিশ

বরুনা হাজীপুর মোহাম্মদীয়া লতিফিয়া দাখিল মাদরাসার দাখিল ৬ষ্ঠ শ্রেণিতে যেসকল ছাত্র-ছাত্রী এখনো রেজিস্ট্রেশন করতে পারেনি, তাদের রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি করে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত করা হয়েছে।

আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো।

আদেশক্রমে
সুপার
মোবাইল: 01799200825
বরুনা হাজীপুর মোহাম্মদীয়া লতিফিয়া দাখিল মাদরাসা

28/03/2026

এতদ্বারা বরুনা হাজীপুর মোহাম্মদিয়া লতিফিয়া দাখিল মাদরাসার সকল ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র রমজান মাস ও পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ বন্ধের পর আগামী ২৯ মার্চ, রোববার থেকে মাদরাসার শ্রেণি কার্যক্রম যথারীতি শুরু হবে, ইনশাআল্লাহ।
অতএব, সকল শিক্ষার্থীকে নির্ধারিত সময়ে মাদরাসায় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান করা হলো।

20/03/2026

আলহামদুলিল্লাহ 🌙
আগামীকাল পবিত্র ঈদুল ফিতরের জামাত
বরুনা হাজীপুর মোহাম্মদিয়া লতিফিয়া দাখিল মাদরাসা জামে মসজিদে
সকাল ৮:০০ টায় অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।
সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করা হচ্ছে।

Address

Boruna, Sreemongal, Moulvibazar
Moulvi Bazar
3211

Alerts

Be the first to know and let us send you an email when Boruna Hajipur Muhammadia Latifia Dakhil Madrasah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share