A C Laha Pilot High School

A C Laha Pilot High School এ.সি.লাহা পাইলট উচ্চবিদ্যালয় একটি ঐতি?

বাগেরহাট জেলার অন্তর্ভূক্ত মোরেলগঞ্জ পৌরসভার প্রান কেন্দ্রে অবস্থিত এ.সি.লাহা পাইলট উচ্চবিদ্যালয় একটি ঐতিহ্যবাহী এবং স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। সত্যচরণ লাহা এবং বিমল চরণ লাহা ১৯২৪সালে তাদের বাবা পরিদার অম্বিকা চরণ লাহার নামে এ বিদ্যাপিঠটি স্থাপন করেন। ১৯২৫ সালের ১৮ ডিসেম্বর প্রতিষ্ঠানটি Calcata University কর্তৃক স্বীকৃতি লাভ করে। বৃটিশ আমলে দক্ষিন জনপদের অশিক্ষিত তথা পিছিয়ে পড়া মানবগোষ্ঠিকে জ্ঞ

ানের আলো দানের লক্ষ্যে স্থাপিত এ বিদ্যালয়টি আজো সমহিমায় উদ্ভাসিত থেকে অত্র অঞ্চলের শিক্ষাদানে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। বর্তমানে বিদ্যালয়টিতে প্রায় ৯০০ শিক্ষার্থী অধ্যায়নরত।

Big shout out to my newest top fans! 💎 Nargis Akter Shompa
08/06/2024

Big shout out to my newest top fans! 💎 Nargis Akter Shompa

জীবন অনেক অনিশ্চিত। শৈশব কৈশোরে বেড়ে ওঠায় যে স্যারকে সব থেকে বেশি কাছে পেয়েছি আজ তাকে হারিয়ে ফেললাম।ইন্নালিল্লাহি ওয...
26/05/2024

জীবন অনেক অনিশ্চিত।
শৈশব কৈশোরে বেড়ে ওঠায় যে স্যারকে সব থেকে বেশি কাছে পেয়েছি আজ তাকে হারিয়ে ফেললাম।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আল্লাহ খলিল স্যারকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমিন।

13/07/2021

চিরনিদ্রায় বাবু জিতেন্দ্রনাথ স্যার। স্যারের মৃত্যুতে আমরা গভীর শোকাহত।

10/05/2020

এ সি লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ আবদুস সত্তার গতরাত ১০ ঘটিকার সময় খুলনা হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন। আমরা তাহার আত্নার মাগফিরাত কামনা করি। (আমিন)

বজ্রপাত থেকে বাঁচতে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর ২০টি জরুরি নির্দেশনা দিয়েছে।নির্দেশনাগুলো হলো-১. বজ্র...
30/04/2018

বজ্রপাত থেকে বাঁচতে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর ২০টি জরুরি নির্দেশনা দিয়েছে।

নির্দেশনাগুলো হলো-

১. বজ্রপাতের ও ঝড়ের সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির ধাতব রেলিং, পাইপ ইত্যাদি স্পর্শ করবেন না।

২. প্রতিটি বিল্ডিংয়ে বজ্র নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিত করুন।

৩. খোলাস্থানে অনেকে একত্রে থাকাকালীন বজ্রপাত শুরু হলে প্রত্যেকে ৫০ থেকে ১০০ ফুট দূরে দূরে সরে যান।

৪. কোনো বাড়িতে যদি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকে তাহলে সবাই এক কক্ষে না থেকে আলাদা আলাদা কক্ষে যান।

৫. খোলা জায়গায় কোনো বড় গাছের নিচে আশ্রয় নেয়া যাবে না। গাছ থেকে চার মিটার দূরে থাকতে হবে।

৬. ছেঁড়া বৈদ্যুতিক তার থেকে দূরে থাকতে হবে। বৈদ্যুতিক তারের নিচ থেকে নিরাপদ দূতত্বে থাকতে হবে।

৭. ক্ষয়ক্ষতি কমানোর জন্য বৈদ্যুতিক যন্ত্রপাতির প্লাগগুলো লাইন থেকে বিচ্ছিন্ন রাখতে হবে।

৮. বজ্রপাতে আহতদের বৈদ্যুতিক শকে মতো করেই চিকিৎসা দিতে হবে।

৯. এপ্রিল-জুন মাসে বজ্রপাত বেশি হয়। এই সময়ে আকাশে মেঘ দেখা গেলে ঘরে অবস্থান করুন।

১০. যত দ্রুত সম্ভব দালান বা কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন।

১১. বজ্রপাতের সময় বাড়িতে থাকলে জানালার কাছাকাছি বা বারান্দায় থাকবেন না এবং ঘরের ভেতরে বৈদ্যুতিক সরঞ্জাম থেকে দূরে থাকুন।

১২. ঘন-কালো মেঘ দেখা গেলে অতি জরুরি প্রয়োজনে রাবারের জুতা পরে বাইরে বের হতে পারেন।

১৩. উঁচু গাছপালা, বৈদ্যুতিক খুঁটি, তার, ধাতব খুঁটি ও মোবাইল টাওয়ার ইত্যাদি থেকে দূরে থাকুন।

১৪. বজ্রপাতের সময় জরুরি প্রয়োজনে প্লাস্টিক বা কাঠের হাতলযুক্ত ছাতা ব্যবহার করুন।

১৫. বজ্রপাতের সময় খোলা জায়গা, মাঠ বা উঁচু স্থানে থাকবেন না।

১৬. কালো মেঘ দেখা দিলে নদী, পুকুর, ডোবা, জলাশয় থেকে দূরে থাকুন।

১৭. বজ্রপাতের সময় শিশুদের খোলা মাঠে খেলাধুলা থেকে বিরত রাখুন এবং নিজেরাও বিরত থাকুন।

১৮. বজ্রপাতের সময় খোলা মাঠে থাকলে পায়ের আঙুলের ওপর ভর দিয়ে এবং কানে আঙুল দিয়ে মাথা নিচু করে বসে পড়ুন।

১৯. বজ্রপাতের সময় গাড়ির মধ্যে অবস্থান করলে, গাড়ির থাতব অংশের সঙ্গে শরীরের সংযোগ ঘটাবেন না। সম্ভব হলে গাড়িটিকে নিয়ে কোনো কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন।

২০. বজ্রপাতের সময় মাছ ধরা বন্ধ রেখে নৌকার ছাউনির নিচে অবস্থান করুন।

জে এস সি পরীক্ষা' ১৭ এর সকল পরীক্ষার্থীর জন্য রইলো শুভকামনা....
31/10/2017

জে এস সি পরীক্ষা' ১৭ এর সকল পরীক্ষার্থীর জন্য রইলো শুভকামনা....

04/05/2017

কৃতকার্য সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা। যারা কৃতকার্য হতে পারনি, Better luck next time.

শিক্ষকের মর্যাদা যেখানে সর্বোচ্চে থাকার কথা; বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা সম্পূর্ণ ভিন্ন। যেখানে মানুষ গড়ার কারিগর কে বার...
01/04/2017

শিক্ষকের মর্যাদা যেখানে সর্বোচ্চে থাকার কথা; বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা সম্পূর্ণ ভিন্ন। যেখানে মানুষ গড়ার কারিগর কে বার বার লাঞ্ছিত হতে হয় তাও আবার পুলিশের কাছে ।।

লাঞ্ছিত হওয়ার খাতায় এবার নাম উঠলো ি_লাহা_পাইলট_উচ্চ_বিদ্যালয় এর আমাদের ই প্রিয় শিক্ষক #ফারুখ স্যার এর।। পুলিশের এই বেপরোয়া আচরণ আর কত?

শুধু ঘাড় ধাক্কা আর থাপ্পড় মেরে ও খান্ত হয় নি। মিথ্যা মামলা করে ফাসানোর হুমকি দিয়েছে । এখন ব্যাপারটা ধামাচাপা দেয়ার জন্য চাপ প্রয়োগ করে স্যারের কাছ থেকে মুচলেকা নেয়া হয়েছে ।। এতে ছাত্রছাত্রীরা বিক্ষোভ করতে চাইলে তাতে ও বাধা দেওয়া হয়েছে ।

বিদ্যালয় কর্তৃপক্ষ ও নিজ স্বার্থে পুলিশের সাথে সহায়ক ভুমিকা পালন করেছে । এভাবে আর কত? আর কত শিক্ষক অবমাননা ও লাঞ্ছনার শিকার হবে?

তবে সকল এ সি লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্র যারা আছেন বা ছিলেন তাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা যে যার অবস্থান থেকে সোচ্চার হন। আমাদের অনেক বড় ভাই অনেক উচ্চ পর্যায়ে আছেন যারা চাইলে এই ওসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। শিক্ষক এর এমন অবমাননা আর সহ্য করা যায়না ।

সবাই মিলে চাইলে এবং ওই ওসির বিরুদ্ধে রুখে দাড়ালে, বিচার আমরা অবশ্যই পাব। তাই ছোট বড় সকল ভাইদের কাছে অনুরোধ " আসুন আমরা এমন নজির স্থাপন করি যাতে করে ভবিষ্যতে কেউ অন্যায় ভাবে শিক্ষকদের অপমানিত ও লাঞ্ছিত করার সাহস না দেখায়।।
I want .

বাগেরহাটের মোরেলগঞ্জে এক স্কুলশিক্ষককে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে মোরেলগঞ্জ উপজেলা সদরের পুরাতন থানার ঘাটের কাছে এ ঘটনা ঘটে। ওসির কাছে থাকা ওয়্যারলেস পড়ে যাওয়াকে কেন্দ্র করে স্থানীয় এসি লাহা পাইলট উচ্চবিদ্যালয়ের...

এ সি লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের অন্যতম সফল, সর্বজন শ্রদ্ধেয় প্রধান শিক্ষক জনাব আব্দুস সালাম হওলাদার স্যারের বিদায় সংবর্ধ...
20/10/2016

এ সি লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের অন্যতম সফল, সর্বজন শ্রদ্ধেয় প্রধান শিক্ষক জনাব আব্দুস সালাম হওলাদার স্যারের বিদায় সংবর্ধনা। গুণী এই শিক্ষক ১৯৮২ সালে এ সি লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ে সাধারণ শিক্ষক হিসাবে যোগ দান করেন। তিনি তার দীর্ঘ শিক্ষক জীবনে রসায়ন এবং কৃষি বিজ্ঞান বিষয়ে সফলতার সাথে ছাত্রদের পাঠ দান করেন। ২০১০ সালে তৎকালীন বিদ্যালয় পরিচালনা পর্ষদ তঁকে প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ প্রদান করেন। তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ প্রাপ্ত হয়ে সুবিন্যস্ত উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেন, আর এ পরিকল্পনাকে কর্মপরিকল্পনায় রূপ দিয়ে তাতে কৌশলগত প্রত্যয়ের উপর জোরারোপের মাধ্যমে লক্ষ্য অর্জন করতে সক্ষম হন। তার সময়ে এ বিদ্যালয়ে সর্বাধিক উন্নয়ন সধিত হয়। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশের গুনগত পরিবর্তনের মাধ্যমে একে বাগেরহাট জেলার অন্যতম সেরা বিদ্যাপিঠে পরিনত করেন। গুণী এই মহান শিক্ষক আগামী ৩১শে অক্টোবর ২০১৬ অবসর গ্রহন করবেন। তার জন্য রইল শুভকামনা।

20/07/2016

এ সি লাহা পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে "সরকারি এ সি লাহা পাইলট মাধ্যমিক বিদ্যালয়"।

13/07/2016

Address

A C Laha Pilot High School
Morrelganj
9320

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+880465656320

Alerts

Be the first to know and let us send you an email when A C Laha Pilot High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category