Lauri Ramnagar Kamil Madrasah - লাউড়ি রামনগর কামিল মাদ্রাসা

Lauri Ramnagar Kamil Madrasah - লাউড়ি রামনগর কামিল মাদ্রাসা

Share

It's not just an institute, it's a place for making human. EIIN: 116238

মাদরাসা প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিহাস ঐতিহ্যবাহী লাউড়ী রামনগর কামিল এম.এ. মাদরাসাটি খুলনা বিভাগের যশোর জেলার মণিরামপুর, উপজেলার প্রাণকেন্দ্র সংলগ্ন যশোর-সাতক্ষীরা মহাসড়কের পম্চিম পার্শ্বে গজশ্রী নদীর তীরে স্বাস্থ্যকর ও মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত। আদর্শ জাতি গঠনে মাদরাসা শিক্ষার প্রয়োজনীয়তা অনুভব করত ইসলামী শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে বিশিষ্ট শিক্ষানুরাগী অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব মৌলভী নূর মুহাম

27/04/2026

বৃষ্টি শুরু হলো। কুরআনে আছে বৃষ্টি আসে রহমতস্বরুপ। আর আমরা এই রহমতকে নষ্ট না বরং আতংক হিসেবে ব্যবহার করি। জানেন কি বছরে গড়ে ২,৩০০ মিলিমিটার বৃষ্টি (কিছু সুত্রে ২১৭৪) হয়? পৃথিবীর সবচেয়ে বৃষ্টিবহুল দেশগুলোর একটি আমরা। অথচ প্রতি বছর বর্ষা শেষ হতে না হতেই শুনি পানির সংকট, ফসল নষ্ট, জলাবদ্ধতা, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নামছে।
-
এত পানি পেয়েও আমরা পানি ধরে রাখতে পারছি না। এটা প্রকৃতির ব্যর্থতা না। এটা আমাদের পরিকল্পনার ব্যর্থতা।
বৃষ্টি শুরুর আগেই পাঁচটা কাজ করা দরকার। এখনই।
-
এক. গাছ লাগান : কিন্তু সঠিক গাছ
গাছ লাগানোর কথা আমরা সবাই বলি। কিন্তু কোন গাছ, সেটা নিয়ে কেউ কথা বলে না।
একটি পরিণত তাল গাছ দিনে ৩০০ লিটার পর্যন্ত পানি মাটিতে টেনে নামাতে পারে। হিজল, বরুণ, কদম এই দেশীয় গাছগুলো শুধু ছায়া দেয় না, মাটির গভীরে পানির পথ তৈরি করে।
ভারতের রাজস্থানে, যেখানে বৃষ্টি বছরে মাত্র ৩০০ মিলিমিটার, সেখানে দেশীয় গাছ ও ঐতিহ্যবাহী জলসংরক্ষণ পদ্ধতি একসাথে ব্যবহার করে ভূগর্ভস্থ পানির স্তর ৬ মিটার থেকে ১৫ মিটার পর্যন্ত উপরে তুলে আনা হয়েছে।
-
দুই. মাটির নিচের পানির স্তর ফেরানো
BWDB-র তথ্য অনুযায়ী, ঢাকায় প্রতিদিন ভূগর্ভ থেকে তোলা হচ্ছে প্রায় ২৩ লাখ কিউবিক মিটার পানি। ফেরত যাচ্ছে কতটুকু? নগণ্য। কারণ মাটি ঢেকে গেছে কংক্রিটে।
এক সময় বাংলাদেশের প্রতিটি গ্রামে এবং ঢাকার আশেপাশে হাজার হাজার পুকুর ছিল যা প্রাকৃতিক 'রিটেনশন রিজার্ভার' হিসেবে কাজ করত। এখন আমাদের জলাভূমি ভরাট করে ফেলার কারণে পানি যাওয়ার জায়গা পায় না।
তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ঢাকায় ভূগর্ভস্থ পানির স্তর ৮৬ মিটারে নেমেছে, যা ১৯৯৬ সালের ২৫ মিটার থেকে অনেক বেশি এবং মাত্র ৩ শতাংশ জলাভূমি অবশিষ্ট আছে।
সমাধান জটিল না। রিচার্জ পিট। মাটিতে ৩ থেকে ৫ ফুট গর্ত করে বালি ও নুড়ি ভরে দিলে বৃষ্টির পানি সরাসরি ভূগর্ভে যায়। জাপানের টোকিওতে প্রতিটি নতুন ভবনে বাধ্যতামূলক রেইনওয়াটার রিচার্জ সিস্টেম আছে। রেইন ওয়াটার এবং গ্রে ওয়াটার হারভেস্টিং আমাদের ভবিষ্যত- বাধ্যতামুলক করতে হবেই।।
চীন তাদের শহরগুলোতে কংক্রিটের বদলে এমন এক ধরণের 'পারমিবল পেভমেন্ট' বা ছিদ্রযুক্ত ইট ব্যবহার করছে যা বৃষ্টির পানি শুষে নিতে পারে। আমাদের বসুন্ধরাতেও এরকম ইট বসাতে দেখেছি।।
একটি ১,০০০ বর্গফুটের ছাদ থেকে বছরে প্রায় ১ লাখ লিটার পানি সংগ্রহ করা সম্ভব। সেটা মাটিতে ফেরত পাঠানোর ব্যবস্থা করলেই ভূগর্ভস্থ পানির স্তর ধীরে ধীরে ফিরবে।
-
তিন. উপকূলে পানির রিজার্ভার
উপকূলীয় বাংলাদেশের মানুষের সামনে একটা নির্মম বিদ্রূপ আছে - চারদিকে পানি, তবু খাওয়ার পানি নেই। সমুদ্র লবণাক্ত, নদীর পানি লবণাক্ত, মাটির নিচেও লবণ।
উপকূলীয় এলাকার প্রায় ৮০-৯০ শতাংশ নলকূপের পানি লবণাক্ত হয়ে গেছে। লবণাক্ত জমির পরিমাণ গত চার দশকে প্রায় ২৭ শতাংশ বেড়েছে এবং লবণাক্ততা ৫০ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়েছে। ফলে প্রায় সাড়ে ৪ কোটি মানুষ ঝুঁকির মধ্যে রয়েছেন। সাতক্ষীরা, বাগেরহাট, খুলনার বিস্তীর্ণ অঞ্চলে মানুষ এখন বিশুদ্ধ পানির জন্য দিনে ২ থেকে ৩ কিলোমিটার হাঁটে। জলবায়ু পরিবর্তনে সমুদ্রের লবণাক্ততা আরও ৪০ কিলোমিটার ভেতরে ঢুকে আসবে বলে আশঙ্কা করছেন গবেষকরা।
সমাধান হলো রেইনওয়াটার হার্ভেস্টিং রিজার্ভার। বর্ষার মিষ্টি পানি ধরে রেখে সারা বছর ব্যবহার করা। বাংলাদেশে ইতিমধ্যে কিছু এনজিও এই মডেলে কাজ করছে। একটি পরিবারের জন্য ১০,০০০ লিটারের একটি ট্যাংক পুরো শুষ্ক মৌসুম পার করে দেয়। এটা জাতীয় কর্মসূচিতে নেওয়া দরকার ছিল আরও দশ বছর আগে।
অগভীর নলকূপ দিয়ে পানি তুলতে গিয়ে কৃষকের যে পরিমাণ বিদ্যুৎ বা ডিজেল খরচ হয়, বৃষ্টির পানি সংরক্ষণ করলে সেই খরচ ৩০-৪০% কমিয়ে আনা সম্ভব।
-
চার. কম্পোস্টিং : মাটিকে বাঁচান
বাংলাদেশের কৃষিজমিতে জৈব পদার্থের পরিমাণ আদর্শ মাত্রার (৩-৫%) অনেক নিচে - প্রায় ১% বা তারও কম (কিছু এলাকায় ০.৯% পর্যন্ত)। মাটি দুর্বল মানে মাটি পানি ধরে রাখতে পারছে না, বন্যায় ভেসে যাচ্ছে, খরায় ফেটে যাচ্ছে।
একটা সুস্থ মাটি তার ওজনের ২০ শতাংশ পর্যন্ত পানি ধরে রাখতে পারে। সেই মাটি তৈরি হয় কম্পোস্ট থেকে। আর কম্পোস্টিং এর সময় এখনি। মাটির স্বাস্থ্য ফেরাতে বৃষ্টির পানি এবং জৈব সারের (কম্পোস্ট) যে যুগলবন্দী, তা ফসলের ফলন ২০% পর্যন্ত বাড়িয়ে দিতে পারে।
প্রতিটি পরিবার যদি রান্নাঘরের বর্জ্য থেকে কম্পোস্ট তৈরি করে, সেটা শুধু মাটির জন্য না, ল্যান্ডফিলের চাপও কমায়। ঢাকায় প্রতিদিন প্রায় ৬,০০০ টন বর্জ্য তৈরি হয়, যার ৭০ শতাংশই জৈব এবং কম্পোস্টযোগ্য। সেটা এখন যাচ্ছে মাটিতে পুঁতে। বিষ তৈরি করছে, কম্পোস্ট না।
-
পাঁচ. জলাবদ্ধতা : ড্রেন নয়, ভাবুন ভিন্নভাবে
ঢাকায় এক ঘণ্টা ভারী বৃষ্টি হলেই হাঁটু পানি। কেন? কারণ ১৯৭০-এর দশকে ঢাকার যে ৪৭ থেকে ৬৫টি প্রধান খাল ছিল, তার বেশিরভাগ এখন দখল হয়ে গেছে বা ভরাট হয়ে গেছে। পানি বের হওয়ার পথ নেই।
প্রতি বছর একই চিত্র- বৃষ্টি শুরু, তারপর খাল ড্রেন পরিষ্কার করার উদ্যোগ।
এটা উল্টো হওয়া উচিত। বর্ষা শুরুর আগেই সব খাল, ড্রেন, নালা পরিষ্কার না করলে পানি নামার পথ বন্ধ থাকবে, যত বড় ড্রেনই বানান, কাজ হবে না।
ড্রেন বড় করলেই সমস্যা সমাধান হয় না। কারণ পানির গন্তব্য দরকার। সেটা হতে পারে পুনরুদ্ধার করা খাল, শহরের ভেতরে ছোট জলাধার, পার্কের নিচে আন্ডারগ্রাউন্ড রিটেনশন ট্যাংক।
টোকিওতে ভূগর্ভে একটি বিশাল পানি ব্যবস্থাপনা সুড়ঙ্গ আছে - যা শহরকে জলাবদ্ধতামুক্ত রাখে। আমাদের শহরে সেই বিনিয়োগ নেই। কিন্তু ছোট পরিসরে খাল পুনরুদ্ধার এবং নগর জলাধার তৈরি করা এখনও সম্ভব - যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে।
বর্ষা আমাদের সমস্যা না- বর্ষা আমাদের সুযোগ।
প্রশ্ন হলো, আমরা কি এই কয়েক মাসের পানিটা ধরে রাখতে পারব, নাকি আগের মতোই চোখের সামনে নষ্ট হতে দেখব?

Photos from Lauri Ramnagar Kamil Madrasah - লাউড়ি রামনগর কামিল মাদ্রাসা's post 25/03/2026

শ্রদ্ধাভাজন শায়েখ. প্রাণপ্রিয় শিক্ষক
মাওঃ মোহাম্মাদ শিহাবুদ্দীন ছাহেব.( খলিফায়ে সিলেটি হুজুর ও তার প্রতিষ্ঠিত মারকাযে তাজাম্মুলিয়ার জিম্মাদার) প্রাক্তন উপাধ্যক্ষ, লাউড়ি রামনগর কামিল মাদ্রাসা।
আজ দুপুরে উনার অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ।

সবাই হুজুরের জন্য দোয়া করবেন, মহান আল্লাহ যেন উনাকে দ্রুত শেফায়ে কামেলা দান করেন।
আমিন

Photos from Lauri Ramnagar Kamil Madrasah - লাউড়ি রামনগর কামিল মাদ্রাসা's post 25/03/2026

শ্রদ্ধা ভাজন শায়েখ. প্রাণপ্রিয় শিক্ষক
মাওঃ মোহাম্মাদ শিহাবুদ্দীন ছাহেব.( খলিফায়ে সিলেটি হুজুর ও তার প্রতিষ্ঠিত মারকাযের জিম্মাদার ,) প্রাক্তন উপাধ্যক্ষ, লাউড়ি রাম নগর কামিল মাদ্রাসা।হুজুর খুবই অসুস্থ । আগামী কাল ২৫/৩/২০২৬ তারিখে পায়ের অপারেশন হবে,, সকলে আমার
হুজুরের জন্য দুয়া
করবেন,,,আমিন,,

16/10/2025



আলীম পরীক্ষার ফলাফল - ২০২৫

সব্বাইকে অভিনন্দন ও শুভ কামনা।

12/07/2025

‘স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্স’ ২৪তম ও ২৫তম ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি
🚀 আপনার ক্যারিয়ারকে উন্নত করতে আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট নিয়ে এসেছে ‘স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্স’। ২৪তম ও ২৫তম ব্যাচে ভর্তি হতে আজই আবেদন করুন!
🎓 আবেদনের যোগ্যতা
📘 শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/আলিম/শরহে বেকায়া তদূর্ধ্ব
🎯 বয়স: সর্বোচ্চ ৩০ বছর
📚 কোর্সের বিবরণ
🏠 কোর্সের ধরন: আবাসিক
🕒 মেয়াদ: তিন মাস
👨‍💼 ক্যাটাগরি: শুধুমাত্র পুরুষ
📝 মূল বিষয়সমূহ:
1️⃣ মাইক্রোসফট অফিস
2️⃣ প্রাকটিক্যাল অ্যাকাউন্টিং
3️⃣ গ্রাফিক ডিজাইন
4️⃣ ক্রিয়েটিভ মার্কেটিং
5️⃣ ভিডিও এডিটিং
6️⃣ জেনারেটিভ এআই টুলস
7️⃣ প্রাকটিক্যাল ইংলিশ
8️⃣ মৌলিক দীনি জ্ঞান
🛠 প্রশিক্ষণ পদ্ধতি
📅 ১ম দিন থেকে প্রত্যেকেই এই ৮টি সাবজেক্টের উপর ক্লাস করবেন এবং প্রশিক্ষণার্থীদের প্রথম ৩০ দিনের পারফরম্যান্সের উপর ভিত্তি করে দুইটি আলাদা গ্রুপে ভাগ করা হবে। যা গ্রাফিক ডিজাইন গ্রুপ এবং অ্যাকাউন্টিং গ্রুপ নামে পরিচিত। বাকি ৬০ দিন এই পৃথক গ্রুপে প্রশিক্ষণ চালিয়ে যাবেন।
📌 গ্রাফিক ডিজাইন গ্রুপের বিষয়সমূহ:
🎨 গ্রাফিক ডিজাইন
📢 সোশ্যাল মিডিয়া মার্কেটিং
🎬 ভিডিও এডিটিং
🗣 প্রাকটিক্যাল ইংলিশ
🕋 মৌলিক ইসলামি জ্ঞান
📌 অ্যাকাউন্টিং গ্রুপের বিষয়সমূহ:
📊 প্রাকটিক্যাল অ্যাকাউন্টিং
📈 মাইক্রোসফট অ্যাডভান্সড এক্সেল
🏢 অফিস এন্ড ওয়ার্কপ্লেস ম্যানেজমেন্ট
📢 সোশ্যাল মিডিয়া মার্কেটিং
🗣 প্রাকটিক্যাল ইংলিশ
🕋 মৌলিক ইসলামি জ্ঞান
🎯 বিশেষ কোর্স : এই তিন মাসে আরও ১৬টি শর্ট কোর্স অনুষ্ঠিত হবে, এবং প্রতিটি কোর্সের শেষে আলাদা সার্টিফিকেট প্রদান করা হবে, ইন শা আল্লাহ।
💰 কোর্স ফি ও আবাসন
💵 ভর্তি ফি: ১০,০০০ টাকা (অফেরতযোগ্য)
🏠 আবাসন ও প্রশিক্ষণ ফি: ৫০,০০০ টাকা
🤝 বিশেষ সুবিধা:
⚠আর্থিক অসচ্ছলতা প্রমাণ সাপেক্ষে সর্বোচ্চ ১০০% স্কলারশিপ পাওয়ার সুযোগ রয়েছে। তবে ভর্তি ফি ১০,০০০ টাকা সবাইকে পরিশোধ করতে হবে।
উল্লেখ্য: ভর্তি হওয়ার পর কোর্স সম্পন্ন না করলে পুরো কোর্স ফি পরিশোধ করা বাধ্যতামূলক।
🗓 ভর্তি প্রক্রিয়া ও সময়সূচী
🟢 আবেদন শুরু: ০৯ জুলাই
🔴 আবেদন শেষ: ১৮ জুলাই (বিকাল ৪টা)
🖥 অনলাইন পরীক্ষা ও ফলাফল: ১৯ জুলাই
✍ লিখিত ও মৌখিক পরীক্ষা: ২৪ জুলাই
ওরিয়েন্টেশন ক্লাস শুরু: ০২ আগষ্ট, ২০২৫ (সম্ভাব্য)
📝 আবেদন প্রক্রিয়া:
📄 গুগল ফর্ম পূরণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।
📧 অনলাইন পরীক্ষার আগের দিন, ১৮ জুলাই সন্ধ্যায় পরীক্ষার লিংক ইমেইল এবং মোবাইল নাম্বারে পাঠানো হবে।
✅ অনলাইন পরীক্ষায় উত্তীর্ণ হলে রিটেন ও ভাইভা পরীক্ষায় সরাসরি অংশগ্রহণ করতে হবে।
🔗 আবেদন করতে নিচের লিংক ব্যবহার করুন:
https://forms.gle/BfXuv3FDcnXfV1wdA
📖 পরীক্ষার প্রস্তুতি নির্দেশিকা
🖥 অনলাইন পরীক্ষার জন্য:
🔤 ইংলিশ ভোকাবুলারি মুখস্থ করুন।
📚 ভোকাবুলারি লিংক: 🔗 https://drive.google.com/.../1AXuhi84ZchQDxMPESa0.../view...
🌍 সাধারণ জ্ঞান
🕋 ইসলামি সাধারণ জ্ঞান
🌐 আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ও আস-সুন্নাহ ফাউন্ডেশন সম্পর্কে জানুন
✍ রিটেন ও ভাইভার জন্য:
🔡 বেসিক ইংলিশ
➗ সাধারণ গণিত
💡 সৃজনশীলতা
🧠 ভাইভার জন্য মানসিক ও প্রাসঙ্গিক প্রস্তুতি
📞 যোগাযোগ ও ঠিকানা
📲01409979967
📍 ঠিকানা: আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, আলিনগর গেটের বিপরীত পাশের বিল্ডিং, সাতারকুল রোড, উত্তর বাড্ডা, ঢাকা
🌟 আপনার ক্যারিয়ারকে সফলতার পথে পরিচালিত করতে আজই আবেদন করুন!

10/07/2025

Congratulations!

Dakhil - 2025

05/07/2025

সন্মানিত আলেমরা জেগে উঠছেন। আজকে বাইতুল মোকারম মসজিদের খতীব জাতিসংঘের মানবাধিকার অফিস এবং সমআকামী দূত নিয়ে অত্যন্ত কড়া বক্তব্য দিয়েছেন। এই ভুখন্ডে এলজি মুভমেন্ট পরাজিত হবে, ইনশাআল্লাহ।

01/06/2025

সহজ ভাষায় অর্থনীতি
মোহাইমিন পাটোয়ারী

Want your school to be the top-listed School/college in Monirampur?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


লাউড়ী রামনগর আলিয়া মাদরাসা
Monirampur
7440

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00