GMS Secondary School

Call Directions Contact the school

GMS Secondary School A Well organized Secondary School situated by the bank of Pasur River at Mongla, Bagerhat, Banglades

Eyes of nature! 👀
12/07/2025

Eyes of nature! 👀

”মুখে মধু অন্তরে বিষ” -এর উদাহরণ যত্রতত্র। কিন্তু ”ফণিনীমূখী সূধাময় হৃদয়” দেখেছেন কজন? হ্যাঁ, ”ফণিনীমূখী সূধাময় হৃদয়”। ব...
23/10/2024

”মুখে মধু অন্তরে বিষ” -এর উদাহরণ যত্রতত্র। কিন্তু ”ফণিনীমূখী সূধাময় হৃদয়” দেখেছেন কজন?

হ্যাঁ, ”ফণিনীমূখী সূধাময় হৃদয়”। বিশেষণ মূলক বাক্যাংশের এই উপাধি আমিই দিলাম। দৃশ্যতঃ ভীতিকর অথচ উপকারী গুণ সম্পন্ন বুঝাতে আমি এই শব্দগুচ্ছ ব্যবহার করলাম। হয়তো এর চেয়ে ভাল কোনো প্রতিশব্দ বা শব্দগুচ্ছ আছে।

যাহোক, প্রথমোক্ত চরিত্র কারো পছন্দ নয়। তবু সমাজে এই শ্রেণীর সংখ্যাই বেশী। পক্ষান্তরে দ্বিতীয় চরিত্রটি বিরল ও এটি একজন মানুষের দীর্ঘ চর্চার মধ্য দিয়ে প্রতিফলিত হয়। নীতিবান মানুষ বাইরে কঠোর হলেও তার অন্তর সর্বদা দয়ালু।

ছবিঃ নিজ
প্রতিকী ছবিটিতে একটি বস্তু দেখা যাচ্ছে। গ্রামে বেড়েওঠা যেকেউ এর সাথে পরিচিত, হয়তো শহুরে অনেকেই চিনবেন না। পরিচয়টি আপনাদের কাছথেকে শুনতে চাই। শুধু এটুকু বলি; প্রাণবৈচিত্র সুরক্ষা ও মানব কল্যাণে এর ভূমিকা অপরিসীম।

বড় কে?=====শিশুকালে শেখা সেই কবিতা,”তালগাছ এক পায়ে দাঁড়িয়েসব গাছ ছাড়িয়েউঁকি মারে আকাশে।” মনেই ছিল গেঁথে।হিংসে হততুই কেন ...
14/05/2024

বড় কে?
=====
শিশুকালে শেখা সেই কবিতা,
”তালগাছ এক পায়ে দাঁড়িয়ে
সব গাছ ছাড়িয়ে
উঁকি মারে আকাশে।”
মনেই ছিল গেঁথে।
হিংসে হত
তুই কেন সবার চেয়ে বড় হবি?
আমি মানুষ, হতেপারি সাড়ে তিন হাত
তাই বলে হার মানব এই তাল গাছের কাছে?
মোটেই না।

দ্যাখ ব্যাটা, ইট, বালু আর পাথর সাজিয়ে
তোর থেকে আজ আমি কত বেশী উঁচুতে।
আগে তোর ছায়ায় আমি বিশ্রাম নিতাম
আর এখন আমার আড়ালে
তুই আলোর মুখই দেখতে পাস না।
আকাশ? ওটাও আমার দখলে।
বোঝ এখন বড় কে?

(উপরের পংক্তিগুলি প্রতীকি অর্থে বলা হয়েছে। আমরা মানুষেরা প্রাকৃতিক নিয়ম অগ্রাহ্য করে শুধু ব্যক্তিগত সুবিধার কথা ভেবে যেসব স্থাপনা তৈরী করছি তা যে কোনো একদিন আমাদেরই ধ্বংসের কারণ হবে সেকথা আমরা ভুলে যাই। ভুলে যাই, বৃক্ষকুল মানুষ সৃষ্টির আগে সৃষ্টি হয়েছে। তারাই পৃথিবীটাকে মানুষ তথা প্রাণীকুলের বসবাসের যোগ্য করে তুলেছে। সেই অর্থে বৃক্ষ হল মানুষের অভিভাবক। তাদের চাওয়া পাওয়াকে অগ্রাহ্য করলে প্রানীকুল টিকে থাকতে পারবে না।)

ছবিতে প্রদর্শিত তালগাছটি ন্যুনতম ৫০ ফিট উঁচু হবে (বয়স আনুমানিক ১০০ বছর) । এখন সে সকাল ও বিকালের সূর্যালোক পায় না, কারণ পূর্ব ও পশ্চিম পাশে সুউচ্চ ভবন তৈরী করেছি আমরা। এরকম অসংখ্য উদাহরণ আছে।

©

দীর্ঘ প্রতিক্ষার পর রামপাল-মংলাবাসী  অবশেষে রেল নেটওয়ার্কে সংযুক্ত হল। মংলা নদীর উপর একটা ব্রীজ এখন সময়ের দাবী।
04/05/2024

দীর্ঘ প্রতিক্ষার পর রামপাল-মংলাবাসী অবশেষে রেল নেটওয়ার্কে সংযুক্ত হল।

মংলা নদীর উপর একটা ব্রীজ এখন সময়ের দাবী।

পরিবেশ সচেতন আমি যখন বাড়ি বানাই========================পরিবেশ আন্দোলনের সামনের সারিতে থাকি,বন বাঁচাও স্লোগানে সরব আমি,দু...
21/04/2024

পরিবেশ সচেতন আমি যখন বাড়ি বানাই
========================
পরিবেশ আন্দোলনের সামনের সারিতে থাকি,
বন বাঁচাও স্লোগানে সরব আমি,
দুর্নীতিবাজ হটাও বলে বক্তব্য ঝাড়ি,
কথায় কথায় সরকারের সমালোচনা;
পান থেকে চুন খসতে দেইনা কখনো।
বলতে গেলে আমি হলাম সচেতন নাগরিকদের মধ্যে
প্রথম সারির লোক।
এইযে দেখুননা, দেশের নাম করা স্থপতি ডেকে
এমন বাড়ি ডিজাইন করিয়েছি
যেকেউ দেখলে অবাক হবেই হবে।
যেমন নান্দনিক তেমনি আরামদায়ক,
হাজার হোক আমার বাড়ি বলে কথা!!

শ্রোতা: তা আপনার বাড়ি কোন ইট দিয়ে তৈরী করেছেন?
আমি: কেন, পোড়ামাটির ইট!
শোতা: ও.....। ওটা তৈরীতে বোধ হয় পরিবেশের কোনো ক্ষতি হয় না!
আমি: সরি, আমার একটা ফোন এসেছে, পরে কথা হবে।



ঢাকা বাসী ( Dhaka Residentsi ) Hatirjheel Lake, Dhaka Dhaka, Bangladesh Sundarbans Trees & Nature Environmentalist চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় Everyone Da Creative Eyes Home Touch

একটি ড্রাইভিং লাইসেন্স কুড়িয়ে পাওয়া গিয়েছে,স্থান: চারুকলা ইনস্টিটিউটের বিপরীত পাশে ফুটপাত থেকে,সময়: আজ ২৫ মার্চ ২০২৪ রাত...
25/03/2024

একটি ড্রাইভিং লাইসেন্স কুড়িয়ে পাওয়া গিয়েছে,

স্থান: চারুকলা ইনস্টিটিউটের বিপরীত পাশে ফুটপাত থেকে,
সময়: আজ ২৫ মার্চ ২০২৪ রাত ৯টা।
নাম: Bidhan Chandra Halder
ঠিকানা: Pakurita, Agailjhara, Barisal-8241

লাইসেন্সটি শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কার্ডটির মালিকের দৃষ্টিগোচর করার জন্য পোস্টটি সবার ওয়ালে শেয়ার করার জন্য অনুরোধ করছি।

Happy New Year 2024
31/12/2023

Happy New Year 2024

A music of color.
20/06/2023

A music of color.

অক্সিজেন কারখানা।==============প্রকৃতি বাঁচলে বাঁচবে পরিবেশ, বাঁচবে মানুষ। প্রকৃতি রক্ষায় প্রত্যেকের ভূমিকা আবশ্যক।
10/06/2023

অক্সিজেন কারখানা।
==============
প্রকৃতি বাঁচলে বাঁচবে পরিবেশ, বাঁচবে মানুষ। প্রকৃতি রক্ষায় প্রত্যেকের ভূমিকা আবশ্যক।

Address

Mongla

Telephone

+8801720122321

Website

Alerts

Be the first to know and let us send you an email when GMS Secondary School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to GMS Secondary School:

Shortcuts

Share

Category