Mohanpur Govt. High School

Mohanpur Govt. High School Mohanpur Government High School. Mohanpur,Rajshahi. Bangladesh.

মোহনপুর সরকা‌রি উচ্চ বিদ্যালয় ২ জানুয়ারী ১৯৪৮ সালে স্থা‌পিত হয়ে ১ জানুয়ারী ১৯৫২ সালে প্রথম স্বীকৃ‌তি পায়। পরবর্তীতে ১ জুলাই ১৯৮৭ সালে জাতীকরণ করা হয়। জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমানের আদর্শে অনুপ্রা‌নিত শ্রীযুক্ত বাবু রাখাল চন্দ্র দাশ বিদ্যালয়টির প্র‌তিষ্ঠাতা প্রধান শিক্ষক। তি‌নি জা‌তীয় শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদা পেয়ে‌ছিলেন। তাঁর হাতে গড়া ‌অনেক শিক্ষার্থী দেশে বা বিদেশে ছোট বা বড় অনেক পদ

ে থেকে সুনামের সাথে দা‌য়িত্ব পালন করেছেন বা করছেন। বর্তমান প্রধান শিক্ষকের পরামর্শ ‌ভি‌ত্তিক বিদ্যালয়টি প‌রিচালনায় একাডেমিক ফলাফল উত্তর উত্তর বৃ‌দ্ধি পাচ্ছে। তি‌নি বিদ্যালয়টির সফলতা কামনা করেন।

আজ একটা অর্জুন গাছের চারা রোপন করলাম।আপনারাও বেশি বেশি গাছ লাগাবেন।Photo: Anowar Hossain Sir
14/05/2026

আজ একটা অর্জুন গাছের চারা রোপন করলাম।
আপনারাও বেশি বেশি গাছ লাগাবেন।

Photo: Anowar Hossain Sir

09/04/2026

স্কুলে সপ্তাহে তিন দিন সরাসরি এবং তিন দিন অনলাইনে ক্লাস নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

21/03/2026

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।
ঈদ মোবারক ❤️

মোহনপুর সরকারি এসএসসি ব্যাচ, ১৯৯৫ এর পূর্ণমিলনী ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এগিয়ে চলি শান্তির পথে," বন্ধুত্ব অ...
18/03/2026

মোহনপুর সরকারি এসএসসি ব্যাচ, ১৯৯৫ এর পূর্ণমিলনী ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

এগিয়ে চলি শান্তির পথে," বন্ধুত্ব অটুট থাকুক সারাজীবন" এই স্লোগানকে সামনে রেখে ১৯৯৫ সালের এর মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের মিলন মেলা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮(মার্চ)২০২৬ইং মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এ আয়োজন সম্পন্ন হয়। ১৯৯৫ ব্যাচের শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে আয়োজন। অনুষ্ঠানে ইফতারের আগ মুহূর্তে দোয়া করেন ব্যাচের অন্যত সদস্য ও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম(মিয়া) অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সূচনা করেন। এমন ইফতার ও দোয়া মাহফিলে তাদের বন্ধন আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও সুন্দরও বৃহৎ পরিসরে এমন আয়োজনের জন্য শুভকামনা জানান। আনন্দঘন পরিবেশে একসঙ্গে ইফতার গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে, যেখানে অংশকারীরা তাদের পুরনো স্মৃতিচারণ করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজনের প্রত্যাশা ব্যত্ত করেন।

মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্রী মারিয়ম বাদশা জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এর চূড়ান্ত পর্যায়ে তৃতীয় স্হান অ...
19/01/2026

মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্রী মারিয়ম বাদশা জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এর চূড়ান্ত পর্যায়ে তৃতীয় স্হান অর্জন করেছে।

মরিয়ম বাদশা অনন্যা, রাজশাহীর মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর মেধাবী ছাত্রী। সে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে উপজেলা, জেলায় শ্রেষ্ঠ হয়ে বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য উত্তীর্ণ হয়। তার প্রতিযোগিতার বিষয় ছিল ইংরেজি রচনা( অনির্ধারিত)।

১৯ শে জানুয়ারি ঢাকায় চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই পর্বে সে পুরো দেশের মধ্যে তৃতীয় স্থান লাভ করেছে।

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর উপজেলা পর্যায়ে সে ইংরেজি রচনা প্রতিযোগিতায় উপস্থিত বক্তৃতা, নির্ধারিত বক্তৃতা ও উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে চ্যাম্পিয়ন হয়।

মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির নোটিশ।
14/12/2025

মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির নোটিশ।

আগামী ১১ ডিসেম্বর ২০২৫ ভর্তির ডিজিটাল লটারির ফলাফল প্রকাশ করা হবে।
10/12/2025

আগামী ১১ ডিসেম্বর ২০২৫ ভর্তির ডিজিটাল লটারির ফলাফল প্রকাশ করা হবে।

ষষ্ঠ শ্রেণি ভর্তি নোটিশ -২০২৬
23/11/2025

ষষ্ঠ শ্রেণি ভর্তি নোটিশ -২০২৬

15/11/2025

সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান অনলাইনে আবেদন শুরু আগামী ২১ নভেম্বর ২০২৫

আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের প্রিয় মোহনপুর সরকারি স্কুল মাঠে প্রাচীর নির্মাণের উদ্যোগ নিয়েছে স্কুল কর্ত...
31/08/2025

আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের প্রিয় মোহনপুর সরকারি স্কুল মাঠে প্রাচীর নির্মাণের উদ্যোগ নিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

মাঠ একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাণ, যেখানে শিক্ষার্থীরা ও এলাকার যুবসমাজ খেলাধুলা, শরীরচর্চা ও সুস্থ বিনোদনের সুযোগ পেয়ে থাকে। কিন্তু যদি মাঠ প্রাচীর দিয়ে ঘিরে দেওয়া হয়, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম খেলাধুলা থেকে বঞ্চিত হবে, তারা সঠিকভাবে বেড়ে ওঠার পরিবেশ হারাবে।

একটি মাঠ মানেই শিশুদের হাসি, কিশোরদের খেলাধুলা, তরুণদের স্বপ্ন। মাঠ শুধু মাটি আর ঘাস নয় এটি একটি সমাজের প্রাণকেন্দ্র। স্কুল কর্তৃপক্ষ যদি এই মাঠে প্রাচীর তুলে দেয়, তাহলে শুধু খেলাধুলার সুযোগই হারাবে না, বরং এলাকার তরুণরা সুস্থ বিনোদনের জায়গা হারাবে। এতে আমাদের সন্তানদের শারীরিক, মানসিক ও সাংস্কৃতিক বিকাশ ব্যাহত হবে।

আমরা প্রশ্ন রাখছি—
একটি শিক্ষা প্রতিষ্ঠান কি তার শিক্ষার্থী ও এলাকার কিশোর যুব সমাজের কাছ থেকে মাঠ কেড়ে নিতে পারে? খেলাধুলা বঞ্চিত প্রজন্ম কি আসলেই সঠিক শিক্ষা লাভ করতে পারবে?

একটি খেলাধুলার মাঠ কেবল খেলার স্থান নয়, এটি তরুণ সমাজকে মাদক, অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখার শক্তিশালী হাতিয়ার।
আমাদের মাঠ দখল বা ঘিরে ফেলা যাবে না।
আমাদের খেলাধুলার অধিকার কেড়ে নেওয়া যাবে না।
আসুন, সবাই মিলে আওয়াজ তুলি..

"মাঠ চাই, প্রাচীর নয়!"
"মাঠ রক্ষা করো, প্রজন্ম বাঁচাও!"

- স্টার ক্লাব

19/08/2025

সব স্কুল-কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্তের নেওয়া হয়েছে। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় এমন সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

Address

Naogaon Highway Main Road Side In Mohanpur
Mohanpur
6220

Alerts

Be the first to know and let us send you an email when Mohanpur Govt. High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Mohanpur Govt. High School:

Shortcuts

Share

Category