29/06/2023
জ্ঞানের আলোয় খুঁজি স্বপ্নের দ্বার,আগামীর দিন শুধু সম্ভাবনার।
সম্মানিত এলাকাবাসী আসসালামুয়ালাইকুম। সবাইকে জানাচ্ছি ছড়ান স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ঈদ মোবারক ।
আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে , বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন , ছড়ান স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন এর উদ্যোগে আগামীকাল ৩০ শে জুন ২০২৩ ইং রোজ- শুক্রবার, বিকাল ৪ ঘটিকার সময় , ঐতিহ্যবাহী ছড়ান হাই স্কুল মাঠে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৩ এর আয়োজন করা হয়েছে ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন -
জনাব রাশেক রহমান, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ।
সদস্য, প্রচার ও প্রকাশনা বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন -
@ জনাব মোঃ তারিকুল ইসলাম সরকার স্বপন , চেয়ারম্যান ১১ নম্বর বড়বালা ইউনিয়ন পরিষদ মিঠাপুকুর রংপুর ।
@ উপস্থিত থাকবেন - জনাব, ডাক্তার জিম্মা হোসেন
অধ্যাপক, গ্যাস্ট্রোএন্ট্রোলজি বিভাগ , রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল রংপুর ।
@ উপস্থিত থাকবেন- জনাব মোঃ রাকিবুল হাসান
উপজেলা নির্বাহী অফিসার , মিঠাপুকুর রংপুর।
@ জনাব মোঃ মোজাম্মেল হক মিন্টু,
সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ মিঠাপুকুর উপজেলা শাখা । রংপুর।
@ জনাব আলহাজ্ব মেজবাহুর রহমান (মন্জু)।
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, মিঠাপুকুর উপজেলা শাখা আওয়ামী লীগ ।
@ জনাব মোঃ বায়েজিদ হোসেন
প্রভাষক, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ , ঢাকা বিশ্ববিদ্যালয় ।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন -
মোঃ মুশফিকুর রহমান, শিক্ষার্থী , বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর ।
সভাপতি, ছড়ান স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন
উক্ত অনুষ্ঠানে আপনারা সবান্ধবে আমন্ত্রিত...
আমন্ত্রিতনে-
ছড়ান স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন।
ছড়ান মিঠাপুকুর রংপুর।