আব্দুল মান্নান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ

  • Home
  • Bangladesh
  • Mithapukur
  • আব্দুল মান্নান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ

আব্দুল মান্নান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ আলোকিত মানুষ গঠনের প্রতিশ্রুতি

15/05/2026
15/05/2026

Class Activities
Nursery Class

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে আগামীকাল ২৮ মার্চ ২০২৬ইং রোজ শনিবার থেকে শুরু হচ্ছে আব্দুল মান্নান মেমোরিয়াল স্কুল অ্...
27/03/2026

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে আগামীকাল ২৮ মার্চ ২০২৬ইং রোজ শনিবার থেকে শুরু হচ্ছে আব্দুল মান্নান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ এর পাঠদান সহ সকল কার্যক্রম। আবারও প্রাণপ্রিয় শিক্ষার্থীদের কলকাকলিতে মুখরিত হয়ে উঠবে বিদ্যালয় প্রাঙ্গন। ইনশাআল্লাহ।
সকল শিক্ষক/কর্মচারী ও শিক্ষার্থীদের ইউনিফর্ম পরিধান করে সময়মতো স্কুলে উপস্থিত হ‌ওয়ার জন্য বিশেষভাবে আহবান করা হলো।

অধ্যক্ষ
আব্দুল মান্নান মেমোরিয়াল স্কুল আ্যান্ড কলেজ।

27/03/2026

🕌 পবিত্র জুমআ মোবারক 🕌
সপ্তাহের এই বিশেষ দিনটি আমাদের মনে করিয়ে দেয়
শান্তি, ধৈর্য, কৃতজ্ঞতা ও প্রার্থনার গুরুত্ব।
এই জুমআ সবার জীবনে বয়ে আনুক
কল্যাণ, স্বস্তি এবং বরকতের বার্তা।
সবার জন্য শুভকামনা ও দোয়া রইল।
#জুমআ_মোবারক

26/03/2026

🇧🇩 মহান স্বাধীনতা দিবস 🇧🇩
২৬ মার্চ—গৌরব, আত্মত্যাগ ও স্বাধীনতার অমলিন দিন।
শ্রদ্ধাভরে স্মরণ করছি সকল বীর শহীদ ও মুক্তিযোদ্ধাকে,
যাঁদের ত্যাগে অর্জিত হয়েছে আমাদের এই স্বাধীন বাংলাদেশ। ❤️❤️

বড় মানুষ আর ভালো মানুষের পার্থক্য কোথায় জানেন?🤔অর্থ, প্রতিপত্তি, সামাজিক অবস্থান এর মাপকাঠিতে বড় ও ছোট মানুষ লেভেলিং করা...
27/09/2025

বড় মানুষ আর ভালো মানুষের পার্থক্য কোথায় জানেন?🤔
অর্থ, প্রতিপত্তি, সামাজিক অবস্থান এর মাপকাঠিতে বড় ও ছোট মানুষ লেভেলিং করা যায় 😎
কিন্ত, ভালো মানুষের সংজ্ঞায়িত করার জন্যে মনের উদারতা, লোভ-লালসা ও প্রতিশোধ পরায়নতা থেকে নিজেকে মুক্ত রাখার মানসিকতা'র মাপকাঠিতে ভালো-খারাপ মানুষের লেভেলিং করা যায় 🤔😎

আপনার আচরণ এমন করুন, যেন আপনার শত্রু প্রকাশ্যে আপনার বদনাম করলেও মনে মনে তার সন্তান বা ছোট ভাইকে আপনার মত করে গড়ে তুলতে চায়। নিজেকে এমনভাবে তৈরি করুন যেন মানুষ আপনাকে ব্লক না করে বরং সারাদিন সার্চ করে। লবণ আর চিনি দুটোই একইরকম দেখতে, পার্থক্য শুধু স্বাদে। মানুষ আর অমানুষ দেখতে হুবহু একইরকম পার্থক্য শুধু আচরণে।

আপনি সুখে আছেন এটাই বড় দুঃসংবাদ তাদের কাছে যারা চেয়েছিল আপনি সুখে না থাকেন। বোকারা জবাব দেয় মুখে, বিচক্ষণরা জবাব দেয় কাজে। বেস্ট হওয়ার জন্য কাউকে পেছনে টেনে ধরতে হবে না, আপনি এগিয়ে গেলে বাকিরা এমনিতেই পেছনে পড়ে থাকবে।

জীবনে পিছিয়ে পড়া বলতে কিছু নেই মনে রাখবেন টিকেটের জন্য লাইনে দাঁড়ানো সর্বশেষ ব্যক্তিটিও কিন্তু একসময় কাউন্টারে পৌঁছায় এবং টিকেট পায়। ধৈর্য ধরে ততক্ষণ লেগে থাকুন যতক্ষণ না কাঙ্ক্ষিত সফলতা আপনি পাচ্ছেন।

কাউকে জীবনের অপরিহার্য ভাববেন না৷ কেউ না থাকলে আপনার জীবন শেষ এমনটা ভাববেন না। ১০ মাস গর্ভ ধারণ করে জন্ম দেয়া মায়ের সেই মেয়েটিও বিয়ের পর তার বাবার ঘরে গেস্ট হয়ে যায়। এটাই নিয়ম। অন্ধকারে আপনার ছায়াও আপনার সাথে থাকেনা। জীবনে এমনও হয়, যে বলে- 'আমি তো আছি। কোনো টেনশন করো না'; কোনো একসময় হয়তো সে-ই সবচেয়ে বড় টেনশনটা দিয়ে বিদায় নেয়।

প্রশংসা করুন সবার সামনে কিন্তু ভুল ধরিয়ে দিন সবার আড়ালে। কারো সফলতা দেখে হিংসা করবেন না৷ কারো সফলতা দেখে হিংসা করলে ক্ষতিটা আপনারই হবে। কারণ সে যত বেশি সফল হবে আপনি ততবেশি কষ্ট পাবেন। আপনার পাশের লোকটি সফল হলে আপনারই তাতে লাভ বেশি৷ কারণ চোখের সামনে সফল ব্যক্তি থাকলে তেজ বাড়ে। আর সেই তেজই আপনাকেও সফল করবে।

আপনার পাশের বাসার ছেলেটি মেডিকেল সায়েন্সে চান্স পেল এটা দেখে যদি আপনি হিংসা করেন এই ভেবে, আমার ঘরে তো কেউ ডাক্তার নেই। সে ডাক্তার হলে আমরা তো পিছিয়ে যাব৷ তবে এটা সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। মনে রাখবেন, আপনার পরিচিত কেউ ডাক্তার হলে তাতে আজীবনের জন্য আপনারই লাভ বেশি। কারণ ভবিষ্যতে চিকিৎসা বিষয়ক পরামর্শের জন্য একজন লোক আপনার পারমানেন্ট হয়ে গেল।

ভালোবাসুন আল্লাহকে, ভালোবাসুন মানুষকে, আল্লাহর সৃষ্ট জীবকে।
ভালোবাসার বিকল্প শুধু ই ভালোবাসা।

শেষ কথা- Be Positive.
No poison can kill
a Positive thinker &
No medicine can save
a negative thinker.
আসুন ভালো রাখি ও ভালো থাকি, সবাই একসাথে ❤️💓🤲

উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য, অ্যাকাউন্ট নম্বর, পিন নম্বর অথবা OTP নম্বর অন্য কারো সাথে শেয়ার না করার জন্য বিশেষভ...
18/06/2025

উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য, অ্যাকাউন্ট নম্বর, পিন নম্বর অথবা OTP নম্বর অন্য কারো সাথে শেয়ার না করার জন্য বিশেষভাবে বলা হচ্ছে।

12/06/2025

গরমে সুস্থ থাকার ৭টি কার্যকর টিপস জেনে রাখুন

১. প্রচুর পানি পান করুন:
প্রতিদিন অন্তত ২.৫ থেকে ৩ লিটার পানি পান করুন। ঘাম হয়ে পানি বের হয়ে যায়, তাই শরীরকে হাইড্রেট রাখা জরুরি।

২. হালকা ও সুতির পোশাক পরুন:
গরমে আরামদায়ক সুতির হালকা রঙের কাপড় ব্যবহার করুন। এতে গরম কম লাগে এবং ত্বক ঘাম থেকে বাঁচে।

৩. সোজা রোদে না বের হওয়া:
সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চড়া রোদে না বের হওয়াই ভালো। একান্ত প্রয়োজন হলে ছাতা বা ক্যাপ ব্যবহার করুন।

৪. ঠান্ডা ও পানি যুক্ত খাবার খান:
তরমুজ, শসা, লেবু পানি, ডাবের পানি, ফলের জুস ইত্যাদি বেশি খেতে চেষ্টা করুন। এগুলো শরীর ঠান্ডা রাখে।

৫. ভারী খাবার ও ভাজা-পোড়া এড়িয়ে চলুন:
গরমে হজমের সমস্যা হয়। তাই তেলযুক্ত, মসলাদার ও ভাজা খাবার কম খাওয়াই ভালো।

৬. ঘর ঠান্ডা রাখুন:
ঘরে পর্দা টানুন, দরজা-জানালা খোলা রাখুন বা ফ্যান/কুলার/এসি ব্যবহার করুন যেন ঘর ঠান্ডা থাকে।

৭. ঠান্ডা পানিতে গোসল করুন:
দিনে অন্তত ১–২ বার ঠান্ডা পানিতে গোসল করলে শরীর সতেজ থাকে ও গরম কম লাগে।

Address

Mirzapur Adarsho Bazar
Mithapukur
5460

Opening Hours

Monday 09:00 - 05:00
Tuesday 09:00 - 05:00
Wednesday 09:00 - 05:00
Thursday 09:00 - 05:00
Saturday 09:00 - 05:00
Sunday 09:00 - 05:00

Telephone

+8801781954448

Alerts

Be the first to know and let us send you an email when আব্দুল মান্নান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to আব্দুল মান্নান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ:

Shortcuts

Share