Nizampur Govt. College-নিজামপুর সরকারি কলেজ

Nizampur Govt. College-নিজামপুর সরকারি কলেজ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nizampur Govt. College-নিজামপুর সরকারি কলেজ, School, Nizampur, Mirsarai, Chattogram, Mirsarai.

This is an unofficial page dedicated to showcasing entertainment, college activities and the rich traditions of Mirsarai & represents all the colleges in Mirsarai, celebrating their culture and community.Stay connected and join us on this exciting journey

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদি আরব প্রবাসী চালক হৃদয় নি/হত।এই ঘটনায় সাজ্জাদ নামে আরো একজন গু/র/তর আ...
11/09/2026

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদি আরব প্রবাসী চালক হৃদয় নি/হত।এই ঘটনায় সাজ্জাদ নামে আরো একজন গু/র/তর আহত হয়েছে।আজ সকালে মুন্সিগঞ্জের সিরাজদিখানে কুচিয়ামোড়া ব্রিজের ঢালে এই ঘটনা ঘটে।নি/হত হৃদয় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার রসুলপুরের আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা।তার মায়ের নাম কাজল রেখা।

জীবন-মৃত্যুর ব্যবধান মাত্র কয়েক সেকেন্ডের, এই দেশে পদে পদে মৃত্যু ফাঁদ।স্হান: মিরসরাই লতিফিয়া মাদ্রাসা গেইট
11/09/2026

জীবন-মৃত্যুর ব্যবধান মাত্র কয়েক সেকেন্ডের, এই দেশে পদে পদে মৃত্যু ফাঁদ।
স্হান: মিরসরাই লতিফিয়া মাদ্রাসা গেইট

মিরসরাইয়ে বামন সুন্দর ফকির আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৫ জনসহ ৮০ জন কৃতি শিক্ষার্থ...
10/09/2026

মিরসরাইয়ে বামন সুন্দর ফকির আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৫ জনসহ ৮০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি মোহাম্মদ অহিদুল ইসলাম চৌধুরী (দিপু) সভাপতিত্বে এবং প্রাক্তন ছাত্র নাজমুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি লায়ন তাহের আহামেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বামন সুন্দর ফারুকিয়া দাখিল মাদ্রাসার সভাপতি লায়ন শওকত আকবর সোহাগ ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ শরফু উদ্দীন। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন আবুল কাশেম চৌধুরী। এ ছাড়া প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন চৌধুরীসহ অনেকে উপস্থিত ছিলেন।

সংবর্ধনা পাওয়া শিক্ষার্থী তাহিয়া তাবাসসুম সামিয়া বলেন, “আমার এই অর্জনের পেছনে পরিবার ও শিক্ষকদের অবদান রয়েছে। এমন সুন্দর সংবর্ধনার আয়োজন করায় বিদ্যালয়ের প্রাক্তন বড় ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”

বক্তারা বলেন, এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন জীবনের একটি গুরুত্বপূর্ণ সাফল্য হলেও এটিই শিক্ষাজীবনের শেষ নয়; বরং এখান থেকেই শিক্ষার্থীদের সামনে উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ গড়ার নতুন পথচলা শুরু। এই সাফল্যকে ধরে রেখে আরও মনোযোগী ও পরিশ্রমী হতে হবে। জীবনে বড় স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন পূরণে দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যেতে হবে।

তারা আরও বলেন, শুধু ভালো ফলাফল করলেই হবে না, একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। জ্ঞান, নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও দেশপ্রেমকে জীবনের অংশ করতে হবে। আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। তাই নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে পরিবার, সমাজ ও দেশের জন্য গর্ব বয়ে আনতে হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান এর দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আলোকে, মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিনের তত্বাবধান ও নির্দেশ...
10/09/2026

প্রধানমন্ত্রী তারেক রহমান এর দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আলোকে, মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিনের তত্বাবধান ও নির্দেশনায় মিরসরাই পৌরসভার ৯ টি ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থী ও হাফেজদের সংবর্ধনা মিরসরাইয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী ও হাফেজদের সংবর্ধনা দিয়...
10/09/2026

মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থী ও হাফেজদের সংবর্ধনা

মিরসরাইয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী ও হাফেজদের সংবর্ধনা দিয়েছে মহানগর সমাজ কল্যাণ সংস্থা। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টায় উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড়ে সংগঠনটির কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি আব্দুল হাই আজিমের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক জয়নুল আবেদিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরসরাই উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা মো. শাহাবুদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জোহুরা আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নিজাম উদ্দিন (বিএসসি), সাবেক সভাপতি বায়েজিদুল আলম চৌধুরী, প্রধান শিক্ষক চাঁপা চক্রবর্তী, সংগঠনের উপদেষ্টা প্রফেসর আবুল হোসেন ও সাধারণ সম্পাদক শাহ রহমত উল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক মোহাম্মদ ফারুক, অর্থ সম্পাদক মোহাম্মদ মাসুদ, কার্যনির্বাহী সদস্য নাঈম উদ্দিন, সহ-অর্থ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আব্দুল হাই আজিম বলেন, মহানগর সমাজ কল্যাণ সংস্থা ২০২৩ সালে প্রতিষ্ঠিত একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি স্থানীয়ভাবে শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। কৃতি শিক্ষার্থী ও হাফেজদের সম্মাননা প্রদানের মাধ্যমে তাদের উৎসাহিত করার পাশাপাশি অন্যদেরও শিক্ষার প্রতি আগ্রহী করে তোলাই এ আয়োজনের উদ্দেশ্য।

মিরসরাইয়ের পাহাড় থেকে অ'প'হৃ'ত ব্যবসায়ী উদ্ধার, ৮ অ'প'হ'র'ণ'কা'রী গ্রেফতার
10/09/2026

মিরসরাইয়ের পাহাড় থেকে অ'প'হৃ'ত ব্যবসায়ী উদ্ধার, ৮ অ'প'হ'র'ণ'কা'রী গ্রেফতার

আড়াই বছরের মেয়ে জুঁইকে রেখে তিন বছর আগে ক্যানসারে মা/রা যাওয়া মায়ের ক/ব/রের পাশেই চিরনিদ্রায় শা/য়িত হলেন বাংলাদেশ সেনাবা...
10/09/2026

আড়াই বছরের মেয়ে জুঁইকে রেখে তিন বছর আগে ক্যানসারে মা/রা যাওয়া মায়ের ক/ব/রের পাশেই চিরনিদ্রায় শা/য়িত হলেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য (গানার) তাসনিম রিফাত।
আর দেড় বছর বয়সী মেয়ে ফাতেমাকে রেখে দাদা-দাদির ক/ব/রের পাশে শা/য়িত করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক আবু বকর সিদ্দিক পিয়াসকে।
এই অল্প বয়সেই এতিম হয়ে গেল নিষ্পাপ ফাতেমা ও জুঁই। মহান রাব্বুল আলআমীন তাদের পরিবারকে এই শোক সইবার শক্তি দিক 🤲😥🤲

চট্টগ্রামের আনোয়ারা চাতরী চৌমুহনী এলাকায় কিছুক্ষণ আগে বৈদ্যুতিক খুঁটিতে কাজ করার সময় বি/দ্যুৎ/স্পৃ/ষ্ট হয়েছে ১ জন। খুঁটি...
10/09/2026

চট্টগ্রামের আনোয়ারা চাতরী চৌমুহনী এলাকায় কিছুক্ষণ আগে বৈদ্যুতিক খুঁটিতে কাজ করার সময় বি/দ্যুৎ/স্পৃ/ষ্ট হয়েছে ১ জন। খুঁটিতে মেরামতের কাজ করলে কেন বিদ্যুৎ লাইন চালু থাকবে তা বুঝা আসেনা 😥

যার জন্য এখনো মানুষ আফসোস করে (নিকোলা টেসলা)💔 #নিকোলাটেসলা
10/09/2026

যার জন্য এখনো মানুষ আফসোস করে (নিকোলা টেসলা)💔

#নিকোলাটেসলা

বাবার মৃত্যুর খবর শুনেই বাড়ি ফিরছিল ছেলে নুর আলম জিকু।কিন্তু পথে তার মোটরসাইকেল ও ট্রাক দুর্ঘটনায় নিহত হয়।💔 একই দিন বাবা...
10/09/2026

বাবার মৃত্যুর খবর শুনেই বাড়ি ফিরছিল ছেলে নুর আলম জিকু।কিন্তু পথে তার মোটরসাইকেল ও ট্রাক দুর্ঘটনায় নিহত হয়।💔 একই দিন বাবা-ছেলের মৃত্যুতে এলাকায় শোক বিরাজ করছিল।ঘটনাটি ঘটেছে বুধবার রাত ৯টার দিকে কুষ্টিয়া ও ঝিনাইদহ মহাসড়কের আলামপুর ইউনিয়নে।আজ সকালে বাবা ও ছেলেকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার লালনগর গ্রামে বাবা-ছেলে জানাজা শেষে দাফন করা হয়।

Address

Nizampur, Mirsarai, Chattogram
Mirsarai
4320

Alerts

Be the first to know and let us send you an email when Nizampur Govt. College-নিজামপুর সরকারি কলেজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category