Chinki Astana High School

Chinki Astana High School It's give Us profer Education

অভিনন্দন ইঞ্জিনিয়ার জনাব খাইরুল বাসার।BREB-PBS এর এসিস্ট্যান্ট জেনারেল ম্যানাজার (O&M/E&C) পদে সুপারিশপ্রাপ্ত।উল্লেখ্য খ...
26/08/2021

অভিনন্দন ইঞ্জিনিয়ার জনাব খাইরুল বাসার।

BREB-PBS এর এসিস্ট্যান্ট জেনারেল ম্যানাজার (O&M/E&C) পদে সুপারিশপ্রাপ্ত।
উল্লেখ্য খাইরুল চিনকি আস্তানা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১০ ব্যাচের কৃতি শিক্ষার্থী।
আপনার ভবিষ্যৎ জীবন সাফল্যমণ্ডিত হয়ে উঠুক।
.

03/04/2021

৬ষ্ঠ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের বিশেষ অবগতির জন্য জানানো যাচ্ছে যে,২০২১ ইং শিক্ষাবর্ষে দরিদ্র,মেধাবী ও প্রতিবন্ধী, শিক্ষার্থীদের উপবৃত্তির তালিকা নেয়া হচ্ছে। বিস্তারিত অফিসকক্ষে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।অনুরোধক্রমে
মোহাম্মদ মোকাররম হোসেন চৌধুরী

চিনকি আস্তানা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক জনাব জিয়া উদ্দিন আসাদ চৌধুরী স্যারের সহধর্মিণী ডাঃ শিরিন আক্তার এর ...
02/04/2021

চিনকি আস্তানা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক জনাব জিয়া উদ্দিন আসাদ চৌধুরী স্যারের সহধর্মিণী ডাঃ শিরিন আক্তার এর মৃত্যুতে চিনকি আস্তানা উচ্চ বিদ্যালয় ও চিনকি আস্তানা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি।

 #সরকারি_সুযোগ_গ্রহণের_চেষ্টার_আহ্বান_রইলো_চিনকি_আস্তানা_উচ্চ_বিদ্যালয়ের_বর্তমান_প্রাক্তন_সকলেরপ্রতি_যারা_এখনো_বিভিন্ন_জ...
08/03/2021

#সরকারি_সুযোগ_গ্রহণের_চেষ্টার_আহ্বান_রইলো_চিনকি_আস্তানা_উচ্চ_বিদ্যালয়ের_বর্তমান_প্রাক্তন_সকলেরপ্রতি_যারা_এখনো_বিভিন্ন_জায়গায়_অধ্যয়নরত

#বিশেষ_মঞ্জুরির অনুদানের টাকা পেতে স্কুল-কলেজ, শিক্ষক, শিক্ষার্থীদের আবেদনের সময় আবার বাড়ানো
হয়েছে।

১৫ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন শিক্ষক–শিক্ষার্থীরা। গতকাল রোববার (৭ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এসব তথ্য জানিয়ে আদেশ জারি করা হয়েছে।

এর আগে চলতি মাসের ৭ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করার দিন ধার্য ছিল। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আদেশে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থীদের বিশেষ অনুদান দেওয়ার জন্য অনলাইনে আবেদন সময় ১৫ মার্চ পর্যন্ত বাড়ানো হলো।

বিভিন্ন স্কুল-কলেজ, শিক্ষক, শিক্ষার্থীদের মধ্যে ২০২০-২১ অর্থবছরের রাজস্ব বাজেটের বিশেষ মঞ্জুরির অনুদানের টাকা বিতরণের উদ্যোগ নেয় সরকার। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকদের এ টাকা পেতে গত ১ ফেব্রুয়ারি থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছিল। অনলাইনে আবেদনের সময় প্রথমে ছিল ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। সে সময় বাড়িয়ে ৭ মার্চ পর্যন্ত করা হয়েছিল। এবার ১৫ মার্চের মধ্যে বিশেষ মঞ্জুরির অনুদানের টাকা পেতে আবেদন করতে হবে শিক্ষক-শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে।

শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের অনুদান বাবদ বরাদ্দের টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠানো হবে। আর শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে বরাদ্দের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে।

সরকারি এবং বেসরকারি এমপিওভুক্ত ও নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুরারোগ্য ব্যাধির চিকিৎসা, দৈব–দুর্ঘটনা এবং চিকিৎসার খরচের জন্য বিশেষ মঞ্জুরির অনুদান প্রাপ্তির আবেদন করতে পারবে। এ ক্ষেত্রে প্রতিবন্ধী, অসহায়, অসচ্ছল ও মেধাবী, অনগ্রসর সম্প্রদায়ের শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবে। এ ছাড়া দেশের সব স্বীকৃতিপ্রাপ্ত বা এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান মেরামত ও সংস্কার, আসবাব তৈরি, খেলাধুলার সরঞ্জাম ক্রয়, পাঠাগার উন্নয়ন ও প্রতিষ্ঠানকে প্রতিবন্ধী শিক্ষার্থীবান্ধব করার জন্য বিশেষ মঞ্জুরির অনুদানের আবেদন করা যাবে। তবে বাছাইয়ের ক্ষেত্রে অনগ্রসর এলাকার অসচ্ছল শিক্ষাপ্রতিষ্ঠান অগ্রাধিকার পাবে। আর বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীরা দুরারোগ্য ব্যাধি বা দৈব–দুর্ঘটনার জন্য মঞ্জুরির আবেদন করতে পারবেন।

যেভাবে আবেদন করতে হবে
অনুদানের টাকা পেতে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, কর্মচারী বা শিক্ষার্থীদের ১৫ মার্চের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইট থেকে (www.shed.gov.bd) অনলাইনে আবেদন করতে হবে।

‘শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন ফরম’ বাটনে ক্লিক করে অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। অনুদান পেতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রতিষ্ঠানপ্রধানের আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভাগীয় প্রধানের প্রত্যয়নপত্র আবেদনে সংযুক্ত করতে হবে। শিক্ষক-কর্মচারী ক্যাটাগরিতে আবেদনের ক্ষেত্রে চিকিৎসকের সনদ ও দৈব-দুর্ঘটনার স্বপক্ষের প্রমাণ সংযুক্ত করে আবেদন করতে হবে। আর শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য অনুদানের আবেদনের ক্ষেত্রে ম্যানেজিং কমিটির প্রত্যয়ন সংযুক্ত করতে হবে।

20/01/2021

চিনকি আস্তানা উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন সকল শিক্ষার্থীকে চিনকি আস্তানা উচ্চ বিদ্যালয় ফেসবুকভিত্তিক পেজ ও গ্রুপে আমাদের সাথে যোগ দেয়ার আহ্বান জানাচ্ছি।আমরা আশা করছি ফেসবুকভিত্তিক পেজ ও গ্রুপের মাধ্যমে চিনকি আস্তানা উচ্চ বিদ্যালয় সকল শিক্ষার্থী ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে পারবে।🙂

16/01/2021
অভিনন্দন জনাব ফজলুল করিম লিটন সাহেব চিনকি আস্তানা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের ২য় বারের মত সভাপতি নির্বাচিত হওয়ার চিনক...
05/12/2020

অভিনন্দন জনাব ফজলুল করিম লিটন সাহেব চিনকি আস্তানা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের ২য় বারের মত সভাপতি নির্বাচিত হওয়ার চিনকি আস্তানা উচ্চ বিদ্যালয়ের সকলের পক্ষ থেকে শুভেচ্ছা। আপনার হাত ধরে এগিয়ে যাক সকলের প্রিয় এই শিক্ষা প্রতিষ্ঠান।

চিনকি আস্তানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একসময়ের ছাত্র সায়মুন(ফাল্গুন) এক মোটরবাইক দুর্ঘটনায় মারা গিয়েছে।আমরা চিনকি আস্ত...
23/11/2020

চিনকি আস্তানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একসময়ের ছাত্র সায়মুন(ফাল্গুন) এক মোটরবাইক দুর্ঘটনায় মারা গিয়েছে।আমরা চিনকি আস্তানা উচ্চ বিদ্যালয় এবং চিনকি আস্তানা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ এতে গভীর শোক প্রকাশ করছি এবং তার বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্ক্ষীদের তার বিদেহী আত্নার মাগফিরাত কামনা করার আহ্বান জানাচ্ছি।

পরিশেষে একটি কথাই বলতে চাই মোটরবাইকের মতো এমন যানবাহন যেহেতু প্রতিনিয়ত অকালমৃত্যু ঘটাচ্ছে তাই সকলের উচিত এই ধরণের ঝুঁকিপূর্ন যানবাহন পরিহার করা

24/10/2020

মাধ্যমিকে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে না, সকল শিক্ষার্থী পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হবে
-- শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনা ভাইরাসের কারণে এ বছরের মাধ্যমিক স্তরে বার্ষিক পরীক্ষা হচ্ছে না। সকল শিক্ষার্থী পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হবে। আজ এক অনলাইন সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা জানান।

মন্ত্রী বলেন, ত্রিশ কর্ম দিবসের জন্য একটি পাঠ্যসূচি প্রণয়ন করা হয়েছে । সংক্ষিপ্ত এই পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট করতে হবে শিক্ষার্থীদের। প্রতি সপ্তাহে এই অ্যাসাইনমেন্ট দেওয়া ও জমা নেওয়া হবে। তবে অ্যাসাইনমেন্টের মূল্যায়ন পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখবে না । এই মূল্যায়নের মাধ্যমে মূলত শিক্ষার্থীদের কি ঘাটতি আছে তা দেখা হবে। যাতে পরবর্তী ক্লাসে বিশেষ ব্যবস্থার মাধ্যমে সেটা পূরণ করা যায়। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই পাঠ্যসূচি দেওয়া হবে। প্রতিষ্ঠানের প্রধানদের কাছেও তা পৌঁছে দেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

মন্ত্রী আরো বলেন, আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসের মধ্যে অনলাইনে এই সংক্ষিপ্ত সিলেবাসের ক্লাস নেয়া হবে এবং অ্যাসাইনমেন্ট প্রদান ও মূল্যায়ন সম্পন্ন করা হবে। এই সময়ের মধ্যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান অন্য কোনো রকমের পরীক্ষায় অংশগ্রহণ করতে শিক্ষার্থীদের বাধ্য করতে পারবে না।

সংবাদ সম্মেলনে আরো যুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সচিব মোঃ আমিনুল ইসলাম খান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডঃ সৈয়দ গোলাম ফারুক।

শিক্ষা উপমন্ত্রী বলেন, পরীক্ষায় কোনো শিক্ষার্থীর অকৃতকার্য হওয়া শিক্ষার্থীর ব্যর্থতা নয়, এটা শিক্ষক অথবা শিক্ষা প্রতিষ্ঠানের ব্যর্থতা। শিক্ষার্থীদের কে ব্যর্থতার দায় থেকে মুক্তি দেয়ার লক্ষ্যে আমরা মূল্যায়ন পদ্ধতির গতানুগতিক ধারা পরিবর্তন করতে চাচ্ছি। মূল্যায়ন পদ্ধতির সংস্কার করার লক্ষ্যে ন্যাশনাল ইভালুয়েশন এন্ড অ্যাসেসমেন্ট সেন্টার ( এনইএসি) গঠন করার পরিকল্পনা গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

এম এ খায়ের
তথ্য ও জনসংযোগ কর্মকর্তা
শিক্ষা মন্ত্রনালয়

01/09/2020


পুরো চিনকি আস্তানা উচ্চ বিদ্যালয়কে রিপ্রেজেন্ট করে এমন সুন্দর ছবি চিনকি আস্তানা উচ্চ বিদ্যালয়ের প্রোফাইল এবং কাভারের জন্য প্রয়োজন।যাদের কাছে এমন ছবি আছে তাদের চিনকি আস্তানা উচ্চ বিদ্যালয়ের পেজের ইনবক্সে ছবি দেয়ার অনুরোধ রইলো।সেখান থেকে বাছাই করে ছবির ক্রেডিট সহ প্রোফাইল এবং কাভার নির্বাচন করা হবে।😊

Address

Baraiarhat, Chittagong
Mirsarai
4323

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 14:00
Saturday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00

Telephone

+8801827272092

Alerts

Be the first to know and let us send you an email when Chinki Astana High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category