13/08/2026
বিজ্ঞপ্তি:
ওচমানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২০২৬ ইং সনে এস এস সি পরীক্ষায় অংশগ্রহণ করে যে সকল শিক্ষার্থী এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হয়েছে তাদের মধ্যে যাদের লেখাপড়া করার ইচ্ছা আছে তাদেরকে আগামী ১৬/০৮/২০২৬ ইং তারিখ এস এস সি পরীক্ষার রেজিষ্ট্রেশন কার্ড ও এডমিট কার্ড নিয়ে বিদ্যালয়ে যোগাযোগ করে নিয়মিত শ্রেণিকার্যক্রমে অংশগ্রহণসহ এই বছরের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে নির্দেশ দেয়া যাচ্ছে।
নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ ব্যাতিত কিংবা অকৃতকার্য হলে কোনভাবেই ২০২৭ ইং সনে এস এস সি পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না।
বি:দ্র: নির্বাচনী পরীক্ষা- ২৮ শে অক্টোবর ২০২৬ থেকে,
এস এস সি পরীক্ষা - ৭ জানুয়ারি ২০২৬ থেকে। (শিক্ষামন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী)
নির্দেশনায়
প্রধান শিক্ষক
ওচমানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়