তামরীজ একাডেমী Tamriz Academy

তামরীজ একাডেমী Tamriz Academy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from তামরীজ একাডেমী Tamriz Academy, Education, Mirsarai.

16/03/2022
24/02/2022
চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার সর্বজন শ্রদ্ধেয়- আলহাজ্ব আজহারুল হক চৌধুরী ( নওশা মিয়ার ) জানাজার নামাজ ২৩/০২/২০২২ইং, ...
22/02/2022

চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার সর্বজন শ্রদ্ধেয়- আলহাজ্ব আজহারুল হক চৌধুরী ( নওশা মিয়ার ) জানাজার নামাজ ২৩/০২/২০২২ইং, রোজ বুধবার , সকাল ১০টায় উনাদের বাড়ির আঙ্গিনায়, উনার প্রতিষ্ঠিত - মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে।

20/02/2022

মৃত্যু নিয়ে এতো সুন্দর লেখা আগে পড়েন-নি কখনো___একটু পড়েই দেখুন না। জাযাকাল্লাহ।

পরলোকগত কুয়েতি লেখক আব্দুল্লাহ যারাল্লাহ র মৃত্যুর আগে লিখে যাওয়া কিছু অনুভূতি -
মৃত্যু নিয়ে আমি কোনো দুশ্চিন্তা করবো না, আমার মৃতদেহের কি হবে সেটা নিয়ে কোন অযথা আগ্রহ দেখাবো না। আমি জানি আমার মুসলিম ভাইয়েরা করণীয় সবকিছুই যথাযথভাবে করবে।"

يُجَرِّدُونَنِي مِنْ مَلَابِسِي

তারা প্রথমে আমার পরনের পোশাক খুলে আমাকে বিবস্ত্র করবে,

يَغْسِلُونَني

আমাকে গোসল করাবে,

يَكْفِنُونَنِي

(তারপর) আমাকে কাফন পড়াবে,

يُخْرِجُونَنِي مِنْ بَيْتِي

আমাকে আমার বাসগৃহ থেকে বের করবে,

يَذهَبُونَ بِي لِمَسَكِنِي الجَدِيدِ (القَبْرُ)

আমাকে নিয়ে তারা আমার নতুন বাসগৃহের (কবর) দিকে রওনা হবে,

وَسَيَأتِي كَثِيرُونَ لِتَشْيِيْعِ الجَنَازَتِي

আমাকে বিদায় জানাতে বহু মানুষের সমাগম হবে,

بَلْ سَيَلْغِي الكَثِيرُ مِنهُم أَعْمَالَهُ وَمَوَاعِيدَهُ لِأَجْلِي دَفْنِي

অনেক মানুষ আমাকে দাফন দেবার জন্য তাদের প্রাত্যহিক কাজকর্ম কিংবা সভার সময়সূচী বাতিল করবে,

وَقَدْ يَكُونُ الكَثِيرُ مِنهُم لَمْ يَفَكِّرْ في نَصِيحَتِي يَوماً مِنْ الأيّامِ

কিন্তু দুঃখজনকভাবে অধিকাংশ মানুষ এর পরের দিনগুলোতে আমার এই উপদেশগুলো নিয়ে গভীর ভাবে চিন্তা করবে না,

أَشْيَائِي سَيَتِمُّ التَّخَلُّصُ مِنهَا

আমার (ব্যক্তিগত) জিনিষের উপর আমি অধিকার হারাবো,

مَفَاتِيحِي

আমার চাবির গোছাগূলো,

كِتَابِي

আমার বইপত্র,

حَقِيبَتِي

আমার ব্যাগ,

أَحْذِيَتِي

আমার ‍জুতোগুলো,

وإنْ كانَ أَهْلِي مُوَفِّقِينَ فَسَوفَ يَتَصَدِّقُونَ بِها لِتَنْفَعَنِي

হয়তো আমার পরিবারের লোকেরা আমাকে উপকৃত করার জন্য আমার ব্যবহারের জিনিসপত্র দান করে দেবার বিষয়ে একমত হবে,

تَأَكِّدُوا بِأَنَّ الدُّنيا لَنْ تَحْزَنْ عَلَيَّ

এ বিষয়ে তোমরা নিশ্চিত থেকো যে, এই দুনিয়া তোমার জন্য দু:খিত হবে না অপেক্ষাও করবে না,

وَلَنْ تَتَوَقَّفْ حَرَكَةُ العَالَمِ

এই দুনিয়ার ছুটে চলা এক মুহূর্তের জন্যও থেমে যাবে না,

وَالاِقْتِصَادُ سَيَسْتَمِرُ

অর্থনৈতিক কর্মকাণ্ড কিংবা ব্যবসাবাণিজ্য সবকিছু চলতে থাকবে,

وَوَظِيْفَتِي سَيَأتِي غَيرِي لِيَقُومَ بَها

আমার দায়িত্ব (কাজ) অন্য কেউ সম্পাদন করা শুরু করবে,

وَأَمْوَالِي سِيَذْهَبُ حَلَالاً لِلوَرَثِةِ

আমার ধনসম্পদ বিধিসম্মত ভাবে আমার ওয়ারিসদে

19/02/2022

লজ্জা লাগছে কেউ সাহায্য চাইলে আমরা ভাংতি খুঁজে পাই না.....

চট্টগ্রামের বাঁশখালী থানার বাজারে একটি হোটেলে বসলাম। লক্ষ্য ছিলো সিংগাড়া খাবো। এই পদার্থটি আমার সহ্য হয় না। খাওয়ার সাথে সাথে এসিডিটি হয়। তবু লোভে পড়ে খাই। মাঝে মাঝে। সিংগাড়া শেষ করেই ঔষধ খাই।

আমি সব সময় হোটেল-রেস্টুরেন্টের এক কোণায় গিয়ে বসি। একটু লুকিয়ে থাকার ইচ্ছে আরকি। আমি অবশ্যই অন্তর্মুখী মানুষ।

গতকাল কোণার টেবিল ফাঁকা না থাকায় ম্যানাজারের খুব কাছের একটি টেবিলে বসলাম। তার সব কথা শুনতে পাচ্ছিলাম।

একজন বয়োঃবৃদ্ধা ভিক্ষুক এলেন। কাতর কন্ঠে বললেন, "বাবা, খুব ক্ষুধা লেগেছে। কিছু খেতে দিতে পারো?"

ম্যানেজার একটা টেবিল দেখিয়ে বললেন, "ঐ জায়গায় গিয়ে বসেন খালা।" তারপর চিৎকার দিয়ে বললেন, "খালাকে এক প্লেট খিচুড়ি দে।"

আমি মুগ্ধ হয়ে দেখছিলাম। ছোট্ট হোটেল। তেমন বেচাকেনা হয় বলেও মনে হলো না।

দুই তিন মিনিটের মধ্যেই আরো একজন বৃদ্ধা ভিক্ষুক ভিক্ষা নিতে এলেন। ম্যানেজার বললেন, "খাওয়া দাওয়া হয়েছে খালা?"

খালাকে নিশ্চুপ দেখে আগের খালার পাশের চেয়ারে বসালেন এবং তাকেও এক প্লেট খিচুড়ি দেওয়া হলো। দুই জন ক্লান্ত পরিশ্রান্ত বয়োঃবৃদ্ধাকে খেতে দেখে কী যে ভালো লাগছিলো!

এরপর আরো একজন বয়োঃবৃদ্ধা ভিক্ষুক এলেন। ম্যানাজারের সামনে দাঁড়ালেন। বললেন, "বাবা, ভিক্ষা করতে এসেছিলাম। তেমন ভিক্ষা পাইনি আজ। বাড়ি যাওয়ার ভাড়া নেই। ভাড়াটা দিতে পারো।"

ম্যানাজার বললো, "আমার তেমন বিক্রি হয়নি খালা। আপনি বরং একটু খেয়ে যান। দেখেন কেউ ভাড়াটা দিতে পারে কিনা।"

এতোক্ষণ যে বয়টি খাবার পরিবেশন করছিলো সে বললো, "খালা কয় টাকা ভাড়া লাগে বাড়ি যেতে?"
-১৫ টাকা বাবা।
হোটেল বয়টি পকেট থেকে ২০ টাকার একটা নোট বের করে খালার হাতে দিয়ে বললেন, "নেন, এটা রাখেন। একটু খিচুড়ি খেয়ে বাড়ি যান। আমি খিচুড়ি দিচ্ছি।"

হোটেল ম্যানাজার হাসতে হাসতে বললেন, "শালা যেমন ম্যানাজার, তেমন তার কর্মচারীরা! কেউ মানুষকে ফিরাতে জানে না।"

তারপর বললেন, "শোন, কোন ভিক্ষুক যেন খেতে এসে না ফিরে যায়। সবাইকে খাওয়াবি।"

আমি সব দেখছিলাম। মাথা নিচু করে বসে আছি। চোখ ঝাপসা হয়ে আসছে। মনের ভেতর তোলপাড় চলছে।

ম্যানাজারকে এক সময় কাছে গিয়ে ফিসফিস করে বললাম, "ভাই, আপনার ঐ কর্মচারী ছেলেটি সম্পর্কে আমাকে একটু বলুন তো প্লিজ। কয় টাকা বেতন দেন ওকে।"

- ব্যবসা তো তেমন চলে না ভাই। সারাদিন হোটেল খোলা। রাত নয়টা পর্যন্ত। ওকে ১২০

ব্যাংকের পদস্থ কর্মকর্তা। ঢাকায় ৫ তলা বাড়ি, গ্রামে দোতলা ডুপলেক্স বাড়ি, ব্যাংকে গচ্ছিত কোটি টাকা। তবু মৃত্যুর পর ২৪ ঘণ্ট...
16/02/2022

ব্যাংকের পদস্থ কর্মকর্তা। ঢাকায় ৫ তলা বাড়ি, গ্রামে দোতলা ডুপলেক্স বাড়ি, ব্যাংকে গচ্ছিত কোটি টাকা। তবু মৃত্যুর পর ২৪ ঘণ্টায়ও হয়নি জানাজা। লাশ সেভাবেই পড়ে ছিল বাড়ির গ্যারেজে। বাবার লাশে যখন পচন ধরেছে, ছেলে নামের কলঙ্ক দুটি তখনও সম্পত্তি ভাগাভাগি নিয়ে ব্যস্ত। জীবিতকালেও বাবার ঠাঁই হয়েছিল বাড়ির পরিত্যাক্ত আসবাবের সঙ্গে (সূত্র: ৭১ টিভি)।

বর্তমান সমাজের দিকে তাকালেই বিষয়টি আমরা আরো ভালোভাবে উপলব্ধি করতে পারি। পিতা-মাতার অর্থ, চিন্তা, মেধা ও শ্রম-এর বড় অংশ, বরং সিংহভাগ ব্যয় হয় সন্তানের ভবিষ্যত বিনির্মাণে। সন্তানের ভবিষ্যতের স্বার্থে মা-বাবা সবকিছু বিসর্জন দেন। এটাই স্বাভাবিক, এটাই হওয়া উচিত। কিন্তু সন্তানের ভবিষ্যত-চিন্তার সবগুলো দিক নিয়ে কি আমি যথাযথ ভাবছি এবং সঠিক মাত্রায় গুরুত্ব দিচ্ছি? মনে রাখা দরকার, সন্তান আমার হাতে আল্লাহর আমানত! জেনে-শুনে আদর্শচ্যুত কোনো পরিবেশে যদি আমি সন্তানকে ছেড়ে দিই আর সে পথহারা হয়, কাল কিয়ামতের দিন কি সেজন্য সন্তান আমাকে দায়ী করবে না?
কোরআনে এসেছে: হে আমাদের রব! মানুষদের যারা আমাদের বিপথগামী করেছিল তাদেরকে আমাদের দেখিয়ে দাও। আমরা তাদেরকে আমাদের পায়ের নিচে রেখে এমনভাবে দলিত করব, যাতে তারা চরম লাঞ্ছিত হয়। -সূরা হা-মীম সাজদা ৪১ : ২৯

আমিই যদি আমার সন্তানের গোমরাহীর কারণ হই আর তখন...?!

আর যদি সু সন্তান রেখে যাই তাহলে তো দোয়া করবে,
رَبِّ ارْحَمْهُما كَما رَبَّيانِي صَغِيراً
(হে আমার রব! তারা যেভাবে আমার শৈশবে আমাকে লালন-পালন করেছেন, তেমনি আপনিও তাদের প্রতি রহমতের আচরণ করুন। -সূরা ইসরা ১৭ : ২৪)

আসুন একটু ভেবে দেখি॥

-মোঃ বেলাল হোসেন

16/02/2022

*মানুষ সৎ লোকদেরকে ভালবাসে কিন্তু সংস্কারকদের (Reformer) সাথে শত্রুতা করে!*
******************************
মানুষ সৎ লোকদেরকে ভালবাসে৷ কিন্তু যারা সংস্কার, সংশোধনী এবং মানুষকে সৎ বানানোর কাজ করে তাদের শত্রুতা করে!

নবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নবী হওয়ার আগে তার স্বজাতীর লোকেরা ভালবাসত। তারা তাঁর উপাধি দিয়েছিল 'আস সাদিক' (সত্যবাদী) এবং ‘আল আমীন’ (বিশ্বস্ত )বলে।

কারণ, তিনি ছিলেন সৎ এবং বিশ্বস্ত। কিন্তু যখন আল্লাহ তায়ালা তাকে মানব জাতির সংস্কার ও সংশোধনের দায়িত্ব দিয়ে প্রেরণ করলেন তখন তারা তার বিরোধিতা করা শুরু করল। গালাগালি করতে লাগল যাদুকর, মিথ্যুক ও পাগল ইত্যাদি বলে ৷ (সকল নবী-রসূলই এই নিষ্ঠুর আচরণের সম্মুখীন হয়েছিলেন।)

কারণ, তিনি তাদের কু প্রবৃত্তি পাথর মেরে ধ্বংস করে দিতে চান। তিনি চান সমাজ থেকে অন্যায় ও 'অবিচারের পথগুলো বন্ধ করে দিতে...।

এই জন্যই লোকমান হাকিম রহ. তার সন্তানকে সংস্কার ও দাওয়াতি কাজে উৎসাহিত করতে গিয়ে ধৈর্য ধারণের উপদেশ দিয়েছেন। কারণ, এ কাজে নিশ্চিতভাবেই শত্রুতার সম্মুখীন হতে হবে। তিনি বলেছিলেন,

يَا بُنَيَّ أَقِمِ الصَّلَاةَ وَأْمُرْ بِالْمَعْرُوفِ وَانْهَ عَنِ الْمُنكَرِ وَاصْبِرْ عَلَىٰ مَا أَصَابَكَ ۖ إِنَّ ذَٰلِكَ مِنْ عَزْمِ الْأُمُورِ

“হে আমার বৎস, সালাত কায়েম কর, সৎ কাজের আদেশ দাও, অন্যায় কাজে নিষেধ কর আর (এ ক্ষেত্রে) যে সব বিপদাপদ আসে তাতে সবর কর। নিশ্চয় এটি দৃঢ়সংকল্পজনক কার্যাবলীর মধ্যেকার। (সূরা লোকমান: ১৭)

একজন সংস্কারক আল্লাহর নিকট সৎ-নেককার মানুষের চেয়ে শ্রেয়। কেননা, আল্লাহ তায়ালা সংস্কারকের মাধ্যমে গোটা জাতিকে রক্ষা করেন।”

আল্লাহ তায়ালা বলেন,

مَا كَانَ رَبُّكَ لِيُهْلِكَ الْقُرَىٰ بِظُلْمٍ وَأَهْلُهَا مُصْلِحُونَ

“আর তোমার পালনকর্তা এমন নন যে, জনবসতিগুলোকে অন্যায়ভাবে ধ্বংস করে দেবেন, সেখানকার লোকেরা সংস্কারের কাজ করা স্বত্বেও।" (সূরা হুদ: ১১৭)

তিনি এখানে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য সংস্কার ও সংশোধনকারীদের কথা উল্লেখ করেছেন। কেবল নেকাকার লোকদের উপস্থিতির কথা বলেন নি।

আল্লাহ তায়ালার নিকট দুআ করি, তিনি যেন আমাদেরকে সৎকর্মশীল বানানোর পাশাপাশি জাতির সংশোধন, সংস্কার ও দাওয়াতি কাজ করার তওফিক দান করেন। আমীন।

#অনুবাদক:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল;
দাঈ, জুবাইল দাওয়া

15/02/2022

*শীতকালের রোযা হচ্ছে সহজ গনিমত-*

আমের ইবনে মাসউদ রা. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি কি তোমাদেরকে শীতল (অর্থাৎ সহজ) গনিমতের কথা জানিয়ে দিব না? সেটা হচ্ছে শীতকালে রোযা রাখা।’ - তিরমিযী হাদিস : ৭৯৫ সনদ হাসান

Address

Mirsarai
4320

Website

Alerts

Be the first to know and let us send you an email when তামরীজ একাডেমী Tamriz Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category