The Beauty of Bauniabandh Ideal High School

The Beauty of Bauniabandh Ideal High School স্বপ্নের বীজ বুনেছি যেখানে ।

🚉মেট্রোরেলে ভিড়ে ঠেলাঠেলির আগে ২ মিনিট সময় নিয়ে এই পোস্টটি পড়ুন; পরের বার ফাঁকা বগি পেতে পারেন।ভিড়ের কারণে আপনি হয়তো লাই...
05/06/2026

🚉মেট্রোরেলে ভিড়ে ঠেলাঠেলির আগে ২ মিনিট সময় নিয়ে এই পোস্টটি পড়ুন; পরের বার ফাঁকা বগি পেতে পারেন।
ভিড়ের কারণে আপনি হয়তো লাইনে দাঁড়িয়েও ট্রেনে উঠতে পারলেন না। অথচ ট্রেনটা একটু এগিয়ে গেলে দেখলেন—পেছনের কিছু বগি প্রায় ফাঁকাই ছিল! মেজাজটা তখন কেমন হয়?😡

এটা শুধু আপনার সাথে না। প্রতিদিন লাখ মানুষ মেট্রোতে উঠছে, একই প্যাটার্নে, একই ভুল করছে। এর পেছনে কাজ করছে কিছু Psychological এবং Statistical Reasons.

🚉 প্ল্যাটফর্মে আরেকটু মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন—মানুষ মূলত দুটো নির্দিষ্ট জায়গায় সবচেয়ে বেশি জড়ো হয়। জায়গা দুটো হলো সিঁড়ির ঠিক সামনের বগিগুলো। সিঁড়ি থেকে যত দূরে যাওয়া যায়, ভিড় তত কমতে থাকে।

কিন্তু সিঁড়ির পাশের বগিতেই কেন এই উপচে পড়া ভিড়? এটা কি শুধুই অলসতা, নাকি এর পেছনে কোনো গভীর সত্য আছে? চলুন ডটগুলো কানেক্ট করি—

🧠 মানুষের মনের ভেতরের খেলা (Psychological Reasons)
সিঁড়ি বেয়ে তিন তলায় ওঠার পর মানুষের অবচেতন মন মূলত ৩টি কারণে সিঁড়ির ঠিক সামনের বগিতেই থমকে দাঁড়ায়:

১) Cognitive Laziness বা মানসিক অলসতা: সিঁড়ি বেয়ে উঠতে উঠতে একটু ক্লান্তি আসে। মস্তিষ্ক তখন "যথেষ্ট হয়েছে" সিগন্যাল দেয়। সামনে যে queue দেখা যাচ্ছে, সেখানেই দাঁড়িয়ে যাই। "আরেকটু এগিয়ে গেলে ফাঁকা বগি পাবো" — এই Critical Thinking আর কাজ করে না।

২) Social Herding বা পালের গরু মানসিকতা: সিঁড়ি দিয়ে উঠেই দেখি সামনে কিছু মানুষ দাঁড়িয়ে আছে। মস্তিষ্ক তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেয় — "ওরা দাঁড়িয়েছে মানে এটাই সঠিক জায়গা।" আমিও দাঁড়িয়ে যাই। এটা আমাদের বিবর্তনগত প্রবৃত্তি — ব্যক্তিগত বুদ্ধি খাটানো ছেড়ে, মানুষজন যা করছে, চোখ বন্ধ করে সেদিকেই ধাবিত হওয়া ।

৩) First Mover Anxiety বা তাড়াহুড়া: "আগে গিয়ে দাঁড়াতে হবে, না হলে জায়গা পাবো না" — এই ভয় থেকে সিঁড়ি দিয়ে উঠেই যেখানে পৌঁছাই সেখানেই থেমে যাই। ভাবি না যে একটু এগিয়ে গেলে আরও ভালো জায়গা পেতাম।

এই তিনটি মনোবৈজ্ঞানিক কারণ (Psychological Reasons) একসাথে কাজ করায় সিঁড়ির কাছের বগিতে Cluster তৈরি হয়।

📊 এখন আসি পরিসংখ্যানের কথায় (Statistical Reasons)
এই পুরো ঘটনাটিকে Statistics এবং বিজ্ঞানের কিছু শক্তিশালী ধারণা দিয়ে ব্যাখ্যা করা যায়:

১) Central Tendency — কেন্দ্রের দিকে ঝোঁকার নিয়ম
পরিসংখ্যানে সবচেয়ে মৌলিক সত্যটি হলো — যেকোনো গ্রুপের মধ্যে বেশিরভাগ জিনিস একটি "কেন্দ্রীয় বিন্দু"র চারপাশে জমে। সেই কেন্দ্র থেকে যত দূরে যাওয়া যায়, ঘনত্ব তত কমে। (কমেন্টে ছবি দ্রষ্টব্য)

মেট্রোতে সিঁড়িটা হলো সেই কেন্দ্র। মানুষ স্বাভাবিকভাবেই সেই কেন্দ্রের কাছে জড়ো হচ্ছে — একটি প্লাটফর্মে দুটো সিঁড়ি থাকায় দুটো আলাদা কেন্দ্র তৈরি হচ্ছে। মানে দুটো সিঁড়ির কাছের বগিগুলোতে বেশি মানুষজন জড়ো হয়ে ক্রমান্বয়ে দুই দিকে সরে যাচ্ছে। (কমেন্টে ছবি দ্রষ্টব্য)

বাস্তব উদাহরণঃ পরীক্ষার নম্বর দেখলে বেশিরভাগ ছাত্রের নম্বর মাঝামাঝি সীমায় পাওয়া যায় — খুব বেশি বা খুব কম পাওয়া ছাত্র কম হয়। দৈনন্দিন জীবনে দেখবেন- মার্কেটের প্রবেশপথের কাছের দোকান সবচেয়ে বেশি বিক্রি হয় — ভেতরে গেলে ভিড় কমে।

২) Normal Distribution ও Bell Curve — ঘণ্টার আকৃতির বিখ্যাত বক্ররেখা
পরিসংখ্যানের সবচেয়ে পরিচিত ধারণাটি হলো Normal Distribution। প্রকৃতির অসংখ্য ঘটনা — মানুষের উচ্চতা, পণ্যের দাম, পরীক্ষার নম্বর — এই বক্ররেখা অনুসরণ করে। মাঝে সর্বোচ্চ, দুই দিকে ক্রমশ কম।

মেট্রো রেলের প্লাটফর্মে দুটো সিঁড়ি থাকায় দুটো আলাদা Bell Curve তৈরি হচ্ছে। দুই সিঁড়ির সামনেই অনেক বেশি মানুষজন এবং দুই দিকে ক্রমশ কম। ছবিতে বক্ররেখার “শীর্ষে” বেশি মানুষজন থাকে, এবং "লেজ" যেখানে, সেখানে মানুষ সবচেয়ে কম।

দুটো সিঁড়ির কারণে তৈরি হওয়া দুটো Bell Curve। (কমেন্টে ছবি দ্রষ্টব্য)

৩) Principle of Least Effort — সবচেয়ে কম কষ্টের পথ বেছে নেওয়ার সূত্র এবং Distance Decay Effect — মানুষ দূরে যেতে চায় না
Principle of Least Effort সূত্রটি বলে — মানুষ সবসময় সবচেয়ে কম পরিশ্রমের পথ বেছে নেয়।

এটা শুধু মেট্রোতে নয়, সর্বত্র কাজ করে। সামনে ফুটওভার ব্রিজ আছে, কিন্তু সেখানে উঠতে ২০টি সিঁড়ি ভাঙতে হবে (বেশি কষ্ট)। তার চেয়ে নিচে রাস্তার ডিভাইডার একটু ভাঙা আছে, ওখান দিয়ে পার হলে কষ্ট কম (কম কষ্ট)।

'As Soon As Possible' না বলে আমরা ঝটপট বলি 'ASAP'। 'ধন্যবাদ' না লিখে টেক্সটে লিখি 'tnx'। যে শব্দগুলো বলতে বা লিখতে সবচেয়ে কম এফোর্ট দিতে হয়, আমরা সেগুলোই সবচেয়ে বেশি ব্যবহার করি।

এই সূত্রটি মেট্রোর ভিড়েও হুবহু কাজ করে। এছাড়াও Geography, Transportation Science এবং Urban Planning-এর একটি বিখ্যাত ধারণা হলো Distance Decay, যার মূল কথা হলো- কোনো কিছুর দূরত্ব যত বাড়ে, মানুষ সেটি ব্যবহার করার সম্ভাবনা তত কমে।

মেট্রো স্টেশনে সিঁড়ি দিয়ে ওঠার পর বেশিরভাগ মানুষ আর অতিরিক্ত ৫০-৬০ মিটার হাঁটতে চায় না। ফলে সিঁড়ির কাছের বগিগুলোতে মানুষের ঘনত্ব সবচেয়ে বেশি হয়। আর সিঁড়ি থেকে যত দূরে যাবেন— ভিড় তত কমবে। এটা পৃথিবীর প্রায় সব ট্রান্সপোর্ট সিস্টেমে দেখা যায়।

৪) Status Quo Bias — যা আছে তাই ভালো
Behavioral Statistics-এর এই ধারণা বলে — মানুষ পরিবর্তনকে ক্ষতি মনে করে, এমনকি পরিবর্তন লাভজনক হলেও।

দূরের বগিতে যেতে হলে অতিরিক্ত হাঁটতে হবে, অপরিচিত জায়গায় দাঁড়াতে হবে — এই "অজানা ঝুঁকি" মস্তিষ্ক নিতে চায় না। পরিচিত ভিড়ই তখন "নিরাপদ" মনে হয়।

এই কারণেই দেখবেন আপনি অবচেতন মনেই প্রতিবার একই জায়গায় গিয়ে বসতে চান (স্কুলের বেঞ্চ, বাসের সিট, মসজিদে নামাজের জায়গা ইত্যাদি)। আপনি একই দোকান থেকে বাজার করতে চান, একই রাস্তা দিয়ে চলাফেরা করতে চান। এগুলো আপনার অবচেতন মনেই হয়ে যায়।

৫) Regression to the Mean — গড়ের দিকে ফেরার নিয়ম
Francis Galton-এর আবিষ্কার করা এই নীতি বলে — চরম অবস্থা বেশিদিন টেকে না, সব কিছু গড়ের দিকে ফিরে আসে।
কোনো একদিন মানুষ যদি দূরের বগিতে বেশি উঠতে শুরু করে — পরদিন আবার সিঁড়ির কাছে ভিড় ফিরে আসে। সিস্টেম নিজেই নিজের গড় অবস্থায় ফিরে যায়।

একদিন কেউ সাহস করে দূরের বগিতে গেল এবং আরামে গেল। সে পরদিনও দূরে যাবে। কিন্তু কয়েকদিন পর? ধীরে ধীরে আবার পুরনো অভ্যাসে ফিরে আসবে — কারণ "মানুষের গড় অভ্যাস" তাকে টেনে আনে।

মেট্রো কর্তৃপক্ষ যদি ঘোষণা দেয় "দূরের বগিতে যান" — কিছুদিন মানুষ মানবে। তারপর? ধীরে ধীরে আবার পুরনো ভিড়ের pattern ফিরে আসবে। সিস্টেম তার "Mean-এ Regress" করবেই। এটাই প্রকৃতির নিয়ম।

এক বছর অস্বাভাবিক বেশি ফসল হলে কৃষক ভাবে "জমি খুব ভালো হয়ে গেছে।" পরের বছর স্বাভাবিক উৎপাদন হলে মনে হয় "কমে গেছে।" আসলে কমেনি — গড়ে ফিরেছে।

অস্বাভাবিক গরমের পর ঠান্ডা আসে। অস্বাভাবিক বন্যার পর খরা আসে। প্রকৃতি সবসময় তার দীর্ঘমেয়াদী গড়ের দিকে ফিরতে চায়।

অস্বাভাবিক বড় বা ছোট প্রাণী প্রজননে কম সফল হয় — প্রজাতি তার গড় আকারের দিকে ফিরে আসে।

মেট্রোতে কোনোদিন সিঁড়ির কাছের বগি হঠাৎ ফাঁকা পেলে ভাববেন না সিস্টেম বদলে গেছে। এটা শুধু একটি temporary deviation — পরদিন আবার ভিড় ফিরে আসবে।

৬) Emergence — ব্যক্তির সরল সিদ্ধান্ত থেকে দলের জটিল প্যাটার্ন
Physics ও Complexity Science-এর একটি গুরুত্বপূর্ণ ধারণা হলো Emergence।

Emergence মানে হলো- প্রতিটি মানুষ শুধু একটি সরল নিয়ম মানছে। কিন্তু হাজার মানুষ একসাথে সেই সরল নিয়ম মানলে তৈরি হয় এমন একটি জটিল প্যাটার্ন — যা কেউ পরিকল্পনা করেনি, কেউ নির্দেশ দেয়নি, অথচ সেটা একেবারে গাণিতিকভাবে নিখুঁত।

পিঁপড়ারা কেউ পরিকল্পনা করে না, অথচ তারা সবাই মিলে নিখুঁত শর্টকাট রাস্তা তৈরি করে। মাছের ঝাঁক কোনো নেতা ছাড়াই একসাথে নড়ে। মেট্রোর যাত্রী জানে না সে Bell Curve তৈরি করছে।

প্রত্যেকে শুধু নিজেরা আলাদাভাবে সরল সিদ্ধান্ত নিচ্ছে। অথচ সবার সিদ্ধান্ত মিলে তৈরি হচ্ছে এমন একটি জটিল কাঠামো যা পরিসংখ্যান আগেই বলে দিতে পারে।

⚠️ মজার একটা Paradox
এখানে একটি মজার লজিক্যাল টুইস্ট আছে! আজ যদি এই পোস্টটি লাখ লাখ মানুষ পড়েন এবং সবাই ভিড় এড়াতে মাঝের বগির দিকে হাঁটা শুরু করেন—তাহলে কিন্তু মাঝের বগিটাই নতুন 'Central Point' হয়ে যাবে! তখন আবার সিঁড়ির পাশের বগিগুলোই ফাঁকা হয়ে যাবে! কিন্তু এটা হবেনা কারণ Regression to mean বলে মানুষ পরদিন আবার সিঁড়ির কাছে ভিড় ফিরে আসে। সিস্টেম নিজেই নিজের গড় অবস্থায় ফিরে যায়।

আর যদি এরকম হয়ও Bell Curve তখনও কাজ করবে—শুধু তার Peak বা শীর্ষের জায়গাটা বদলে যাবে। কারণ মানুষের আচরণ যতই Random মনে হোক না কেন, তা শেষ পর্যন্ত নিখুঁত গাণিতিক প্যাটার্ন মেনে চলে।

💬 মেট্রোর এই 'ভিড়ের ফাঁদ' কি আপনার নিজের অভিজ্ঞতার সাথে মেলে?

আপনিও কি কখনো এরকম বগি ফাঁকা থাকার পরও ভুল দরজায় দাঁড়িয়ে আফসোস করেছেন? আপনার মেট্রোরেলের কোনো মজার বা বিরক্তিকর অভিজ্ঞতা থাকলে কমেন্টে শেয়ার করুন! কিংবা এখানের কোন থিউরিগুলো আপনার সাথে রিলেটেবল? 👇

📢 সচেতনতা বাড়াতে এবং বন্ধুদের এই গাণিতিক ফাঁদটি জানাতে পোস্টটি আপনার ওয়ালে Share করতে পারেন।

#গবেষণা

পোস্ট: সংগৃহীত

Remember !!!You can neither call back the past nor predict the future 😞
21/04/2026

Remember !!!
You can neither call back the past nor predict the future 😞

Mostly Used MS Word Short Cuts 👇
11/04/2026

Mostly Used MS Word Short Cuts 👇

নিয়মিত যারা জিমেইল   ব্যবহার করেন, তাদের জন্য প্রয়োজনীয়
10/04/2026

নিয়মিত যারা জিমেইল
ব্যবহার করেন, তাদের জন্য প্রয়োজনীয়

.প্রথমবার কোনো মানুষ নিজ চোখে দেখল চাঁদের 'ওরিয়েন্টাল বেসিন'।ছবিতে যে সুবিশাল খাদ দৃশ্যমান, সেটি ওরিয়েন্টাল বেসিনের প্রত...
07/04/2026

.
প্রথমবার কোনো মানুষ নিজ চোখে দেখল চাঁদের 'ওরিয়েন্টাল বেসিন'।

ছবিতে যে সুবিশাল খাদ দৃশ্যমান, সেটি ওরিয়েন্টাল বেসিনের প্রতীকী ছবি। পুকুরে ইট ছুঁড়লে যেমন বৃত্তাকার গর্ত তৈরি হয়, তেমনই চাঁদের মাটিতেও বড় বড় গ্রহাণু বা ধুমকেতুর আঘাতে সৃষ্টি হয় এসব খাদ বা গর্ত। বড়গুলোকে বলে বেসিন আর ছোটগুলোকে 'ক্র্যাটার'। ওরিয়েন্টাল বেসিন চাঁদের সবচেয়ে বড় এবং সবচেয়ে সুন্দরভাবে সংরক্ষিত খাদ। এর ব্যাস ৯০০ থেকে ৯৩০ কিলোমিটারের মধ্যে।

ওরিয়েন্টাল বেসিনের একাংশ চাঁদের নিকট পৃষ্ঠে এবং বাকী অংশ দূর পৃষ্ঠে অবস্থিত। তাই পৃথিবী থেকে এটি পুরোপুরি দেখা যায় না। সম্প্রতি আর্টেমিস ২ মিশনের নভোচারীরা প্রথমবারের মতো এই প্রকাণ্ড বেসিন নিজ চোখে দেখতে সক্ষম হয়েছেন। প্রতিবেদন : বিজ্ঞানপ্রিয়।

উল্লেখ্য, নিচের ছবিটি প্রতীকী (এআই)।
Post : Collected

ওপরের পাখিটি হলো পেরেগ্রিন ফ্যালকন, যা পৃথিবীর অন্যতম দ্রুততম প্রাণী। যখন এটি নিচে নামে, তখন এর গতিবেগ ঘণ্টায় ৩২০ কিলোম...
28/03/2026

ওপরের পাখিটি হলো পেরেগ্রিন ফ্যালকন, যা পৃথিবীর অন্যতম দ্রুততম প্রাণী। যখন এটি নিচে নামে, তখন এর গতিবেগ ঘণ্টায় ৩২০ কিলোমিটারেরও বেশি হতে পারে এবং এটি প্রায় কোনো আলোড়ন ছাড়াই বাতাস চিরে এগিয়ে যায়। এর দেহের আকৃতি, পালকের গঠন এবং ডানার কোণ লক্ষ লক্ষ বছর ধরে প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে পরিমার্জিত হয়েছে।

নিচের বিমানটি, বি-২ স্পিরিট স্টেলথ বোমারু বিমান, আশ্চর্যজনকভাবে একই ধরনের দর্শন নিয়ে নকশা করা হয়েছিল। প্রকৌশলীরা বাতাসের বাধা কমাতে এবং ধরা পড়া এড়াতে এটিকে মসৃণ বক্ররেখা, একীভূত ডানা এবং ন্যূনতম ধারালো প্রান্ত দিয়ে তৈরি করেছেন। এই বায়ুগতিবিদ্যার অনেক ধারণাই প্রকৃতিতে আগে থেকেই বিদ্যমান।

একে বলা হয় বায়োমিমিক্রি বা জীব-অনুকরণ। মানুষ প্রায়শই সমাধানের জন্য প্রকৃতির দিকে তাকায়, কারণ বিবর্তন ইতিমধ্যেই অগণিত নকশা পরীক্ষা করেছে। আজ আমরা যে প্রতিটি ডানা, পাখনা এবং পালক দেখি, তা সুদূর অতীতে কোটি কোটি ব্যর্থ প্রচেষ্টার ফল।

এক অর্থে, প্রকৃতিই হলো চূড়ান্ত প্রকৌশলী। মানব প্রযুক্তি প্রায়শই সবচেয়ে দ্রুত অগ্রসর হয় যখন আমরা নতুন করে চাকা আবিষ্কারের চেষ্টা বন্ধ করে দিই এবং বিবর্তন যা ইতিমধ্যেই নিখুঁত করেছে তা অধ্যয়ন করতে শুরু করি।

Post : Collected
Follow:
বাউনিয়াবাঁধ আইডিয়াল হাই স্কুল প্রাক্তন ছাত্র এসোসিয়েশন(স্থাপিত-২০০০ ইং)

বিনম্র শ্রদ্ধা জানাই সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি।
26/03/2026

বিনম্র শ্রদ্ধা জানাই সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি।

  to allবাউনিয়াবাঁধ আইডিয়াল হাই স্কুল প্রাক্তন ছাত্র এসোসিয়েশন(স্থাপিত-২০০০ ইং)
21/03/2026

to all

বাউনিয়াবাঁধ আইডিয়াল হাই স্কুল প্রাক্তন ছাত্র এসোসিয়েশন(স্থাপিত-২০০০ ইং)

Helpful.👇
19/03/2026

Helpful.👇

গণভোট কী?গণভোট হলো এমন একটি ভোট, যেখানে জনগণ কোনো নির্দিষ্ট প্রশ্ন বা সিদ্ধান্তের বিষয়ে সরাসরি মতামত দেয়।এখানে সাধারণত দ...
10/02/2026

গণভোট কী?
গণভোট হলো এমন একটি ভোট, যেখানে জনগণ কোনো নির্দিষ্ট প্রশ্ন বা সিদ্ধান্তের বিষয়ে সরাসরি মতামত দেয়।

এখানে সাধারণত দুইটি অপশন থাকে—
“হ্যাঁ” (Yes) এবং “না” (No)।

“হ্যাঁ” ভোট মানে কী?
👉 আপনি যদি হ্যাঁ ভোট দেন, তার মানে হলো—

আপনি প্রস্তাবিত বিষয়টির পক্ষে আছেন

আপনি চান যে এটি গ্রহণ বা কার্যকর হোক

সহজ কথায়: “আমি এতে সম্মত”

উদাহরণ:
প্রস্তাবটি যদি হয় কোনো নতুন আইন বা পরিবর্তন আনার বিষয়ে,
তাহলে হ্যাঁ = পরিবর্তন চাই

“না” ভোট মানে কী?
👉 আপনি যদি না ভোট দেন, তার মানে হলো—

আপনি প্রস্তাবিত বিষয়টির বিপক্ষে আছেন

আপনি চান না যে এটি কার্যকর হোক

সহজ কথায়: “আমি এতে অসম্মত”

উদাহরণ:
একই প্রস্তাবে
না = পরিবর্তন চাই না / বর্তমান অবস্থাই থাকুক

সংক্ষেপে এক লাইনে
হ্যাঁ ভোট → প্রস্তাবের পক্ষে

না ভোট → প্রস্তাবের বিপক্ষে

এটাই গণভোটের মূল বিষয়—
👉 জনগণ সরাসরি সিদ্ধান্ত জানায়।

Address

Mirpur-11, Pallabi, Dhaka
Mirpur
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Beauty of Bauniabandh Ideal High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share