Mirpur Siddhanto High School

Mirpur Siddhanto High School Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mirpur Siddhanto High School, Education, Darussalam Mazar Road, Mirpur.

Mirpur Siddhanto School & College,a centennial Institute was established in1916 evn bfore Bangladsh had earned her freedom from Pakistan.It got witnessed many historical facts that took place long back.It has some glorious achievements since it establishd

আসসালামু আলাইকুম। শুভ সকাল ❤️🌻❗                   ‼️ যেতে নাহি দিব হায় ‼️এই তো গত আগষ্টের ২০ তারিখে আমরা উদযাপন করেছিলাম...
24/09/2026

আসসালামু আলাইকুম।
শুভ সকাল ❤️🌻❗

‼️ যেতে নাহি দিব হায় ‼️

এই তো গত আগষ্টের ২০ তারিখে আমরা উদযাপন করেছিলাম আমাদের একজন সিনিয়র সহকর্মীর শেষ কর্ম দিবস। সময়ের ধারাবাহিকতায় আজ আবারও একই উদ্দেশ্য নিয়ে আমরা "মীরপুর সিদ্ধান্ত হাই স্কুল" পরিবার মিলিত হয়েছিলাম শিক্ষক মিলনায়তনে আরেক সিনিয়র সহকর্মীর শেষ কর্ম দিবস উদযাপন করতে।

আসলে প্রভাতী শাখার শ্রদ্ধেয় সিনিয়র সহকর্মী জনাব লায়লা নাসিমা বানু ম্যাডামকে দেখে বুঝার উপায় নেই যে তাঁর বয়স ষাট হয়েছে। অথচ সার্টিফিকেট-এর হিসেব তাই বলে। তো মন না চাইলেও উপায় ছিল না তাঁকে আটকে রাখার।

আমাদের শিক্ষক পরিষদ কর্তৃক আয়োজিত এবং শেষ কর্ম দিবস উদযাপন কমিটি কর্তৃক হদয়ের গহীন হতে বাস্তবায়িত আজকের আয়োজনে যা যা ছিল:
=> আসন গ্রহণ।
=> পবিত্র কোরআন তেলাওয়াত।
=> ফুলেল শুভেচছা জ্ঞাপন।
=> সম্মাননা স্মারক প্রদান।
=> শুভেচ্ছা উপহার প্রদান।
=> আহবায়কের স্বাগত বক্তব্য।
=> শিক্ষকদের শুভেচ্ছা বক্তব্য।
=> বিদায়ী শিক্ষিকার অনুভূতি প্রকাশ।
=> প্রধান শিক্ষকের সমাপনী বক্তব্য।
=> দোয়া মোনাজাত পরিচালনা।
=> আপ্যায়ন ও
=> ফটোসেশান।

আমাদের প্রিয় সিনিয়র সহকর্মী জনাব লায়লা নাসিমা বানু ম্যাডামের আজকের দিনকে স্মৃতির মনিকোঠায় অমলিন রাখতে ১০ম শ্রেণির শিক্ষার্থী, তাঁর প্রাক্তন শিক্ষার্থী যাঁরা বর্তমানে তাঁর সহকর্মী ও শেষ মুহূর্তে অন্যান্যদের সাথে ফটোসেশান নিশ্চয়ই সুখ স্মৃতি হিসেবে থাকবে সারা জীবন।

পরিশেষে, প্রিয় ম্যাডামসহ আমাদের প্রত্যেক সহকর্মী সুস্থতার সাথে দীর্ঘ জীবন লাভ করুন, এই প্রার্থনা মহান র'বের দরবারে। আমিন।

🖋️প্রধান শিক্ষক
মীরপুর সিদ্ধান্ত হাই স্কুল
দারুসসালাম, ঢাকা-১২১৬।

18/09/2026

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে Mirpur Siddhanto High School এর এক ক্ষুদে শিল্পীর নৃত্য পরিবেশন।

আসসালামু আলাইকুম। শুভ বিকাল ❤️🌻❗                🌹 নজরুল বর্ষ উদযাপন 🌹গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়...
13/09/2026

আসসালামু আলাইকুম।
শুভ বিকাল ❤️🌻❗

🌹 নজরুল বর্ষ উদযাপন 🌹

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালবাসার নিদর্শন হিসেবে 'নজরুল বর্ষ ২০২৬ উদযাপন'কেন্দ্রিক কর্মসূচি ঘোষণা করেছে। সরকারের নির্দেশনার আলোকে প্রতিষ্ঠান পর্যায় বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থী বাছাই করে থানা পর্যায়ে অংশগ্রহণের নিমিত্তে আমরা "মীরপুর সিদ্ধান্ত হাই স্কুল" প্রাথমিক ও মাধ্যমিক শাখার ২০টি ইভেন্টের মধ্যে ১৬টিতে বাছাই কার্য সম্পন্ন করতে সক্ষম হয়েছি।

কাজটি সম্পন্ন করতে গিয়ে আমরা প্রথমে 'নজরুল বর্ষ উদযাপন কমিটি' গঠন করে প্রস্তুতিমূলক সভা করেছি। সভার সর্বসম্মত সিদ্ধান্তের প্রেক্ষিতে ৫টি ইভেন্টের প্রতিটিতে ৩ জন করে বিচারক ও ১ জন করে সমন্বয়কারী নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু ও পরিকল্পিত উপায়ে কার্য সম্পাদন করেছি।

জাতীয় সঙ্গীত পরিবেশন শেষে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনীভিত্তিক বিভিন্ন বই বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে প্রদান করা হয়। পরিশেষে, বরাবরের ন্যায় গ্রুপ ফটোসেশানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সাম্যের কবি, মানবতার কবি, বিদ্রোহী কবির অমর সৃষ্টিসমূহ আমাদের ব্যক্তি, সামাজিক ও জাতীয় জীবনে গভীর রেখাপাত করে। মহান আল্লাহ জাতীয় কবিকে বেহেশত নসীব করুন। আমিন।

🖋️প্রধান শিক্ষক
মীরপুর সিদ্ধান্ত হাই স্কুল
দারুসসালাম, ঢাকা-১২১৬।

আসসালামু আলাইকুম। শুভ বিকাল ❤️🌻❗           ‼️ ইন্টার স্কুল খেলাধুলা সমাচার ‼️আসন্ন প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্ণ...
04/09/2026

আসসালামু আলাইকুম।
শুভ বিকাল ❤️🌻❗

‼️ ইন্টার স্কুল খেলাধুলা সমাচার ‼️

আসন্ন প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট থাকায় এবারের ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা-কারিগরি সমিতি কর্তৃক আয়োজিত খেলাধুলায় ফুটবল খেলা অনুপস্থিত। অবশ্য এবারে মন্ত্রণালয়ের কঠোর অবস্থানের কারণে অনুষ্ঠিতব্য ফুটবল খেলায় নিশ্চয়ই বাংলাদেশের ইতিহাসে সর্বাধিক সংখ্যক দল অংশ নিবে। আমরা মীরপুর সিদ্ধান্ত হাই স্কুল বালক-বালিকা উভয় শাখায় দু'টো দল তৈরি করে টুর্ণামেন্ট শুরুর অপেক্ষায় আছি।

গতকাল ছিল ঢাকা মেট্রোপলিটন এলাকায় আমাদের শাহ আলী শিক্ষা থানা কর্তৃক আয়োজিত খেলার আয়োজন। এবারের থানা পর্যায়ে আমরা কাবাডি বালক-বালিকা বিভাগ, দাবা ও সাঁতার প্রতিযোগিতায় অংশ নিই। অবশ্য সাঁতার প্রতিযোগিতা সরাসরি মেট্রো কিংবা জেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে, যেখানে আমাদেরও প্রতিযোগী রয়েছে।

আমাদের অর্জন নিম্নরূপ:
👉 চ্যাম্পিয়ান: কাবাডি- বালিকা।
👉 রানার আপ: কাবাডি- বালক।
👉 চ্যাম্পিয়ান: দাবা- বালিকা ছোট গ্রুপ।
: দাবা- বালক বড় গ্রুপ।
👉 রানার আপ: দাবা- বালিকা বড় গ্রুপ।

দু'সপ্তাহধিককালের নিবিড় অনুশীলন ও প্রিয় শিক্ষার্থীদের একাগ্রতা অল্পের জন্য কাবাডি বালকে চ্যাম্পিয়ান হতে না পারলেও আমরা মোটামুটি সন্তুষ্ট। পাশাপাশি এবারের ভুল থেকে শিক্ষা নিয়ে পরবর্তী বছরে আরও সাফল্যের প্রত্যাশা রাখছি।

দোয়া অফুরান, প্রিয় শিক্ষার্থীবৃন্দ। সন্ধ্যার পরে পুরস্কার বিতরণ শেষে শিক্ষার্থীদের বিজয় মিছিল ব্যর্থতার কষ্টটুকুন মুছে দিয়ে আগামীর পথ সুগম করবে নিশ্চয়ই। খেলা সংশ্লিষ্ট দু'জন ক্রীড়া শিক্ষক ও অন্যান্য জড়িতদের প্রতি গভীর কৃতজ্ঞতা। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এগিয়ে যাব সুন্দর আগামীর পানে, ইনশাআল্লাহ।

জয় হোক ক্রীড়ার।

🖋️প্রধান শিক্ষক
মীরপুর সিদ্ধান্ত হাই স্কুল
দারুসসালাম, মিরপুর, ঢাকা-১২১৬।

04/09/2026

শিক্ষার্থীর না'তে রাসুল(সঃ) পরিবেশন।

শিশুর চরিত্র গঠনের প্রথম ও প্রধান শিক্ষালয় হলো পরিবার। একটি শিশু বই থেকে যতটা শেখে, তার চেয়ে বেশি শেখে পরিবারের মানুষের ...
03/09/2026

শিশুর চরিত্র গঠনের প্রথম ও প্রধান শিক্ষালয় হলো পরিবার। একটি শিশু বই থেকে যতটা শেখে, তার চেয়ে বেশি শেখে পরিবারের মানুষের আচরণ, কথা, মনোভাব ও মূল্যবোধ দেখে। ভালোবাসা, শিষ্টাচার, সততা, দায়িত্ববোধ ও মানবিকতার বীজ পরিবারেই রোপিত হয়। তাই শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়তে পরিবারকে হতে হবে তার প্রথম আদর্শ বিদ্যালয় এবং বাবা-মাকে হতে হবে প্রথম ও প্রধান শিক্ষক।

01/09/2026

ঈদে মিলাদুন্নবী(সঃ) উপলক্ষে মীরপুর সিদ্ধান্ত হাই স্কুলের শিক্ষার্থীর না'তে রাসুল (সঃ) পরিবেশন।

30/08/2026

ঈদে-মিলাদুন্নবী(সঃ) উপলক্ষ্যে Mirpur Siddhanto High School এর সম্মানিত শিক্ষক জনাব মোঃ কামাল উদ্দিন সরকার স্যারের না'তে রাসুল(সঃ) পরিবেশন।

আসসালামু আলাইকুম। শুভ বিকাল ❤️🌻❗        👉 মাধ্যমিক শিক্ষায় বড় চ্যালেঞ্জ কি❓প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে কাজের অভিজ্ঞতা প্রা...
29/08/2026

আসসালামু আলাইকুম।
শুভ বিকাল ❤️🌻❗

👉 মাধ্যমিক শিক্ষায় বড় চ্যালেঞ্জ কি❓

প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে কাজের অভিজ্ঞতা প্রায় বত্রিশ বছর হলেও শিক্ষার্থী পড়ানোর অভিজ্ঞতা ঢের বেশি। সেই স্কুল জীবন হতেই এর যাত্রা শুরু। আজও অনেক সূত্র মেলাতে পারি না।

আমার উপলব্ধি হলো: বর্তমান সময়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ শিক্ষার্থীদের স্কুলমুখী করা। আর একটা বড় বিষয় হলো পড়াশোনায় মনোযোগ আকর্ষণ করা। এ দু'টো বিষয় নিয়েই আমরা সম্মিলিত কর্ম পরিকল্পনা তৈরি করে কাজ করেও যেন পারছি না।

সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলের পরে পর্যালোচনা সভা করা ও বর্তমান দশম শ্রেণির শিক্ষার্থী নিয়ে আশু ব্যবস্হা গ্রহণে করণীয় সম্পর্কে একাধারে আমরা করে চলছি।

অত্যন্ত পরিকল্পিতভাবে শিক্ষার্থীদের কাউন্সিলিং করা, ছয় শাখার ছয়জন সম্মানিত শ্রেণি শিক্ষকের মাধ্যমে সংশ্লিষ্ট অভিভাবকদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ, অত:পর পত্র যোগাযোগ ও স্কুলের নিজস্ব ফেসবুক পেজে নোটিশ প্রদানের ভেতরে শেষ করলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীজন সম্মানিত অভিভাবকদের সাথে সভা। অবশ্য প্রাক নির্বাচনী পরীক্ষা চলাকালীন আমিও ব্যক্তিগতভাবে একটা শাখার সব ক'জন অভিভাবকের সাথে কথা বলেছি।

প্রায় তিনশত বিশজন অভিভাবককে দাওয়াত দিলেও উপস্থিত পেয়েছি একশত তিয়াত্তর জনকে। শতকরা উপস্থিতির হার চুয়ান্ন। একটানা তিন ঘন্টাব্যাপী সভায় পবিত্র কোরআন তেলাওয়াত শেষে প্রধান শিক্ষকের লম্বা স্বাগত বক্তব্য, ছয়জন শ্রেণি শিক্ষকের স্ব স্ব শাখার বাস্তব চিত্র উপস্হাপন, এডহক কমিটির সম্মানিত শিক্ষক প্রতিনিধির বক্তব্য, সম্মানিত অভিভাবকদের বক্তব্য, সহকারী প্রধান শিক্ষকের বক্তব্য, সবশেষে আবারও প্রধান শিক্ষকের প্রশ্নোত্তর পর্ব ও সমাপনী বক্তব্য দিয়ে সভার কাজ শেষ হয়।

শিরোনামের প্রেক্ষিতে যা বলতে চাই: মোবাইল আসক্তি, বন্ধু নির্বাচন, কোচিং প্রীতি, অভিভাবকদের ব্যস্ততা, জীবনের লক্ষ্য না থাকা, সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীদের বিদ্যালয়ের বাইরে বের হবার প্রবণতা, কোন কোন ক্ষেত্রে শিক্ষকের পেশাদারিত্বের অভাব প্রভৃতি কারণে আমাদের আগামীর প্রজন্ম কেন জানি এক অস্হির সময়ের দিকে যাচ্ছে। একক কোন উপায় নয় বরং সকলের সম্মিলিত প্রচেষ্টাই হতে পারে আশার বাতিঘর। আমরা হেরে যেতে পারি না। না না না।

পরিশেষে, আমার/আমাদের কলিজার টুকরা প্রিয় সন্তানেরা সঠিক পথে বেড়ে উঠুক, এটাই মনের একান্ত কামনা। আমাদের সৎ চেষ্টা অব্যাহত থাকবেই।

🖋️প্রধান শিক্ষক
মীরপুর সিদ্ধান্ত হাই স্কুল
দারুসসালাম, মিরপুর, ঢাকা-১২১৬।

28/08/2026

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষ্যে শিক্ষার্থীদের কণ্ঠে অসাধারণ না'তে রাসুল(সঃ) পরিবেশন।
Mirpur Siddhanto High School

Address

Darussalam Mazar Road
Mirpur
1216

Opening Hours

Monday 08:00 - 17:00
Tuesday 08:00 - 17:00
Wednesday 08:00 - 17:00
Thursday 08:00 - 17:00
Sunday 08:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Mirpur Siddhanto High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Mirpur Siddhanto High School:

Shortcuts

Share

Category