Still I Love You »-(ღ)-» এখনো ভালোবাসি তোমাকে

  • Home
  • Bangladesh
  • Mirpur
  • Still I Love You »-(ღ)-» এখনো ভালোবাসি তোমাকে

Still I Love You »-(ღ)-» এখনো ভালোবাসি তোমাকে Please LIKE & SHARE This PAGE.

This ONE [̲̅L][̲̅i̲̅][̲̅k̲̅][̲̅e̲̅] You Can Change The life of your favorite Person.
www.facebook.com/bestofhearts
レo√乇 the レif乇 you レi√乇,
レiv乇 the レif乇 you レo√乇

বন্ধু বেছে নেওয়া কি এতটাই গুরুত্বপূর্ণ? কুরআন বলছে—হ্যাঁ, কারণ একজন বন্ধু আপনার আখিরাত পর্যন্ত প্রভাবিত করতে পারে।একটু ন...
14/08/2026

বন্ধু বেছে নেওয়া কি এতটাই গুরুত্বপূর্ণ? কুরআন বলছে—হ্যাঁ, কারণ একজন বন্ধু আপনার আখিরাত পর্যন্ত প্রভাবিত করতে পারে।

একটু নিজের সবচেয়ে কাছের মানুষগুলোর কথা ভাবুন। যাদের সঙ্গে প্রতিদিন কথা বলেন, যাদের সঙ্গে বসলে সময় দ্রুত চলে যায়, যাদের কথাকে আপনি গুরুত্ব দেন। তাদের সঙ্গে থাকার পর আপনার ভেতরে কী বাড়ে? ভালো কাজের আগ্রহ, সালাতের গুরুত্ব, সত্য কথা বলার সাহস—নাকি গীবত, অশ্লীলতা, অহংকার, হারামকে হালকা মনে করা আর সময় নষ্ট করার অভ্যাস?

বন্ধুত্বের প্রভাব সাধারণত একদিনে বোঝা যায় না। প্রথমে আপনি শুধু শুনলেন। পরে হাসলেন। তারপর একদিন নিজেও একই কথা বলতে শুরু করলেন। যে কাজটা আগে ভুল মনে হতো, কিছুদিন পর সেটাই স্বাভাবিক লাগতে শুরু করল।

এই কারণেই কুরআনে বন্ধুত্বকে খুব হালকাভাবে দেখা হয়নি।

আল্লাহ তাআলা কিয়ামতের দিনের এক ভয়ংকর অনুশোচনার কথা বলেছেন:

“হায়! আমি যদি অমুককে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে গ্রহণ না করতাম! আমার কাছে উপদেশ আসার পর সে আমাকে তা থেকে দূরে সরিয়ে দিয়েছিল।”
— সূরা আল-ফুরকান, ২৫:২৭–২৯

একটু আয়াতটার জায়গায় নিজেকে বসান।

কিয়ামতের দিন একজন মানুষ আফসোস করবে যে সে এমন কাউকে নিজের খুব কাছে এনেছিল, যার প্রভাবে আল্লাহর স্মরণ ও সত্যের পথ থেকে দূরে চলে গিয়েছিল।

তাহলে বন্ধুত্বের আসল প্রশ্ন শুধু এটা নয়, “ওর সঙ্গে আমার খুব ভালো লাগে কি না?”

বরং প্রশ্ন হওয়া উচিত—

“এই মানুষটার সঙ্গে থাকতে থাকতে আমি কেমন মানুষ হয়ে যাচ্ছি?”

রাসূলুল্লাহ ﷺ বলেছেন,

“মানুষ তার ঘনিষ্ঠ বন্ধুর দ্বীনের ওপর থাকে। তাই তোমাদের প্রত্যেকে যেন দেখে, সে কাকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে গ্রহণ করছে।”
— সুনান আবু দাউদ, ৪৮৩৩; জামে আত-তিরমিযি, ২৩৭৮

এর মানে এই নয় যে বন্ধুর সব অভ্যাস হুবহু আপনার মধ্যে চলে আসবে। কিন্তু যাকে আপনি খুব কাছে রাখেন, তার চিন্তা, ভাষা, মূল্যবোধ এবং কোন বিষয়কে সে স্বাভাবিক মনে করে—এসব ধীরে ধীরে আপনাকেও প্রভাবিত করে।

ধরুন, আপনার বন্ধুমহলে আযান হলে কেউ বলে, “চলো আগে সালাত পড়ে আসি।” কিছুদিন পর আপনার কাছেও আযানের সময় উঠে দাঁড়ানো স্বাভাবিক হয়ে যাবে। আবার যদি এমন circle হয় যেখানে সালাত পিছিয়ে দেওয়া, গীবত করা, হারাম relationship নিয়ে হাসাহাসি করা বা অশ্লীল content নিয়ে কথা বলা খুব সাধারণ—তাহলে প্রথমদিকে অস্বস্তি হলেও একসময় বিবেকের সেই অস্বস্তিটাই কমে যেতে পারে।

সঙ্গ মানুষের ভুলকে শুধু বাড়ায় না, কখনো ভুলের সংজ্ঞাটাই বদলে দেয়।

তাই আল্লাহ তাআলা বলেছেন,

“যারা সকাল ও সন্ধ্যায় তাদের রবকে ডাকে, তাঁর সন্তুষ্টি কামনা করে, তাদের সঙ্গে নিজেকে ধৈর্যের সঙ্গে রাখুন।”
— সূরা আল-কাহফ, ১৮:২৮

একই আয়াতে এমন ব্যক্তির অনুসরণ থেকে সতর্ক করা হয়েছে, যার হৃদয় আল্লাহর স্মরণ থেকে গাফেল এবং যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে।

আবার আল্লাহ বলেন,

“আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো।”
— সূরা আত-তাওবা, ৯:১১৯

তাহলে কেমন মানুষকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে বেছে নেবেন?

প্রথমত, যে আল্লাহর দ্বীন ও বিধানকে তুচ্ছ করে না। সে নিখুঁত মানুষ নাও হতে পারে। তার নিজেরও ভুল থাকবে, দুর্বলতা থাকবে। কিন্তু সে ভুলকে সঠিক প্রমাণ করার চেষ্টা করবে না। আপনি ভালো হতে চাইলে আপনাকে নিয়ে ঠাট্টা করবে না। সালাত ঠিক করতে চাইলে বলবে না, “এত ধার্মিক হওয়ার কী দরকার?”

দ্বিতীয়ত, যে আপনার ভুলকে প্রশ্রয় দেওয়াকেই বন্ধুত্ব মনে করে না। আমরা অনেক সময় এমন বন্ধুকে বেশি পছন্দ করি যে সব সিদ্ধান্তে বলে, “তুই যা করিস ঠিক করিস।” কিন্তু সত্যিকারের বন্ধু কখনো এমন কথাও বলে যা শুনতে ভালো লাগে না। কারণ সে শুধু আজ আপনাকে খুশি রাখতে চায় না, আপনার ক্ষতি হোক সেটাও চায় না।

তৃতীয়ত, যার কাছে আপনার সম্মান ও গোপন বিষয় নিরাপদ। আপনার দুর্বলতা জেনে অন্যের কাছে গল্প করে না, আপনার ব্যক্তিগত বিষয়কে entertainment বানায় না। ভুল ধরিয়ে দিতে হলে একান্তে বলে, মানুষের সামনে অপমান করে নয়।

চতুর্থত, যার সঙ্গে থাকার পর আপনি একটু ভালো মানুষ হয়ে ফেরেন। আপনার ভেতরে কি মানুষের প্রতি দয়া বাড়ে? নিজের ভুল নিয়ে ভাবতে শিখেন? সময়ের মূল্য বুঝতে পারেন? আল্লাহকে একটু বেশি মনে পড়ে? বন্ধুত্বের মান শুধু একসঙ্গে কত হাসলেন তা দিয়ে মাপবেন না; সেই সময় কাটানোর পর আপনার চরিত্র কোন দিকে যাচ্ছে সেটাও দেখুন।

রাসূলুল্লাহ ﷺ ভালো ও খারাপ সঙ্গীর একটি অসাধারণ উদাহরণ দিয়েছেন। ভালো সঙ্গীকে তিনি সুগন্ধি বিক্রেতার সঙ্গে এবং খারাপ সঙ্গীকে কামারের হাপরের সঙ্গে তুলনা করেছেন। সুগন্ধি বিক্রেতার কাছে গেলে কিছু না কিনলেও সুন্দর গন্ধ পাওয়া যায়, আর কামারের কাছে গেলে আগুনে কাপড় পুড়তে পারে অথবা অন্তত দুর্গন্ধ লাগে।
— সহিহ আল-বুখারি, ২১০১; সহিহ মুসলিম, ২৬২৮

বন্ধুত্বও অনেকটা এমন। কিছু মানুষ আপনার জীবনে এসে আপনাকে সরাসরি কোনো নসিহত না করেও ভালো করে দেয়। তাদের সততা, সালাত, ভাষা, বিনয় দেখে নিজের ভেতর পরিবর্তনের ইচ্ছা জাগে। আবার কিছু মানুষের সঙ্গে দীর্ঘদিন থাকতে থাকতে আপনি এমন কিছুতে অভ্যস্ত হয়ে যান, যা একসময় নিজের কাছেই অস্বস্তিকর ছিল।

তবে এখানে ভারসাম্যও জরুরি।

ভালো বন্ধু মানে নিষ্পাপ বন্ধু নয়। আপনি যেমন ভুল করেন, আপনার বন্ধুও করবে। তাই কারও একটি ভুল দেখেই সম্পর্ক ছিন্ন করে দিতে হবে—এটা এই আলোচনার উদ্দেশ্য নয়। বরং দেখুন তার জীবনের দিক কোনদিকে। ভুল করলে সে ফিরে আসতে চায়, নাকি ভুলটাকেই normal বানিয়ে দেয়? আপনাকে ভালো হতে সাহায্য করে, নাকি ভালো হওয়ার চেষ্টাকে দুর্বল করে?

আর সৎ সঙ্গ বেছে নেওয়া মানে অন্যদের সঙ্গে রূঢ় বা অন্যায় আচরণ করা নয়। যারা দ্বীনের কারণে আপনার বিরুদ্ধে যুদ্ধ বা নিপীড়ন করে না, তাদের সঙ্গে সদাচরণ ও ন্যায়বিচার করতে কুরআন নিষেধ করেনি; বরং ন্যায় ও সদাচরণের শিক্ষা দিয়েছে।
— সূরা আল-মুমতাহিনা, ৬০:৮

এখানে কথা হচ্ছে আপনার সবচেয়ে ঘনিষ্ঠ circle নিয়ে—যাদের কথার ওজন আপনার সিদ্ধান্তে পড়ে, যাদের সঙ্গে থাকতে থাকতে আপনার চিন্তার ধরন বদলে যায়।

হয়তো এখন আপনার মাথায় নির্দিষ্ট একজনের নাম চলে এসেছে।

আপনি তাকে খুব ভালোবাসেন। অনেক বছরের বন্ধুত্ব। খারাপ সময়েও পাশে ছিল। কিন্তু একই সঙ্গে আপনি জানেন, তার সঙ্গে থাকলে বারবার এমন কিছু করেন যা পরে নিজের কাছেই ভালো লাগে না।

এক্ষেত্রে প্রথম কাজ সবসময় সম্পর্ক ভেঙে দেওয়া নয়। সম্ভব হলে ভালো দিকে ডাকুন। নিজের সীমা পরিষ্কার করুন। যে পরিবেশে গুনাহ হয়, সেটাকে এড়িয়ে চলুন। কিন্তু যদি কোনো ঘনিষ্ঠ সম্পর্ক বারবার আপনার ঈমান, সালাত, চরিত্র বা পবিত্রতাকে দুর্বল করে এবং আপনি নিজেকে রক্ষা করতে পারছেন না, তাহলে কিছু দূরত্ব তৈরি করার প্রয়োজন হতে পারে।

কারণ কিছু সম্পর্ক পৃথিবীতে হারালে কষ্ট হয়।

কিন্তু এমন কোনো সম্পর্ক ধরে রাখা আরও বড় কষ্টের কারণ হতে পারে, যার জন্য একদিন বলতে হয়—

“হায়! আমি যদি তাকে ঘনিষ্ঠ বন্ধু না বানাতাম।”

আর কুরআন বন্ধুত্বের আরেকটি ছবিও দেখিয়েছে:

“সেদিন ঘনিষ্ঠ বন্ধুরা একে অপরের শত্রু হবে, মুত্তাকিরা ছাড়া।”
— সূরা আয-যুখরুফ, ৪৩:৬৭

ভাবুন, কী সুন্দর সেই বন্ধুত্ব—যেখানে দুজন শুধু একসঙ্গে হাসেনি, ঘুরেনি, গল্প করেনি; বরং একজন আরেকজনকে এমনভাবে বাঁচতে সাহায্য করেছে যে কিয়ামতের দিন তাদের বন্ধুত্ব অনুশোচনার কারণ হবে না।

আর শেষ প্রশ্নটা বন্ধুকে নিয়ে নয়।

আপনাকে নিয়ে।

আপনি অন্য মানুষের জন্য কেমন বন্ধু? আপনার সঙ্গে থাকলে সে আল্লাহর কথা বেশি মনে করে, নাকি ভুলে যায়? সে ভালো হতে চাইলে আপনি তাকে উৎসাহ দেন, নাকি হাসাহাসি করেন? তার গোপন বিষয় আপনার কাছে নিরাপদ? সে ভুল করলে তাকে মানুষের সামনে ছোট করেন, নাকি একান্তে ধরে ফিরিয়ে আনেন?

আমরা সবাই জীবনে ভালো বন্ধু চাই।

কিন্তু হয়তো আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো—কারও জীবনে সেই ভালো বন্ধুটি আমি নিজে হব।

আল্লাহ আমাদের এমন সঙ্গ দান করুন যারা আমাদের ঈমান, চরিত্র ও আমলকে সুন্দর করবে। ক্ষতিকর সঙ্গের প্রভাব থেকে হেফাজত করুন এবং আমাদেরও এমন বন্ধু বানান, যার কারণে কোনো মানুষ কিয়ামতের দিন আফসোস করবে না। আমিন।

হাদীসটা পড়তে গিয়ে আজ থমকে গেলাম! এই হাদীস তো বেশি বেশি প্রচার করা উচিত!কারণ, বৈবাহিক জীবনের অনেক কলহের পেছনেই লুকিয়ে থাক...
10/08/2026

হাদীসটা পড়তে গিয়ে আজ থমকে গেলাম! এই হাদীস তো বেশি বেশি প্রচার করা উচিত!
কারণ, বৈবাহিক জীবনের অনেক কলহের পেছনেই লুকিয়ে থাকে তৃতীয় পক্ষের বিষাক্ত হস্তক্ষেপ। কিছু মানুষ স্বভাবগতভাবেই অপরের সংসারে আগুন জ্বালিয়ে আনন্দ পায়।
তারা স্বামীর নামে স্ত্রীকে কুপরামর্শ দেয়, কিংবা স্ত্রীর নামে স্বামীর কাছে সত্য-মিথ্যার জাল বোনে। আড়ালে বসে পরামর্শের ছলে দুটি মনকে আলাদা করার এই অপচেষ্টা কেবল জঘন্য মানসিকতাই নয়, বরং এক চরম গুনাহের কাজ।
পরশ্রীকাতর হয়ে অন্যের শান্তিময় ঘর ভেঙে দেওয়া মানুষগুলো হয়তো সাময়িক আনন্দ পায়, কিন্তু সমাজের চোখে তারা চরম ঘৃণিত ও নিকৃষ্ট।

যারা এভাবে অন্যের দাম্পত্যে ফাটল ধরাচ্ছেন, তাদের এখনই সতর্ক হওয়া উচিত। মনে রাখবেন, অন্যের সুখের সংসার ধ্বংস করে কেউ কখনো নিজের জীবনে শান্তি পায় না।
আজ আপনি যাদের মাঝে দ্বন্দ্ব তৈরি করছেন, কাল আপনার নিজের জীবনেই তার চেয়ে বড় ঝড় বয়ে আসতে পারে। হিংসা ও কুপরামর্শ ছেড়ে অন্যের ভালো চাইতে শিখুন।
দুটি মনকে জুড়তে না পারলেও, অন্তত মিথ্যার বীজ বুনে কারো সাজানো সংসার ছাই করে দেবেন না।
আল্লাহ ন্যায়বিচারক, তার বিচার থেকে কিন্তু কেউ পার পায় না। বৈবাহিক জীবনে অনেক কলহের পেছনেই থাকে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ।

হুজুর তার খাদেমকে বললেন, আমি কলা খাবো, দোকানে গিয়ে কলা নিয়ে আসো।খাদেম মনে মনে ভাবলো, এতো গভীর রাতে বাজারে দোকান খোলা থ...
18/07/2026

হুজুর তার খাদেমকে বললেন, আমি কলা খাবো, দোকানে গিয়ে কলা নিয়ে আসো।

খাদেম মনে মনে ভাবলো, এতো গভীর রাতে বাজারে দোকান খোলা থাকবে না।

তাও হযরতের আদেশ মান্য করে খাদেম বাজারে গিয়ে দেখে, একটি দোকান খোলা, এবং দোকানের সামনে কলা ঝুলছে! কলা ক্রয় করে হযরতের সম্মুখে পেশ করলেন। হযরত জিজ্ঞেস করলেন, দাম কত?

খাদেম বলল, অন্যান্য সময়ের চেয়ে এখন একটু বেশি দাম দিয়ে কিনতে হয়েছে, কারণ বাজারে একটা মাত্র দোকান খোলা।

তখন হযরত বললেন, দেখো! বাজারে একটা দোকান খোলা থাকায় কলার দাম বেড়ে গেছে, তেমনি যে ব্যক্তি তাহাজ্জুদ পড়ে, আল্লাহ পাক দেখেন, দুনিয়ার সকল লোক ঘুমে বিভোর কিন্তু এক ব্যক্তি নামায পড়ছে। তখন আল্লাহ পাকের কাছে উক্ত ব্যক্তির দাম এবং তার নামাজের দাম বেড়ে যায়। তখন যদি সে টুটিপুঁটি ইবাদতও করে আল্লাহ পাকের কাছে তার দাম অনেক বেশি!..

18/07/2026

পকেট, জবান, এবং জুতা,
সর্বদা মজবুত রাখো।
যখন যার জন্য যেইটা দরকার,
মন খুলে দিতে থাকো।

🛡️ একজন ইহুদি যুবকের মেসেজ!আমি একজন ইহুদি। এতে আমি গর্বিত। কেননা দুনিয়ায় আজ আমাদেরই রাজত্ব। জিহাদে তোমাদের সাথে পেরে উঠত...
14/07/2026

🛡️ একজন ইহুদি যুবকের মেসেজ!
আমি একজন ইহুদি। এতে আমি গর্বিত। কেননা দুনিয়ায় আজ আমাদেরই রাজত্ব। জিহাদে তোমাদের সাথে পেরে উঠতে না পেরে আমরা কি করেছি জান??

খুব সহজে তোমাদের যুবতিদের থেকে পর্দা উঠিয়ে দিয়েছি। কোরআনের শিক্ষা থেকে তোমাদের সরিয়ে দিয়েছি। তোমাদের কাছে আমাদের পোশাক পাঠিয়ে দিয়েছি, আমাদের সংস্কৃতি পাঠিয়ে দিয়েছি, আমাদের সভ্যতা রপ্তানি করেছি।

তোমাদের শপিংমলগুলোর দিকে তাকাও। কি দেখতে পাচ্ছ?? সব উলঙ্গ পোশাকের মেলা। তাই না? মজার ব্যপার হল, তোমরা বড় সহজে তা গ্রহণ করে নিয়েছ। তোমরা কি জান না?? লুত সম্প্রদায়ের এই হাল ছিল?? কত নির্বোধ তোমরা!! হাহাহা।

তোমরা শ্লোগান দেও, ইহুদিরা আমাদের পবিত্র ভূমি ছিনিয়ে নিয়েছে, আমাদের প্রথম কিবলা দখল করে রেখেছে, কোরআন সুন্নাহকে শেষ করে দিচ্ছে, কিন্তু কই?? কি করেছ তোমরা?? কিছুই করতে পারনি। পারবেও না। হাহাহা।

দৃষ্টি মেলে তাকাও, রাস্তায় রাস্তায় তোমাদের যুবতিরা ঘুরে বেড়াচ্ছে। আহ ! কি খুশির কথা ! তোমাদের অবস্থা সূচনীয়। তোমরা মুসলমানরা শেষ হয়ে গেছ। প্রভূ আমাদের সহায় হোন। তোমাদের শিক্ষা ব্যবস্থাকে আমরা বদলে দিয়েছি। সেখানে ইসলাম বলতে কিছুই নেই। আছে কিছু বিকৃত মতবাদ। টেলিভিশনে দিয়েছি সব নিচু মানষিকতার প্রোগ্রামস। তোমাদের এখন চুপচাপ থেকে আমাদের বাতলানো পথে চলাই ভাল। যদি বাঁচতে চাও। আর দেখে যাও আমাদের প্রোগ্রামগুলো।

আমরা তোমাদের যুবকদের মগজকে নষ্ট করে
দিয়েছি। এক সময় তোমরা বড় সম্মানী জাতি ছিলে। এখন আমরা সম্মানী। তোমাদের যুবকরা আমাদের হাতের দিকে তাকিয়ে থাকে। তোমরা এখন চাকর জাতি। আমরাই তোমাদের এখন পরিচালনা করি।

তোমাদের জাতীয় ভাষাকে আমরা বদলে দিয়েছি। যে ভাষায় কোরআন, যে ভাষা স্বর্গের, যে ভাষা তোমাদের নবীর। এখন তোমরা আমাদের ভাষা শিখে, আমাদের ভাষায় (হাই, হ্যালো, মার্সি ইত্যাদি) কথা বলতে পেরে গর্ববোধ কর। এখন তোমরা আরবি ভাষাকে অহেতুক মনে কর। হাহাহা।

তোমরা একতাবদ্ধ থাকো সেটা আমাদের পছন্দ হয়নি। তাই তোমাদের মসজিদে মসজিদে বিরোধী ফিরকা তৈরি করে দিয়েছি। এখন তোমরা মুসলমান মুসলমানের সাথেই লড়ছ। আমরা তোমাদের দ্বীনকে বড় গভীরভাবে অধ্যায়ন করেছি এবং ছোট ছোট মাসআলা দিয়ে

তোমাদের মধ্যে ফিরকা তৈরি করেছি। তোমরা এখন সেই আগুনেই পোড়ে মরছ। এখন তোমাদের বাচ্চারা সিরিয়াল দেখে দেখে বড় হয়। আর তোমরা তাদেরকে শান্ত রাখতে সিরিয়ালে মত্ত রাখ আর নিজেরা ডুবে থাকো অন্য সিরিয়ালে। হাহা।

অধ্যায়ন থেকে তোমাদের দূরে রাখতে আমরা বিভিন্ন ধরনের গেমস আবিষ্কার করেছি। যাতে তোমরা গেমসে ব্যস্ত থেকে কোরআনের জ্ঞানার্জন করতে না পার। কোরআনকে ভুলে যাও, তোমাদের আলেমদের ভুলে যাও, মুসলিম বিজ্ঞানীদের ভুলে যাও।

তোমাদের নতুন প্রজন্ম এমন প্রজন্ম, যারা সত্য বলতে ভয় পায়, সত্য না বলাকে হেকমত মনে করে। আমরা তোমাদেরকে এমন এক মিডিয়া দিয়েছি যাতে সারাদিন পড়ে থাকা যায় ও নামাজ, কোরান থেকে দুরে রাখা যায়। এটা আমাদেরই সফলতা। হাহাহা।

আমরা ইহুদি জাতি এই কথার উপর গর্ব করি যে, আমরা সংখ্যায় অতি নগণ্য হয়েও তোমাদেরকে আজ তরকারির ন্যায় খরিদ করে নিয়েছি। আর এতে তোমরা মোটেও চিন্তিত নও। বরং আমাদের অধিনে কাজ করতে পেরে তোমরা গর্ববোধ কর।

Collected
©️

পোস্টটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং ফলো করে সাথে থাকুন।

#নিউজ

13/07/2026

🤲 আল্লাহুম্মাগফিরলি 🤲

তর মতো আইনজীবী চু*দি না🖕ডিভোর্স যেই দিবে কাবিন পাবে মেয়ে তাই বলে ১ মাস সংসার করে, অথবা ১ বছর সংসার করে  একটা যৌ'তুক মাম...
09/07/2026

তর মতো আইনজীবী চু*দি না🖕
ডিভোর্স যেই দিবে কাবিন পাবে মেয়ে
তাই বলে ১ মাস সংসার করে, অথবা ১ বছর সংসার করে একটা যৌ'তুক মামলায় করে কাবিন নিয়ে নেওয়া কি ব্য'বসায় পড়ে না এটা সফল ব্য'বসা?
ইসলামী আইন দেখাচ্ছে কাবিন মেয়েদের হক
কাবিন মেয়েদের প্রাপ্য, হ্যাঁ এটা আমিও মানি !
আমিও মুসলমান হিসাবে চাই ইসলামের আইন চালু করা হোক✌️
ইসলাম ছেলেদের তালাক দেওয়ার অনুমতি দিয়েছে!
ইসলামে মেয়েরা ডিভোর্স বা তালাক দিতে পারবে না
এটা ইসলামে বলা আছে!
এই আইন ও পাশ করেন নাই কেন?

এমন আইন পাস করলে ডিভোর্স আরো বেশি হবে নারী হয়ে উঠবে সফল ব্যব'সায়ী👈
নারী বড় লোক পাইলেই বাচ্চা সহ একটা ১ টা দরবে আর একটা ছড়বে ৫ বছরে নারী লাগা ডি'ভোর্স 😄
দুধের বাচ্চা গুলা এতিম হবে এতিম বাচ্চা গুলা একদিন বড় হবে তাদের এতিম হওয়ার জবাব কি এই আইনজীবী দিবে নাকি রাষ্ট্র দিবে জাতি জানতে চাই...?

07/07/2026

মনে রাখবেন: একজন চাটুকার
কখনোই বিশ্বস্ত হতে পারে না,
সময়ের ব্যবধানে সে অন্যেরটাও চাটবে।
আর আত্মসম্মানবোধ সম্পন্ন ব্যক্তি,
কখনোই বিশ্বাসঘাতক হতে পারেন না।

কুরআন থেকে নেওয়া ৭টা লাইফ হ্যাকস:1. “নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে।”   - সূরা আশ-শারহ ৯৪:৬জীবনের খারাপ সময় স্থা...
05/07/2026

কুরআন থেকে নেওয়া ৭টা লাইফ হ্যাকস:

1. “নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে।”
- সূরা আশ-শারহ ৯৪:৬

জীবনের খারাপ সময় স্থায়ী না। আজকের কঠিন সময়ই হয়তো আগামী দিনের শক্তি আর সফলতার কারণ হবে।

2. “আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে।”
- সূরা আর-রা’দ ১৩:১১

লাইফ বদলাতে চাইলে প্রথমে নিজের মাইন্ডসেট, অভ্যাস আর কাজ বদলাতে হবে। Change always starts from within.

3. “আর আপনি ধৈর্য ধারণ করুন। নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের প্রতিদান নষ্ট করেন না।”
- সূরা হুদ ১১:১১৫

সবকিছু সাথে সাথে পাওয়া যায় না। ধৈর্য ধরে ভালো কাজ করে গেলে ফল একদিন অবশ্যই আসে।

4. “খাও, পান কর, কিন্তু অপচয় করো না।”
- সূরা আল-আ’রাফ ৭:৩১

শুধু টাকার না, সময়, এনার্জি আর সুযোগের অপচয়ও মানুষকে পিছিয়ে দেয়।

5. “যে বিষয়ে তোমার জ্ঞান নেই, তার পেছনে পড়ো না।”
- সূরা আল-ইসরা ১৭:৩৬

সব বিষয়ে মতামত দেওয়া জরুরি না। আগে জানুন, বুঝুন, তারপর কথা বলুন।

6. “নিশ্চয়ই আল্লাহ অহংকারী ও দাম্ভিককে পছন্দ করেন না।”
- সূরা আন-নিসা ৪:৩৬

অহংকার মানুষকে ধীরে ধীরে একা করে দেয়। বিনয় এমন একটা গুণ, যা মানুষকে সত্যিকারের বড় করে তোলে।

7. “আর যে আল্লাহর উপর ভরসা করে, তার জন্য তিনিই যথেষ্ট।”
- সূরা আত-তালাক ৬৫:৩

সবকিছু আমাদের পরিকল্পনা অনুযায়ী হবে না। কিন্তু আল্লাহর পরিকল্পনা সবসময়ই সবচেয়ে উত্তম 🤍

📖 মনোযোগ দিয়ে পড়ুন 👇🏻আপনি যদি কোনো হারাম জিনিস আঁকড়ে ধরে থাকেন, নিজের নফস আর ঈমানের মাঝে আটকে পড়ে থাকেন… এই কথাগুলো ...
04/07/2026

📖 মনোযোগ দিয়ে পড়ুন 👇🏻

আপনি যদি কোনো হারাম জিনিস আঁকড়ে ধরে থাকেন, নিজের নফস আর ঈমানের মাঝে আটকে পড়ে থাকেন… এই কথাগুলো আপনার জন্য।

হয়তো আপনি আগেও ছাড়তে চেয়েছিলেন। কিন্তু কষ্ট, আসক্তি, একাকীত্বের ভয়—সব মিলিয়ে আবার ফিরে গেছেন সেই একই জায়গায়।
আপনি ক্লান্ত… তাই না?
গুনাহের ভারে ক্লান্ত, আল্লাহ থেকে দূরে থাকার অনুভূতিতে ক্লান্ত।

শুনুন—
আপনার অন্তরের এই ব্যথা?
এটা আপনার হৃদয়ের ডাক—এটা দুনিয়ার চেয়ে আল্লাহকেই বেশি চায়।

তাই আজ আমি আপনার জন্য এই দো‘আ করছি—

🤲 হে আল্লাহ, তাকে সেই শক্তি দান করুন, যেন সে আপনার অপছন্দের জিনিস থেকে দূরে সরে যেতে পারে—যদিও তার হৃদয় সেটাকে ভালোবাসে।

🤲 হে আল্লাহ, আনুগত্যকে তার কাছে এমন মিষ্টি করে দিন, যেন কোনো গুনাহ আর তাকে আকর্ষণ না করে।

🤲 হে আল্লাহ, সে আপনার জন্য যা কিছু ছেড়ে দেয়, তার পরিবর্তে তাকে এমন কিছু দিন—যা পেয়ে সে সিজদায় পড়ে কেঁদে ফেলে কৃতজ্ঞতায়।

🤲 হে আল্লাহ, তাকে এমন মানুষদের সাথে রাখুন, যারা তাকে আপনার কথা স্মরণ করায়—আর দূরে রাখুন তাদের থেকে, যারা তাকে আপনার পথ থেকে সরিয়ে দেয়।

🤲 হে আল্লাহ, তার ঈমানকে এত দৃঢ় করে দিন, যেন কোনো হারাম জিনিস আর তাকে আকৃষ্ট করতে না পারে।

🤲 হে আল্লাহ, তার অতীতের সব গুনাহ ক্ষমা করে দিন এবং সেগুলোকে জাহান্নামের কারণ না বানিয়ে জান্নাতের কারণ বানিয়ে দিন।

✨ যদি আপনার হৃদয় “আমীন” বলে ওঠে, তবে এটাকে একটি ইশারা হিসেবে নিন—
এখনই সময় সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহর দিকে ফিরে আসার।
কারণ, আল্লাহ কখনো কাউকে নিরাশ করেন না।

📌 রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কিছু ত্যাগ করে, আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দান করেন।”
— (মুসনাদ আহমদ, হাদীস নং 23074)

💬 বিশ্বাস রাখুন—এটা আল্লাহর সত্য প্রতিশ্রুতি।

🤍 যদি এই কথাগুলো আপনার হৃদয়ে লাগে, তাহলে “আমীন” লিখুন এবং এটাকে নিজের দো‘আ বানান।
📤 শেয়ার করুন—হয়তো আপনার মাধ্যমেই কেউ হারাম ছেড়ে দেওয়ার সাহস পাবে।

Address

Mirpur

Telephone

+8801718068361

Website

Alerts

Be the first to know and let us send you an email when Still I Love You »-(ღ)-» এখনো ভালোবাসি তোমাকে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share