Provati Academic Coaching, Mirpur 13

Provati Academic Coaching, Mirpur 13 Admission going.. BBA, HSC, SSC, SSC(Voc)
(Science, Commerce & Arts)
Director, Mahmudur Rahman Atik

05/06/2025

প্রিয় শিক্ষক/শিক্ষার্থী ও অভিভাবক,
আসসালামু আলাইকুম। ✨

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আজ ৫ জুন,২০২৫ থেকে ১১ জুন, ২০২৫ পর্যন্ত কোচিং এর সকল ক্লাস কার্যক্রম বন্ধ থাকবে।

⚠️ ১১ জুন, ২০২৫ থেকে অফিস খোলা থাকবে এবং ১২ জুন, ২০২৫ থেকে নিয়মিত রুটিন অনুসারে ক্লাস চলবে।

20/04/2025

প্রিয় পরীক্ষার্থী,
আগামীকাল তোমার এসএসসি গণিত পরীক্ষা। তাই আজ রাতেই নিচের জিনিসগুলো গুছিয়ে রাখো যেন সকালটা হয় একদম চাপমুক্ত ও ফোকাসড:

যা যা গুছিয়ে রাখবে:
✔️ প্রবেশপত্র
✔️ রেজিস্ট্রেশন কার্ড
✔️ সঠিক Scientific Calculator (Non-Programmable)
✔️ কালো বলপেন ও অতিরিক্ত পেন
✔️ পেন্সিল, স্কেল, কম্পাস,ইরেজার,কাটার ,
(জ্যামিতি বক্স)
✔️ পানির বোতল

আরও কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ:
রাত জেগে পড়াশোনা নয়, বরং ঘুম ঠিক মতো নাও (কমপক্ষে ৬-৭ ঘণ্টা)

হালকা খাবার খাও, যেন পরিপাক ঠিক থাকে।

সকালের জন্য অ্যালার্ম দিয়ে রাখো

নিজেকে বলো “আমি পারবো!” — আত্মবিশ্বাসই সেরা অস্ত্র

শুভ কামনা রইলো তোমার আগামীকালের পরীক্ষার জন্য।
মনোযোগী হও, নিয়ম মেনে পরীক্ষায় অংশ নাও, তুমি সফল হবেই!
শুভেচ্ছান্তেঃ মাহমুদুর রহমান আতিক
পরিচালক,আলো একাডেমি

15/04/2025

"প্রিয় পরীক্ষার্থী, আজ ইংরেজি প্রথম পত্র। একটু ভয় ভয় লাগছে তাইনা?
তোমাকে একটা কথা মনে করিয়ে দিই— প্রশ্ন যত বড় বা কঠিন হোক, তোমার স্বপ্ন তার চেয়েও বড়।

তুমি যে পর্যন্ত পৌঁছেছো, সেটা অনেকের পক্ষে সম্ভব হয়নি।
তোমার ঘুমহীন রাত, ক্লান্ত চোখ, না বলা কষ্ট— সব আজ কাজে লাগবে।
ভুল হবে? হোক! কিন্তু হার মানবে না। কারণ,
তোমার কলমের প্রতিটা শব্দে আছে সাহস, মায়ের দোয়া, আর নিজের ঘামঝরা পরিশ্রম।

নিজেকে বলো— “আমি পারব। কারণ আমি চেষ্টা করেছি, আমি থেমে যাইনি।"
আজ তুমি শুধু একজন পরীক্ষার্থী নও, তুমি একজন স্বপ্নবাজ যোদ্ধা।
তুমি জয়ী হবেই— ইনশাআল্লাহ।

সাহস রাখো, বিশ্বাস রাখো, আর চোখে স্বপ্ন রেখেই লিখে চলো— সাফল্য তোমার জন্য অপেক্ষা করছে।

প্রশ্নপত্র হাতে পাওয়ার পরে যেগুলো আগে পারবে সেগুলো আগে দিয়ে দিবে একদন্ড সময়ও যেনো নষ্ট না হয়, কোনো অবস্থাতেই খাতা খালি রেখে আসা যাবেই না, প্রশ্ন কঠিন হলেও মাথা ঠান্ডা রাখবে।
আর মনে রাখবে—তুমি একা না।
তোমার মা-বাবা, স্যার-ম্যাডাম, আর আমরা সবাই তোমার সাথে আছি। ভালো হবে তোমার পরীক্ষা ইনশাআল্লাহ।

শুভকামনা, প্রিয় কলিজার টুকরা ছাত্র-ছাত্রীরা"

প্রভাতি একাডেমিক কোচিং  এর পক্ষ থেকে সবাইকে জানাই বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।নতুন বছর হোক নতুন সম্ভাবনার...
13/04/2025

প্রভাতি একাডেমিক কোচিং এর পক্ষ থেকে সবাইকে জানাই বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
নতুন বছর হোক নতুন সম্ভাবনার, সুখ-সমৃদ্ধি আর সুস্বাস্থ্যর বার্তা নিয়ে।
চলো, বরণ করি ১৪৩২ বঙ্গাব্দকে আনন্দ ও ঐতিহ্যের উৎসবে।
শুভ নববর্ষ!
শুভেচ্ছান্তেঃ মাহমুদুর রহমান আতিক
ব্যবস্থাপনা পরিচালক, প্রভাতি একাডেমিক কোচিং।

এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য কিছু নির্দেশনা।
09/04/2025

এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য কিছু নির্দেশনা।

SSC SUGGESTION-2025উচ্চতর গণিত।
02/04/2025

SSC SUGGESTION-2025
উচ্চতর গণিত।

SSC SUGGESTION-2025বাংলা ১ম পত্র।
02/04/2025

SSC SUGGESTION-2025
বাংলা ১ম পত্র।

01/04/2025

প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ,

আসসালামু আলাইকুম।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রভাতি একাডেমিক কোচিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ আপনাদের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি।

⭕ বিঃদ্রঃ ৫ ই এপ্রিল ২০২৪,(শনিবার )থেকে কোচিং যথারীতি খোলা থাকবে এবং ক্লাসসমূহ পূর্বের সময়সূচী অনুযায়ী চলবে।

ধন্যবাদান্তে,

মাহমুদুর রহমান আতিক
ব্যবস্থাপনা পরিচালক,প্রভাতি একাডেমিক কোচিং।

কমার্স ডিপার্টমেন্টের কয়েকজন ছাত্র ট্রেনে চড়ে কোথাও যাচ্ছিল এবং মার্কেটিং নিয়ে আলোচনা করছিল। একজন বয়স্ক ভদ্রলোক তাদের...
30/03/2025

কমার্স ডিপার্টমেন্টের কয়েকজন ছাত্র ট্রেনে চড়ে কোথাও যাচ্ছিল এবং মার্কেটিং নিয়ে আলোচনা করছিল। একজন বয়স্ক ভদ্রলোক তাদের আলোচনা মন দিয়ে শুনছিলেন আর মুচকি মুচকি হাসছিলেন।

হঠাৎ ভদ্রলোকটি ছাত্রদেরকে বললেন, আমি কি মার্কেটিং বিষয়টি সহজ দুএকটি কথায় ব্যাখ্যা করতে পারি?

ছাত্ররা কৌতূহলী হয়ে তার দিকে তাকাল।

ভদ্রলোক বলতে শুরু করলেন, মনে করো তুমি কোনো বিয়ে বাড়ীতে দাওয়াত খেতে গিয়েছ। তো সেখানে গিয়ে এক অসামান্য সুন্দরী মেয়ের দেখা পেলে।

তুমি তার কাছে গিয়ে বললে, "আমি উচ্চশিক্ষিত এবং ধনী। তুমি কি আমায় বিয়ে করবে?" এটাকে বলে সরাসরি বিপণন (ডাইরেক্ট মার্কেটিং)।

তোমার বন্ধু তার কাছে গিয়ে তোমাকে দেখিয়ে বলল, "ও উচ্চশিক্ষিত এবং ধনী। তুমি কি ওকে বিয়ে করবে?" এটাকে বলে বিজ্ঞাপন।

মেয়েটি নিজেই তোমার কাছে এগিয়ে এসে বলল, 'আপনি উচ্চশিক্ষিত এবং ধনী। আপনি কি আমায় বিয়ে করবেন?' এটাকে বলে ব্র্যান্ড ভ্যালু।

তুমি বিয়ের প্রস্তাব দেবার পর মেয়েটি জানাল যে, সে বিবাহিতা। এটাকে বলে চাহিদা ও জোগানের ফারাক (ডিম্যান্ড সাপ্লাই গ্যাপ)।

তুমি মেয়েটির কাছে গিয়ে কিছু বলার আগেই আরেকজন তাকে বিয়ের প্রস্তাব দিল এবং মেয়েটি সম্মত হয়ে তার সাথে চলে গেল। এটাকে বলে প্রতিযোগিতা (কম্পিটিশন)।

মেয়েটি তোমার বিয়ের প্রস্তাব গ্রহণ করল এবং বছর ঘুরতেই তোমাদের একটি সন্তান হলো। একে বলে প্রোডাকশন (উৎপাদন)।

তুমি মেয়েটিকে বিয়ের অফার দেবার সাথে সাথে সে তোমার গালে ঠাস করে একটা চড় মারল। এটাকে বলে উপভোক্তার প্রতিক্রিয়া (কাস্টমার্স ফিডব্যাক)।

তুমি যখন মেয়েটিকে বিয়ের প্রস্তাব দিলে সেই সময় তোমার স্ত্রী এসে উপস্থিত হল। এটাকে বলে নতুন ব্যবসাক্ষেত্রে প্রবেশ করার ঝুঁকি (রিস্ক অফ এন্টারিং নিউ মার্কেট)।"

ছাত্রদের আক্কেলগুড়ুম!

যেতে নাহি দিব হায়,      তবু যেতে দিতে হয়, তবু চলে যায়।      এই অমোঘ সত্যের কাছে হার মেনে।বিদায় শব্দটার কথা মাথায় আসলেই ক...
27/03/2025

যেতে নাহি দিব হায়,
তবু যেতে দিতে হয়,
তবু চলে যায়।
এই অমোঘ সত্যের কাছে হার মেনে।
বিদায় শব্দটার কথা মাথায় আসলেই কেমন যেনো একটা স্মৃতি ভেসে উঠে! সব বিদায় দুঃখের হয়না,কিছু বিদায়ের মধ্যে ভালো কিছু লুকিয়ে আছে।সব বিদায় মানে শেষ হয়ে যাওয়া নয়,কিছু বিদায় দিতে হয় জীবনকে নতুনের দিকে নিয়ে যেতে জীবনকে মুখরিত করতে।
"মন চাইনি দিতে বিদায়,
কিন্তু আমরা সত্যিই বড় নিরুপায়,
সময় চলে যাচ্ছে সময়ের মতো মনে করে
দেখো স্মৃতি আছে কতো!
SSC Batch 2025
সময়গুলো ভালো ছিলো , আজকে ওদের বিদায় অনুষ্ঠান ছিলো। আমাদের আদরের ছেলেমেয়েদের বিদায় হয়ে গেলো। 🌹
শুভ কামনা রইলো তোমাদের জন্য ,ভালো উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
ভালো মানুষ হয়ে বাঁচো❣️ শুভ কামনা রইল ❣️

আলহামদুলিল্লাহ খুব সুন্দর ভাবে প্রভাতি একাডেমিক কোচিং এর ইফতার পার্টি সম্পুর্ন হলো।ধন্যবাদ জানাই তাদেরকে  যারা সহযোগীতা ...
20/03/2025

আলহামদুলিল্লাহ খুব সুন্দর ভাবে প্রভাতি একাডেমিক কোচিং এর ইফতার পার্টি সম্পুর্ন হলো।
ধন্যবাদ জানাই তাদেরকে যারা সহযোগীতা করেছেন।

Address

House 42, Road 01, Block B, Section 13, Kafrul, Dhaka
Mirpur
1216

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

+8801988602010

Website

Alerts

Be the first to know and let us send you an email when Provati Academic Coaching, Mirpur 13 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Provati Academic Coaching, Mirpur 13:

Shortcuts

Share