10/08/2026
🌟 আলহামদুলিল্লাহ! একটি আনন্দঘন ও স্মরণীয় দিন 🌟
গতকাল ৯ আগস্ট ২০২৬, Ummah International School (UIS)-এর প্রাঙ্গণ মুখরিত ছিল আনন্দ, গর্ব ও ভালোবাসায়। আমাদের প্রিয় শিক্ষার্থীদের মেধা, মেহনত ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ সফলভাবে অনুষ্ঠিত হলো “Scholarship Award Ceremony 2026”। 🏆✨
কৃতী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় মেধাবৃত্তি, পুরস্কার, ক্রেস্ট ও প্রশংসাপত্র। নিজেদের অর্জনের স্বীকৃতি হাতে পেয়ে ছোট্ট সোনামণিদের চোখেমুখে ফুটে উঠেছিল আনন্দের ঝিলিক, আর তাদের হাসি-উচ্ছ্বাসে পুরো প্রাঙ্গণ হয়ে উঠেছিল প্রাণবন্ত ও আনন্দমুখর। ❤️
এই বিশেষ আয়োজনে সম্মানিত অভিভাবকদের উপস্থিতি ও আন্তরিক উৎসাহ আমাদের জন্য ছিল অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। সন্তানদের সাফল্যের এই আনন্দঘন মুহূর্তে তাঁদের অংশগ্রহণ অনুষ্ঠানটিকে করেছে আরও অর্থবহ ও স্মরণীয়।
✨ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে নসীহত ও উৎসাহ প্রদান করেন:
🔹 শায়েখ উমায়ের কোব্বাদী
মুহতামীম, মিরপুর দারুল উলুম এবং খতীব, বায়তুল ফালাহ জামে মসজিদ।
🔹 মো. শামসুল আলম সমাজকল্যাণ সম্পাদক, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি এবং সভাপতি, ঢাকা উত্তর জোন।
আমাদের প্রত্যাশা– আজকের এই ছোট্ট সোনামণিরাই একদিন জ্ঞান, নৈতিকতা, তাকওয়া ও উত্তম চরিত্রে সমৃদ্ধ হয়ে উম্মাহর যোগ্য কান্ডারি হিসেবে গড়ে উঠবে। তারা দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে নিজেদের আলোকিত করবে এবং সমাজ ও দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, ইনশাআল্লাহ। 🌱
🤲 সবার কাছে আমাদের প্রিয় শিক্ষার্থীদের জন্য আন্তরিক দুআ প্রার্থী।
আল্লাহ তাআলা তাঁদের ইলমে বরকত দান করুন, মেধা ও মেহনতকে কবুল করুন, উত্তম চরিত্রে গড়ে তুলুন এবং তাঁদের জীবনকে দ্বীন ও উম্মাহর জন্য কল্যাণময় করে দিন।
আমীন ইয়া রব্বাল আলামীন। 🤍