GBC Crush and Confession Zone

GBC Crush and Confession Zone Share your feelings and let people know it privately �

 Confession no. 76From:  Dhaka Central University (Bangla College Junior)To: Dhaka Central University (Bangla College)De...
29/09/2026


Confession no. 76

From:
Dhaka Central University (Bangla College Junior)To: Dhaka Central University (Bangla College)Department: EconomicsSession: 23-24অকারণে কোনো মানুষ দীর্ঘ সময় ধরে অন্য একজনের চিন্তাজগতে স্থান করে নিতে পারে না। আপনার ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। প্রথম যেদিন আপনাকে দেখেছিলাম, সেদিনই এক অদ্ভুত ভালো লাগা কাজ করেছিল। এরপর যখন আপনার কথা শুনলাম, আপনার কথা বলার সুন্দর শৈলী আর পরিমিতিবোধ আমাকে ভীষণভাবে মুগ্ধ করেছিল।প্রথমে ভেবেছিলাম, হয়তো এটি কেবল ক্ষণিকের দৃষ্টিগত আকর্ষণ। কিন্তু সময়ের সঙ্গে উপলব্ধি করেছি—আমার মুগ্ধতার কেন্দ্র আপনার বাহ্যিক সৌন্দর্যের চেয়েও অনেক বেশি আপনার ব্যক্তিত্ব। আপনার বিনয়, ভদ্রতা, কথার পরিমিতি এবং আত্মমর্যাদাপূর্ণ উপস্থিতি—এই গুণগুলোর সমন্বয়ে যে স্বতন্ত্র ব্যক্তিত্ব গড়ে উঠেছে, তা সত্যিই হৃদয়ে গভীর ছাপ ফেলে। আর যদি সৌন্দর্যের কথা বলি, তবে আপনার শান্ত, অভিব্যক্তিপূর্ণ নয়ন এবং স্বাভাবিক, সুশোভিত কেশরাশি এমন এক নান্দনিকতার পরিচয় বহন করে, যার প্রকৃত সৌন্দর্য ভাষায় সম্পূর্ণ প্রকাশ করা সম্ভব নয়; তা কেবল অনুভব করা যায়।এই লেখাটি কোনো ক্ষণিকের আবেগ, মোহ কিংবা অনধিকার প্রত্যাশার বহিঃপ্রকাশ নয়। এটি কেবল একটি আন্তরিক স্বীকারোক্তি—আপনার প্রতি আমার গভীর শ্রদ্ধা, আন্তরিক মুগ্ধতা এবং নিঃস্বার্থ অনুরাগ জন্মেছে।আপনার সিদ্ধান্ত সম্পূর্ণরূপে আপনার নিজস্ব, এবং আমি সেই সিদ্ধান্তকে সর্বোচ্চ সম্মান করি। যদি আপনার উত্তর নীরবতাও হয়, তবুও তার প্রতি আমার শ্রদ্ধা অটুট থাকবে। কারণ প্রকৃত অনুরাগের মহত্ত্ব প্রাপ্তিতে নয়, বরং অপরের স্বাধীন ইচ্ছা ও মর্যাদাকে সম্মান করার মধ্যেই নিহিত।আপনার সুন্দর ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও জীবনের প্রতিটি পদক্ষেপের জন্য আন্তরিক শুভকামনা রইল।ইতি,আপনার প্রিয় জুনিয়র 🥰

  Confession no: 75 নাম: স্বর্ণা সেশন : ২৩-২৪ডিপার্টমেন্ট :Economicsআমি তোমাকে এঁকেছি ভীষণ যত্নে।যতটা যত্নে আঁকতে পারেনি...
01/08/2026


Confession no: 75

নাম: স্বর্ণা
সেশন : ২৩-২৪
ডিপার্টমেন্ট :Economics
আমি তোমাকে এঁকেছি ভীষণ যত্নে।
যতটা যত্নে আঁকতে পারেনি লিওনার্দো টার মোনালিকে💝
পার্থক্য শুধু একটাই—তিনি রঙ-তুলিতে ইতিহাস লিখেছিলেন, আর আমি তোমাকে নিয়ে লিখছি অনুভূতির এক নীরব অধ্যায়।
হয়তো তুমি জানোই না, এই বিশাল ক্যাম্পাসে প্রতিদিন শত শত মুখের ভিড়ে একটা মুখ অদ্ভুতভাবে আলাদা হয়ে যায়। চারপাশে যত কোলাহলই থাকুক, তোমাকে দেখলেই যেন সব শব্দ থেমে যায়। মনে হয়, পৃথিবীটা একটু ধীরে চলছে—শুধু তোমাকে আরেকটু বেশি সময় দেখার জন্য।
তোমার হাসিটা ঠিক সকালের প্রথম রোদের মতো—নরম, শান্ত, অথচ অদ্ভুত উজ্জ্বল। তোমার চোখ দুটো যেন এমন এক গল্পের বই, যার প্রতিটি পৃষ্ঠা পড়তে ইচ্ছে করে, কিন্তু শেষ করতে মন চায় না।
হয়তো কোনো দিন কথা হবে না। হয়তো কোনো দিন তুমি জানবেও না, এই লেখাটা তোমাকে নিয়েই লেখা। তবুও কিছু অনুভূতি প্রকাশ করার জন্য নয়, শুধু অনুভব করার জন্য জন্মায়। তুমিও হয়তো তেমনই এক অনুভূতি।
যদি কোনো দিন এই লেখাটা তোমার চোখে পড়ে, আর মনে হয় এটা কি আমাকে নিয়েই তাহলে জেনে রেখো হ্যাঁ, এই লেখার প্রতিটি শব্দ তোমাকে ভেবেই লেখা।
নাম বললাম না। কারণ কিছু গল্প নাম ছাড়াই সবচেয়ে সুন্দর থাকে। আর কিছু মানুষকে দূর থেকে ভালো লাগলেই তারা সবচেয়ে বেশি সুন্দর লাগে।
ইতি—
ক্যাম্পাসের ভিড়ে প্রতিদিন তোমাকে একবার দেখার অপেক্ষায় থাকা এক নীরব মানুষ। 🌼🤍

27/01/2026

Celebrating our 2nd year journey on Facebook. Thank you for your continuing support. We could never have made it without you all GBCian's. 🙏🤗🎉
Lets make a long journey Guyz 🫂

  Confession no:74To:Blue hoodie(Hasib)From:Janar dorkar naiGovernment bangla college Last bar apnake niye confession to...
27/01/2026


Confession no:74

To:Blue hoodie(Hasib)
From:Janar dorkar nai
Government bangla college

Last bar apnake niye confession tokhon apnar naam ta jana chilo na...pore jante perechi.
Fb,insta id o peyechi🤭
Kintu apni fb request ta accept korlen na💔....Bedonaaaaa🥀

Ami jani apni last confession ta dekhechen kintu Kono response koren ni😔💔

Apnar blue hoodie pora story gulo dekhte khub Bhalo lage😔🫶
Evabei blue hoodie pore ar story diben please😔🫶🎀(Ar Jodi ektu request ta accept korten😔)

   Confession no. 73নাম: সাজেদা শফি রিফা ডিপার্টমেন্ট : হিসাববিজ্ঞান সেশন:২২-২৩“কি নামে ডেকে বলব তোমাকে,অন্ধ করেছে আমাকে...
12/11/2025


Confession no. 73

নাম: সাজেদা শফি রিফা
ডিপার্টমেন্ট : হিসাববিজ্ঞান
সেশন:২২-২৩
“কি নামে ডেকে বলব তোমাকে,অন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে”— গান আমি অবশ্য গাইতে পারি নাহ তবে তোমাকে উৎসর্গ না করলেই নয়।
প্রিয়তমাকে ‘ তুমি’ সম্মোধনেই আমার কাছে বিশেষ, তাই কিছু মনে নিয়ো না। কেমন আছো? দিনকাল কেমন কাটে? কখনো কি মনে হয় সন্ধ্যে ঘনিয়ে আসলে কেউ তোমাকে ভীষণ ভাবে মনে করে? কেউ তোমার সাথে নভেম্বরের বৃষ্টি আর চা উপভোগ করবে বলে প্রহর গুনে? কেউ যে বসে আছে তোমার অপেক্ষায় তুমি জানোই নাহ। আসলে না বলে আর থাকতে পারলাম নাহ,তাই বেনামী একখানা পত্র লিখতে বসা। ক্যাম্পাসে মাঝেমধ্যে দেখি, তেমন একটা মনে হয় ক্লাসে আসো নাহ। বান্ধবীদের সাথে আসা যাওয়া, রাস্তায় দাঁড়িয়ে ফুচকা, ঝালমুড়ি খাওয়া বেশ সময় কাটে তোমার আর সেসব দেখে আমার সময় থেমে যায়। বলি শুনো, খাও মানা করছি নাহ কিন্তু শরীরের পক্ষে সুবিধাজনক নয়। কি বলতে এসে কি বলতেছি!
যাইহোক,অনুভূতি প্রকাশে আমি বড্ড কাঁচা। ভালোবাসি বলব নাহ, তবে তোমাকে ভীষণ পছন্দ। আর যাকে ভালো লাগে তাকে খন্ডে খন্ডে বলে বুঝানো যায় না কেনো ভালো লাগে। বুঝলে?
তোমার বাড়ির আঙিনার সমুদ্রের নোনা জলে পা ডুবিয়ে তোমার হাতটি ধরতে চাই। আছি আশপাশে, যদি ইচ্ছে হয় খুঁজে নিও।
ইতি বেনামী লেখক।

   Confession no. 72 নামঃকাজি সালমা হক রিমাডিপার্টমেন্ট ঃএইচএসসি (মানবিক)সেশনঃ২৪-২৫জানি না কি করে ভালোবাসা প্রকাশ করতে হ...
30/09/2025


Confession no. 72

নামঃকাজি সালমা হক রিমা
ডিপার্টমেন্ট ঃএইচএসসি (মানবিক)
সেশনঃ২৪-২৫
জানি না কি করে ভালোবাসা প্রকাশ করতে হয়। সরাসরি সামনে গিয়ে প্রকাশ করার সাহস নেই আমার 🙂।তোমাকে প্রথম বর্ষ থেকে পছন্দ আমার কিন্তু বলতে পারিনি। হয়তো না বলাই থেকে যেত বুকে সাহস নিয়ে এই গ্রুপ এ প্রকাশ করছি আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। জানি না তুমি এটাকে কিভাবে নিবে কিন্তু আমরা মনের কথা আমি বলে দিলাম এখন তোমার মনের ইচ্ছা। আমাকে হতাশ কর না🙂।

ইতি
নাম না হয় রাজি হওয়ার পরেই বলবো

  Confession No : 71From: same Department [Bt Junior]Name : tasniya tazin Oarsha(বই পোকা)[fb name]session :20-21  [পদার্...
29/09/2025



Confession No : 71
From: same Department [Bt Junior]
Name : tasniya tazin Oarsha(বই পোকা)[fb name]
session :20-21 [পদার্থ বিজ্ঞান ]

প্রিয় আপনাকে নিয়ে কি লিখবো? আপনি এমন একজন যাকে নিয়ে গোটা জীবন লিখলেও শেষ হবেনা।
আপনাকে প্রথম দেখি পরীক্ষার হলে। প্রথম দেখাতেই চোখ ফেরানো যায়নি। পরিক্ষার পূর্ন প্রস্তুতি থাকা সত্ত্বেও সেদিন লিখতে পারেনি। কারন, আমার মনে যে আপনি দাগ কেটে লিখে ফেলেছেন আপনার চ্যাহেরা। আপনার মতো এতো কিউট কাউকে কখনো দেখিনি। আপনি আমার গোটা জীবনের দখল। আপনার কাছে সমস্ত ভালোবাসা,অনুভূতি সপে দিতে চাই প্রিয়। দয়া করে গ্রহন করবেন।

আমি আপনার জুনিয়র। আমি আপনার দয়ার ভিখারি হয়ে চিরজীবন আপনার সাথে কাটাতে চাই।
দিনশেষে আপনার হাসির মায়া আমার অনন্তকালের সংগি...

  Confession no. 70 To: Md. Abu TorabDept. of Physics Government Bangla College "এই যে শোনেন, অনেকদিন ধরে মনে একটা অনুভূ...
27/09/2025


Confession no. 70

To: Md. Abu Torab
Dept. of Physics
Government Bangla College

"এই যে শোনেন, অনেকদিন ধরে মনে একটা অনুভূতি লুকিয়ে রেখেছি। আপনার হাসি, আপনার উপস্থিতি—সবকিছুই আমাকে অজান্তেই টানে। আপনি আমার কাছে সত্যিই খুব বিশেষ।"🤍

ইতি,
আপনার শুভাকাঙ্ক্ষী 🥰

  Confession no. 69 নামঃ Nusrat Jahan ডিপার্টমেন্টঃ জানি না সেশন: ২৩-২৪কলেজঃ বাঙলা কলেজ........ আমার হৃদয় হৃৎপিণ্ডের চাই...
27/09/2025


Confession no. 69

নামঃ Nusrat Jahan
ডিপার্টমেন্টঃ জানি না
সেশন: ২৩-২৪
কলেজঃ বাঙলা কলেজ
........ আমার হৃদয় হৃৎপিণ্ডের চাইতেও অনেক গভীরে, রক্ত আর শিরা উপশিরারও অনেক গহীনে যে অস্পৃশ্য অবিনশ্বর রুহ আছে, সেই রুহবিন্দু থেকে আপনাকে ভালোবাসি।

আপনার রুপ অবয়ব বা বয়স নয়, আপনার আত্মাটাকে ভালোবাসি। কারণ ভালোবাসা নয় রূপ যৌবনের লোভ। ভালোবাসা মানে নিজের অপর সত্ত্বাকে আপনার মাঝে খুজে পাওয়া। যাকে ছাড়া আমি অপূর্ণ।

আমার হৃৎপিণ্ডের একটু উপরে, অল্প ডানপাশে, আমি নতুন হৃত্স্পন্দন টের পাই। আপনার জন্য এই হৃত্স্পন্দনের জন্ম। আপনিই আমার সেই হৃদয়ের টুকরো, যাকে খুজে না পাওয়া পর্যন্ত আমি অপূর্ণ। আমি বরং আপনার কাছে নিজেকে দিয়ে দিলাম। আমার স্থাবর অস্থাবর দেহের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ সবকিছুর উপর কর্তৃত্ব থাকলো শুধু আপনার। যদি আমাতে আপনি নিজেকে দিতে না চান, তবু আমার সব কিছু আপনার। আমার সবকিছু চলবে শুধু আপনার কথামতো।

আমি জানিনা মানুষ কেন বলে প্রেমে অনেক কষ্ট। পাওয়া না পাওয়ার বেদনা। তারা হয়তো জানেনা ভালোবাসা কি। তাদের হয়তো সে ধৈর্য ছিলোনা সত্যিকারের ভালোবাসার মানুষটিকে খুঁজে পাবার। নিজের জোর করে তৈরি করা ভালোবাসায় আবদ্ধ তারা। তা না হলে তারা জানতো, সত্যিকারের ভালোবাসায় চাওয়ার কিছু থাকেনা। প্রশ্ন থাকেনা, হৃদস্পন্ধন থেমে যায়না, বুকে মোচড় দেয় না। কষ্ট হয়না। তাড়নার জঞ্জাল ভ্রু কুচকে ঝামেলা থেকে মুক্তি চায়না।

ভালোবাসা মানে নিজের কাছে হার মানা নয়। নয় স্রেফ পছন্দ হয়েছে একজনকে তাই তাকে বশে আনা। ভালোবাসা মানে একা থাকা। ভালোবাসা মানে অপেক্ষা করা। একদিন আয়নার মতো কাউকে খুঁজে পাওয়া। যাকে পেলে এমনিতেই মনের সব প্রশ্নের উত্তর মিলে যায়। প্রথম স্বপ্নের কথা মনে পড়ে যায়। এক ঝলক স্বপ্ন। মনের মাঝে বয়ে চলা সব ভার এক পলকে আকাশে উড়ে যায়। নিজের মন সত্ত্বার প্রতিরূপ খুঁজে পেয়ে বিকশিত হয় হাসি। এই তো সে, যাকে পেতে নয়, নিজেকে দিয়ে দিতে এত বছর ধরে একা হাঁটছি।

আমি অপেক্ষা করছি আপনার জন্য। যদি আপনি আমায় ভালোবাসেন, আমিও আপনাকে সারা আকাশ ভেঙ্গে ভালোবাসা দেবো । আমি আপনাকে ভালোবাসবো চোখে চোখ রেখে। ভালোবাসবো আপনারা আঙুলের স্পর্শে। সব দুর্নিবার দূরত্বের কষ্ট আমরা উড়িয়ে দিবো বুকে চেপে ধরে।

আমাদের প্রতিটি মুহূর্ত কাটবে প্রথম মুহূর্তের পুনরাবির্ভাবের পুলকে। আমি বুঝে নিবো আপনার সব সুক্ষতা। আমি চিনে নিবো আপনার সব চাতুর্য। আপনার সব চিন্তা-ভাবনা- ইচ্ছা-কাজের আমি স্বীকৃতি দিবো। আপনার গোপন প্রকাশ্য সব রুচিতে আমি পাশে থাকবো। আপনার ঘেরা প্রকৃতির সব অসমতায়, দুঃসংবাদে, সুসংবাদে ,শোকে, মৃত্যুতে,রোগে ব্যর্থতায়, বিচ্ছিন্নতায় আমি ছায়ার মতো থাকবো, আপনার সঙ্গ দিবো সর্বদা।

আপনি আমার। কারন আপনি যদি আমার সে না হন, তবে কেন আপনাকে পেয়ে এতো ভালো লাগে। তবে কেন আমার হৃত্স্পন্দন স্পন্দিত হয় আপনার জন্য । আপনি যদি আমার সে না হন, তবে কেন আপনার জন্য পুরো পৃথিবীর বিরুদ্ধে একা দাঁড়াতে দ্বিধা নেই আমার। আমি যদি আপনার জন্য না হই, তবে হৃদয় কেন বলে হ্যাঁ, আমি আপনার জন্য। আমার মস্তিস্কে কেন শুধু আপনি । কেন আমার স্বপ্নে শুধু আপনি । অদেখা ভবিষ্যৎ শুধু আপনি । আমার হৃদয় কেন অবিচল, সবসময়, আপনার পক্ষে।

আমি কখনো আপনার হাত ছুয়ে দেখিনি। কখনো একসাথে হাসিনি। কখনো একসাথে কাঁদিনি। একসাথে কখনো বৃষ্টিতে ভিজিনি। কখনো চুমু খাইনি আপনার ঠোঁটে। তবু আপনাকে ভালোবাসি। কোনকিছু ছাড়াই ভালোবাসবো।মৃত্যু পর্যন্ত... মৃত্যুর পরেও...।

আমি আপনাকে ভালোবাসি।
আমি আবারো বলবো ভালোবাসি আপনাকে!
আপনার অপেক্ষা রহিলাম!
শেষ করছি - কবি ভবঘুরে রবীন্দ্রনাথ কথা দিয়ে -
ওগো অপরিচিতা! শেষ হয়েও, হয়লো না শেষ!

  Confession No : 68Name : MaieshaDept : Management "এখনো মনে আছে, যখন প্রথম তোমায় দেখেছিলাম। ক্যাম্পাসে খুব কমই যাও কিন...
25/09/2025


Confession No : 68
Name : Maiesha
Dept : Management

"এখনো মনে আছে, যখন প্রথম তোমায় দেখেছিলাম। ক্যাম্পাসে খুব কমই যাও কিন্তু তুমিই একমাত্র এমন মানুষ, যাকে দেখলেই মনে হয় কিছু বিশেষ আছে। তোমার সৌন্দর্য, তোমার উপস্থিতি সবকিছুই একেবারে আলাদা। আলাদা বলতে সবাই একটু ম্যাচিউরড তুমি এখনো ম্যাচিউরড হও নাই এটাকে কমপ্লিমেন্ট হিসেবে এই নিও কেমন ।
আর যখন দেখি, সবার মাঝে কেউ যেন হাসতে হাসতে সময় কাটাচ্ছে, সেটা তুমি । কিন্তু আমার কাছে মনে হয় তুমি কষ্ট লুকিয়ে হেসে বেড়াও তবে আমার সাথে দুঃখ প্রকাশ করতে পারো আমি শুনব শুধুই দুঃখ গুলা আর দুঃখের সময় ই থাকব সব সময়
আর কেন জানি সবাইকে ভালো লাগানোর মধ্যে তুমি বেশি আনন্দ পাও যদিও এটা খুব ভালো কিন্তু তোমার কষ্ট বুঝার মত কেও না থাকলে আমাকে তোমার জীবনে একটা অংশ হিসেবে নিতে পারো ।

তবে, তোমার উপস্থিতি যেন সেই বিশেষ অনুভূতি দেয়, যেটা আমার কাছে অনেক কিছু। ক্যাম্পাস এ আসলেই একটু দেখা পাই তাও যদি কম আসো তাহলে কেমন কি বলো ! কনসার্ট এ আসা পিঠা উৎসব এও দেখেছিলাম আবার তোমাদের ডিপার্টমেন্ট এর ভাইবা এর দিন শাড়ি তে ! মাশ আল্লাহ খুব সুন্দর আসলেই আল্লাহ এর দাওয়া সৃষ্টি সব সুন্দর । ভালো থাকো
মনের ভেতর এই ছোটো অনুভূতিটা বুঝাতে পারব কি না জানি না, কিন্তু হয়তো একটু একটু করে, তুমি বুঝতে পারবে।"

তোমার এক শুভাকাঙ্খী💛

Address

Mirpur
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when GBC Crush and Confession Zone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share