BAF Shaheen Haji Ashraf Ali School Kafrul, Dhaka.

BAF Shaheen Haji Ashraf Ali School Kafrul, Dhaka. This is the official Page of BAF Shaheen Haji Ashraf Ali School Kafrul Dhaka
EIIN : 108046

বিএএফ শাহীন হাজী আশ্রাফ আলী স্কুল কাফরুল ঢাকায় সশ্রদ্ধায় পালিত হলো বীরশ্রেষ্ঠ শহিদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৫৫ত...
20/08/2026

বিএএফ শাহীন হাজী আশ্রাফ আলী স্কুল কাফরুল ঢাকায় সশ্রদ্ধায় পালিত হলো বীরশ্রেষ্ঠ শহিদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী-২০২৬।

আজ ২০ আগস্ট ২০২৬, মহান মুক্তিযুদ্ধের অন্যতম অকুতোভয় বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী। দিনটিকে পরম শ্রদ্ধার সাথে স্মরণ করেছে বাংলাদেশ বিমান বাহিনী শাহীন হাজী আশ্রাফ আলী স্কুল কাফরুল ঢাকা।

আয়োজিত এই আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন আব্দুল্লাহ আল-আমিন, বিপিপি, পিএসসি।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ, একাডেমিক কো- অর্ডিনেটর, সহকারী প্রধান শিক্ষকদ্বয়, শিক্ষকমণ্ডলী এবং শিক্ষার্থীবৃন্দ।

আলোচনা সভার পর বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দৃঢ় মনোবল, নেতৃত্বের দক্ষতা,  আত্মবিশ্বাস ও প্রতিযোগিতামূলক মনোভাব এবং জ্ঞানচর্চায় সমৃদ্ধ ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার লক্ষ...
19/08/2026

দৃঢ় মনোবল, নেতৃত্বের দক্ষতা, আত্মবিশ্বাস ও প্রতিযোগিতামূলক মনোভাব এবং জ্ঞানচর্চায় সমৃদ্ধ ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত ১০টি শাহীন কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিবছর অনুষ্ঠিত হয় আন্তঃশাহীন বিতর্ক, কুইজ, স্পেলিং, বিজ্ঞান ও গণিত অলিম্পিয়াড।
এরই ধারাবাহিকতায় ১৬–১৯ আগস্ট ২০২৬ বিএএফ শাহীন কলেজ ঢাকা-তে অনুষ্ঠিত হলো আন্তঃশাহীন বির্তক, কুইজ,গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা–২০২৬। 🏆

মেধা, উপস্থিত বুদ্ধি, আত্মবিশ্বাস ও নেতৃত্বের অসাধারণ সমন্বয়ে মুখরিত ছিল পুরো আয়োজন।

প্রতিযোগিতার প্রতিটি মুহূর্তে ফুটে উঠেছে আমাদের শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও শ্রেষ্ঠত্ব অর্জনের প্রত্যয়।

জ্ঞান হোক শক্তি, মেধা হোক নেতৃত্বের ভিত্তি—
শাহীন শিক্ষার্থীদের এগিয়ে চলা হোক সাফল্যের পথে।

সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন
এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ, বিবিপি, ওএসপি, বিপিপি, এনডিইউ, এওডব্লিউসি, পিএসসি,
সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন),
বিমান সদর, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬।

তারিখ: ১৮/০৮/২০২৬ ইংআন্ত:শাহীন বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা ২০২৬বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত ১০ টি শাহীন স্কু...
18/08/2026

তারিখ: ১৮/০৮/২০২৬ ইং
আন্ত:শাহীন বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা ২০২৬
বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত ১০ টি শাহীন স্কুল ও কলেজ এর শিক্ষার্থীদের মধ্যে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

তারিখ: ১৭/০৮/২০২৬ ইংআন্ত:শাহীন স্পেলিং ও গণিত অলিম্পিয়াড ২০২৬
18/08/2026

তারিখ: ১৭/০৮/২০২৬ ইং
আন্ত:শাহীন স্পেলিং ও গণিত অলিম্পিয়াড ২০২৬

আন্তঃশাহীন বিতর্ক, কুইজ, গণিত, বিজ্ঞান ও স্পেলিং প্রতিযোগিতা ২০২৬
16/08/2026

আন্তঃশাহীন বিতর্ক, কুইজ, গণিত, বিজ্ঞান ও স্পেলিং প্রতিযোগিতা ২০২৬

16/08/2026
আজ ১৫ আগস্ট ২০২৬ শনিবার, ষষ্ঠ, সপ্তম এবং নবম শ্রেণির সম্মানিত অভিভাবকবৃন্দের সদয় উপস্থিতি ও প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠিত...
15/08/2026

আজ ১৫ আগস্ট ২০২৬ শনিবার, ষষ্ঠ, সপ্তম এবং নবম শ্রেণির সম্মানিত অভিভাবকবৃন্দের সদয় উপস্থিতি ও প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে অভিভাবক মত বিনিময় সভা।

​উক্ত গুরুত্বপূর্ণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন আব্দুল্লাহ আল-আমিন, বিপিপি, পিএসসি।

​শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে অভিভাবকদের এই নিরবচ্ছিন্ন সহযোগিতা ও উপস্থিতি আমাদের পথচলাকে আরও সুদৃঢ় করবে। সকলের জন্য শুভকামনা।

13/08/2026

📢 অস্থায়ী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে।
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

📃বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদন করতে ভিজিট করুন:
🌐apply.bafshaas.edu.bd

আজ ১১ আগস্ট ২০২৬ ইং, মঙ্গলবার, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একাংশ প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ গ্...
11/08/2026

আজ ১১ আগস্ট ২০২৬ ইং, মঙ্গলবার, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একাংশ প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন আব্দুল্লাহ আল-আমিন, বিপিপি, পিএসসি স্যার-এর সঙ্গে সাক্ষাৎ করতে আসে।
এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভবিষ্যৎ জীবনের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া জীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন হলেও এটিই চূড়ান্ত সাফল্য নয়; বরং এটি উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ কর্মজীবনের নতুন পথচলার সূচনা।
তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, সময়ের সঠিক ব্যবহার, শৃঙ্খলা, সততা ও নৈতিক মূল্যবোধকে ধারণ করার পাশাপাশি আধুনিক জ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের পরামর্শ দেন। জীবনের প্রতিটি ক্ষেত্রে আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
অধ্যক্ষ মহোদয় আরও বলেন, “তোমাদের সাফল্য শুধু তোমাদের নিজেদের নয়; এটি তোমাদের পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং দেশের গর্ব।” তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীণ সাফল্য ও কল্যাণ কামনা করেন।

Address

Mirpur
1216

Opening Hours

Monday 07:00 - 17:30
Tuesday 07:00 - 17:30
Wednesday 07:00 - 17:30
Thursday 07:00 - 17:30
Sunday 07:00 - 17:30

Telephone

+8801619991665

Alerts

Be the first to know and let us send you an email when BAF Shaheen Haji Ashraf Ali School Kafrul, Dhaka. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to BAF Shaheen Haji Ashraf Ali School Kafrul, Dhaka.:

Shortcuts

Share

Category