LTI

LTI

Share

Welcome!! Welcome!!
==============
Hi There,
This is the Most Helpful Page which provides Top 10, T

26/09/2024

ধন্যবাদ সাকিব ভাই 🥺🙂
১৭ বছরের ক্যারিয়ার শেষ পথে। শুধুই ওয়ানডে ফরম্যাট এ কিছুদিন দেখতে পাবো 🙂
আমি আপনার ব্যাক্তিত্ব ফ্যান নয়। আমি আপনার খেলার ফ্যান আর খেলার ফ্যান হিসেবে এটা মানতে আসলেই খারাপ লাগতেছে 🥲
ধন্যবাদ সাকিব্বাই 🫶🥺

24/09/2024

বাংলাদেশ সরকারকে ‘পূর্ণ সমর্থন’ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন

আজ মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট যেকোনো সাহায্যে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন।

Picture Courtesy: Chief Adviser GOB

17/09/2024

💥বেকার চাকরিপ্রার্থীদের ২০ দফা যৌক্তিক দাবিসমূহঃ
==============================
১. নতুন সার্কুলার গতিশীল করতে হবে।
২. নিয়োগে স্বচ্ছতা আনতে হবে। দুর্নীতিগ্রস্ত নিয়োগ কমিটি বাতিল করতে হবে।
৩. যেকোনো মূল্যে প্রশ্নফাঁস রোধ করতে হবে।
৪. ভাইভাতে লবিং ও সুপারিশ প্রথা বন্ধ করতে হবে।
৫. যেকোনো পরীক্ষার ফলাফলের সাথে সাথে নাম্বারসহ মেধাতালিকা প্রকাশ করতে হবে।
৬. প্রকল্প/আউটসোর্সিং থেকে স্থায়ীকরন বন্ধ করতে হবে। এইগুলা বন্ধ না করলে সামনে সার্কুলার আসা কমে যাবে।
৭. সরকারি চাকরির আবেদন ফি সহনশীল পর্যায়ে নিয়ে আসতে হবে।
৮. সকল চাকরিতে কোটা সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞাপন অনুসরণ করতে হবে।
৯. সরকারী চাকরিতে নিয়োগের বয়সসীমা অবশ্যই বৃদ্ধি করতে হবে।
১০. যেসকল পরীক্ষার ফলাফল আটকে আছে দ্রুতই সেসব পরীক্ষার যৌক্তিক এবং উপযুক্ত ফলাফল প্রকাশ করতে হবে।
১১. একই তারিখে একাধিক পরীক্ষার তারিখ রাখা যাবে না।
১২. সকল পরীক্ষা সম্ভব হলে পরীক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় রেখে জেলা শহর বা কমপক্ষে বিভাগীয় শহরে আয়োজন করার ব্যবস্থা নেয়া।
১৩. দেশের সকল সরকারি দপ্তরের বিদ্যমান শূন্যপদের পূর্নাঙ্গ তালিকা গেজেট আকারে প্রকাশ করা।
১৪. পরীক্ষায় অনিয়মের সাথে জড়িতদের জন্য কঠিন আইন প্রনয়ণ করে কঠোরভাবে তার বাস্তবায়ন নিশ্চিত করা।
১৫. সকল ধরনের চাকরির পরীক্ষার জন্য সুনির্দিষ্ট সিলেবাসসহ মানবন্টন ও পরীক্ষা পদ্ধতি নির্ধারণ করা।
১৬. প্রত্যেক সরকারি দপ্তরের নিয়োগের ক্ষেত্রে সুনির্দিষ্ট বিধানের পাশাপাশি নিয়োগ ক্যালেন্ডার রাখা।অর্থাৎ প্রতি বছরের সার্কুলারেই নির্দিষ্ট তারিখ অনুযায়ী সার্কুলার, প্রিলি,লিখিত পরীক্ষা নেয়া ও ফলাফল প্রকাশের তারিখ পূর্বনির্ধারিত করার ব্যবস্থা করা।
১৭. প্রতিটি পরীক্ষার হলে ব্যাগ,মোবাইল ও অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিস রাখার সুব্যবস্থা করা।
১৮. প্রতিটি পরীক্ষার হলে অবশ্যই ঘড়ি রাখা বাধ্যতামূলক করা।পাশাপাশি প্রয়োজনীয় পানি ও স্যানিটেশন এর সুযোগ সুবিধা দেখে পরীক্ষার হলের তালিকা করা।
১৯. সকল পরীক্ষার ফলাফল প্রকাশের সময় প্যনেল লিস্ট তৈরি করা।যাতে পরবর্তী পরীক্ষার আগে কোন পদ ফাঁকা হলে এই প্যানেল লিস্ট থেকে সরাসরি নিয়োগ প্রদান করা যায়।
২০. নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নিরপেক্ষ নিয়োগ তদন্ত কমিটি গঠন করা।যে কমিটি বছর শেষে সারা বছরের সকল গ্রেডের সব ধরনের নিয়োগ পরীক্ষার মূল্যায়ন রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করবে।

__________________________

✍️এগুলোই তো, নাকি আরো কিছু বাদ পড়ল?জানাবেন।।

📌📌বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।

09/09/2024

মানুষ এখন অনউৎপাদনশীল খাতে বিনিয়োগ করছে।এখন মানুষ অল্প পরিশ্রমে বেশি ইনকাম করতে চায়।যা উন্নয়ন এর জন্য বাধা।যেমন-
# বিদেশ থেকে প্রেরিত টাকা দিয়ে মোটরসাইকেল, বাড়ি পাকা করা হচ্ছে।এসব করে টাকা শেষ করছে।দেশে এসে কাদছে।আয়ের পথ করতে হবে।ধানের জমি কিনতে হবে।গরু,মুরগী খামার করতে হবে।এভাবেই আয়ের পথ করতে হবে।
#২ # মানুষ মাঠে কাজ করতে আগ্রহী না।গরু,মুরগী পালনে আগ্রহী না।আইন বিরুদ্ধে তবুও ফুটপাত দখল করে এরা ব্যবসা করবে।ঘুষ দিয়ে লাইসেন্স নিয়ে ব্যাটারি চালিত গাড়ি,রিকশা চালাবে।গ্রামে এখন মানুষ হাটা ভুলেই গেছে।যত্রতত্র ইজিবাইক, টেম্পো। অযথা।
# গ্রাম গঞ্জে আগে মা- বোনেরা তরকারি চাষ করতেন।আমি নিজে মায়ের হাতে বোনা টুপি,জামা,সোয়েটার পরেছি।এখন সবাই স্মার্টফোন নিয়ে ব্যাস্ত।যত্রতত্র মুদি দোকান হচ্ছে।আরামের কাজ।সারাদিন মোবাইল চালাবে।
এরপরেও যখন আপনারা বলবেন জিনিসপত্রের দাম বেশি তখন আমার বলার কিছু নেই।ডিম,দুধ,তরকারি এগুলো দুই দিন পর আমদানি করতে হবে।আরও ভয়াবহ অভাব আসছে।দুর্ভিক্ষ এভাবেই আসে।যে দেশ বীরের জাতি,যে জাতি প্রবাসে কঠোর পরিশ্রম করে সেই জাতি ইদানীং এমন কর্মবিমুখ হয়ে যাচ্ছে।যার পরিনতি ভয়াবহ।
# লুটপাট, টাকা পাচার হচ্ছে,হয়েছে এটা অস্বীকার আমি করছি না।তবে উন্নয়ন কিন্তু অনেক কিছুর উপর নির্ভর করে। ভাবুন,অন্যকে বলুন।সরকার এগুলো চেয়ে চেয়ে দেখতে পারে না।শক্ত আইনের শাসন জরুরি। মানুষকে সচেতন করুন সব বিষয়ে।

04/09/2024

শিক্ষক সংকট দূর করতে বিশেষ গণবিজ্ঞপ্তির প্রস্তাব প্রধান উপদেষ্টার কাছে-এনটিআরসিএ’র।
নতুনদের জন্য 😵‍💫

04/09/2024

🌿জুলাই বিপ্ল‌বে সব‌চে‌য়ে বে‌শি গাওয়া গানসমূহ~ 🌿
_
০১. কারার ঐ লৌহ কপাট...
০২. এই শিকল পরা ছল মোদের এ শিকল-পরা ছল...
০৩. ভু‌লে যাই আ‌মি ভু‌লে যাও তু‌মি ভু‌লে যাক পু‌রো জা‌তি
০৪. আসমান তুই কাঁদিস কেন অট্টালিকার পাহাড়ে?
০৫. দেশটা তোমার বা‌পের না‌কি...
০৬. মুক্তির মন্দির সোপান তলে, কত প্রাণ হলো বলিদান!
০৭. যুগে যুগে জড় জীব সবে পড়ে রবে নিবিড় অবেলায়
০৮. শোনো মহাজন, আমি নয় তো এক জন
শোনো মহাজন, আমরা অনেক জন -শূণ্য ব্যান্ড
০৯. শূন্যের পরে খুঁজেছি তোমায়, অসীমের পথে তুমি
হও বলে সবে প্রাণ দিয়েছিল, সবে অনুগামী
তুমি আভাস হয়ে আশা, হতাশা মুখের হাসি ; আভাস, তুহিন
১০.মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম
মোরা ঝর্ণার মতো চঞ্চল
মোরা বিধাতার মতো নির্ভয়
মোরা প্রকৃতির মতো স্বচ্ছল
১১. কি দেখার কথা কি দেখছি,
কি শোনার কথা কি শুনছি।
তিরিশ বছর পরেও আমি,
স্বাধীনতাটাকে খুঁজছি।
১২. মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে।
১৩. তুমি হাকিম হইয়া হুকুম কর.. পুলিশ হইয়া ধর.. সর্প হইয়া দংশন কর..ওঝা হইয়া ঝাড়..
১৪. জাত গেল জাত গেল বলে. একি আজব কারখানা।
১৫. তোমার খেলা দেখি বলে, দেখবো কি আ-জীবন আমার খেলা শুরু হলে, রুখবে না কেউ তখন, অনেক হলো বাদর নাচন,
১৬. তীরহারা এই ঢেউয়ের সাগর

লাইক দিতে আমাদেরকে উৎসাহিত করতে পারেন।

Photos from LTI's post 28/08/2024

salute u boys

কি সুন্দর দৃশ্য 💗
পরশুরামে ২০০ জন যুবক মিলে ৫ কিলোমিটার রাস্তা সংস্কার করে ফেলেছে🟢 এর থেকে চমৎকার সংবাদ আর কি হতে পারে💚

28/08/2024
28/08/2024

#এয়ারপোর্ট
১. ফ্রি টেলিফোন।
২. ফ্রি ওয়াইফাই।
৩. হেল্প ডিস্ক, কাষ্টমার সার্ভিস।
৪. দ্রুত ল্যাগেজ প্রদান।
৫. ভালো ব্যবহার।
৬. ল্যাগেজ ভাঙ্গলে বা কোনো কিছু চুরি হলে, কর্মিদের বেতন থেকে টাকা কাটা হবে।

এক ফোন কলেই সব ঠিক করে ফেলেছে।

স্যালুট ড. মুহাম্মদ ইউনুস ❤️❤️ Muhammad Yunus

27/08/2024

সম্মানিত বন্যা কবলিত দেশ-বাসি সবার জন্য সতর্কতা।⚠️

পানি দ্রুত নামা শুরু হয়েছে, কিছুদিনের মধ্যে হয়তো বাড়ি ফিরে আসবেন। বাড়িতে আসার পর, কিছু করনীয়ঃ

১| বিদ্যুতের তার কোথাও পড়ে আছে কিনা দেখে, সাবধানে চলাচল করবেন।

২| বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে রাখবেন, পুরো ঘর শুকানোর আগ পর্যন্ত।

৩| ঘরে অনেক বিষাক্ত সাপ আশ্রয় নিতে পারে, সাবধানে প্রবেশ করবেন।

৪| পর্যাপ্ত সেলাইন, ও পানিবাহিত রোগের ঔষধ সংগ্রহ করে রাখুন।

৫| বাচ্চাদের খেয়াল রাখুন, এখন সব জায়গায় পানি, পুকুর বা কোন জলাশয়ে যাতে না যেতে পারে চোখে চোখে রাখুন।

Want your school to be the top-listed School/college in Mirpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Mirpur