Wahid Sir

Wahid Sir

Share

Assistant Professor ,Department of Business Administration at Ahsanullah Institute of Information &

27/10/2025

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রমোশনের নিয়ম :
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পদ্ধতিতে এসেছে বেশ কিছু পরিবর্তন। শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা সেগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি।

পাশ মার্ক :

প্রতিটি ৮০ নাম্বারের পরীক্ষায় পাশ মার্ক ৩২। ২ টি ইন-কোর্সের প্রতিটি ১৫ নম্বর করে। এটেন্ডেন্সের জন্য থাকবে ৫ নম্বর।

এটেন্ডেন্সের পাশ মার্ক হলো ৩। মিনিমাম ৬০% এটেন্ডেন্স হলে পাশ মার্ক দেওয়া হবে। এর কম হলে পরীক্ষায় বসতে দেওয়া হবে না।

তাহলে ১৫+৫ = ২০ নাম্বার। দুই ইন-কোর্স+এটেন্ডেন্স মিলিয়ে মোট নাম্বারের গড় করা হবে৷এখানে গড় নাম্বার ৮ পেলে পাশ ধরা হবে।

এক বর্ষ থেকে অন্য বর্ষে প্রমোটেড হওয়ার নিয়ম :

-১ম বর্ষ থেকে ২য় বর্ষে উঠতে ৬ টি সাব্জেক্টের মধ্যে অন্তত ৩ টিতে পাশ করতে হবে। এবং সিজিপিএ মিনিমাম ১.৭৫ থাকতে হবে।

-২য় থেকে ৩য় বর্ষে উঠতে হলে ৮ টি সাবজেক্টের মধ্যে ৪ টিতে পাশ করতে হবে। সিজি থাকতে হবে অন্তত ২.০০।

-৩য় থেকে ৪ র্থ বর্ষে প্রমোটেড হতে হলে অন্তত ৪ টি বিষয়ে পাশ করতে হবে। এবং সিজি দরকার অন্তত ২.২৫।

বাধ্যতামূলক বিষয়াবলী :

(ক) সকল কোর্সের ( ইনকোর্স /তত্ত্বীয় /ব্যবহারিক/ মাঠকর্ম/মৌখিক) পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক।

(খ) একাধিক বিষয়ে অনুপস্থিত থাকা যাবে না। এক্ষেত্রে শুধুমাত্র যে কোন ১টি বিষয়ে অনুপস্থিত থাকলে, বাকি অন্যান্য সব বিষয়ে পাশ করতে হবে।

(গ)এক বর্ষ থেকে পরবর্তী বর্ষে Promotion এর জন্য সকল কোর্সের পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক।

পরীক্ষায় অনুপস্থিত থাকলে :

যারা অনুপস্থিত থাকবেন,তাদের ক্ষেত্রে-

(ক) ১ম বর্ষের সব বিষয়ে পাশ না করা পর্যন্ত ২য় বর্ষের প্রমোশন বন্ধ থাকবে।



(খ) ২য় বর্ষের সব বিষয়ে পাশ না করা পর্যন্ত ৩য় বর্ষের প্রমোশন বন্ধ থাকবে।

(গ) ৩য় বর্ষের সব বিষয়ে পাশ না করা পর্যন্ত ৪র্থ বর্ষের প্রমোশন বন্ধ থাকবে।

Not-Promoted এর ক্ষেত্রে :

(ক) একের অধিক Exam এ অনুপস্থিত থাকলে ফলাফল Not-promoted আসবে।

(খ) Not- promoted হলে আপনি পরবর্তী শিক্ষাবর্ষে প্রমোশন পাবেন না ।

(গ) Not- promoted হলে আপনার ১ বছর শিক্ষাবর্ষ নষ্ট হয়ে যাবে।

(ঘ) একই শিক্ষাবর্ষে ২ বার Not- promoted হলে অনার্স কোর্সে Drop out বলে বিবেচিত হবেন ।

(ঙ) ২ বার Not-promoted এর কারণে আপনার অনার্স কোর্সটি বাতিল হয়ে যাবে। ফলে আপনি আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স কোর্স করতে পারবেন না ।

(চ) F প্রাপ্ত কোর্সের গ্রেডকে অবশ্যই কমপক্ষে D গ্রেডে উন্নীত করতে হবে।অন্যথায় অনার্স ডিগ্রী প্রাপ্তি হবে না।

(ছ) যারা Not-promoted হবে, তাদের আবার আগের বর্ষে ভর্তি হয়ে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে।

(জ) Not-promoted প্রাপ্তরা C এবং D প্রাপ্ত বিষয়ে পরিক্ষায় দেয়া বাধ্যতামূলক নয় | তবে মান উন্নয়নের জন্য দিতে পারবে।

Improvement এর ক্ষেত্রে:

(ক) ১,২ বা ৩ বিষয়ে ফেল করেও যারা Pass করেছে তারা পরবর্তী বর্ষে উঠতে পারবে কিন্তু ফেল করা বিষয়ে আবার Improvement পরিক্ষা দিয়ে পাশ করতে হবে।

(খ) সর্বোচ্চ C গ্রেড পর্যন্ত Improvement দেওয়া যাবে।

(গ) একই সাথে C এবং D গ্রেড প্রাপ্ত সর্বোচ্চ ২টি কোর্সে মান উন্নয়ন পরীক্ষার জন্য অংশগ্রহণ করতে।পারবে।

(ঘ) C,D গ্রেড এ, যে কোন বর্ষের ক্ষেত্রে Improvement একবার দেয়া যায়। কিন্তু যতবার Fail করবে,রেজিস্ট্রেশনের মেয়াদ থাকাকালীন সময়ে ততবারই Improvement দিতে পারবে।

(ঙ) ইম্প্রুভমেন্ট দিলে আপনার সার্টিফিকেটে কোনো প্রকার ইরেগুলার লেখা থাকবে না। পরিক্ষার এডমিট কার্ডে ইম্প্রুভমেন্ট লেখা থাকবে শুধু।

(চ) C,D Improvement পরিক্ষার গ্রেড উন্নতি করতে না পারলে ওই সাব্জেক্টের GPA আগেরটাই থাকবে।

(ছ) F গ্রেড প্রাপ্ত কোর্সে একবার পাশ করে ফেললে, ঐ কোর্সে আর মান উন্নয়ন পরীক্ষার সুযােগ নেই।

(জ) F গ্রেড পাওয়া কোর্সে পরবর্তীতে গ্রেড উন্নয়ন হলে প্রাপ্ত গ্রেড যাই হােক না কেন B+ (Plus) এর বেশী প্রাপ্য হবে না।

(ঝ) C, D প্রাপ্ত বিষয়ে Improvement দেওয়ার পর ১ম এবং ২য় বার পরীক্ষার ফলাফলের মধ্যে যেটি উচ্চতর গ্রেড, সে গ্রেডটি CGPA গণনার ক্ষেত্রে প্রযােজ্য হবে।

(ঞ) ইন-কোর্স, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় গ্রেড উন্নতিকরণ কোন সুযােগ থাকবে না।

•সতর্কীকরণ :

★একই শিক্ষাবর্ষে ২ বার Not-promoted হলে, আপনার অনার্স কোর্সটি বাতিল হয়ে যাবে। ফলে আপনি আর অনার্স কোর্স করতে পারবেন না।

সুতরাং পাস করার মন মানসিকতা নিয়ে পরীক্ষা দিবেন যাতে পরবর্তী বছর Improvement দিতে না হয়।

★Improvement এর পরীক্ষা মানেই মাথার উপরে বিশাল একটা চাপ। দেখা যায়, ইম্প্রুভের পড়া পড়বেন নাকি অন্য বর্ষের পড়া পড়বেন এই ভাবতে ভাবতেই আবার এক্সামের সময় চলে আসে।

তাই কোন বিষয়ে যাতে Fail বা Improvement না আসে সে বিষয়টি লক্ষ্য রাখতে হবে।

07/11/2024
13/09/2020

৯৫টি গুরুত্বপূর্ণ ইংরেজি বানান এবং বানান মনে রাখার কৌশল (বাংলা অর্থ সহকারে)
1. Lieutenant (লেফটেনেন্ট) ➫ সামরিক কর্মী। ✎ Lie u ten ant ➫ মিথ্যা তুমি দশ পিপড়া।
2. Psychological (সাইকোলজিক্যাল) ➫ মনস্তাত্ত্বিক। ✎ Psy cholo gi cal ➫ পিসি চলো যাই কাল।
3. Assassination (এ্যাসএ্যাসিনেশন) ➫ গুপ্তহত্যা। ✎ Ass ass i nation -গাধার উপরে গাধা, তার উপরে আমি, আমার উপরে জাতি।
4. Questionnaire ➫ প্রশ্নমালা। ✎ Question nai re ➫ কোশ্চেন নাই রে।
5. Assessment ➫ কর নির্ধারণ। ✎ Ass e ss men t ➫ গাধায় ই ডাবল ss মানুষেতে নাই।
6. Hallucination ➫ অমুলক / অলীক কিছু দেখা বা তাতে বিশ্বাস। ✎ Hall u ci nation-হলে তুমি! ছি জাতি।
7. Diarrhoea ➫ উদারাময়। ✎ Dia rr hoea ➫ ডায়াল করো ডাবল rr হোয়ে যাবে।
8. Bureaucracy ➫ আমলাতন্ত্র। ✎ Burea u cracy ➫ বুড়িয়া তুমি cracy.
9. Restaurant ➫ রেস্টুরেন্ট। ✎ Rest a u r ant ➫ বিশ্রাম এ তুমি আর পিপড়া।
10. Parallel ➫ সমান্তরাল। ✎ Par all e l ➫ পার করো সকলকে ই।
11. Illegitimate ➫ অবৈধ। ✎ Illeg i tim ate ➫ অসুস্থ পায় আমি টিম খেয়েছিলাম।
12. Miscellaneous ➫ বিবিধ। ✎ Mis cell an e o us-মিস করলে একটি সেলে ই ও আমাদের সাথে থাকবে। (cell-ক্ষুদ্র কক্ষ)।
কিছু প্রয়োজনীয় ইংরেজি বানানঃ
1) ☆ Accommodation(বাসস্থান)
2) ☆ Brilliant(মেধাবী)
3) ☆ Bulletin(বুলেটিন)
4) ☆ Burglar(চোর)
5) ☆ Challenge(চ্যালেন্জ)
6) ☆ Cigarette(সিগরেট)
7) ☆ Colonel(কর্নেল)
☆ Commission(কমিশন)
9) ☆ Committee(কমিটি)
10) ☆ Guerrilla(গেরিলা যুদ্ধা)
11) ☆ Leisure(অবসর)
12) ☆ Maintenance(ভরণপোষণ)
13) ☆ Millennium(সহস্রাব্দ)
14) ☆ Misspell(ভুল বানান করা)
15) ☆ Questionnaire(প্রশ্নমালা)
কতিপয় গুরুত্বপূর্ণ ইংরেজি বানান,যেগুলো আমরা প্রায়ই ভুল করি…….
16) Aberration ➫ বিপদগামিতা/নীতিভ্রংশ
17) Accessory ➫ অপরাধের সহযোগী
18) Acclivity ➫ উর্ধ্বমুখী ঢাল/চড়াই
19) Amateur ➫ শৌখিন/অপেশাদার
20) Ammunition ➫ গোলা-বারুদের ভাণ্ডার
21) Anaemia ➫ রক্তাল্পতা
22) Anesthesia ➫ অনুভূতিবিলোপ/অবেদন
23) Apocalypse ➫ (জগতের ভবিষ্যত পরিণতি বিষয়ে) ঈশ্বরলব্ধ দিব্যজ্ঞান
24) Archipelago ➫ দ্বীপপুঞ্জ
25) Assassin ➫ গুপ্তঘাতক
26) Avaricious ➫ লোলুপ/লোভী
27) Besiege ➫ অবরোধ করা/চারিদিক থেকে আক্রমণ করা
28) Bourgeois ➫ সম্পদশালী/মধ্যবিত্ত শ্রেণীর লোক
29) Camouflage ➫ ছদ্মবেশ/কপটবেশ
30) Celestial ➫ স্বর্গীয়/দিব্য
31) Cemetery ➫ সমাধিক্ষেত্র/গোরস্থান
32) Colonel ➫ উচ্চতর পদমর্যাদার সেনাপতি/কর্নেল
33) Commemoration ➫ স্মৃতিরক্ষার্থে অনুষ্ঠান
34) Commencement ➫ সূচনা/আরম্ভ
35) Commodity ➫ পণ্যদ্রব্য
36) Complaisant ➫ সৌজন্যপূর্ণ/সন্তোষ উৎপাদনে আগ্রহী
37) Contemporaneous ➫ সমকালীন/
সমসাময়িক
38) Contemptuous ➫ ঘৃণ্য/অবজ্ঞেয়
39) Councillor/Counsellor ➫ পরিষদের সদস্য/উপদেষ্টা
40) Counterfeit ➫ জাল/নকল
41) Curriculum ➫ পাঠ্যসূচি
42) Delinquency ➫ দুষ্কৃতি/অপকর্ম
43) Dilettante ➫ (কাব্য/সঙ্গীত বিষয়ে) অগভীর জ্ঞানসম্পন্ন
44) Disciplinarian ➫ কঠোর শাসক
45) Dyspepsia ➫ অজীর্ণ রোগ/বদহজম
46) Elephantiasis ➫ গোদ/পা ফোলা রোগ
47) Embarrassment ➫ অস্বস্তি/মানসিক দুশ্চিন্তা
48) Encyclopedia ➫ বিশ্বকোষ/জ্ঞানকোষ
49) Erroneous ➫ অশুদ্ধ/ভ্রান্ত
50) Etiquette ➫ শিষ্টাচার/নম্র আচরণ
51) Etiquette ➫ নম্র আচরণ/শিষ্টাচার
52) Exaggerate ➫ অতিরঞ্জিত করা
53) Factitious ➫ অস্বাভাবিক/কৃত্রিম
54) Flicker ➫ মিট মিট করা
55) Gargantuan ➫ প্রকাণ্ড/সুবিপুল/দানবীয়
56) Grandeur ➫ মহিমা/বিশালতা
57) Gymnasium ➫ শরীরচর্চা কেন্দ্র
58) Hereditary ➫ বংশানুক্রমিক/কৌলিক
59) Hippopotamus ➫ জলহস্তী
60) Homogeneous ➫ সমজাতীয়
61) Honorary ➫ অবৈতনিক/সম্মানসূচক
62) Humorous ➫ রসিকতাপূর্ণ
63) Hyacinth ➫ কচুরিপানা
64) Idiosyncrasy ➫ স্বভাব বৈশিষ্ট্য/আচরণ
65) Inapplicable ➫ অপ্রযোজ্য/অনুপযুক্ত
66) Incorrigible ➫ অশোধনীয়/অপ্রতিকার্য
67) Infinitesimal ➫ অতিক্ষুদ্র/অনীয়ান
68) Inheritance ➫ উত্তরাধিকার
69) Interruption ➫ ব্যাঘাত/বিঘ্ন/বাধা
70) Irreconcilable ➫ বিসঙ্গত/অসদৃশ
71) Irresponsible ➫ দায়িত্বহীন/বেপরোয়া
72) Irreversible ➫ অপরিবর্তনীয়
73) Itinerant ➫ পরিভ্রমী/ভ্রমণশীল
74) Jewelry ➫ রত্নখচিত অলঙ্কারাদির সমগ্র
75) Magniloquent ➫ বাগাড়ম্বরপূর্ণ/বড় বড় কথা বলে এমন
76) Malediction ➫ অভিশাপ
77) Manoeuvre ➫ কৌশল
78) Masquerade ➫ ভান বা ছদ্মবেশ ধারণ করা
79) Mediterranean ➫ ভূমধ্যসাগরীয়
80) Mellifluous ➫ সুমধুর/সুললিত
81) Mellifluous ➫ সুমধুর/সুললিত
82) Mercenary ➫ ভাড়াটে সৈনিক বা কর্মী
83) Millennium ➫ সহস্রাব্দ/বর্ষসহস্রক
সংগৃহীত

07/09/2020

প্রয়োজনীয় (Group Verb)
🎯 Act for ➯ পক্ষে কাজ করা
🎯 Act on ➯ কোনো কিছু অনুসারে কাজ করা
🎯 Act up to ➯ আশানুরুপ কাজ করা
🎯 Act upon ➯ কোনো কিছুর উপর নিভর করে কাজ করা , ক্ষতি করা
🎯 Bear off ➯ জয় করে নেওয়া
🎯 Bear on ➯ সহ্য করা
🎯 Bear out ➯ সমর্থন করা
🎯 Bear with ➯ সহ্য করা
🎯 Blow away ➯ উড়িয়ে নিয়ে যাওয়া
🎯 Blow off ➯ নির্গত করা
🎯 Blow out ➯ নিভিয়ে ফেলা
🎯 Blow up ➯ উড়িয়ে দেয়া, বিস্ফোরিত হওয়া
🎯 Break away ➯ ভেঙ্গে বের হওয়া
🎯 Break down ➯ ভেঙ্গে পড়া
🎯 Break in ➯ কথার মাঝে কথা বলা, জোড়পূর্বক প্রবেশ করা
🎯 Break into ➯ ভেঙ্গে প্রবেশ করা
🎯 Break out ➯ ছড়িয়ে দেওয়া, বিস্তার লাভ করা
🎯 Break through ➯ জোর করে ঢোকা
🎯 Break up ➯ শেষ হওয়া
🎯 Bring about ➯ ঘটানো
🎯 Bring forth ➯ উৎপন্ন করা
🎯 Bring in ➯ আনায়ন করা, প্রচলন করা, দেয়া
🎯 Bring up ➯ লালন পালন করা
🎯 Call at ➯ কোন স্থানে গিয়ে দেখা করা
🎯 Call on ➯ দেখা করা
🎯 Call in ➯ ডেকে আনা
🎯 Call out ➯ চিৎকার করা, ডেকে পাঠানো
🎯 Call off ➯ প্রত্যাহার করা
🎯 Call up ➯ স্মরণ করা
🎯 Call for ➯ চাওয়া
🎯 Carry off ➯ বিজয়ী হওয়া, বাহিত হওয়া, জীবন নেয়া
🎯 Carry on ➯ চালিয়ে যাওয়া
🔎 fb.com/tanbir.cox
🎯 Carry out ➯ পালন করা
🎯 Cast aside / Cast off ➯ ছুড়ে ফেলা, বাদ দেওয়া
🎯 Come after ➯ পিছনে তাড়া করা
🎯 Come away ➯ **খুলে যাওয়া**
🎯 Come by ➯ পাওয়া
🎯 Come form ➯ কোন স্থান থেকে আশা
🎯 Come of ➯ আসিতেছে, জম্নগ্রহন করা, উদ্ভত হওয়া
🎯 Come off ➯ *আনুষ্ঠিত হওয়া*
🎯 Come on ➯ দ্রুত চলা
🎯 Come out ➯ প্রকাশিত হওয়া
🎯 Come round ➯ সুস্থ হওয়া
🎯 Cut down ➯ কাটা বা হ্রাস করা
🎯 Cut off ➯ বিচ্ছিন্ন করা, মারা যাওয়া
🎯 Cut out ➯ উপযুক্ত, সেবাদান বন্ধ করা, পরাস্ত করা
🎯 Cut up ➯ মর্মাহত হওয়া, টুকরো টুকরো করা
🎯 Do up ➯ অত্যন্ত ক্লান্ত
🎯 Do without ➯ কোন কিছু ছাড়া চলা
🎯 Dwell on / upon** ➯ চিন্তা করা
🎯 Fall back ➯ পিছু হাটা, ফিরে যাওয়া
🎯 Fall from ➯ ক্ষমতাচুত্য হওয়া, বাহির হওয়া
🎯 Fall in ➯ সারিবদ্ধ হওয়া
🎯 Fall in with ➯ সম্মত হওয়া
🎯 Fall into ➯ বিভক্ত হওয়া
🎯 Fall off ➯ খসে পড়া, ঝরে পড়া
🔎 fb.com/tanbir.cox
🎯 Fall on ➯ ন্যস্ত হওয়া, আক্রমন করা
🎯 Fall through ➯ নিস্ফল হওয়া
🎯 Get alone ➯ চলা বা চালানো
🎯 Get away ➯ পালানো
🎯 Get down ➯ নামা, মনোযোগ দেওয়া, লেখা
🎯 Get in ➯ উপস্থিত হওয়া
🎯 Get into ➯ মিশে যাওয়া, বিপদে পড়া
🎯 Get off ➯ যাএা করা
🎯 Get after ➯ অনুসরণ করা
🎯 Get on ➯ চলা, অগ্রসর হওয়া
🎯 Get out ➯ বের হওয়া, দুর করা
🎯 Get through ➯ সেরে উঠা, উত্তির্ণ হওয়া
🎯 Get up ➯ ওঠা, তোইরি করা
🎯 Give away ➯ সমর্পন করা, দান করা
🎯 Give in ➯ মেনে নেওয়া
🎯 Give off ➯ দেয়া
🎯 Give over to ➯ হস্তান্তর করা
🎯 Give up ➯ ত্যাগ করা
🎯 Go about ➯ বিস্তার লাভ করা, ঘুরে বেড়ানো, চালিয়ে যাওয়া
🎯 Go after ➯ অনুসারণ করা
🎯 Go along ➯ মেনে নেওয়া, নিষ্ঠার সাথে চালিয়ে যাওয়া
🎯 Go away ➯ চলে যাওয়া
🎯 Go back on / upon ➯ খেলাপ করা
🎯 Go by ➯ অতিক্রান্ত হওয়া, পরিচিত হওয়া
🎯 Go down ➯ অস্ত যাওয়া, হ্রাস পাওয়া, পানিতে ডুবে যাওয়া, মাটিতে পড়া, নষ্ট হওয়া
🎯 Go for ➯ আনতে যাওয়া, আক্রমন করা, পছন্দ করা
🎯 Go in for ➯ পরীক্ষা দেয়া, প্রতিযোগিতা করা
🎯 Go off ➯ প্রস্থান করা, বিস্ফোরিত হওয়া
🎯 Go on ➯ চালিয়ে যাওয়া, চালু হওয়া
🎯 Go round / around ➯ চক্রাকারে ঘোরা, যথেষ্ট থাকা
🎯 Go through ➯ পাঠ করা
🎯 Hand over ➯ সমর্পন করা
🎯 Hang about / around ➯ সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা, অপেক্ষা করা
🎯 Hang back ➯ পশ্চাৎপদ হওয়া
🎯 Hang on ➯ কারো ওপর নির্ভর করা, অপেক্ষা করা
🎯 Had better ➯ বরং
🎯 Look about ➯ খোঁজ করা
🎯 Look after ➯ দেখাশুনা করা
🎯 Look at ➯ তাকানো
🎯 Look down upon ➯ ঘৃণা করা
🎯 Look for ➯ খোঁজা
🎯 Look into ➯ তদন্ত করা
🎯 Look on / upon ➯ বিবেচনা করা, মনে করা
🎯 Look out ➯ বাইরে তাকানো, সজাগ থাকা
🎯 Look over ➯ পরীক্ষা-নিরীক্ষা করা
🎯 Look through ➯ দ্রুত পড়া
🎯 Look to ➯ মনোযোগী হওয়া
🎯 Look up ➯ বৃদ্ধি পাওয়া, খুঁজে বের করা
🎯 Look up to ➯ সম্মান করা
🎯 Look forward ➯ অধীর আগ্রহে অপেক্ষা করা
🎯 Look up ➯ বৃদ্ধি পাওয়া
🎯 Make of ➯ নির্মাণ করা, বুঝা
🎯 Make off ➯ পালিয়ে যাওয়া
🎯 Make out ➯ বুঝা
🎯 Make over ➯ অর্পণ করা
🎯 Make up ➯ মিটিয়ে ফেলা, ক্ষতিপুরণ দেয়া, পূর্ণ করা, মনস্থির করা
🎯 Make up of ➯ গঠিত হওয়া
🎯 Make after ➯ পিছনে ছুটা
🎯 Put away ➯ সরিয়ে রাখা, ছেড়ে দেওয়া
🎯 Put down ➯ লেখা, দমন করা, ভেঙ্গে ফেলা
🎯 Put forward ➯ উন্থাপন করা
🎯 Put off ➯ খোলা, স্থগিত করা
🎯 Put on ➯ পরিধান করা, যোগ করা
🎯 Put out ➯ নিভানো, প্রসারিত করা
🎯 Put together ➯ একএিত করা
🎯 Put up ➯ তোলা, লটকানো, বাস করা
🎯 Put up with ➯ সহ্য করা
🎯 Run about ➯ দ্রুত, এদিক সেদিক দৌড়াদৌড়ি করা
🎯 Run across ➯ হঠাৎ সাক্ষাত হওয়া
🎯 Run after ➯ ধাওয়া করা
🎯 Run away ➯ পালিয়ে যাওয়া, ঘর ছাড়া, চুরি করা
🎯 Run down ➯ ছুটে/দৌড়েধরা
🎯 Run out ➯ ফুরিয়ে যাওয়া
🎯 Run over ➯ পিষ্ট হওয়া
🎯 Run through ➯ ভেদ করা
🎯 Run upon ➯ পরিকল্পনা করা, ধাক্কা খাওয়া
🎯 See off ➯ বিদায় জানানো
🎯 See through ➯ তদন্ত করা
🎯 Set about ➯ শুরু করা
🎯 Set down ➯ নামানো, লেখা
🎯 Set in ➯ শুরু হওয়া
🎯 Set off ➯ যাএা শুরু করা
🎯 Set out ➯ ছাড়িয়ে দেওয়া, যাএা শুরু করা
🎯 Set up ➯ স্থাপন করা
🎯 Stand against ➯ বাধা দেওয়া, বিরুদ্ধে দঁড়ানো
🎯 Stand aside ➯ সরে দাঁড়ানো
🎯 Stand by ➯ পাশে দাঁড়ানো
🎯 Run into ➯ পতিত হওয়া, জড়িত হওয়া
🎯 Stand for ➯ বুঝানো
🎯 Stand off ➯ দুরে থাকা
🎯 Stand up for ➯ পক্ষ সমর্থন করা
🎯 Sworn in ➯ শপথ গ্রহণ করা
🎯 Take after/Turn after ➯ দেখতে এক রকম হওয়া
🎯 Take away ➯ সরিয়ে নেওয়া
🎯 Take down ➯ লেখা
🎯 Take for ➯ মনে করা, গণ্য করা
🎯 Take off ➯ খুলে ফেলা, অনুকরণ করা
🎯 Take over ➯ গ্রহণ করা
🎯 Take to ➯ অভ্যাস করা, অাসক্ত হওয়া
🎯 Tell upon ➯ হানি করা, ক্ষতি করা
🎯 Turn after ➯ সদৃশ্য হওয়া
🎯 Turn up ➯ নাকচ করা, অগ্রাহ্য করা
🎯 Turn off ➯ বন্ধ করা
🎯 Turn on ➯ চালু করা
🎯 Turn over ➯ উল্টানো
🎯 Turn up ➯ হাজির হওয়া

fb.com

05/09/2020

পবিত্র কুরআনুল কারীমের ১০০ টি নির্দেশনা..❤ [Timeline এ রেখে দিন ]
০১. কাথবার্তায় কর্কশ হবেন না। (০৩ঃ১৫৯)
০২. রাগকে নিয়ন্ত্রণ করুন (০৩ঃ১৩৪)
০৩. অন্যের সাথে ভলো ব্যবহার করুন। (০৪ঃ৩৪)
০৪. অহংকার করবেন না। (০৭ঃ১৩)
০৫. অন্যকে তার ভুলের জন্য ক্ষমা করুন। (০৭ঃ১৯৯)
০৬. লোকদের সাথে ধীরস্হির হয়ে শান্তভাবে কথ বলুন। (২০ঃ৪৪)
০৭. উচ্চস্বরে কথা বলবেন না।(৩১ঃ১৯)
০৮. অন্যকে উপহাস করবেন না। (৪৯ঃ১১)
০৯. পিতামাথার প্রতি দায়িত্বশীল আচরণ করুন। (১৭ঃ২৩)
১০. পিতামাথার প্রতি অসম্মানজনক শব্দ উচ্চারণ করবেন না। (১৭ঃ২৩)
১১. অনুমতি না নিয়ে পিতামাথার শোবার ঘরে প্রবেশ করবেন না। (২৪ঃ৫৮)
১২. ঋণ গ্রহণ করলে তা লিখে রাখুন। (০২ঃ২৮২)
১৩. কাউজে অন্ধভাবে অনুসরণ করবেন না। (০২ঃ১৭০)
১৪. ঋণ গ্রহণকারীর কঠিন পরিস্হিতিতে পরিশোধের সময় বাড়িয়ে দিন। (২ঃ২৮০)
১৫. কখনো সুদের সাথে জড়িত হবেন না (০২ঃ২৭৫)
১৬. কখনো ঘুষের সাথে জড়িত হবেন না (০২ঃ১৮৮)
১৭. প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না। (০২.১৭৭)
১৮. আস্থা রাখুন। (০২ঃ২৮৩)
১৯. সত্যকে মিত্যার সাথে মিশ্রিত করবেন না। ( ২ঃ৪২)
২০. ইনসাফেরর সাথে বিচার করবেন।(০৪ঃ৫৮)
২১. ন্যায় বিচারের জন্য দৃঢ়ভাবে দাড়িয়ে যান। (০৪ঃ১৩৫)
২২. মৃতদের সম্পদ তাদের পরিবারের সদস্যদের মধ্যে সুষ্টভাবে বিতরণ করুণ। (০৪ঃ০৭)
২৩. মহিলাদের উওরাধিকারের অধিকার আদায় করুন। (০৪ঃ০৭)
২৪. এতিমদের সম্পত্তি গ্রাস করবেন না। (০৪ঃ৭০)
২৫. এতিমদের রক্ষা করুন। (০২.২২০)
২৬. অপরের সম্পদ অন্যায় ভাবে গ্রাস করবেন না। (০৪ঃ২৯)
২৭. মানুষের মধ্যে বিরোধ নিষ্পত্তির জন্য চেস্টা করুন। (৪৯ঃ০৯)
২৮. সন্দেহ এড়িয়ে চলুন। (৪৯.১২)
২৯. গুপ্তচরবৃত্তি করবেন না, কুংসা রটাবেন না। (৪৯.১২)
৩০. আল্লাহর বিধানুসারে বিচার করুন। (০৫ঃ৪৫)
৩১. সাদাকাতে সম্পদ ব্যয় করুন। (৫৭ঃ০৭)
৩২. দরিদ্রকে খাবার খাওয়ান। (১০৭ঃ০৩)
৩৩. অভাবিকে অভার পূরণের উপায় বাতলে দিন। (০২ঃ২৭৩)
৩৪. অপব্যয় করবেন না। (১৭ঃ২৯)
৩৫. খোঁটাদিয়ে দানকে নস্ট করে দিবেন না। ( ০২ঃ২৬৪)
৩৬. অথিতিকে সমম্মান করুন (৫১ঃ২৬)
৩৭. কেবল মাত্র নিজে আমল করে তারপর সংশ্লিষ্ট বিষয়ে অন্যকে আমল করার আদেশ দিবেন।(০২ঃ৪৪)
৩৮. কাউকে গালাগালি করবেন না। (০২ঃ৬০)
৩৯. লোকজনকে মসজিদে যেতে বাধা দিবেন না। (০২ঃ১৪৪)
৪০. কেবল তাদের সাথেই লড়াই করুন, যারা আপনার সাথে লড়াই করে। (০২ঃ১৯০)
৪১. যোদ্ধের খিষ্টাচার মেনে চলুন। (২ঃ১৯১)
৪২. যোদ্ধেংদেহি হবেন না। (৮ঃ১৫)
৪৩. দ্বীন নিয়ে বাড়াবাড়ি করবেন না (২ঃ২৫৬)
৪৪.সকল নবীর উপর ঈমান আনুন(২ঃ২৮৫)
৪৫. স্ত্রীর মাসিকের সময় যৌন মিলন করবেন না। (২ঃ ২২২)
৪৬.আপনার শিশুকে পূর্ণ দুবছর বুকের দুধ খাওয়ান। (২ঃ২৩৩)
৪৭. অননুমোদিত উপায়ে যৌন মিলন করিবেন না। (১৭ঃ৩২)
৪৮.যোগ্যতা অনুসারে নেতৃত্বের দায়িত্ব অপর্ণ করুন। (২ঃ২৪৭)
৪৯.কোনো ব্যক্তিকে সামর্থের বাহিরে বুঝা চাপিয়ে দিবেন না। (২ঃ২৮৬)
৫০.ভিবক্তি উসকে দিবেন না। (৩ঃ১০৩)
৫১. মহাবিশ্বের বিস্ময় ও সৃষ্টি সম্পর্কে গভীর ভাবে চিন্তা করুন। (১ঃ১৯১)
৫২. আমল অনুযায়ী পুরুষ ও মহিলাদের সমান পুরুষ্কার পাবেন, তাই আমল করুন। (৩ঃ১৯৫)
৫৩. মাহরাম আত্মীয় কে বিবাহ করিবেন না। (০৪ঃ২৩)
৫৪.পুরুষ হিসাবে মহিলাদের সুরক্ষা দিন। (০৪ঃ৩৪)
৫৫. কৃপণ হবেন না (০৪ঃ৩৭)
৫৬. অন্তরে পরশ্রিকাতরতা পুষে রাখবেন না। (০৪ঃ৫৪)
৫৭. একে অপরকে হত্যা করবেন না। (০৪ঃ৯২)
৫৮.প্রতারণার পক্ষে ওকালতি করবেন না। (০৪ঃ১০৫)
৫৯. পাপ কাজে এবং আগ্রাসনে সহযোগিতা করবেন না (০৫ঃ০২)
৬০. সৎ কাজে সহযোগিতা করুন। (০৫ঃ০২)
৬১. সংখ্যাগরিষ্টতা পেলেই কোনো কিছু সত্য বলে গ্রহণ করবেন না। (০৬ঃ১১৬)
৬২. ন্যায় বিচার করুন। (০৫ঃ০৮)
৬৩. অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিন। (০৫ঃ৩৮)
৬৪. পাপ ও বেআইনি কাজের বিরুদ্ধে লড়াই করুন। (০৫ঃ৬৩)
৬৫. মৃত প্রানী,রক্ত,শুকুরের মাংস ভক্ষন থেকে দূরে থাকুন। (০৫ঃ০৩)
৬৬. মাদক ও অ্যালকোহল এড়িয়ে চলুন (৫ঃ৯০)
৬৭. জুয়া খেলবেন না (০৫ঃ৯০)
৬৮.অন্য ধর্মের দেবদেবীদের অবমননা করবেন না (০৬ঃ১০৮)
৬৯. ক্রেতাকে ঠকানো উদ্দেশে মাপে কম দিবেন না (০৬ঃ১৫২)
৭০. খান এবং পান করুন, তবে অবচয় করবেন না (০৭ঃ৩১)
৭১. নামাজের সময় ভলো পোষাক পরিধান করুন (০৭ঃ৩১)
৭২. আশ্রয় প্রাথীকে সুরক্ষা দিন,সহযোগিতা করুন (০৯ঃ০৬)
৭৩. বিশুদ্ধতাকে আকড়ে ধরুন (০৯ঃ১০৮)
৭৪. আল্লাহর রহমতের আশা কখনোই পরিত্যাগ করিবেন না। (১২ঃ৮৭)
৭৫. অজ্ঞতাবশত ভুল করলে আল্লাহর ক্ষমা প্রত্যাশা করুন। (১৬ঃ১১৯)
৭৬. মানুষকে আল্লাহর পথে আহ্বান করুন হিকমা ও উত্তম ভাবে। (১৬ঃ১২৫)
৭৭. অন্যের পাপের বুঝা কাউকে বইতে হবে না, বিশ্বাস করুন।(১৭ঃ১৫)
৭৮. দারিদ্রর ভয়ে আপনার বাচ্ছাদের হত্যা করবেন না। (১৭ঃ৩১)
৭৯. যে বিষয়ে জ্ঞান আপনার জ্ঞান নাই,সে বিষয়ে কারো পিছু লাগবেন না।(১৭ঃ৩৬)
৮০. নিরর্থক কাজ থেকে দূরে থাকুন। (২৩ঃ০৩)
৮১.অনুমতি না নিয়ে অন্যের বাড়িতে প্রবেশ করবে না।
৮২.যারা আল্লাহকে দৃঢ় ভাবে বিশ্বাস করে, তাদের জন্য তিনি নিরাপত্তার ব্যবস্থা করবেন, এই বিশ্বাস রাখুন( ২৪ঃ৫৫)
৮৩. জমিনে নম্রভাবে চলাফেরা করুন (২৫.৬৩)
৮৪. পৃথিবীতে আপনার অংশকে অবহেলা করবেন না। (২৮ঃ৭৭)
৮৫. আল্লাহর সাথে অন্যকোনো উপাস্যকে ডাকবেন না। (২৮ঃ৮৮)
৮৬. সমকামিতার ঘৃণ্য কাজে লিপ্ত হবেন না(২৯ঃ২৯)
৮৭. সৎ কাজের আদেশ দিন,অসৎ কাজে বাধা দিন। (৩১ঃ১৭)
৮৮. জমিনের উপর দম্ভভরে ঘুরে বেড়াবেন না (৩১ঃ১৮)
৮৯ঃ মহিলারা তাদের জাঁকজমকপূর্ণ পোষাক প্রদর্শন করে বেড়াবেন না। (৩৩ঃ৩৩)
৯০. আল্লাহর সকল গুনাহ ক্ষমা করেন, বিশ্বাস রাখুন। (২৯ঃ৫৩)
৯১. আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। (২৯ঃ৫৩)
৯২. ভালো দ্বারা মন্দকে প্রতিহত করুন। (৪১ঃ৩৪)
৯৩. পারস্পরিক পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করুন (৪২ঃ১৩)
৯৪. সর্বোত্তম মানুষ হওয়ার লড়াই করুন। (৪৯ঃ১৩)
৯৫. বৈরাগ্যবাদী হবেন না। (৫৭ঃ২৭)
৯৬. জ্ঞান অম্বেষনে ব্যাপৃত হোন। (৫৮ঃ১১)
৯৭. অমুসলিমদের সাথে সদয় এবং নিপেক্ষ আচরণ করুন (৬০ঃ০৮)
৯৮. লোভ থেকে নিজেকে বাঁচান। (৬৪ঃ১৬)
৯৯. আল্লাহর কাছে ক্ষমা প্রাথনা করুন। (৭৩ঃ২০)
১০০. ভিক্ষুককে ফিরিয়ে দিবেন না। ৯৩ঃ১০)

Want your school to be the top-listed School/college in Mirpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Mirpur
1216