পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ-এর অধীনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অত্যন্ত মর্যাদাপূর্ণ "Master of Applied Criminology and Police Management (MACPM)" প্রোগ্রামে পুনঃভর্তি চলছে!
পেশাগত দক্ষতা বৃদ্ধি, কৌশলগত নেতৃত্ব এবং অপরাধবিদ্যা ও পুলিশ পরিচালনার আধুনিক তত্ত্ব ও বাস্তব প্রয়োগ শিখতে আজই আবেদন করুন। পুলিশ সদস্যের পাশাপাশি অন্যান্য পেশাজীবীগণও আবেদন করতে পারবেন।
📌 কোর্সের মূল বৈশিষ্ট্যসমূহ:
• সময়কাল: ১২ মাস (০২ সেমিস্টার)
• মোট ক্রেডিট: ৪০
• ক্লাসের সময়: শুক্র ও শনিবার (চাকরিজীবীদের জন্য সুবিধাজনক)
🗓️ গুরুত্বপূর্ণ তারিখসমূহ:
• আবেদনের সময়কাল: ১০ এপ্রিল হতে ১০ জুন ২০২৬ খ্রি. (বিকাল ৪টা পর্যন্ত)
• ভর্তি পরীক্ষা: ১৩ জুন ২০২৬ খ্রি.
• ফলাফল প্রকাশ: ১৫ জুন ২০২৬ খ্রি.
• ক্লাস শুরু: জুলাই ২০২৬ খ্রি.
🌐 কীভাবে আবেদন করবেন? ভর্তি সংক্রান্ত তথ্য ও ফরম ডাউনলোড করতে ভিজিট করুন: www.psc.gov.bd
📞 যোগাযোগের ঠিকানা: একাডেমিক সেকশন (কক্ষ নং-৪০৮), পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ, মিরপুর-১৪, ঢাকা-১২০৬। 📱 ফোন নম্বর: ০১৩২০২১৬৩১৬ 📧 ই-মেইল: [email protected]
পেশাদার হতে, পেশাদারদের সাথে। আজই আপনার আসনটি নিশ্চিত করুন!
Police Staff College Bangladesh
Police Staff College Bangladesh is the apex training, academic and research institution of BD Police
17/05/2026
Those who are interested, as we care your career
04/07/2024
পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ-এ “International Police Research & Innovation Center (IPRIC)” এর শুভ উদ্বোধন
অদ্য ০৩ জুলাই, ২০২৪ তারিখ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ-এ “International Police Research & Innovation Center (IPRIC)” এর শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানের সূচনায় কলেজের এমডিএস (একাডেমিক) জনাব মো: গোলাম রসুল পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে এ সেন্টারের লক্ষ্য ও উদ্দেশ্য এবং কর্মক্ষেত্র সম্পর্কে ধারণা প্রদান করেন। উপস্থাপনায় আন্তর্জাতিক গবেষণা পরিমন্ডলের সাথে সমন্বয়পূর্বক বাংলাদেশ পুলিশে গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম এগিয়ে নিতে এ সেন্টারের সম্ভাবনা তুলে ধরা হয়। IPRIC-এর মাধ্যমে গবেষক, শিক্ষাবিদ এবং পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতার সম্পর্ক তৈরী করার মধ্য দিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক জননিরাপত্তা নিশ্চিতকরণের রূপরেখা প্রদান করা হয়।
অনুষ্ঠানে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম, বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে “International Police Research & Innovation Center (IPRIC)” এর প্রতিষ্ঠা একটি সময়োপযোগী পদক্ষেপ। বর্তমান পুলিশিং এর চ্যালেঞ্জ মোকাবেলায় উদ্ভাবন ও গবেষণার বিকল্প নেই। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ভিশন-২০৪১ বাস্তবায়নে এবং স্মার্ট বাংলাদেশ গঠনে পুলিশ বাহিনীকে অবশ্যই আধুনিক ও দক্ষ করে গড়ে তুলতে হবে। বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের সাফল্যকে এগিয়ে নিতে মাঠ পর্যায়ের পুলিশিংয়ের সাথে আধুনিক গবেষণাকে একীভুত করার লক্ষ্যে এ সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পুলিশ স্টাফ কলেজের রেক্টর ড. মল্লিক ফখরুল ইসলাম, বিপিএম, পিপিএম তাঁর বক্তব্যে বলেন, এ সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে একটি আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান এর নবযাত্রা হতে যাচ্ছে, যা শুধুমাত্র বাংলাদেশের জন্য নয়, বিশ্বব্যাপী পুলিশিং বিষয়ে গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তির সুবিধার্থে কাজ করবে। তিনি বলেন, ইতিমধ্যে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে সহযোগী হিসেবে কাজ করছে। IPRIC প্রতিষ্ঠার মাধ্যমে সহযোগিতা ও সমন্বয়ের নতুন ক্ষেত্র সৃষ্টি হয়েছে। তিনি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ এবং উপস্থিত সকল অতিথির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপিগণ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক এবং বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
30/06/2024
অদ্য ২৯ জুন ২০২৪ পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যলয়ের ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ-এর মান্যবর রেক্টর (অ্যাডিশনাল আইজিপি) ড. মল্লিক ফখরুল ইসলাম, বিপিএম, পিপিএম প্রধান অতিথি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের চেয়ারম্যান, জনাব শাকাওয়াত হোসেন, স্টাফ কলেজের ভাইস রেক্টর জনাব রেজাউল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব এস এম আকতারুজ্জামান, এসডিএস, (একাডেমিক এন্ড রিসার্চ) । শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন এডিশনাল ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম।
সমঝোতা স্মারকে স্বাক্ষরিত হওয়ার ফলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ বিভিন্ন বিষয়ে যৌথভাবে সহযোগিতামূলক শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবে। উভয় প্রতিষ্ঠান সেমিনার, কর্মশালা, সম্মেলন ও প্রশিক্ষণ কর্মসূচিরও আয়োজন করবে। এছাড়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং স্টাফ কলেজ পরস্পরের মধ্যে বিভিন্ন বিষয়ে উদ্ভাবন, ধারনা, জ্ঞান এবং অভিজ্ঞতা বিনিময় করবে।
16/05/2024
পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক সই।
যৌথভাবে সহযোগিতামূলক শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ১৫ই মে ২০২৪ এই বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।
সমঝোতা স্মারক প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ নাছিম আখতার, উপাচার্য, চাঁবিপ্রবি মহোদয়; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. এ এফ এম মাসুম রাব্বানী মহোদয়; পুলিশ স্টাফ কলেজের মান্যবর রেক্টর ড. মল্লিক ফখরুল ইসলাম বিপিএম, পিপিএম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সমঝোতা স্মারকে উল্লেখ করা হয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজ বিভিন্ন বিষয়ে যৌথভাবে সহযোগিতামূলক শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবে। উভয় প্রতিষ্ঠান সেমিনার, কর্মশালা, সম্মেলন ও প্রশিক্ষণ কর্মসূচিরও আয়োজন করবে। এছাড়া, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজ পরস্পরের মধ্যে বিভিন্ন বিষয়ে উদ্ভাবন, ধারনা, জ্ঞান এবং অভিজ্ঞতা বিনিময় করবে।
21/04/2024
আইজিপি কাপ ক্রিকেটে পুলিশ স্টাফ কলেজ তৃতীয়বারের মতো অপরাজিত চ্যাম্পিয়ন✌️✌️✌️
পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ (পিএসসি) ক্রিকেট দল আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৪ এ তৃতীয়বারের মতো অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। পিএসসি দল খুলনা রেঞ্জ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার আপ হয়েছে খুলনা রেঞ্জ। দ্বিতীয় রানার আপ হয়েছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ।
আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপের টি-২০ ফরম্যাটের এ প্রতিযোগিতা শনিবার (২০ এপ্রিল) রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজ (পিএসসি) চত্বরে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে একটি বিশেষ স্মরণিকা 'ইনিংস' প্রকাশিত হয়েছে। আইজিপি মহোদয় স্মরণিকাটির মোড়ক উন্মোচন করেন।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজি মহোদয় ও বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের সভাপতি মো. মাহাবুবর রহমান বিপিএম (বার), পিপিএম এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও বাংলাদেশ পুলিশ ক্রীড়া পরিষদের সভাপতি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম মহোদয়।
প্রধান অতিথির বক্তৃতায় আইজিপি মহোদয় বলেন, বাংলাদেশ পুলিশ ক্রীড়া ক্ষেত্রে অবদান রাখছে। বাংলাদেশ পুলিশ ক্রিকেট দলের খেলার গুণগত মান বেড়েছে। সবাই আন্তরিকভাবে কাজ করছেন বলেই ক্রিকেট অনেক এগিয়েছে।
তিনি আন্তর্জাতিক মানের ক্রিকেটার তৈরির জন্য পুলিশ ক্রিকেট ক্লাবের কর্মকর্তাদের প্রতি আহবান জানান।
আইজিপি মহোদয় আরও বলেন, বাংলাদেশ পুলিশ শুধু ক্রিকেটে নয়, ফুটবল, কাবাডি ইত্যাদি খেলায়ও ভাল করছে ।
পুলিশ প্রধান তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে অভিনন্দন জানান।
আইজিপি মহোদয় চ্যাম্পিয়ন, রানার আপ ও দ্বিতীয় রানার আপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।
টুর্নামেন্টে সেরা বোলার নির্বাচিত হয়েছেন পিএসসি দলের রিপু মারমা। প্লেয়ার অব দি ফাইনাল হওয়ার গৌরব অর্জন করেছেন পিএসসি দলের খেলোয়াড় রাকিব হোসেন। প্লেয়ার অব দি টুর্নামেন্ট হয়েছেন শেখ মুরাদ হাসান।
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক খালেদ মাহমুদ সুজন ও ইফতেখার রহমান মিঠু, সিইও নিজাম উদ্দিন চৌধুরী, বাংলাদেশ ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু এসময় উপস্থিত ছিলেন।
24/03/2024
পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন সাইবার সিকিউরিটি কোর্স চালু:
পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ-এ পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন সাইবার সিকিউরিটি কোর্স চালু হয়েছে।
মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান প্রধান অতিথি হিসেবে শনিবার (২৩ মার্চ ২০২৪) সকালে পুলিশ স্টাফ কলেজে বাংলাদেশ'র কনফারেন্স রুমে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন সাইবার সিকিউরিটি কোর্সের ১ম ব্যাচের উদ্বোধন করেন।
পুলিশ স্টাফ কলেজের রেক্টর (অতিরিক্ত আইজিপি) ড. মল্লিক ফখরুল ইসলাম বিপিএম, পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোঃ মোস্তাফিজুর রহমান বিপিএএ, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম।
অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোঃ কামরুল আহসান বিপিএম (বার) সহ অন্যান্য অতিরিক্ত আইজিপিগণ, পুলিশ স্টাফ কলেজের ফ্যাকাল্টিগণ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এবং প্রশিক্ষণার্থী পুলিশ কর্মকর্তগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাইবার অপরাধ মোকাবেলায় দক্ষ পুলিশ কর্মকর্তা গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের 'সোনার বাংলা' বিনির্মাণের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশিত স্মার্ট পুলিশ গড়ে তুলতে পুলিশ স্টাফ কলেজের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন সাইবার সিকিউরিটি কোর্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, বর্তমানে প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তির প্রসার ও বিকাশ ঘটছে। এ চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তি নির্ভর পুলিশ বাহিনী গড়ে তোলা এখন সময়ে দাবি। মন্ত্রী আশা প্রকাশ করে বলেন এ কোর্স সম্পন্নকারী পুলিশ কর্মকর্তাগণ সাইবার অপরাধ মোকাবেলায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন।
জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বলেন, বর্তমানে অপরাধের ধরনে নানা পরিবর্তন এসেছে। সাইবার অপরাধ প্রতিনিয়ত বাড়ছে।ক্রমবর্ধমান সাইবার অপরাধ নিয়ন্ত্রণে প্রশিক্ষিত ও দক্ষ পুলিশ গড়ে তোলার লক্ষ্যে এ কোর্সের লক্ষ্যে গুরুত্ব রয়েছে।
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম বলেছেন, প্রযুক্তির দ্রুত প্রসারের ফলে অপরাধের ধরন ও প্রকৃতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। সাইবার অপরাধ মোকাবেলা এখন বিশ্বব্যাপী আইনশৃঙ্খলা বাহিনীর জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ পুলিশ সাইবার অপরাধ মোকাবেলায় সক্ষমতা অর্জনে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। এক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন সাইবার সিকিউরিটি কোর্স একটি সময়োপযোগী পদক্ষেপ।
সভাপতির বক্তব্যে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ-এর রেক্টর মল্লিক ফখরুল ইসলাম বলেন, বাংলাদেশ পুলিশের এ্যাপেক্স ট্রেনিং ইনস্টিটিউট হিসেবে প্রতিষ্ঠার পর থেকেই পিএসসি ইনস্টিটিউট সময় উপযোগী ও যথাযথ প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ পুলিশ কর্মকর্তা গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
সাইবার অপরাধ মোকাবেলায় পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন সাইবার সিকিউরিটি কোর্সটি সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশ কর্মকর্তাদের সক্ষমতা বাড়াবে বলে তিনি আশা প্রকাশ করেন।
19/03/2024
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাগণের জন্য "8th General Administration and Financial Management Certificate Course"- শীর্ষক কোর্স ১৮/০৩/২০২৪ হতে ০৯/০৫/২০২৪ খ্রিঃ সময়ে ০৭ (সাত) সপ্তাহব্যাপি কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান হয় ১৮/০৩/২০২৪ খ্রি:।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব তো করেন জনাব মোঃ মতিউর রহমান শেখ, এমডিএস (প্রশাসন ও অর্থ) পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ মহোদয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ গোলাম রসুল এমডিএস (একাডেমিক) মহোদয়, এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস এম আখতারুজ্জামান, এসডিএস (একাডেমিক ও গবেষণা) মহোদয়।
17/03/2024
আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী। সারাদেশে দিনটি জাতীয় শিশু দিবস হিসাবে উদযাপিত হয়। স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত এই নেতা ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
ন্যায়ের পক্ষে অবস্থান নেয়ায় বাঙালি জাতির অধিকার আদায়ের লক্ষ্যে আজীবন সোচ্চার এই অবিসংবাদিত নেতাকে রাজনৈতিক জীবনে বহুবার কারাবরণ করতে হয়। তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৫৮ সালের সামরিক শাসন বিরোধী আন্দোলন, ১৯৬৬ সালের ৬-দফা ও পরবর্তীতে ১১ দফা আন্দোলন এবং ১৯৬৯ সালে গণঅভ্যুত্থানসহ প্রতিটি গণতান্ত্রিক ও স্বাধিকার আন্দোলনে নেতৃত্ব দেন এবং বঙ্গবন্ধু উপাধি লাভ করেন। তাঁর সাহসী ও দূরদর্শী নেতৃত্বে বাঙালি জাতি ধাপে ধাপে স্বাধীনতা আন্দোলনের প্রস্তুতি নিতে থাকে। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় অর্জিত হলেও তৎকালীন পাকিস্তানের সামরিক জান্তা ক্ষমতা হস্তান্তর না করে বাঙালি জাতির ওপর নানা নির্যাতন শুরু করে। বঙ্গবন্ধু একাত্তরের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। যা ইউনেস্কোর ইন্টারন্যাশনাল মেমোরি অব দ্য ওয়াল্ড রেজিস্ট্রার এ অর্ন্তভুক্তির মাধ্যমে বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য হিসাবে স্বীকৃতি লাভ করেছে। অন্যদিকে, ২৬ মার্চ (২৫ মার্চ মধ্যরাতে) তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং তাঁর নেতৃত্বে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হয়। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাঙ্গালীর বহু কাঙ্ক্ষিত বিজয় ও স্বাধীনতা অর্জিত হয়।
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশে বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব মো: রেজাউল হক, পিপিএম, ভাইস রেক্টর, পুলিশ স্টাফ কলেজ মহোদয় এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ এর সম্মানিত রেক্টর মহোদয় জনাব ড. মল্লিক ফখরুল ইসলাম, বিপিএম, পিপিএম।
08/03/2024
আজ ৮ই মার্চ, ২০২৪, আন্তর্জাতিক নারী দিবস। এই বিশেষ দিনে, আমরা বিশ্বজুড়ে নারীদের অবদান, তাদের অর্জন এবং সমাজে তাদের অগ্রগতি উদযাপন করি।
এই বছরের নারী দিবসের থিম হলো “সকলের জন্য নারীর ক্ষমতায়ন: টেকসই ভবিষ্যতের জন্য সমতা”। এই থিমটি আমাদের সকলকে মনে করিয়ে দেয় যে নারীর ক্ষমতায়ন শুধুমাত্র নারীদের জন্যই নয়, বরং পুরো সমাজের জন্যই গুরুত্বপূর্ণ।
পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ এর পক্ষ থেকে বিশ্বের সকল নারীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
Click here to claim your Sponsored Listing.
Location
Contact the school
Telephone
Website
Address
Section 14
Mirpur
1206
Opening Hours
| Monday | 09:00 - 17:00 |
| Tuesday | 09:00 - 17:00 |
| Wednesday | 09:00 - 17:00 |
| Thursday | 09:00 - 17:00 |
| Sunday | 09:00 - 17:00 |