Taaf- টাফ

Taaf- টাফ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Taaf- টাফ, Education Website, Mirpur.

Structural Engineer 🧑🏻‍🔬
CIVIL-04 I GSTU-20 I VGC-19 I AUHS-17

⏩ SSC,HSC & Admission Preparation
🧑🏻‍🏭 Math | Physics | Chemistry
🎯 Concept-Based Learning
🏛️ Online & Offline Batch | 📍Mirpur-10 & Farmgate

ব্রেকিং নিউজ | SSC পরীক্ষার ফল প্রকাশ এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।📊 গড় পাসের হার: ৬২.২৫% জিপিএ–৫ পেয়েছে:...
10/08/2026

ব্রেকিং নিউজ | SSC পরীক্ষার ফল প্রকাশ

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

📊 গড় পাসের হার: ৬২.২৫%

জিপিএ–৫ পেয়েছে: ১ লাখ ১৬ হাজার পরীক্ষার্থী

এবারের ফলাফলে পাসের হার ও জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। যারা ফলাফলের অপেক্ষায় ছিলে, তারা এখনই নিজেদের ফলাফল দেখে নিতে পারো।

🔗 ফলাফল দেখার লিংক কমেন্টে দেওয়া হয়েছে।

👉🏻 নিজের ফলাফল দেখো এবং বন্ধুদেরও জানিয়ে দাও।

সব পরীক্ষার্থীর জন্য রইল অনেক অনেক শুভকামনা।

07/08/2026

ন্যায়ের পক্ষে নিজের মতামত তুলে ধরতে আমি এক সেকেন্ডের জন্যও দ্বিধা করি না।

আমার প্রশ্ন হলো, রিপন মিয়া কি পরকীয়া একা একাই করেছেন? এই পরকীয়ায় কি ওই মেয়ের স্বেচ্ছায় কোনো ভূমিকা ছিলো না? ওই মেয়ে কি জানতো না রিপন মিয়া বিবাহিত ও তার সন্তান আছে? শাস্তি যদি দিতেই হয়, তাহলে ওই মেয়েও শাস্তি পাবার যোগ্য! কিন্তু বিচার হলো কার? একা রিপন মিয়ার! টাকাও দিলো! মুচলেকাও দিলো! ক্যারিয়ারও গেলো! ওদিকে আকাম-কুকাম করেও সেই মেয়ে চোখের আড়ালে! উলটো মোজমাস্তি করে টাকাও কামিয়ে নিলো।

আমি এসব অপকর্মের পক্ষে না। তবে পুরুষদের বিরুদ্ধে এমন এক পাক্ষিক বিচারের বিপক্ষে। কিছু হলেই শুধু পুরুষের দোষ! আর নারীরা নির্দোষ। প্রায়ই পুরুষদের বিরুদ্ধে মামলা হয়। মামলার বিষয়: বিয়ের প্রলোভনে ধর্ষ.ণ! মেয়েদের প্রেম করতে অনুমতি লাগে না, শারিরীক সম্পর্কে যেতে অনুমতি লাগে না। কোনো কারনে রিলেশন ব্রেকাপ হলেই মামলা দাঁড়িয়ে যায় বিয়ের প্রলোভনে ধর্ষ ণ নামে!

এগুলো হলো আইনের অপব্যবহার। আইনের দুর্বলতাকে কাজে লাগিয়ে পুরুষদের ফাঁসিয়ে দেওয়া। এসব বন্ধ করা উচিত। আইন থাকবে, আইনের প্রয়োগও থাকবে। তবে নারী পুরুষ সবার জন্য সেটা সমানভাবে প্রযোজ্য হতে হবে।

এক হাতে তালি বাজে না। পুরুষ কখনো একা এসব করতে পারে না। তাকে সঙ্গ দিয়েই এসব করানো হয়। পরকীয়া বা বিয়ের প্রলোভনে ধ-র্ষ-ণ এগুলো পুরুষের একার ইচ্ছায় হয় না। তাই পুরুষের পাশাপাশি অংশীদার সেসবের নারীদেরও আমি যথাযথ বিচার দাবী করি। তাদেরও প্রকাশ্যে আনতে হবে। প্রকাশ্যে মুচলেকা ও জরিমানা দিতে হবে। আইননুসারে জেলে গিয়ে কারাভোগ করতে হবে।

f*ck this system!Justice should never depend on gender. Every victim deserves to be heard, protected, and treated equall...
07/08/2026

f*ck this system!
Justice should never depend on gender. Every victim deserves to be heard, protected, and treated equally under the law. A fair society is built on equal justice—not selective justice. This isn't about men or women; it's about fairness, equality, and the right of every person to seek justice.

👉🏻 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বড় পরিবর্তন!♂️ GPA-এর ওপর কোনো অতিরিক্ত মার্ক থাকছে না।♂️ সেকেন্ড টাইমারদের...
07/08/2026

👉🏻 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বড় পরিবর্তন!

♂️ GPA-এর ওপর কোনো অতিরিক্ত মার্ক থাকছে না।
♂️ সেকেন্ড টাইমারদের কাটা যাবে ৩ মার্ক।

ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়া সকল শিক্ষার্থীর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ আপডেট। তথ্যটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) 👇🏻
05/08/2026

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) 👇🏻

💊 ওষুধের দাম কমাতে বড় উদ্যোগ!দেশে ওষুধ গবেষণা ও উৎপাদনকে আরও আধুনিক ও স্বয়ংসম্পূর্ণ করতে বুয়েট (BUET), স্বাস্থ্য মন্ত...
05/08/2026

💊 ওষুধের দাম কমাতে বড় উদ্যোগ!

দেশে ওষুধ গবেষণা ও উৎপাদনকে আরও আধুনিক ও স্বয়ংসম্পূর্ণ করতে বুয়েট (BUET), স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC)-এর যৌথ উদ্যোগে বিশ্বমানের একটি সিনথেটিক কেমিস্ট্রি (Synthetic Chemistry) ল্যাব প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এই ল্যাব প্রতিষ্ঠিত হলে দেশে নতুন ওষুধের গবেষণা, উদ্ভাবন ও উন্নয়ন (R&D) আরও দ্রুত ও কার্যকরভাবে করা সম্ভব হবে। বর্তমানে অনেক গবেষণা ও কাঁচামালের জন্য বিদেশের ওপর নির্ভর করতে হয়। নতুন এই ল্যাব সেই নির্ভরতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এছাড়া দেশীয় ফার্মাসিউটিক্যাল শিল্প আন্তর্জাতিক মানের গবেষণার সুযোগ পাবে, দক্ষ গবেষক তৈরির পথ আরও প্রসারিত হবে এবং নতুন প্রযুক্তি উদ্ভাবনের সুযোগ সৃষ্টি হবে।

বিশেষজ্ঞদের মতে, গবেষণা ও উৎপাদন সক্ষমতা বাড়লে ভবিষ্যতে ওষুধ তৈরির ব্যয় কমতে পারে। এর ফলে দীর্ঘমেয়াদে সাধারণ মানুষের জন্য ওষুধ আরও সাশ্রয়ী হওয়ার সম্ভাবনা তৈরি হবে। তবে এটি তাৎক্ষণিকভাবে ওষুধের দাম কমানোর ঘোষণা নয়, বরং ভবিষ্যতের জন্য একটি দীর্ঘমেয়াদি গবেষণা ও অবকাঠামোগত বিনিয়োগ।

সূত্র: শিক্ষামন্ত্রীর বক্তব্য ও সময় টিভিতে প্রকাশিত প্রতিবেদন।

👉🏻 যে সকল বিশ্ববিদ্যালয়ে 2nd Time ভর্তি পরীক্ষা দেওয়া যায় — এক নজরে দেখে নিন!উচ্চশিক্ষার স্বপ্ন একবারে শেষ হয়ে যায় ...
05/08/2026

👉🏻 যে সকল বিশ্ববিদ্যালয়ে 2nd Time ভর্তি পরীক্ষা দেওয়া যায় — এক নজরে দেখে নিন!

উচ্চশিক্ষার স্বপ্ন একবারে শেষ হয়ে যায় না। প্রথমবার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে সুযোগ না পেলেও এখনও রয়েছে নতুন করে নিজেকে প্রমাণ করার সুযোগ। বাংলাদেশের বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয় ও গুচ্ছ ভর্তি পরীক্ষায় 2nd Time পরীক্ষার্থীদের আবেদন করার সুযোগ রয়েছে।

এই পোস্টে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের সার্কুলার অনুযায়ী কোন কোন বিশ্ববিদ্যালয়ে 2nd Time সুযোগ আছে, বিজ্ঞান ও মানবিক শাখায় আসন সংখ্যা কত—সব তথ্য একসাথে তুলে ধরা হয়েছে, যাতে ভর্তি প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীরা সহজেই নিজেদের পরিকল্পনা করতে পারে।

👉🏻 এই পোস্টে রয়েছে—

✅ কোন কোন বিশ্ববিদ্যালয়ে 2nd Time সুযোগ আছে
✅ বিজ্ঞান ও মানবিক শাখার আসন সংখ্যা
✅ কৃষি গুচ্ছ ও GST গুচ্ছের তথ্য
✅ ভর্তি প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ রেফারেন্স

মনে রাখবেন, একটি ব্যর্থতা কখনোই আপনার গন্তব্য নির্ধারণ করে না। সঠিক পরিকল্পনা, ধারাবাহিক প্রস্তুতি এবং আত্মবিশ্বাস থাকলে দ্বিতীয় সুযোগই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় সাফল্যের শুরু।

♂️ পোস্টটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও গুরুত্বপূর্ণ এই তথ্য জানতে পারে।

🧾Physics Pro.
Admission Journey Starts Here. 🚀

👉🏻 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসছে বড় পরিবর্তন!জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনের নীতিগত সিদ্ধান্ত...
05/08/2026

👉🏻 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসছে বড় পরিবর্তন!

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী শিক্ষাবর্ষ (২০২৬–২৭) থেকে ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরগুলোতে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগের কাছাকাছি কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। এতে দীর্ঘ যাত্রা, অতিরিক্ত খরচ ও ভোগান্তি কমবে এবং ভর্তি প্রক্রিয়া আরও সহজ, সুশৃঙ্খল ও শিক্ষার্থী-বান্ধব হবে।

এটি শিক্ষার্থীদের জন্য একটি ইতিবাচক ও সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বিষয়টি বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও পরিকল্পনার কাজ চলছে।

📍 তথ্যসূত্র: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন

👉🏻 চট্টগ্রাম বোর্ডের এইচএসসির স্থগিত পরীক্ষার রুটিন প্রকাশ।প্রকাশিত রুটিন অনুযায়ী, আগামী ২০ আগস্ট থেকে স্থগিত পরীক্ষাগুল...
04/08/2026

👉🏻 চট্টগ্রাম বোর্ডের এইচএসসির স্থগিত পরীক্ষার রুটিন প্রকাশ।
প্রকাশিত রুটিন অনুযায়ী, আগামী ২০ আগস্ট থেকে স্থগিত পরীক্ষাগুলো শুরু হবে। চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত।

২০ আগস্ট - ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র পরীক্ষা
২২ আগস্ট - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি),
২৪ আগস্ট - পদার্থবিজ্ঞান প্রথম পত্র
২৭ আগস্ট - পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র
২ সেপ্টেম্বর - রসায়ন প্রথম পত্র
৫ সেপ্টেম্বর - রসায়ন দ্বিতীয় পত্র

বোর্ডের নির্দেশনা অনুযায়ী, সকালের শিফটের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই নির্ধারিত আসনে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন সূচি, পরীক্ষা শুরু ২০ আগস্ট 👇🏻
04/08/2026

চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন সূচি, পরীক্ষা শুরু ২০ আগস্ট 👇🏻

Address

Mirpur
1216

Alerts

Be the first to know and let us send you an email when Taaf- টাফ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share