Gyansagar Online Teaching Home

Gyansagar Online Teaching Home

Share

The first different educational online teaching home in Bangladesh

08/11/2020
24/05/2020

সবাইকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা োবারক


#ঘরে_থাকুন
#সুস্থ_থাকুন

✅ সামাজিক দূরত্ব বজায় রেখে পবিত্র ঈদুল ফিতর পালন করুন।

23/05/2020

📌 #বাংলাদেশের_করোনাভাইরাস_আপডেট
=================================
🔴২৩ মে ২০২০, শনিবার

🇧🇩 গত ২৪ ঘণ্টায় ১০৮৩৪ টি নমুনা পরীক্ষায় দেশে নতুন করে ১৮৭৩ জনের করোনা শনাক্ত 😥
🇧🇩 দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩২০৭৮ জন হলো।
🇧🇩 ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরো ২০ জনের
মৃত্যু 😥
🇧🇩 দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৫২ জনে।
🇧🇩 এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন করোনা আক্রান্ত ৬৪৮৬ জন।

#সূত্রঃ স্বাস্থ্য অধিদপ্তর।

22/05/2020

📌 #বাংলাদেশের_করোনাভাইরাস_আপডেট
=================================
🔴২২ মে ২০২০, শুক্রবার

🇧🇩 গত ২৪ ঘণ্টায় ৯৭২৭ টি নমুনা পরীক্ষায় দেশে নতুন করে ১৬৯৪ জনের করোনা শনাক্ত 😥
🇧🇩 দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩০২০৫ জন হলো।
🇧🇩 ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরো ২৪ জনের
মৃত্যু 😥
🇧🇩 দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৩২ জনে।
🇧🇩 এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন করোনা আক্রান্ত ৬১৯০ জন।

#সূত্রঃ স্বাস্থ্য অধিদপ্তর।

21/05/2020

📌২০২০ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ ৩১ মে

===================================================

আগামী ৩১ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

৩১ মে সকাল ১০টায় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২০২০ সালে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ও পরিসংখ্যান প্রকাশ করবেন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রেরিত এক পত্রের মাধ্যমে ফল প্রকাশের তারিখ ও সময় নিশ্চিত করা হয়েছে।

করোনা ভাইরাসের কারণে থমকে গেছে গোটা পৃথিবী। বিশেষ করে শিক্ষাঙ্গন যেন মুখ থুবড়ে পড়েছে। এমন পরিস্থিতিতে অনিশ্চয়তার মুখে পড়ে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ। ঈদের আগেই এসএসসির ফল দেয়ার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করলেও তা আর হচ্ছে না।

এবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশে প্রতিবারের মতো থাকবে না তেমন আনুষ্ঠানিকতা। করোনার জন্য মোবাইলের এসএমএস বা অনলাইনের মাধ্যমে খুব সহজে পাওয়া যাবে ফলাফল। সোমবার থেকে প্রাক নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। যারা এই প্রাক নিবন্ধন করবে, তারা প্রথম দিকে ফল পাবে। তবে আগের মতো নির্ধারিত পদ্ধতিতেও খুদে বার্তায় ফল জানা যাবে।

নতুন ব্যবস্থায় প্রাক নিবন্ধন করা থাকলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর মোবাইলে ফল জানিয়ে দেওয়া হবে। প্রাক নিবন্ধনের জন্য যেকোনো মোবাইল অপারেটরের নম্বর থেকে SSC Board Name (প্রথম তিন অক্ষর) Roll Year লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। প্রতি এসএমএসের জন্য দুই টাকা চার্জ নেওয়া হবে।

এবার এসএসসি-সমমান পরীক্ষা ১ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা থাকলেও সরস্বতী পূজা ও ধাকার দুই সিটির নির্বাচনের কারণে পিছিয়ে ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলে তত্ত্বীয় পরীক্ষা । আর ২৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ৫ মার্চ শেষ হয় ব্যবহারিক পরীক্ষা। এ পরীক্ষায় সারাদেশে ১০টি বোর্ডের অধীনে ৩ হাজার ৫১২টি কেন্দ্রে মোট ২০ লাখ ২৮ হাজার ৮৮৪ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

19/05/2020

📌২০২০ সালের এসএসসি পরীক্ষার ফলাফল এসএমএসে পেতে প্রি-রেজিস্ট্রেশন শুরু
=======================================================
এসএসসি ফলাফল এসএমএসে পেতে প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়েছে। টেলিটক থেকে এ সংক্রান্ত এসএমএস মোবাইল গ্রাহকদের কাছে আসা শুরু করেছে। করোনা ভাইরাসের কারণে পরীক্ষার্থী কিংবা অভিভাবকদের যেন শিক্ষাপ্রতিষ্ঠান বা বাইরে যেতে না হয়, এর জন্য এসএমএসের মাধ্যমে ফলাফল জানানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

২০২০ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ফলপ্রার্থী বা অভিভাবকরা টেলিটক মোবাইল সিম থেকে এসএমএস পাঠিয়ে দেওয়ার মাধ্যমে ‘এসএসসি ফলাফল প্রি-রেজিস্ট্রেশন’ কার্যক্রম সম্পন্ন করতে পারবে। প্রি-রেজিস্ট্রেশনের সময় যেই নম্বর উল্লেখ করা হবে, সেই নম্বরে ফল প্রকাশের দিন এসএসসির ফলাফল জানানো হবে।

টেলিটক মোবাইল সিম থেকে এসএমএস পাঠানোর নিয়ম : SSC BoardName Roll 2020 টাইপ করে সেন্ড করতে হবে 16222 নম্বরে। এখানে Board Name-এর জায়গায় বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর (যেমন DHA) আর Roll-এর জায়াগায় রোল (যেমন 123456) উল্লেখ করতে হবে।

#সাধারণ_শিক্ষা_বোর্ড
SSCBOARD Name ROLLYEAR পাঠিয়ে দাও 16222
Example: SSC DHA 123456 2019 পাঠিয়ে দাও 16222

#মাদ্রাসা_বোর্ড :
SSCMADROLLYEAR পাঠিয়ে দাও 16222

#কারিগরি_শিক্ষা_বোর্ড :
SSCTECROLLYEAR পাঠিয়ে দাও 16222

🔺প্রি-রেজিস্ট্রেশনের শেষ সময় ফলাফল প্রকাশের ২৪ ঘন্টা পূর্ব পর্যন্ত।

🔰প্রতিটি শিক্ষাবোর্ডের সংক্ষেপ :
1. BARISHAL BOARD: BAR
2. DHAKA BOARD: DHA
3. CHITTAGONG BOARD : CHI
4. COMILLA BOARD:COM
5. DINAJPUR BOARD: DIN
6. JESSORE BOARD: JES
7. MADRASAH BOARD: MAD
8. MYMENSINGH BOARD: MYM
9. RAJSHAHI BOARD: RAJ
10. SYLHET BOARD: SYL
11. TECHNICAL/VOCATIONAL BOARD: TEC
------------
#এসএসসি_পরীক্ষা_২০২০
#এসএসসি
#পরীক্ষা


19/05/2020

📌 #বাংলাদেশের_করোনাভাইরাস_আপডেট
=================================
🔴১৯ মে ২০২০, মঙ্গলবার

🇧🇩 গত ২৪ ঘণ্টায় ৮৪৪৯ টি নমুনা পরীক্ষায় দেশে নতুন করে ১২৫১ জনের করোনা শনাক্ত 😥
🇧🇩 দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২৫১২১ জন হলো।
🇧🇩 ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরো ২১ জনের মৃত্যু 😥
🇧🇩 দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৭০ জনে।
🇧🇩 এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন করোনা আক্রান্ত ৪৯৯৩ জন।

#সূত্রঃ আইইডিসিআর (IEDCR)।

Want your school to be the top-listed School/college in Mirpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Mirpur