19/05/2020
📌২০২০ সালের এসএসসি পরীক্ষার ফলাফল এসএমএসে পেতে প্রি-রেজিস্ট্রেশন শুরু
=======================================================
এসএসসি ফলাফল এসএমএসে পেতে প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়েছে। টেলিটক থেকে এ সংক্রান্ত এসএমএস মোবাইল গ্রাহকদের কাছে আসা শুরু করেছে। করোনা ভাইরাসের কারণে পরীক্ষার্থী কিংবা অভিভাবকদের যেন শিক্ষাপ্রতিষ্ঠান বা বাইরে যেতে না হয়, এর জন্য এসএমএসের মাধ্যমে ফলাফল জানানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
২০২০ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ফলপ্রার্থী বা অভিভাবকরা টেলিটক মোবাইল সিম থেকে এসএমএস পাঠিয়ে দেওয়ার মাধ্যমে ‘এসএসসি ফলাফল প্রি-রেজিস্ট্রেশন’ কার্যক্রম সম্পন্ন করতে পারবে। প্রি-রেজিস্ট্রেশনের সময় যেই নম্বর উল্লেখ করা হবে, সেই নম্বরে ফল প্রকাশের দিন এসএসসির ফলাফল জানানো হবে।
টেলিটক মোবাইল সিম থেকে এসএমএস পাঠানোর নিয়ম : SSC BoardName Roll 2020 টাইপ করে সেন্ড করতে হবে 16222 নম্বরে। এখানে Board Name-এর জায়গায় বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর (যেমন DHA) আর Roll-এর জায়াগায় রোল (যেমন 123456) উল্লেখ করতে হবে।
#সাধারণ_শিক্ষা_বোর্ড
SSCBOARD Name ROLLYEAR পাঠিয়ে দাও 16222
Example: SSC DHA 123456 2019 পাঠিয়ে দাও 16222
#মাদ্রাসা_বোর্ড :
SSCMADROLLYEAR পাঠিয়ে দাও 16222
#কারিগরি_শিক্ষা_বোর্ড :
SSCTECROLLYEAR পাঠিয়ে দাও 16222
🔺প্রি-রেজিস্ট্রেশনের শেষ সময় ফলাফল প্রকাশের ২৪ ঘন্টা পূর্ব পর্যন্ত।
🔰প্রতিটি শিক্ষাবোর্ডের সংক্ষেপ :
1. BARISHAL BOARD: BAR
2. DHAKA BOARD: DHA
3. CHITTAGONG BOARD : CHI
4. COMILLA BOARD:COM
5. DINAJPUR BOARD: DIN
6. JESSORE BOARD: JES
7. MADRASAH BOARD: MAD
8. MYMENSINGH BOARD: MYM
9. RAJSHAHI BOARD: RAJ
10. SYLHET BOARD: SYL
11. TECHNICAL/VOCATIONAL BOARD: TEC
------------
#এসএসসি_পরীক্ষা_২০২০
#এসএসসি
#পরীক্ষা