Ahsania Mission School & College

Ahsania Mission School & College

Share

দেশের সেবায় ‍নিবেদিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। The year 2009-10 has been eventful towards achieving the founding goal of the college.

Ahsania Mission College (AMC) was established in 2002 with a dream to demonstrate the model of an institution of human development through quality education. Some vital activities of the session 2009-2010 are depicted below. The academic activities of the college are divided into three terms. Two monthly tests are held in every term. The duration of the first term is from 1st January to 30th April

13/05/2026
Photos from Ahsania Mission School & College's post 11/05/2026

দেশব্যাপী মার্কস অলরাউন্ডার প্রোগ্রামের আঞ্চলিক বাছাই পর্বে বিজয়ী হয়েছে আহ্ছানিয়া মিশন স্কুল এন্ড কলেজের:
১.শেখ জান্নাতুল ফেরদৌস- আবৃত্তি এবং নৃত্য
২.সংগীত ঢালী - সংগীত
৩. ফাহমিদা আক্তার - আবৃত্তি
৪. ইরফান অভি - উপস্থিত বক্তৃতা
আহ্ছানিয়া মিশন স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা।

21/04/2026

Ahsania Mission School & College-এর এসএসসি পরীক্ষার্থী ২০২৬-সহ সকল পরীক্ষার্থীর জন্য দোয়া ও শুভকামনা থাকলো।

Photos from Ahsania Mission School & College's post 13/04/2026

১৩ এপ্রিল ২০২৬ তারিখে আহ্ছানিয়া মিশন স্কুল এন্ড কলেজের মিলনায়তনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য একটি মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের মাননীয় প্রেসিডেন্ট প্রফেসর ড. গোলাম রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট ডা. মোঃ খলিল উল্লাহ ও ড. এস. এম. খলিলুর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের কোষাধ্যক্ষ ডা. মোঃ আব্দুল জলিল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহ্ছানিয়া মিশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মফিজুর রহমান। এ সময় আমন্ত্রিত অতিথিবৃন্দ ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন, যেখানে তারা শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের পাশাপাশি সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য উদ্বুদ্ধ করেন।
পরিশেষে মিলাদ ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Photos from Ahsania Mission School & College's post 12/04/2026

Ahsania Mission School & College-এর
নার্সারি থেকে পঞ্চম এবং ৬ষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের ১ম টিউটোরিয়াল ২০২৬ পরীক্ষার খণ্ড বিশেষ ছবি।

06/04/2026

মাঠের সবুজায়ন ফেরাতে কর্মযজ্ঞ চলছে...

Photos from Ahsania Mission School & College's post 02/04/2026

মাননীয় অধ্যক্ষ মহোদয়ের উপস্থিতিতে আজ শিশু কর্নারে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। পুরো সময়টাই ছিল উৎসবমুখর পরিবেশে ভরপুর। সবাই একসাথে আনন্দ ভাগাভাগি করেছে, হাসি-আনন্দে জমে উঠেছিল পুরো অনুষ্ঠানটি।

Photos from Ahsania Mission School & College's post 24/03/2026

মাননীয় অধ্যক্ষ মহোদয়ের নির্দেশনাক্রমে আসন্ন SSC পরীক্ষাকে সামনে রেখে পরীক্ষার্থীদের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ,তাদের মানউন্নয়ন ও অভিবাবকদের সাথে মত বিনিময়ের লক্ষ্যে আহ্ছানিয়া মিশন কলেজের পক্ষ থেকে আমরা দুইজন শিক্ষক গত ২৩/০৩/২০২৬ তারিখে চার জন শিক্ষার্থীর বাসায় ভিজিট করি। তাদের পড়ালেখার অগ্রগতির বিষয়ে খোঁজ খবর নিই এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করি। শিক্ষার্থীরা খুব অনুপ্রাণিত হয় এবং অভিভাবকবৃন্দ অত্যন্ত খুশি হন এবং এই কার্যক্রমকে সাধুবাদ জানান।
শিক্ষার্থীদের মান উন্নয়নের লক্ষে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ ।

07/03/2026

অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, আহ্ছানিয়া মিশন স্কুল এন্ড কলেজ থেকে ৮ম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ এ ফাহমিদা আক্তার সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে ।
আহ্ছানিয়া মিশন স্কুল এন্ড কলেজ এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হচ্ছে।
উল্লেখ্য যে, ফাহমিদা পঞ্চম শ্রেণিতেও আহ্ছানিয়া মিশন স্কুল এন্ড কলেজ থেকে বৃত্তি লাভ করেছিল ।

Photos from Ahsania Mission School & College's post 21/02/2026

যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ২০২৬

Photos from Ahsania Mission School & College's post 08/02/2026

আহছানিয়া মিশন স্কুল অ্যান্ড কলেজ-এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৯/০১/২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক ড. গোলাম রহমান, প্রেসিডেন্ট, ঢাকা আহ্ছানিয়া মিশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক ড. আবু তৈয়ব আবু আহমদ, ভাইস-প্রেসিডেন্ট, ঢাকা আহ্ছানিয়া মিশন ও ড. এস এম খলিলুর রহমান, ভাইস-প্রেসিডেন্ট, ঢাকা আহ্ছানিয়া মিশন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, প্রফেসর মোঃ মফিজুর রহমান, অধ্যক্ষ, আহ্ছানিয়া মিশন স্কুল অ্যান্ড কলেজ।

অনুষ্ঠানে উপাধ্যক্ষমণ্ডলী, শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা উৎসাহ ও উদ্দীপনা নিয়ে উপস্থিত থেকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সাংস্কৃতিক কার্যক্রম উপভোগ করেন।

Want your school to be the top-listed School/college in Mirpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Eastern Housing, Pallabi
Mirpur
1216

Opening Hours

Monday 09:00 - 15:00
Tuesday 09:00 - 15:00
Wednesday 09:00 - 15:00
Thursday 09:00 - 15:00
Sunday 09:00 - 15:00