04/11/2017
BAM VIVA TIPS (Part 01)
________________________
প্রথমেই বলে নিই, পোষ্ট টি অামার নিজস্ব অভিজ্ঞতা, কর্পোরেট, এইচ অার,এল্যামনাই, বিসিএস অফিসার ইত্যাদি মানুষদের পরামর্শ বা অভিমত নিয়েই লেখা।অনেকের অনুরোধে পোষ্ট টি অাগে থেকেই দিয়েছি।আগামিকাল থেকে বিউপি'র Viva voce শুরু হতে যাচ্ছে।
VIVA is an oral examination or Communication Test.তাই এখানে প্রধান ব্যাপার মেধা না,দৃষ্টিভঙ্গি। অার অাপনার দৃষ্টিভঙ্গি যেরকমই হোক না কেন, ভাইভার সময়টুকো অাপনি স্বতঃসিদ্ধ, নিজেকে এভাবেই পরিবেশন করুন।বলা যায় কিছুক্ষণের জন্য অভিনয় করবেন।অার অভিনয় Natural হওয়া জরুরী।একটা কথা বলা হয়ে থাকে যে Candidate যখন রুমে প্রবেশ করে, বিচারক রা তখনই সিদ্ধান্ত নিয়ে ফেলেন উনাকে নিবে নাকি নিবে না।ভাইভা ফেস করার কিছু সাধরণ নিয়ম কানুন বা পরামর্শ নিয়ে অালোচনা করা যাক।
১.ড্রেস কোড : ছেলেরা কালো ফরমাল জুতা, মোজা, কালো ফরমাল প্যান্ট, শার্ট অার টাই পরবেন।ব্লাজার বা কোট পরতে পারলে ভাল।বেশি গরম পরিবেশে না পরলে ও চলে। শার্ট বলতে অনেকেই সাদা শার্ট মনে করেন, অাসলে অাপনাকে মানায় এবং ভদ্র লাগে এরকম সিম্পল শার্ট পরবেন। হালকা Colorful শার্ট ভাইভার জন্য ভাল।খেয়াল রাখবেন টাই টা যাতে শার্ট এর সাথে মানায়।
মেয়েদের জন্য ড্রেস কোড শিথিল। যেটাই পরেন না কেন খেয়াল রাখবেন যাতে দেখে মনে হয় অাপনি ভদ্র এবং স্মার্ট।
২. সাজগোজ : যারা নিয়মিত সেভ করেন তারা অবশ্যই ভাইভার দিন ক্লিন সেভ করে যাবেন।অার যারা দাড়ি রাখেন,ভাল অলহামদুলিল্লাহ, তারা প্রশংসা ও পেতে পারেন।মেয়েদের ক্ষেত্রে Gorgeous সাজগোছ অামার মনে হয় ভাইভার জন্য ভাল হবে ন।
৩.ফাইনাল প্রস্তুতি : রুমে ঢুকার অাগে নিজেকে পরিপাটি করে নিবেন, ছেলেদের Shoes ঝকঝকে রাখবেন।হাতে টিসু রাখবেন,ঘামালেই মুছে নিবেন।পানি খেয়ে ঢুকবেন।একটা ভাল ফাইলে ভাইভার প্রয়োজনীয় কাগজপত্র, কলম নিবেন।অপ্রয়োজনীয় কাগজপত্র নিয়ে না ঢুকাই ভাল,এতে কাগজ খুঁজতে বা বের করতে সুবিধা হয়।কলম শার্টের পকেটে বা হাতে রাখলে ভাল হয়।চা,কফি,সিগেরেট খেয়ে না ঢুকাটাই ভাল।
৪.ঢুকবেন যেভাবে : ঢুকার অাগে permission নেয়া টা উত্তম। রুমে ঢুকে সালাম/নমস্কার/অাদাব বা ভাল একটা ভাল সম্বোধন দিয়ে চেয়ারে বসবেন। Good morning /afternoon ও বলা যে পারে।চেয়ারে বসার জন্য অনুমতি না নিলেও চলে, কারণ রুমে ঢুকার অাগেই অনুমতি নিয়েছেন।তবে নিলে সমস্যা নেই।মুখে অবশ্যই হাসি হাসি ভাব রাখবেন। খুবই নরমাল থাকার চেষ্টা করবেন।ফাইল এবং হাত অাপনার হাটুর উপর রাখবেন,টেবিলে নয়।
৪.প্রশ্ন উত্তর পর্ব : প্রশ্ন যেগুলো পারবেন Confidently উত্তর দিবেন।যেগুলো পারবেন না খুব নরমালি বিনয়ের সাথে বলেন পারবেন না।উনারা ও জানেন সব প্রশ্নের উত্তর Candidate রা দিতে পারেনা।Fact is that What you say is not matter, How you say is very important.
৫.বাংলা নাকি ইংরেজি : এটা কোথাও fixed নেই।উনারা যেকোনো ভাষায় প্রশ্ন করতে পারে।তবে ইংরেজী তে ই বেশির ভাগ ই হয়।অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু ইংরেজি অাবার কিছু বাংলায় করেন। Undergraduate লেভেলের ক্ষেত্রে কিছুটা বাংলা বলা স্বাভাবিক। অাপনি শুধু মাথায় রাখবেন যে বাংলা প্রশ্ন করলে বাংলায় উত্তর দিবেন,ইংরেজি তে করলে ইংরেজি তে।
৬.কি কি প্রশ্ন করা হবে : ভাইভা বোর্ডে যেকোনো প্রশ্নই করতে পারেন।ব্যাক্তিগত বা জ্ঞানমূলক। ব্যাক্তিগত প্রশ্ন গুলো দিয়ে সাধরণত উনারা দেখেন অাপনি কিভাবে এগুলোর উত্তর দেন বা অাপনার দৃষ্টিভঙ্গি কি।জ্ঞানমূলক প্রশ্নগুলো দিয়ে অাপনাকে যাচাই করা হয়। যাহোক নিচে সবচেয়ে কিছু কমন প্রশ্ন suggestion হিসেবে দিলাম যেগুলো ভাইভা বোর্ডে বেশি বেশি করা হয়।অামার পোষ্টের দ্বিতীয় part এ প্রশ্নগোলোর সম্ভাব্য উত্তর দেয়ার চেষ্টা করব।
1. Describe yourself.
2.Tell me about yourself.
3. What is your passion /goal/aim in life?
4.Why do you choose IBA...or DU,JU, BUP......?
5.What qualities do you have?
6. Why should we select /hire you?
7.What is your weakness and strength?
8.What do you like or dislike?
9. Tell me about your family.
10.Do you know about IBA.... DU,JU,BUP.......?
11.Where is your hometown? How often do you go there? Can you name some famous persons of your hometown?
12. Do you like traveling?Why?
৭.সবশেষে, ভাইভা যেরকমই হোক, হাসিখুশি মন নিয়ে বের হয়ে যাবেন।খেয়াল রাখবেন অাপনার কাগজপত্র, ককলম সবকিছু ফাইলে নিয়েছেন কিনা,অথবা স্যারদের কিছু অাপনি ভুলে নিয়ে অসতেছেন কিনা।এগুলো Negative effects ফেলতে পারে।অাসা বা যাওয়ার সময় দরজা খুব ভদ্রভাবে বন্ধ করবেন।
শেষ করার অাগে একটা বলে যাব।একবার একটা বড় অাপু অামাকে প্রশ্ন করেছিল অামি যা বলেছি এগুলা মানতেই হবে?যারা এগুলা পালন করবে না তারা কি চান্স পাবে না? উনি বলেছেন, " তাহলে অামি ক্যামনে চান্স পেয়েছি?"।
উত্তর টা অামি ভিন্নভাবে দিই, কেউ যদি অামাকে প্রশ্ন করে " ইংরেজীর জন্য কি বই পড়ব " উত্তরে অামি x,y,z তিনটা বইয়ের নাম বললাম।এটার মানে এই নই যে এগুলা পড়লে চান্স পাবে,না পড়লে পাবে না।এগুলো পড়লে পেতে পারে।অন্য বই পড়লেও পেতে পারে।
পরবর্তী পর্বে অামি ভাইভার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্ভাব্য উত্তর নিয়ে অালোচনা করব। নিজের মত করে উত্তরগুলো গুছিয়ে নিবেন। বিউপি রিলেটেড আপডে জন্য LIKE & FOLLOW করে সঙ্গে থাকুন।
BAM
BUP Admission
Your_Mission_Our_Vision