IELTS Storyteller

IELTS Storyteller

Share

16/07/2024

এস্তোনিয়া ১০০ ইউরো দিয়ে বিশ্বের যে কোনো দেশ থেকে ই-রেসিডেন্সি প্রদান করে থাকে, যা আপনাকে ইউরোপীয় ইউনিয়নে একটি ব্যবসা স্থাপন এবং পরিচালনা করতে সহায়তা করে। মূল বিষয়গুলো হলো:

1. **আবেদন প্রক্রিয়া**: আবেদনটি অনলাইনে সম্পন্ন করা যায়। এর জন্য আপনার ভ্রমণ নথির কপি, একটি মোটিভেশন স্টেটমেন্ট এবং একটি সিভি জমা দিতে হবে। যদি আপনি এস্তোনিয়ায় আপনার ডিজিটাল আইডি কার্ড সংগ্রহ করেন তবে রাষ্ট্র ফি ১০০ ইউরো, তবে এস্তোনিয়ার বাইরে সংগ্রহস্থল বেছে নিলে অতিরিক্ত খরচ হবে【7†source】【8†source】।

2. **সুবিধা**: ই-রেসিডেন্টরা একটি ইইউ-ভিত্তিক কোম্পানি শুরু করতে, এস্তোনিয়ার ডিজিটাল ব্যবসা পরিষেবাগুলি ব্যবহার করতে এবং তাদের ব্যবসা বাড়ানোর জন্য এস্তোনিয়াকে একটি ডিজিটাল বেস হিসেবে ব্যবহার করতে পারে। এই প্রোগ্রামটি [oai_citation:1,How to apply for Estonian e-Residency](https://www.e-resident.gov.ee/blog/posts/how-to-apply-for-e-residency/) [oai_citation:2,Applying for Estonian e-Residency: A Step-by-Step Guide](https://www.efinance.ee/post/applying-for-estonian-eresidency-guide)ল্যান্সার এবং উদ্যোক্তাদের জন্য উপকারী যারা প্রশাসনিক জটিলতা কমাতে এবং তাদের ব্যবসা সহজ করতে চান【9†source】【10†source】।

আরও বিস্তারিত জানতে এবং আবেদন করতে, এই লিঙ্কটি দেখুন: [Estonian e-Residency](https://www.e-resident.gov.ee/start-company-online/)【10†source】।

15/05/2024

৫০ বছর আগে জন্মাইলে বড় বাচা বেচে যেতাম।
বাপের সাথে মাঠে যাইতাম, ধান লাগাইতাম।
পাট লাগাইতাম, মাছ ধরতাম জাল দিয়ে।
নদীতে নেমে আচ্ছা মত ডুবাইতাম।

২০-২২ বছর বয়সে বিয়ে করতাম।
ঘর হইত মাটির।
বৃস্টি হইলে চুয়ে চুয়ে পানি পড়তো খড়ের চাল দিয়ে,
চালে উঠে সেটা ঠিক করতাম।

লাইফ ক্যারিয়ার সাক্সেস, পিজ্জা বার্গার, আইফোন, ম্যাকবুক, ফেসবুক, ড্রোন,
মাসের বাসা ভাড়া, গাড়ি ,বাইক,
কিসু নিয়ে কোন চিন্তা নাই।
পছন্দ করা মেয়ের বাপ স্টাব্লিশড না হইলে বিয়ে দিবেনা সেই চিন্তা নেই।
গাড়ি বাড়ির চিন্তা নেই।

দুনিয়া নিয়া চিন্তা নাই, কে ভাইরাল হইলো নাকি কারেন্ট ইস্যু কি , এসব ভাবার টাইম নাই। সন্ধার পরেই ঘুম।

বাসা ভাড়া দেয়ার প্যারা নাই।
বাবা মা ছেড়ে দুরে একলা থাকা নেই।

কাজ করো খাও ঘুমাও,
হার্ট এটাক, হার্টে ব্লক, অফিসের প্যারা,বসের ঝারি।

অন্ততপক্ষে টেনশন মুক্ত থাকতে পারতাম।

Tovuti Kuu ya Serikali | Mwanzo 15/05/2024

Online Visa চেক করার 40+ দেশের ওয়েব এড্রেস। এবার নিজেই চেক করে নিন অনলাইনে ভিসা।

১। -তানজানিয়া http://www.tanzania.go.tz
- See more at: http://techtimebd.blogspot.com/2015/05/online-visa-60.html .WVMAe6sj.dpuf

২। -কাতার http://www.moi.gov.qa/VsaWeb/Actions?action=geteServiceVisaInfoInput&language=english

৩। -কুয়েত http://www.moi.gov.kw

৪। -পাকিস্তান http://www.moitt.gov.pk/

৫। -সৌদি আরব http://www.moi.gov.sa/

৬। -দুবাই/আরব আমিরাত http://www.moi.gov.ae

৭। -মিশর http://www.moiegypt.gov.eg/english/

৮। -বাংলাদেশ http://www.moi.gov.bd

৯।- সাইপ্রাস http://moi.gov.cy/

১০। -নেপাল http://www.moic.gov.np/

১১। -আলবেনিয়া http://www.moi.gov.al/

১২। -জাম্বিয়া http://www.moi.gov.gm/

১৩। -জর্দান http://www.moi.gov.jo/

১৪। -ইন্ডিয়া http://labour.nic.in/

১৫। -কেনিয়া http://www.labour.go.ke/

১৬। -ইটালী https://www.visaservices.org.in/Italy-Bangladesh-Tracking/

১৭। -সিংগাপুর http://www.mom.gov.sg/

১৮। -গ্রীস http://www.mddsz.gov.si/en

১৯। -শ্রীলংকা http://www.labourdept.gov.lk/

২০। -দক্ষিণ আফ্রিকা http://www.labour.gov.za/

২১। -ইরান http://www.irimlsa.ir/en

২২। -ঘানা http://www.ghana.gov.gh/

২৩। -থাইল্যান্ড http://www.mfa.go.th

২৪। -বাহরাইন http://www.mol.gov.bh।

২৫। -ভূটান http://www.molhr.gov.bt/

২৬। -কলম্বিয়া http://www.labour.gov.bc.ca/esb/ http://www.gov.bc.ca/citz

২৭। -কানাডা http://www.labour.gov.on.ca/english/

২৮। -বারবাডোস http://www.labour.gov.bb/

২৯। -কোরিয়া http://www.moel.go.kr/english

৩০। -জাপান http://www.mhlw.go.jp/english/

৩১। -সাইপ্রাস http://www.mfa.gov.cy/

৩২। -ভিয়েতনাম english.molisa.gov.vn/

৩৩।- নিউজিল্যান্ড http://www.dol.govt.nz/

৩৪। -নামিবিয়া http://www.mol.gov.na/

৩৫। -মালদ্বীপ mhrys.gov.mv/

৩৬। -মিয়ানমার http://www.mol.gov.mm/

৩৭। -লেবানন http://www.labor.gov.lb/

৩৮। -পোল্যান্ড http://www.mpips.gov.pl/en

৩৯। -ইংল্যান্ড http://www.ukba.homeoffice.gov.uk

৪০। -বুলগেরিয়া http://www.mlsp.government.bg/en

৪১। -আমেরিকা http://www.dvlottery.state.gov/ESC http://www.dol.gov/

৪২। -স্পেন http://www.mtin.e

Tovuti Kuu ya Serikali | Mwanzo The United Republic of Tanzania, Government Portal | Jamhuri ya Muungano wa Tanzania, Tovuti kuu ya Serikali

Master degree scholarships | Study in Estonia 17/02/2024

এস্তোনিয়া (Estonia)

এস্তোনিয়া আমার পছন্দের একটি দেশ। এস্তোনিয়া উত্তর-পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র। এস্তোনিয়ার রাজধানী তাল্লিন এবং বৃহত্তম শহর। ২০২১ সালের হিসেব অনুযায়ী দেশটির জনসংখ্যা ১,৩৩১ মিলিয়ন৷

লেখাপড়ার মানঃ
এস্তোনিয়ার লেখাপড়ার মান অনেক ভালো। এস্তোনিয়ায় বেশ কিছু ভালো মানের বিশ্ববিদ্যালয় আছে যেগুলো ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডি লেভেলের বিভিন্ন কোর্স অফার করে থাকে।

টিউশন ফিঃ
টিউশন ফি সাধারণত কোর্স, ভার্সিটির উপর ডিপেন্ড করে। ভার্সিটির ওয়েবসাইটে গেলে বিস্তারিত পাবেন। তবে ব্যাচেলর এবং মাস্টার্স লেভেলে টিউশন ফি বছরে সাধারণত ১৬৬০ থেকে ৭৫০০ ইউরো পর্যন্ত হয়ে থাকে। মেডিসিন প্রোগ্রামের জন্য বছরে প্রায় ১২০০০ ইউরো গুনতে হবে।

স্কলারশিপঃ
এক এক ভার্সিটি এক এক ধরনের স্কলারশিপ দিয়ে থাকে। মাস্টার্স এর জন্য "Dora Plus" স্কলারশিপ অন্যতম। নিচে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। বিভিন্ন স্কলারশিপ সম্পর্কে সেখান থেকে এ বিষয়ে বিস্তারিত পাবেন। https://www.studyinestonia.ee/master-degree-scholarships

পার্ট-টাইম জবঃ
আমি যেহেতু এস্তোনিয়াতে থাকি না তাই বিস্তারিত বলতে পারলাম না। তবে যতটুকু জানি বড় শহর বিশেষ করে তাল্লিনে জব পাওয়া যায়। এস্তোনিয়া এমনিতেই ছোট দেশ, আর তাদের অর্থনৈতিক জার্মানি বা অন্য ইউরোপীয় দেশের মতো অতোটা বিস্তৃত নয়। এস্তোনিয়াতে পার্ট-টাইম জবের ক্ষেএে কোন টাইম লিমিটেশন নেই। আপনার লেখাপড়া ঠিক রেখে যতক্ষণ পারেন কাজ করতে পারবেন। যদি জব পান তবে মাসে ৪৫০-১০০০ ইউরো মতো আয় করতে পারবেন।

লিভিং কস্টঃ
অনেক ইউরোপীয় দেশের মতে এস্তোনিয়া অতটা ব্যায় বহুল নয়। মাসে ৪০০-৭০০ ইউরোপ হলে ভালোভাবেই চলে যাবে।

পিআরঃ
বেশকিছু কন্ডিশন এবং নিয়মকানুন আছে। নিচের লিঙ্কে গিয়ে দেখে নিয়েন। বিস্তারিত বলা আছে।
https://www.workinestonia.com/.../long-term-residence.../

টপ লেভেলের কিছু ভার্সিটিঃ
-University of Tartu (World Ranking: 251-300th)
-Tallinn University (World Ranking: 801-1000th)
-Tallinn University of Technology (World Ranking: 801-1000th)

* এস্তোনিয়া কম্পিউটার সাইন্স রিলেটেড ফিল্ড এর জন্য অনেক ভালো।
* বেশির ভাগ ভার্সিটি আইইএলটিএস এ মিনিমাম ৫.৫ চায়।
* আমাদের দেশে এস্তোনিয়ার এমবাসি নেই। তাই ভিসার জন্য ভারতে যেতে হবে।
* ভিসা রেশিও মোটামুটি ভালো।

Follow my page for more info.

Master degree scholarships | Study in Estonia International students can apply for master's scholarships offered by Estonian government and universities. Learn about application process and deadlines.

06/02/2024

Lithuania তে স্টুডেন্ট হিসাবে যারা আসতে চায় তাদের মাঝে কমন একটা প্রশ্ন থাকে যে আমি কি কি ডকুমেন্ট রেডি করতে হবে। তাদের উদ্দেশ্যে এই পোস্ট। সম্পূর্ণ ডকুমেন্ট এর একটা লিস্ট তৈরি করে দিলাম। এর বাইরে যদি কিছু লাগে যেটা আমি বলতে ভুলে গিয়েছি, দয়া করে কমেন্ট বক্সে বলবেন আমি এড করে দিব।

Documents Needed to apply in University:

1. Passport data page copy
2. Educational Documents attested from board, education ministry, foreign ministry
3. English Proficiency Certificate if needed
4. Motivational letter according to subject and university
5. Recommendation Letter/ Reference
6. Europass CV
7. Extra curricular activity certificate if have
8. Job experience Certificate if have

যখন আপনি ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশান শেষ করে TRP এর জন্য অ্যাপ্লিকেশান করবেন এই ডকুমেন্টস গুলো কেবলমাত্র তখন এ দরকার হবে।

Documents Needed to apply for TRP:

1. Mediation Number provided by university
2. Passport with validity more than 2 years
3. Passport full scan of 48 pages and include front, back green page
4. State Fee payment invoice
5. Legalised Copy of Police Clearance Certificate
6. Accommodation Contract
7. Bank Solvency Certificate
8. Bank Statement
9. Sponsorship Affidavit
10. Sponsor documents such as Trade Licence, Proof of profession, TIN if have not mandatory
11. Health Insurance
12. Letter of Acceptance
13. Tuition Fee Invoice
14. Academic Transcripts and Certificates
15. English Language Proficiency Certificate if have
16. Job experience Certificate if have

Germany Trials 4-day Week as Labor Shortage Heats Up 05/02/2024

গতকাল একজনের সাথে এই বিষয় টা নিয়ে কিছুক্ষন কথা হলো। আমাদের দেশ "Low cost labor" এর ট্যাগ পেয়ে গেছে। আর কম্পানিগুলা এটার বেনিফিট খুব ভালো ভাবেই উঠাই। একটা এম্প্লয়ার কোম্পানিতে যতটা ভ্যালু অ্যাড করে তার ১০/১৫%(approximate) স্যালারি ফিক্স করে এম্প্লয়ারদের জন্যে। টাইম নিয়ে কিছু না বলি, ২দিন হলো মেট্রো হইছে সেটাও শহরের সব এরিয়া কভার করে নাহ, তার আগে কয়জন টাইমলি অফিসে পাওছাইত সেটা সবারই জানা(জ্যামের কারণে সম্ভবও ছিলো নাহ)। The whole system is corrupted & filled with greed. Revolution লাগবে Revolution!!

Germany Trials 4-day Week as Labor Shortage Heats Up Germany is testing out a 4-day work week with full pay across 45 companies. The six-month trial follows similar experiments across a number of countries -- notably the UK, where 92% of companies kept the 4-day week. Bloomberg's Oliver Crook spoke with Carsten Meier, managing partner of Intraprenör,...

Photos from IELTS Storyteller's post 18/01/2024

The top seasonal events on the country’s annual calendar. The beauty of Azerbaijan is not confined to a single season; it's a year-round invitation. Whether you're spellbound by the tradition of Novruz, enchanted by the shores of the Caspian Sea, immersed in the vibrant music of autumn, or exhilarated by winter sports, each season marks a new chapter in your journey through Azerbaijan.

Find out more: IELTS Storyteller 🧠

Online visa application 29/12/2023

ঢাকায় গ্রিসের ভিসাকেন্দ্র চালু ❤️

ঢাকায় এবার ইউরোপের দেশ গ্রিসের ভিসাকেন্দ্র চালু হয়েছে। ভ্রমণ, কর্মসংস্থান, ফ্যামিলি, শিক্ষার্থী ও ডিজিটাল যাযাবরের (নোম্যাড) মতো সব ধরনের ক্যাটাগরিতে বাংলাদেশের নাগরিকরা ঢাকায় এ ভিসা কেন্দ্রে আবেদন করতে পারবেন।

এর আগে গ্রিসে যেতে চাইলে বাংলাদেশিদের ভারতের গ্রিক দূতাবাসে গিয়ে ভিসার জন্য আবেদন করতে হতো, যা বেশ সময়সাপেক্ষ।

ভিএফএস গ্লোবালের সঙ্গে অংশীদারত্বে গ্রিসের কূটনৈতিক ও কনস্যুলার কর্তৃপক্ষের বহিরাগত সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রিস ভিসা ওয়ার্ল্ড সেন্টার (জিভিসিডব্লিউ) ঢাকায় এ ডেডিকেটেড ভিসা কেন্দ্রে চালু করে।

ঢাকার বোরাক মেহনুর (৮ম তলা), ৫১/বি, কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের ভিএফএস গ্লোবাল জয়েন্ট ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে (জেভিএসি) গ্রিসের ভিসা আবেদন জমা দিতে এবং সেখানে বায়োমেট্রিক নিবন্ধন করতে হবে।

তার আগে অনলাইনে (লিংক: https://bd-gr.gvcworld.eu/en/online-visa-application) অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।

অত্যাধুনিক নতুন ভিএসি নিয়মিত আবেদনকারীদের জন্য ডেডিকেটেড সাবমিশন কাউন্টারের পাশাপাশি নির্বিঘ্ন ভিসা অভিজ্ঞতা খুঁজছেন এমন ভ্রমণকারীদের জন্য ঐচ্ছিক প্রিমিয়াম লাউঞ্জ পরিষেবা দিয়ে সজ্জিত থাকবে।

Courtesy: The Daily Star

Online visa application Online visa application Overview In order to apply for your visa, you need to login to your account or if you don't have an account, you need to create a new one. The online application is a secure procedure that is designed to help you to better plan and save your time at the submission counter at....

Ministry of Foreign Affairs 14/12/2023

[একাডেমিক Transcripts & Certificates ও অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস সত্যায়ন….]
ইউরোপের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদনের জন্য প্রথম ধাপ হচ্ছে একাডেমিক ডকুমেন্টস সত্যায়ন। সত্যায়িত কীভাবে করবেন বা করতে হবে এই ব্যাপারে প্রতিটা ইউনিভার্সিটি এর ওয়েবসাইটে বিস্তারিত বলা থাকে। ডকুমেন্টসগুলো সাধারণত শিক্ষা বোর্ড/বিশ্ববিদ্যালয়, শিক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সবশেষে উক্ত দেশের এমব্যাসি/কনস্যুলেট থেকে সত্যায়ন করতে হয়।
এরপরও অনেকেই প্রশ্ন করেন কোন জায়গা থেকে কীভাবে সত্যায়িত করবেন আপনার সার্টিফিকেট বা ডকুমেন্টগুলো। সেই প্রশ্নগুলোর আলোকে আজকের লেখা। এখানে বলে রাখা ভাল যে, ইউরোপের বিভিন্ন দেশে Higher education entrance qualification / School living certificate / High School living certificate শব্দগুলো লেখা থাকে, যেটা নিয়ে প্রায় সবাই চিন্তিত থাকি বা বুঝিনা। আসলে সবগুলোর অর্থ মূলত একই। এইটার মানে হচ্ছে আমাদের দেশের HSC Certificate and Transcript ।
গুরুত্বপূর্ণ ধাপঃ
1. শিক্ষা বোর্ড
2. বিশ্ববিদ্যালয়
3. শিক্ষা মন্ত্রণালয়
4. পররাষ্ট্র মন্ত্রণালয়
5. এমব্যাসি/কনস্যুলেট
🔰🔰শিক্ষা বোর্ড থেকে সত্যায়নঃ
আপনি প্রথমে প্রয়োজনীয় একাডেমিক ডকুমেন্টস ( SSC & HSC Transcript and Certificate ) এর অরিজিনাল সহ ৩ সেট ফটোকপি নিয়ে আপনার শিক্ষা বোর্ড এ যাবেন। তারপর সেখান থেকে একটি ফর্ম পূরণ করে এবং নির্দিষ্ট পরিমাণ টাকা (প্রতি পেজ ২০০ থেকে ৩০০ টাকা) ব্যাংক ড্রাফ্‌ট করবেন শিক্ষা বোর্ডের সোনালী ব্যাংক থেকে। তারপর ওখান থেকে একটা রিসিপ্ট পাবেন ঐ রিসিপ্ট এবং ফর্ম সহ আপনার সকল ডকুমেন্টস জমা দিবেন। সত্যায়িত করতে সাধারণত ১ থেকে ৭ দিন সময় নেয়। যদি অফিস খোলার সাথে সাথে জমা দেন তাহলে ওই দিন বিকালের মধ্যেই পেয়েযেতে পারেন।
🔰🔰বিশ্ববিদ্যালয় থেকে সত্যায়নঃ
আপনি ব্যাচেলর/মাস্টার্স এর সনদপত্র ও নম্বরপত্র আপনার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার থেকে সত্যায়ন করবেন। উল্লেখ্যঃ কোন কোন বিদেশী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সেটা সহকারি রেজিস্ট্রার/কন্ট্রোলার/সহকারি কন্ট্রোলার দিয়ে করালেও গ্রহণ করে। তাই, অবশ্যই আগে আপনার পছন্দের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও এডমিশন অফিসে মেইল করে জেনে নিবেন। এজন্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে ব্যাংক আছে সেখানে ৫০ থেকে ১০০ টাকা (প্রতি পেজ হিসাবে) দিয়ে স্লিপ নিয়ে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অফিস এ জমা দিতে হবে।
👉বিশেষ দ্রষ্টব্যঃ যদি আপনার সার্টিফিকেট সত্যায়িত করতে হয় এডুকেশন মিনিষ্ট্রি, ফরেইন মিনিষ্ট্রি থেকে তবে খেয়াল রাখুনঃ প্রথমে, ডকুমেন্টগুলো এডুকেশন বোর্ড থেকে সত্যায়িত করতে হবে। আপনি ঢাকাতে থাকলেও যদি যশোর বোর্ড থেকে পাশ করেন, তাহলে আপনাকে যশোর বোর্ডে যেতে হবে। এডুকেশন বোর্ড সত্যায়িত করলেই তা এডুকেশন মিনিষ্ট্রি সত্যায়িত করবে। আর শুধুমাত্র এডুকেশন মিনিষ্ট্রি সত্যায়িত করলেই তা ফরেইন মিনিষ্ট্রি সত্যায়িত করবে।
🔰🔰শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়নঃ
আপনাকে প্রথমে ঢাকায় অবস্থিত বাংলাদেশ সচিবালয়ে যেতে হবে। সচিবালয়ের গেট নং ০২, কাউন্টার নং ১০ (যদি পল্টন মোড় থেকে আসতে থাকেন, তাহলে জিরো পয়েন্ট মোড় থেকে ডানে যেতে হবে)। মূল কাগজের সাথে যত লাগবে তত ফটোকপি দিতে পারেন। সকাল ১০ - ১১ঃ৩০ পর্যন্ত ডকুমেন্টস জমা নেয়।বিঃ দ্রঃ ১০ টা থেকে ১১ টার মধ্যে যেকোনো সময় ১০ মিনিট জমা নিবে। সুতরাং আপনাকে কিছুটা সময় আগেই যেতে হবে কারণ অনেক সময় বড় লাইন থাকে। ঐ দিনই দুপুর ৩ টা এর দিকে ডকুমেন্টস ফেরত দেয়া শুরু করে। তবে বের হবার আগে অবশ্যই দেখে নিবেন সিল ও সাক্ষর ঠিকমতো আছে কিনা, নাহলে সকল কষ্টই বৃথা।
**একজন ডিপ্লোমা শিক্ষার্থীর অভিজ্ঞতার আলোকে, ডিপ্লোমা এর ক্ষেত্রে ইন্সটিটিউটের মার্কশীট প্রথমে ইন্সটিটিউটের রেজিস্ট্রার এর অফিস থেকে ফরম ফিল আপ করে প্রিন্সিপাল থেকে সত্যায়িত করে নিয়ে বাকি বোর্ডের পরীক্ষার ট্রান্সক্রিপ্ট গুলোসহ ইন্সটিটিউটের গুলোর সাথে নিয়ে কারিগরি বোর্ড থেকে সত্যায়িত করে নিতে হবে। তারপর সবগুলো নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কারিগরি ও মাদ্রাসা বোর্ড (পরিবহন ভবনের আট তলা) থেকে করতে হবে।**আগে এখানে করতো। বর্তমানে এডুকেশন মিনিস্ট্রি তেই জমা নেয়। জেনেরাল স্টুডেন্টদের যে কাউন্টার এ নেয় তার ডান পাশের কাউন্টার এ।
বিঃদ্রঃ বিঃ দ্রঃ সোমবার এডুকেশন মিনিস্ট্রি পাপেরস জমা নেয় না .
এখানে কোনো টাকা খরচ হবে না।
🔰🔰পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়নঃ
পল্টন মোড় থেকে প্রেসক্লাব মোড় চলে গেলে, প্রেসক্লাবের ঠিক বিপরীতে রাস্তার সাথেই পররাষ্ট্র মন্ত্রনালয়। সকাল ৭.৪৫ এ টায় উপস্থিত থাকবেন। ৯টায় নেয়া শুরু করবে। ভালই ভিড় হয়। দুটো কাউন্টার আছে। Counter A & Counter C. আমাদের কাউন্টার সি। কাউন্টার সি তে দুটি বুথে জমা নেয় হয়। ১৬ থেকে ১৮ কপি মতো জমা দেওয়া যায় । অবশ্যই জাতীয় পরিচয়পত্র / পাসর্পোট এর ফটোকপি নিয়ে যাবেন। একজনের টা অন্যজন দেয়া যায়, যার কাগজ জমা দিচ্ছেন তার জাতীয় পরিচয়পত্র / পাসর্পোট এর ফটোকপি নিয়ে যাবেন। ঐ দিনই দুপুর ৩.৩০ এর দিকে ফেরত দেয়া শুরু করবে। বের হবার আগে অবশ্যই দেখে নিবেন সিল, সিরিয়াল নং ও সাক্ষর ঠিকমতো আছে কিনা, নাহলে সকল কষ্টই বৃথা। পুরোটাই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে লেখা। কারো ব্যতিক্রম থাকতে পারে। এখানে কোনো টাকা খরচ হবে না।
🔰🔰জন্ম নিবন্ধনঃ
আপনি আপনার জন্ম নিবন্ধন পত্র টি প্রথমে ইংরেজিতে অনুবাদ করে নিবেন ( যদি করা না থাকে )। তারপর সেটা নোটারি করে আইন মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়ন করবেন।
🔰🔰পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটঃ
আপনি আপনার নিজ থানা থেকে পুলিশ ক্লিয়ারেন্স করবেন। পুলিশ ক্লিয়ারেন্স সাধারণত পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হয়েই আসে। তারপরও যদি আপনার পুলিশ ক্লিয়ারেন্স পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সত্যায়িত না থাকে তবে করে নিবেন। এতে সময় লাগবে ৭-১৫ দিন। উল্লেখ্য, বর্তমানে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর জন্য অনলাইনেই আবেদন করা যায় এবং বাসায় বসেই সার্টিফিকেট পাওয়া যায়। বিস্তারিত জানতে অনলাইনে আবেদনের ফাইলটা পড়তে পারেন।
***** সবশেষে সকল সত্যায়িত ডকুমেন্টস আপনার পছন্দের দেশের এমব্যাসি/কনস্যুলেট থেকে সত্যায়ন করবেন।
সতর্কবাণীঃ যে কোন প্রক্রিয়া শুরুর আগে আপনি আপনার পছন্দের বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট ও এডমিশন অফিসে মেইল করে কোন কোন ডকুমেন্টস কোথায় সত্যায়ন করবেন সেটা বিস্তারিত জেনে নিবেন।
এই হল সত্যায়নের নিয়ম. আশা করি এরপর থেকে কারো সত্যায়িত করা নিয়ে কোন সমস্যা হবে না।
লক্ষণীয় বিষয়ঃ আপনি যদি বিদেশে পড়তে আগ্রহী থাকেন তাহলে কোন ভাবেই আপনার সার্টিফিকেট লেমিনেটেড করা যাবে না ।যদি কেউ করে থাকেন তাহলে সেটা তুলে ফেলার চেষ্টা করুন । নিলক্ষেত থেকে তুলতে পারবেন কোন সমস্যা ছাড়াই তবে ভালো করে দরদাম করে নিবেন ৫০ - ১০০ টাকা লাগতে পারে । অরিজিনাল ডকুমেন্টস এর সাথে ফটোকপি জমা দিতে হয়। সাধারণত অরিজিনাল কপির পেছনে ও ফটোকপির সামনে সত্যায়ন করে থাকে।
আরও একটা গুরুত্বপূর্ণ কথা। আপনারা মন্ত্রণালয় গুলোতে যাওয়ার আগে দয়া করে ওয়েবসাইট দেখে নিবেন। কারণ সময় ও নিয়ম যে কোন সময় পরিবর্তন হতে পারে।
🔰🔰ওয়েবসাইট সমূহঃ
শিক্ষা মন্ত্রনালয়ঃ http://www.moedu.gov.bd
পররাষ্ট্র মন্ত্রনালয়ঃ http://www.mofa.gov.bd
সূত্রঃ MoFA , dhakaeducationboard

Ministry of Foreign Affairs

03/12/2023

যোগ্যতাঃ IELTS 6.5
যে সমস্ত কাগজ পত্র লাগবেঃ
🔰 Certificate and Transcript original scan copy.
🔰 Certificate and Transcript photocopy attested from Board, Ministry and Embassy.
🔰 Photo, NID, Birth certificate, family relationship Certificate.
🔰 1 year Bank statement with minimum balance 22 lac Taka.
Why Korea:
🔰 Almost all common subjects.
🔰 Low Tuition fees.
🔰 High visa ratio.
🔰 Post study Visa (2 years).
🔰 Par time job allowed.
🔰 Good ranking Universities.

Want your school to be the top-listed School/college in Mirpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Mirpur

Opening Hours

Monday 10:00 - 19:00
Tuesday 10:00 - 19:00
Wednesday 10:00 - 19:00
Thursday 10:00 - 19:00