Universal Test Preparation, Bangladesh

Universal Test Preparation, Bangladesh UniTestPrep or Universal Test Preparation is a Bangladesh based website to assist examinee who sit f

07/10/2022

বিসিএস ও ব্যাংক জব পরীক্ষার সর্বোত্তম প্রস্তুতির জন্য দেশি ও গুরুত্বপূর্ণ বিদেশী শব্দ
মনে রাখার একটি কৌশলঃ

দেশি শব্দঃ

*** এক গঞ্জের কুড়ি ডাগড় টোপর মাথায় দিয়ে চোঙ্গা হাতে পেটের জ্বালায়
চুলা কুলা ডাব ও ডিংগা নিয়ে টং এর
মাচায় উঠল।

*** গঞ্জ , কুড়ি, ডাগড়, টোপর, চোঙ্গা,চুলা, কুলা, ডাব,ডিংগা,টং ,মাচা ইত্যাদি

পর্তুগীজ শব্দ
গীর্জার পাদ্রী চাবি দিয়ে গুদামেরআলমারি খুলে তাতে আনারস
পেঁপে পেয়ারা আলপিন ও আলকাতরা রাখলেন।
কেরানি দিয়ে কামরা পরিষ্কার করে জানালা খুলে দিলেন। তারপর
পেরেক ইস্ত্রি ইস্পাত ও পিস্তল বের করে বালতিতে রেখে বোমা বানালেন।

*** গির্জা , চাবি ,গুদাম ,আলমারি ,আনারস ,
পেঁপে ,পেয়ারা, আলপিন ,আলকাতরা,কেরানি,কামরা,জানালা, , পেরেক ,
ইস্ত্রি ,ইস্পাত ,পিস্তল , বালতি, টুপি ,সাবান,বোতাম ,পাউরুটি ,
মিস্ত্রি,পেরেক,ইংরেজ ,নিলাম ও বেহালা ইত্যাদি ।

***কিছু তুর্কি শব্দ মনে রাখার কৌশলঃ

বিবি বেগম কোর্মা খায় বাহাদুর দেশ
চালায়। দারোগা বাবু তাকিয়ে দেখে গালিচায় কুলির লাশ।
চাকু হাতে বাবুর্চি তাই দেখে হতবাক। সুলতান মাহমুদ বন্দুক নিয়ে দৌড়ে পালায়।

*** বাবা, দারোগা, কুলি, লাশ, চাকু,বাবুর্চি , সুলতান, বন্দুক , বারুদ , চাকর,
মুচলেখা ।

Some important rules of Preposition
06/10/2022

Some important rules of Preposition

♠গল্পে গল্পে Parts of speech♠Noun আর তার ভাইয়েরা মোট  ৮ জন । তাদের বাড়ির নাম হল Sentence ভিলা । সমাজের মানুষ তাদের Part...
05/10/2022

♠গল্পে গল্পে Parts of speech♠
Noun আর তার ভাইয়েরা মোট ৮ জন । তাদের বাড়ির নাম হল Sentence ভিলা । সমাজের মানুষ তাদের Parts of speech বলে ডাকে । এক বাড়িতেই (Sentence) তারা ৮ ভাই থাকে । তবে তাদের কাজকর্ম এক না ।
১ম ভাইয়ের নাম হল Noun । তার কাজ হল সব কিছুর নাম বলা । বাড়িতে যা যা দরকার শাকসবজি, গোশত, মাছ সবকিছুর নাম বলা ।
২য় ভাইয়ের নাম হল Pronoun । Noun বাড়িতে না থাকলে সে noun এর কাজ করে দেয় । Noun এর অনুপস্থিতিতে Noun এর সব কাজ Pronoun ই করে ।
৩য় ভাইয়ের নাম হল Adjective । Noun ও Pronoun এর পিছনে গোয়েন্দাগিরি করা । তাদের দোষ-গুণ লিখে রাখাই হল Adjective এর কাজ ।
৪র্থ ভাইয়ের নাম হল Verb । তার কাজ হল সবার কাজ বলে দেওয়া । খাওয়া-দাওয়া, ঘুম, গোসল সব কাজ বলে দেওয়া ।
৫ম ভাইয়ের নাম হলো Adverb । তার কাজ হল ৩য় ও ৪র্থ ভাই (Verb, Adjective) এর নজরদারি করা । তাদের অবস্থা পর্যবেক্ষণ করা । মাঝেমধ্যে সে নিজের অবস্থাও পর্যবেক্ষণ করে ।
৬ষ্ঠ ভাইয়ের নাম হল Preposition । ভাইদের মাঝে সম্পর্কের বন্ধন তৈরি করাই তার কাজ ।
(Noun ‌+ Verb+Pronoun, Noun+ Noun)
৭ম ভাইয়ের নাম হল Conjunction । তার কাজ Preposition এর কাজের চেয়ে বড় । সে এক বাড়ির সাথে অন্য বাড়ির আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি করে এবং তারা সবাই মিলে সেই বাড়িতে দাওয়াত খায় ।
(Sentence + Sentence)
৮ম ভাইয়ের কাজটা খুবই দারুণ ! তার নাম Interjection । সে আনন্দে-দুঃখে সব সময় সবার পাশে থাকে । সবার আবেগ প্রকাশ করাই তার একমাত্র কাজ।
Collected

05/10/2022
05/10/2022

Address

Mirpur
1216

Alerts

Be the first to know and let us send you an email when Universal Test Preparation, Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share