মাকাসিদ ইনস্টিটিউট - Maqasid Institute

মাকাসিদ ইনস্টিটিউট - Maqasid Institute Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মাকাসিদ ইনস্টিটিউট - Maqasid Institute, Educational Research Center, Mirpur.

معهد المقاصد للدراسات والبحوث الاسلامية
মাকাসিদ ইনস্টিটিউট অব ইসলামিক স্টাডিজ অ্যান্ড রিসার্চ
পরিচালক : ড. মাওলানা শহীদুল ইসলাম ফারুকী - লেখক : 'মাকাসিদুশ শরীআহ'

ফিকহি মূলনীতি-১. الأمور بمقاصدها কাজের মূল্যায়ন তার উদ্দেশ্য অনুযায়ী হবে।২. درء المفاسد مقدم على جلب المصالح উপকার অর্জন...
24/09/2026

ফিকহি মূলনীতি-
১. الأمور بمقاصدها
কাজের মূল্যায়ন তার উদ্দেশ্য অনুযায়ী হবে।
২. درء المفاسد مقدم على جلب المصالح
উপকার অর্জনের চেয়ে ক্ষতি প্রতিহত করা অগ্রাধিকারযোগ্য।
৩. الأشد يزال بالأخف
বড় ক্ষতি অপেক্ষাকৃত কম ক্ষতির মাধ্যমে দূর করা হবে।
৪. الضرر يدفع بقدر الإمكان
সাধ্য অনুযায়ী ক্ষতি প্রতিহত করতে হবে।
৫. الضرر لا يزال بمثله
একই ধরনের ক্ষতি দিয়ে ক্ষতি দূর করা যাবে না।
৬. لا ضرر ولا ضرار
ক্ষতি করা যাবে না এবং ক্ষতির জবাবে ক্ষতি করাও যাবে না।
৭. الضرر يزال
ক্ষতি দূর করতে হবে।
৮. العبرة في العقود للمعاني لا للألفاظ والمباني
চুক্তিতে শব্দ ও বাক্যগঠনের চেয়ে উদ্দেশ্য ও অর্থ বিবেচ্য।
৯. إذا تعارضت مفسدتان روعي أعظمهما ضرراً بارتكاب أخفهما
দুটি ক্ষতির মধ্যে কোনো একটি বেছে নিতে হলে বড় ক্ষতি এড়াতে কম ক্ষতিটি গ্রহণ করা হবে।
১০. لا ثواب إلا بنية
নিয়ত ছাড়া কোনো সওয়াব নেই।
১১. العادة محكمة
প্রচলিত রীতি-নীতি শরিয়ত ও আইনের ক্ষেত্রে বিবেচনাযোগ্য।
১২. العبرة للغالب الشائع لا للنادر
বিরল ঘটনার চেয়ে প্রচলিত ও অধিক সংঘটিত বিষয় বিবেচ্য।
১৩. الحقيقة تترك بدلالة العادة
প্রচলিত রীতির স্পষ্ট ইঙ্গিত থাকলে আক্ষরিক অর্থ পরিত্যাগ করা যায়।
১৪. إنما تعتبر العادة إذا اطردت أو غلبت
কোনো রীতি ধারাবাহিকভাবে প্রচলিত বা অধিক প্রচলিত হলে তা বিবেচনা করা হবে।
১৫. استعمال الناس حجة يجب العمل بها
মানুষের প্রচলিত ব্যবহার একটি গ্রহণযোগ্য প্রমাণ; তা অনুসরণ করা উচিত।
১৬. التعيين بالعرف كالتعيين بالنص
প্রচলিত রীতির মাধ্যমে নির্ধারণ করা লিখিত/স্পষ্ট বিধানের মাধ্যমে নির্ধারণ করার মতোই গণ্য।
১৭. لا ينكر تغير الأحكام بتغير الزمان
সময় পরিবর্তনের কারণে কিছু বিধানের প্রয়োগ পরিবর্তিত হওয়া অস্বীকার করা যায় না।
১৮. العقد شريعة المتعاقدين
চুক্তির শর্ত চুক্তিকারী উভয় পক্ষের জন্য বাধ্যতামূলক।
১৯. الغش يفسد كل شيء
প্রতারণা সবকিছুকে নষ্ট করে।
২০. المتهم بريء حتى تثبت إدانته
অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত আসামি নির্দোষ বলে গণ্য।
২১. العقوبة شخصية
শাস্তি ব্যক্তিগত; অপরাধীর পরিবর্তে অন্যকে শাস্তি দেওয়া যাবে না।
২২. لا جريمة ولا عقوبة إلا بنص
স্পষ্ট আইনি বিধান ছাড়া কোনো অপরাধ বা শাস্তি নেই।
২৩. ما بني على باطل فهو باطل
যা বাতিল ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, তা-ও বাতিল।
২৪. الأصل في الإنسان حسن النية
মূলনীতি হলো, মানুষের নিয়ত ভালো বলে ধরা হবে।
২৫. الشك يفسر لمصلحة المتهم
সন্দেহের ক্ষেত্রে তার ব্যাখ্যা আসামির স্বার্থে করা হবে।
২৬. إفلات مجرم من العقاب خير من إدانة بريء
একজন নিরপরাধকে দোষী সাব্যস্ত করার চেয়ে একজন অপরাধীর শাস্তি এড়িয়ে যাওয়া তুলনামূলকভাবে উত্তম।
২৭. الأصل في الأشياء الإباحة
মূলনীতি হলো, বস্তু ও বিষয়সমূহ বৈধ।
২৮. وما كنا معذبين حتى نبعث رسولا
আমি রাসূল প্রেরণ না করা পর্যন্ত শাস্তি প্রদান করি না।
২৯. لا تزر وازرة وزر أخرى
কোনো ব্যক্তি অন্যের পাপের বোঝা বহন করবে না।
৩০. الجزاء من جنس العمل
কর্ম অনুযায়ী তার অনুরূপ প্রতিফল পাওয়া যায়।
৩১. الضرورات تبيح المحظورات
জরুরি পরিস্থিতি নিষিদ্ধ বিষয়কে সাময়িকভাবে বৈধ করে।
৩২. ادرؤوا الحدود بالشبهات
সন্দেহ থাকলে হদ্দের শাস্তি থেকে বিরত থাকতে হবে।
৩৩. لئن يخطئ القاضي في العفو خير من أن يخطأ في العقوبة
বিচারক ক্ষমা করার ক্ষেত্রে ভুল করা শাস্তি দেওয়ার ক্ষেত্রে ভুল করার চেয়ে উত্তম।
৩৪. الأصل براءة الذمة
মূলনীতি হলো, কোনো ব্যক্তির ওপর দায় বা দায়িত্ব নেই, যতক্ষণ না তা প্রমাণিত হয়।
৩৫. الأصل بقاء ما كان على ما كان
পূর্বের অবস্থা পরিবর্তনের প্রমাণ না পাওয়া পর্যন্ত তা পূর্বাবস্থায় বহাল থাকবে।
৩৬. الأصل في الأمور العارضة العدم
আকস্মিক বা নতুন কোনো বিষয় ঘটেছে—এমন প্রমাণ না থাকলে তা ঘটেনি বলে ধরা হবে।
৩৭. الأصل في الأمور الإباحة
মূলনীতি হলো, বিষয়সমূহ বৈধ।
৩৮. الأصل إضافة الحادث إلى أقرب أوقاته
কোনো নতুন ঘটনা কখন ঘটেছে তা নিয়ে সন্দেহ হলে নিকটতম সময়ের দিকে তা সম্পর্কিত করা হবে।
৩৯. لا ينسب لساكت قول
নীরব ব্যক্তির নামে কোনো কথা আরোপ করা যাবে না।
৪০. السكوت في معرض الحاجة بيان
যেখানে কথা বলা প্রয়োজন, সেখানে নীরবতাও বক্তব্য বা সম্মতির ইঙ্গিত হতে পারে।
৪১. اليقين لا يزول بالشك
নিশ্চিত বিষয় শুধু সন্দেহের কারণে দূর হয় না।
৪২. الكتاب كالخطاب
লিখিত বক্তব্য মৌখিক বক্তব্যের মতোই গণ্য।
৪৩. لا حجة مع الاحتمال الناشئ عن دليل
কোনো প্রমাণ থেকে যুক্তিসঙ্গত সম্ভাবনা সৃষ্টি হলে শুধু অনুমানের ওপর প্রমাণ দাঁড় করানো যায় না।
৪৪. لا عبرة بالدلالة مقابل الصريح
স্পষ্ট বক্তব্যের বিপরীতে ইঙ্গিতের কোনো গ্রহণযোগ্যতা নেই।
৪৫. لا عبرة للتوهم
নিছক কল্পনা বা ভিত্তিহীন ধারণার কোনো মূল্য নেই।
৪৬. المشقة تجلب التيسير
অতিরিক্ত কষ্টের কারণে শরিয়তে সহজীকরণ আসে।
৪৭. المعروف عرفاً كالمشروط شرطاً
প্রচলিত রীতি এমন, যেন তা চুক্তিতে শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে।
৪৮. المعروف بين التجار كالمشروط بينهم
ব্যবসায়ীদের মধ্যে প্রচলিত রীতি তাদের পারস্পরিক চুক্তির শর্তের মতো গণ্য।
৪৯. المدعي لا يحكم عليه وإنما يحكم له أو ترد دعواه
বাদীর বিরুদ্ধে রায় দেওয়া হয় না; তার পক্ষে রায় দেওয়া হয় অথবা তার দাবি প্রত্যাখ্যান করা হয়।
৫০. الدعوى لا تقابل بدعوى
একটি দাবির জবাব শুধু আরেকটি দাবি দিয়ে দেওয়া যায় না।
৫১. الإقرار سيد الأدلة
স্বীকারোক্তি প্রমাণসমূহের মধ্যে অত্যন্ত শক্তিশালী প্রমাণ।
৫২. الإقرار حجة قاصرة على المقر ولا يتعدى إلى غيره
স্বীকারোক্তি শুধু স্বীকারকারী ব্যক্তির বিরুদ্ধে প্রমাণ; অন্যের ওপর তা প্রযোজ্য নয়।
৫৩. المرء مؤاخذ بإقراره
ব্যক্তি তার নিজের স্বীকারোক্তির জন্য দায়ী।
৫৪. لا نكول بعد إقرار
স্বীকারোক্তির পর অস্বীকার করে সরে আসার সুযোগ নেই।
৫৫. ما يثبت باليقين لا يزول بالشك
নিশ্চিতভাবে প্রমাণিত বিষয় সন্দেহের কারণে বাতিল হয় না।
৫৬. البينة على من ادعى واليمين على من أنكر
যে দাবি করবে, প্রমাণ তার দায়িত্ব; আর যে অস্বীকার করবে, তার ওপর শপথের দায়িত্ব।
৫৭. الحدود تدرأ بالشبهات
সন্দেহের কারণে হদ্দের শাস্তি রহিত করা হয়।
৫৮. البينة لإثبات خلاف الظاهر واليمين لإبقاء الأصل —
প্রচলিত/প্রকাশ্য অবস্থার বিপরীত বিষয় প্রমাণ করতে সাক্ষ্য-প্রমাণ প্রয়োজন; আর মূল অবস্থা বহাল রাখতে শপথ যথেষ্ট হতে পারে।
৫৯. الاجتهاد لا ينقض بالاجتهاد
এক ইজতিহাদ অন্য ইজতিহাদ দ্বারা বাতিল হয় না।
৬০. الأجر والضمان لا يجتمعان
একই কাজের ক্ষেত্রে পারিশ্রমিক ও ক্ষতিপূরণের দায় একসঙ্গে প্রযোজ্য হয় না।
৬১. الاجتهاد لا ينقض بمثله একটি ইজতিহাদ অনুরূপ আরেকটি ইজতিহাদ দ্বারা বাতিল হয় না।
৬২. إذا بطل الشيء بطل ما في ضمنه
কোনো মূল বিষয় বাতিল হলে তার অন্তর্ভুক্ত বিষয়ও বাতিল হয়।
৬৩. إذا تعذر الأصل يصار إلى البدل
মূল বিষয় করা সম্ভব না হলে বিকল্পের দিকে যেতে হবে।
৬৪. الثابت بالبرهان كالثابت بالعيان
প্রমাণের মাধ্যমে প্রতিষ্ঠিত বিষয় প্রত্যক্ষভাবে দেখা বিষয়ের মতোই গণ্য।
৬৫. الإشارة المعهودة للأخرس كالبيان باللسان
বোবা ব্যক্তির প্রচলিত ইশারা মৌখিক বক্তব্যের মতো গণ্য।
৬৬. الممتنع عادة كالممتنع حقيقة
সাধারণত যা অসম্ভব, তা বাস্তবিক অসম্ভবের মতোই গণ্য।
৬৭. من سعى في نقض ما تم على يديه فسعيه مردود عليه
নিজের কাজেই যে বিষয় সম্পন্ন করেছে, পরে তা বাতিল করার চেষ্টা করলে তার সেই চেষ্টা প্রত্যাখ্যাত হবে।
৬৮. دليل الشيء في الأمور الباطنة يقوم مقامه
অদৃশ্য/অভ্যন্তরীণ বিষয়ের ক্ষেত্রে তার নির্দেশক বা প্রমাণই তার স্থলাভিষিক্ত হয়।
৬৯. المطلق على إطلاقه إذا لم يُقيد نصاً أو دلالة
কোনো বিষয়কে স্পষ্ট দলিল বা ইঙ্গিত দ্বারা সীমাবদ্ধ করা না হলে তা তার সাধারণ অর্থেই থাকবে।
৭০. لا عبرة بالظن البين خطؤه
যে ধারণা ভুল বলে স্পষ্টভাবে প্রমাণিত, তার কোনো মূল্য নেই।
৭১. الضمان على المعتدي
ক্ষতিপূরণের দায় অপরাধী/আক্রমণকারীর ওপর।
৭২. ما أبيح لسبب بطل بزواله
যে বিষয় কোনো বিশেষ কারণে বৈধ করা হয়েছিল, সেই কারণ দূর হলে তার বৈধতাও শেষ হবে।
৭৩. من أتلف شيئاً عمداً بغير حق لزمه الضمان جبراً لما فات من الحق
যে ব্যক্তি অন্যায়ভাবে ইচ্ছাকৃতভাবে কোনো জিনিস নষ্ট করে, তার ক্ষতিপূরণ দেওয়া তার ওপর আবশ্যক।
৭৪. يتحمل الضرر الخاص لدفع ضرر عام
সাধারণ ক্ষতি প্রতিহত করার জন্য বিশেষ/ব্যক্তিগত ক্ষতি সহ্য করা হবে।
৭৫. القديم يترك على قدمه
পুরোনো প্রতিষ্ঠিত বিষয়কে তার পূর্বাবস্থায় বহাল রাখা হবে।
৭৬. الضرر لا يكون قديماً
ক্ষতি শুধু পুরোনো হওয়ার কারণে বৈধ হয়ে যায় না।
৭৭. حق التقاضي مكفول
আদালতে বিচার চাওয়ার অধিকার নিশ্চিত।
৭৮. الحيازة في المنقول سند الملكية
অস্থাবর সম্পত্তির দখল মালিকানার প্রমাণ হিসেবে গণ্য।
৭৯. لا يجوز إثبات ما يخالف الكتابة إلا بالكتابة
লিখিত বিষয়ের বিপরীত বিষয় লিখিত প্রমাণ ছাড়া প্রমাণ করা যাবে না।
৮০. الاستثناء يقدر بقدرة ولا يجوز القياس عليه
ব্যতিক্রম যতটুকু প্রয়োজন ততটুকুই গ্রহণযোগ্য; তার ওপর কিয়াস করা যাবে না।
৮১. الفرع يتبع الأصل والجزء يتبع الكل
শাখা মূলের অনুসরণ করে এবং অংশ সমগ্রের অনুসরণ করে।
৮২. لا يضار المستأنف من استئنافه
আপিলকারী নিজের আপিল করার কারণে ক্ষতিগ্রস্ত হবে না।
৮৩. الزيادة كالنقصان
কোনো কোনো ক্ষেত্রে অতিরিক্ত করাও কম করার মতোই ক্ষতিকর/প্রভাবশালী হতে পারে।
৮৪. العقود غابن ومغبون
চুক্তিতে এক পক্ষ লাভবান এবং অন্য পক্ষ ক্ষতিগ্রস্ত হতে পারে।
৮৫. عدم جواز نظر الدعوى لسابقة الفصل بها
কোনো মামলা পূর্বে নিষ্পত্তি হয়ে থাকলে তা পুনরায় বিচার করা যাবে না।
৮৬. إنما الأعمال بالنيات
কাজ নিয়তের ওপর নির্ভরশীল।
৮৭. التقادم لا يسقط الحق مهما طال الأمد
দীর্ঘ সময় অতিবাহিত হলেও শুধু সময়ের কারণে অধিকার বিলুপ্ত হয় না।
৮৮. القانون لا يقر التعسف في استعمال الحق
অধিকার ব্যবহারের ক্ষেত্রে আইন অপব্যবহার বা স্বেচ্ছাচারিতা অনুমোদন করে না।
৮৯. من استعجل الشيء قبل أوانه عوقب بحرمانه
যে ব্যক্তি কোনো বিষয় তার সময়ের আগে পাওয়ার জন্য তাড়াহুড়া করে, সে অনেক সময় তা থেকে বঞ্চিত হওয়ার শাস্তি পায়।
৯০. لو يعطى الناس بدعواهم، لادعى رجال أموال قوم ودمائهم، لكن البينة على المدعي واليمين على من أنكر
শুধু দাবির ভিত্তিতে যদি মানুষকে দেওয়া হতো, তাহলে অনেকে অন্যের সম্পদ ও প্রাণের ব্যাপারে দাবি করত। তাই দাবিদারের ওপর প্রমাণ এবং অস্বীকারকারীর ওপর শপথের দায়িত্ব।
৯১. إذا تعذر الأصل يصار إلى البدل
মূল বিষয় করা সম্ভব না হলে বিকল্প গ্রহণ করতে হবে।
৯২. إذا تردد العقد بين الصحة والفساد حمل على الصحة
কোনো চুক্তি বৈধ ও অবৈধ—দুই সম্ভাবনার মধ্যে থাকলে, সম্ভব হলে সেটিকে বৈধ হিসেবে গণ্য করা হবে।
৯৩. الأصل في العقود حملها على السلامة من المفسد
মূলনীতি হলো, চুক্তিকে এমনভাবে গ্রহণ করা হবে যাতে তা বাতিলকারী ত্রুটি থেকে মুক্ত থাকে।
৯৪. تصحيح العقود إذا ترتب على إبطالها ضرر
চুক্তি বাতিল করলে ক্ষতি সৃষ্টি হলে, সম্ভব হলে চুক্তিকে সংশোধন করে কার্যকর রাখতে হবে।
৯৫. إبقاء الحال على ما وقعت عليه إذا ترتب على نقضها مفسدة أعظم
কোনো বিষয় যেভাবে সম্পন্ন হয়েছে, তা বাতিল করলে যদি আরও বড় ক্ষতি হয়, তাহলে তা পূর্বাবস্থায় বহাল রাখা হবে।

মুহাদ্দিস ইব্রাহিম খলিল
Sheikhibrahimkhalil.com

মাসিক আল ফুরকান এর অক্টোবর সংখ্যার প্রচ্ছদ।
23/09/2026

মাসিক আল ফুরকান এর অক্টোবর সংখ্যার প্রচ্ছদ।

'দাওয়াহ ও সমকালীন বুদ্ধিবৃত্তিক চ্যালেঞ্জ' শীর্ষক মুহাযারা অনুষ্ঠিতঢাকার মিরপুরে ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রহ. রিসার...
22/09/2026

'দাওয়াহ ও সমকালীন বুদ্ধিবৃত্তিক চ্যালেঞ্জ' শীর্ষক মুহাযারা অনুষ্ঠিত

ঢাকার মিরপুরে ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রহ. রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে ‘দাওয়াহ ও সমকালীন বুদ্ধিবৃত্তিক চ্যালেঞ্জ' শীর্ষক এক গুরুত্বপূর্ণ মুহাযারা অনুষ্ঠিত হয়েছে।

আজ বিকেলে ইনস্টিটিউটের মিলনায়তনে অনুষ্ঠিত এ মুহাযারায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন অস্ট্রিয়ার ভিয়েনা মসজিদুল হিদায়াহর সম্মানিত খতিব শায়খ প্রফেসর আবদুল মতিন আযহারী হাফিজাহুল্লাহ।

ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রহ. রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ড. শহীদুল ইসলাম ফারুকীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের চেয়ারম্যান শায়খ মাওলানা মুহাম্মদ সালমান হাফিযাহুল্লাহ।

আলোচনা পেশ করেন পয়ামে ইনসানিয়াত বাংলাদেশের খাস কমিটির সদস্য ড. একেএম মুহিব্বুল্লাহ, শূরা সদস্য অধ্যাপক মাওলানা মহব্বত হুসাইন, বনানী সেন্ট্রাল মসজিদের খতিব মাওলানা দেলাওয়ার হুসাইন, তরজুমানুল কুরআন ইনস্টিটিউটের পরিচালক মুফতি আব্দুল্লাহ শিবলী সহ আরও অনেকে।

মুহাযারার মধ্য দিয়ে ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রহ. রিসার্চ ইনস্টিটিউটের দাওয়াহ ও গবেষণা বিভাগের আওতায় অনাবাসিক দাওয়াহ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

কোর্সের আওতায় প্রতি শুক্রবার সকাল ৯টায় মাকাসিদুশ শরীআহ, হুজ্জাতুল্লাহিল বালিগাহ ও গবেষণার নিয়ম-পদ্ধতি এবং সোমবার বিকেল ৩:৩০টায় উসূলুদ দাওয়াহ, সমকালীন বুদ্ধিবৃত্তিক চ্যালেঞ্জ, প্রাচ্যবাদ, বিশ্বায়ন, তাহাফুতুল মালাহিদা ও অমুসলিমদের মাঝে দাওয়াহসহ গুরুত্বপূর্ণ বিষয়ের পাঠদান অনুষ্ঠিত হবে।

বার্তা প্রেরক
মাওলানা আব্দুল্লাহ আরাফাত
কো-অর্ডিনেটর
দাওয়াহ ও গবেষণা বিভাগ

21/09/2026
জ্ঞান, গবেষণা ও দাওয়াহর সমন্বিত পথচলাকুরআন-সুন্নাহর গভীর জ্ঞান, সমকালীন বুদ্ধিবৃত্তিক চ্যালেঞ্জের অনুধাবন এবং গবেষণার দক...
18/09/2026

জ্ঞান, গবেষণা ও দাওয়াহর সমন্বিত পথচলা
কুরআন-সুন্নাহর গভীর জ্ঞান, সমকালীন বুদ্ধিবৃত্তিক চ্যালেঞ্জের অনুধাবন এবং গবেষণার দক্ষতা অর্জনের মাধ্যমে যোগ্য দাঈ ও গবেষক তৈরির প্রত্যয়ে।

ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রহ. রিসার্চ ইনস্টিটিউট
দাওয়াহ ও গবেষণা বিভাগ

10/09/2026

শরীয়তের ভিত্তি মানুষের কল্যাণ

ইমাম ইবনুল কায়্যিম রহ. বলেন—
ইসলামী শরীয়তের মূল ভিত্তি হলো দুনিয়া ও আখিরাতে মানুষের কল্যাণ নিশ্চিত করা। এটি শরীয়তের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মূলনীতি। এই মূলনীতি সম্পর্কে অজ্ঞতার কারণে অনেক সময় শরীয়তের নামে এমন কিছু বিষয় প্রচার করা হয়, যা মানুষের জন্য কষ্ট, সংকট ও সমস্যার কারণ হয়ে দাঁড়ায় এবং পালন করা তাদের জন্য অসম্ভব হয়ে পড়ে। অথচ শরীয়তের প্রকৃত স্বরূপের দিকে তাকালে স্পষ্ট বোঝা যায়—এ ধরনের বিষয় শরীয়ত কখনোই নির্দেশ করেনি।

কারণ শরীয়তের ভিত্তিই হলো মানুষের হিকমত ও কল্যাণ। শরীয়তের প্রতিটি বিধানের মধ্যে রয়েছে ন্যায়, রহমত, কল্যাণ ও প্রজ্ঞা। সুতরাং কোনো বিষয় যদি ন্যায় থেকে অন্যায়ের দিকে নিয়ে যায়, রহমতের পরিবর্তে কঠোরতা ও ক্ষতির কারণ হয়, কল্যাণের বদলে অকল্যাণ সৃষ্টি করে কিংবা হিকমতের পরিবর্তে অনর্থ ডেকে আনে—তাহলে সেটিকে কোনোভাবেই প্রকৃত শরীয়ত বলা যায় না।

— ইমাম ইবনুল কায়্যিম রহ., ই‘লামুল মুআক্কিঈন ‘আন রব্বিল আলামীন, ৩/৩

মাসিক আল ফুরকান-এর ১ম সংখ্যার মোড়ক উন্মোচনআজ ১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার সকাল ১১টায় ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রহ. ...
10/09/2026

মাসিক আল ফুরকান-এর ১ম সংখ্যার মোড়ক উন্মোচন

আজ ১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার সকাল ১১টায় ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রহ. রিসার্চ ইনস্টিটিউটের অফিসে মাসিক আল ফুরকান-এর ১ম সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—শায়খ মাওলানা মুহাম্মদ সালমান, মাওলানা লিয়াকত আলী, মুফতি রেজাউল হক মুহাম্মাদ আব্দুল্লাহ, ড. মাওলানা শহীদুল ইসলাম ফারুকী, মুফতি এনামুল করীম ইমাম, মাওলানা কামালুদ্দীন ফারুকী, মাওলানা মাহমুদুল হাসান রাশাদী, মাওলানা কামরুল ইসলাম ও মাওলানা মুশাহিদ বাশার।

মাওলানা মনযূর নোমানী রহ. প্রতিষ্ঠিত প্রসিদ্ধ উর্দু সাময়িকী মাসিক আল ফুরকান-এর চিন্তা ও আদর্শ অনুসরণে ইসলামী চিন্তা, শিক্ষা, গবেষণা, ইসলাহ এবং সমকালীন বুদ্ধিবৃত্তিক চ্যালেঞ্জ নিয়ে মাসিক আল ফুরকান-এর এই নতুন প্রয়াস।

আল্লাহ তাআলা এই সামান্য প্রচেষ্টাকে কবুল করুন এবং দ্বীন ও উম্মাহর জন্য উপকারী ও কল্যাণময় করে তুলুন।
آمين يا رب العالمين।

অনাবাসিক/অনলাইন দাওয়াহ ও গবেষণা বিভাগভর্তির জন্য যোগাযোগ—01743310744 (হোয়াটসঅ্যাপ)
06/09/2026

অনাবাসিক/অনলাইন
দাওয়াহ ও গবেষণা বিভাগ
ভর্তির জন্য যোগাযোগ—
01743310744
(হোয়াটসঅ্যাপ)

01/08/2026

ইসলামী শরীয়তের অন্যতম বৈশিষ্ট্য হলো, এটি মানবজীবনের সবধরনের মাসলাহা (কল্যাণ/স্বার্থ) সংরক্ষণ ও বাস্তবায়নের জন্য একটি সুসংহত ও ভারসাম্যপূর্ণ কাঠামো প্রদান করেছে।

সম্প্রতি ইনস্টিটিউটে আয়োজিত এক বিশেষ সেশনে কাতার ইউনিভার্সিটির ইবনে খালদুন সেন্টারের সিনিয়র রিসার্চ এসিস্ট্যান্ট ড. হুসাইন মুহাম্মাদ নাঈমুল হক আলোচনা করেন কীভাবে জরুরিয়্যাত, হাজিয়্যাত ও তাহসিনিয়্যাতের স্তরবিন্যাস সমকালীন জটিল আইনি সংকটে দিকনির্দেশনা দেয়। তিনি গুরুত্বারোপ করেন যে, মাসলাহা বা স্বার্থের সংঘাত নিরসনে উসূলুল ফিকহের সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণ করা অপরিহার্য।

বর্তমানে মাকাসিদ চর্চা যেমন একটি তাত্ত্বিক ট্রেন্ডে পরিণত হয়েছে, তেমনি এর অপপ্রয়োগের মাধ্যমে শরীয়াহর অকাট্য বিধানকে পাশ কাটানোর প্রবণতাও লক্ষ্যণীয়। সেশনে আলোচিত হয় যে, উসূল ও মাকাসিদ মূলত একে অপরের পরিপূরক; কেবল যান্ত্রিক উসূলী প্রয়োগ যেমন যথেষ্ট নয়, তেমনি উসূলকে বাদ দিয়ে নিছক মাকাসিদভিত্তিক ব্যাখ্যাও বিভ্রান্তিকর। আধুনিক গবেষণায় এই দুইয়ের ভারসাম্যপূর্ণ প্রয়োগই প্রকৃত ফিকহী সমাধানের পথ।

উপসংহারে বলা হয়, উসূল ও মাকাসিদ একে অপরের হাত ধরে চলে। নতুন জটিল সমস্যা সমাধানে উভয়ের সমন্বয় প্রয়োজন, তবে তা হতে হবে নস ও আকলের ভারসাম্যে—শরীয়াহর কর্তৃত্ব অক্ষুণ্ণ রেখে। ফতোয়ায় বাস্তবতা (ওয়াক্বে') ও তার ওপর আহকাম প্রয়োগের দক্ষতা বিকাশই সময়ের দাবি।

Address

Mirpur
1216

Alerts

Be the first to know and let us send you an email when মাকাসিদ ইনস্টিটিউট - Maqasid Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share