08/10/2024
নন-টেকি অনেক ভাই ব্রাদার প্রায়শঃ জবের বিষয়ে নক দেন, কিংবা অপরচুনিটি রেফার করার অনুরোধ জানান। আমি যেহেতু Texon এর বিজনেস টিমে আছি তাই সেলস এন্ড মার্কেটিং-এ ক্যারিয়ার স্টার্ট করার সাজেশন দিই। এবং পরে বেশিরভাগ মানুষই যোগাযোগ নিভিয়ে দেয় বা শীতল হাওয়া বহে।
তবে আমার দৃষ্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ পেশা গুলোর মধ্যে অন্যতম হলো সেলস প্রফেশন। পৃথিবীর কোন কোম্পানিই স্ট্রং সেলস টিম ছাড়া ফাংশন করতে পারবে না, ইভেন ফেসবুক গুগল মাইক্রোসফটের মতো হাইটেক কোম্পানি গুলোও না।
আবার যদি আপনি অর্থ আয়ের দিকে লক্ষ্য করেন, এক্সপার্ট সেলস প্রফেশনালসরা অনেক সফটওয়্যার ইঞ্জনিয়ারদের চেয়ে বেশি আর্ন করে। এবং নির্দিষ্ট সময়ের পর তারা বিভিন্ন কোম্পানিকে কনসালটেন্সি প্রদানের মাধ্যমে ডাক্তারদের মত অভিজ্ঞতা, দক্ষতা ও সময় বিক্রি করে।
তারপরও বাংলাদেশে সেলস প্রফেশন নিয়ে এতো অনীহা কেন? খোদ সেলস প্রফেশনালসই নিজেদের পেশাকে হাইড করে চলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। সোসাইটিও এখন অবধি সেলস এক্সিকিউটিব মানেই ডেস্টিনি পোশাকে দোকানে দোকানে ঘুরতেছে এমন দৃশ্যই তুলে ধরে। কর্মরত কোম্পানি ও পরিবার থেকেও এই পেশাটাকে যথেষ্ট সম্মান দেয়া হয়না।
আমরা ছোট বেলায় একটা গল্প পড়েছিলাম "দ্যা কোয়ারেল বিটওয়িন দ্যা বডি পার্টস ", যেখানে শরীরের সব অঙ্গ স্টমাকের বিপরীতে হরতাল ডাকে। কারণ, স্টমাক কোন কাজ না করে শুধু বসে বসে খায়, তাই তাকে শায়েস্তা করতে সবাই নিজ নিজ ফাংশন অফ করে দেয়। দিনশেষে দেখা গেল পুরো বডিই আর ফাংশন করছে না।
যেকোন কোম্পানিতে সেলস টিম হলো সেই স্টমাকের মতো, তাদের কাজের ইমপ্যাক্টটা অন্য টিম গুলো সেভাবে একসেপ্ট করতে চায়না। তাদের ধারনা সেলস পিপলরা জাস্ট বসে বসে দুই চারটা মিটিং করেই সময় পার করে, তাদের কাজে কোন ক্রিয়েটিভিটি নাই কিংবা সেরকম চ্যালেঞ্জ নাই। কিন্ত দিনশেষে সেলস টিম ঠিক মতো কাজ না করলে পুরো কোম্পানিই নড়বড়ে হয়ে যায়।
বাংলাদেশের তরুণদের সেলস প্রফেশনালস হতে না চাওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো সেলস টার্গেট, কেপিআই ফুলফিল করার প্যারা বা চ্যালেঞ্জ তারা নিতে চায়না। আমি অবাক হই যখন কোন সেলস এক্সিকিউটিভ ফিক্স সেলারি নিয়ে নেগশিয়েট করে কিন্ত নেগশিয়েশন করা উচিত সেলস কমিশন বা রেভিন্যু পারসেন্টেজ নিয়ে। আমাদের প্রকট আত্মবিশ্বাসহীনতার কারণে প্রায় প্রতি মাসেই টার্গেট আর কেপিআই নিয়ে দুশ্চিন্তায় ভুগতে হয়।
যাই হোক, আজকের এই লেখাটির উদ্দেশ্য কাউকে ব্লেইম দেওয়া নয়। বরং আমাদের সফটওয়্যার প্রোডাক্টের জন্য কিছু দক্ষ সেলস প্রফেশনালস তৈরির বিষয়ে। সেলস এন্ড মার্কেটিং সেক্টরে ক্যারিয়ার গড়তে ইন্টারেস্টেড এমন কিছু তরুণদের খুঁজছি, যারা চ্যালেঞ্জ নিতে ভালবাসে। আপনার যথাযথ দক্ষতা বা টেক নলেজ না থাকলেও চলবে , কিন্ত বস ডেডিকেশন টা হান্ড্রেড এ হান্ড্রেড চাই।
আমরা আপনাকে ৪ মাসের একটা হ্যান্ডস অন ট্রেইনিং এর মধ্য দিয়ে বিজনেস ডেভেলপমেন্ট প্রফেশনালস হিসেবে গড়ে তুলবো, এই সময়ের মধ্যে সেলস জেনারেট করতে পারলে অবশ্যই স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ হারে ইন্সেন্টিভ দেয়া হবে, ট্রাভেল ও ডেইলি এলাউন্সও দেয়া হবে। এবং আপনার কাজের ডেডিকেশনের উপর ভিত্তি করে মান্থলি পারফরম্ন্যাস বোনাস দেওয়া হবে। কিন্ত কোন ফিক্সড সেলারি দেওয়া হবে না, আপনাকে এটা আর্ন করে নিতে হবে।
ট্রেইনি পিরিয়ড শেষে পার্মানেন্ট সেলস এক্সিকিউটিভ হিসেবে মিনিমাম ২০-৩০কে সেলারিতে জব অফার করা হবে। এরসাথে সেলস ইনসেন্টিভ, বোনাস সহ বাকি সুবিধা তো থাকবেই। তবে শর্ত হলো মিনিমাম এক বছর আমাদের কোম্পানিতে সময় দিতে হবে।
তো যদি আপনি শুন্য থেকেই নিজের ক্যারিয়ারটা বিল্ড করতে চান,কিংবা হতাশ হয়ে দিগ্বিদিক ঘুরছেন, তবে আমাদের এই মিশনে যোগ দিতে পারেন। আপনি ফিক্স সেলারিড জবের কয়েক গুন আর্ন করতে পারবেন যদি পরিশ্রমী ও অনেস্ট হন। সো, আর দেরি না করে আমার হোয়াটস অ্যাপে (01409003646) আপনার সিভি টা পাঠাতে পারেন কিংবা সিঙ্গেল টেক্সটেও সংক্ষেপে আপনার সম্পর্কে জানাতে পারেন।
আসুন, গুটিগুটি পায় একসাথে লক্ষ্যে পৌঁছে যাই।