07/08/2026
আপনি কী ডেঙ্গু, হাম , অতিমাত্রায় চুলকানি এবং বিশেষ করে এত রোগবালাই বেড়ে যাওয়া নিয়ে চিন্তিত? বুঝতেছেন না কি করবেন কীভাবে বাঁচাবেন নিজেকে এবং নিজের ভবিষ্যৎক?
আসুন আমরা আজ এক ধারণা সম্পর্কে জানি যা আপনাকে পথ দেখাবে এই জটিল অবস্থা উত্তরণের যার নাম হলো One Health. One Health মানে হলো Human health, Animal health and Environment Health এর সমন্বয়ে একক স্বাস্থগত ধারণা। অনেকে ভাবতে পারেন আরে ভাই প্রাণী স্বাস্থ্য এবং পরিবেশের স্বাস্থ্য কীভাবে আসল? এখানেই আমাদের মূল জিনিস নিহিত। আমাদের রোগবালাই এর জগতে অনেক রোগজীবাণু আমাদের প্রাণীরা বহন করে যারা কিনা থাকে বন্য পরিবেশে এখন কেন এরা আমাদের শরীরে আসছে আমাদের এই প্রশ্নটার উত্তর খুঁজেলেই বেড়িয়ে পড়বে কেন প্রয়োজন আমাদের এই One Health. আমাদের অতিপরিচিত কোভিড ১৯ ও কিন্তু প্রাণী দেহ থেকে মানবদেহে এসেছে এর মূল কারণ বন্য প্রাণীদের আবাসস্থল ধ্বংস। এর ফলে আমাদের সাথে বন্যপ্রাণীদের যে দূরত্ব থাকা প্রয়োজন কমে যাচ্ছে। আমরা যদি বন্য প্রাণীদের আবাসস্থল পুনরুদ্ধার না করতে পারি ভবিষ্যতে আমাদের আরো বড়ধরনের মহামারীর শিকার হতে বাধ্য হব। সুইনফ্লু, নিপাহ ভাইরাস সবি প্রাণী বাহিত রোগ এর থেকে বাঁচার একমাত্র উপায় প্রাণীদের স্বাস্থ্য সুরক্ষা করা। শুধু যে প্রাণী মানবদেহে রোগ ছড়াতে পারে তাই নয় আমরা মানুষরাও কিন্তু পারি কিছু গবেষণায় দেখা গেছে যক্ষ্মা মানুষ দেহ থেকে গবাদি পশু, এবং আমাদের হাম বানরের দেহে ছড়াতে পারে! এই যে হঠাৎ করে চর্ম এবং চুলকানি জাতীয় রোগ প্রচুর বেড়ে যাচ্ছে কারণ আমাদের ওজন স্তর ক্ষয় হয়ে যাচ্ছে অনেক। শুধু তাই না বাড়ছে অস্বাভাবিক অসময়ে গরম এবং বৃষ্টি। যা কিনা বাড়াচ্ছে ডেঙ্গু মশার প্রজনন। আমরা কিছু সময় পর এদের মাড়ার জন্য গ্যাস ব্যবহার করলেও আস্তে আস্তে তাঁরা এর বিরুদ্ধে রেজিস্টেন্স করছে। আজ যদি আমাদের পরিবেশে ব্যাঙ থাকত এবং তার টিকে থাকার মতো বন্য পরিবেশে তারা এই ডেঙ্গুর লার্ভা খেয়ে এদের প্রজনন অনেক কমিয়ে আনতে সক্ষম হতো। আমরা যদি এখন প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দুকে একসাথে করি তাহলে দেখতে পাচ্ছি যে, আমাদের মানব গোষ্ঠীকে বাঁচাতে হলে আগে বাঁচাতে হবে আমাদের সাথে থাকা আরো অন্যান্য জীব বা প্রাণী গোষ্ঠীকে এবং তাদের বাঁচাতে হলে আগে বাঁচাতে আমাদের এই ধরিত্রী মাতা পৃথিবীর পরিবেশকে।
তাই One Health প্রোগ্রাম হলো সেই ধারণা যা কিনা আমাদের সেই বাঁচার এবং ভবিষ্যত প্রজন্মকে উপহার দেওয়ার জন্য একটি নতুন দিগন্তের সূচনা করে।
মোহাম্মদ লাবিদ
অনার্স ২য় বর্ষ
২০২৩-২৪
প্রাণিবিদ্যা বিভাগ
Reference:
1. One Health – WHO
2. About One Health – Center For disease control and prevention USA.
3. The One Health Concept – National Institute of health
4. Environmental biology – K. M. Aurangzeb