07/04/2026
Topic: Reading Skill
[ Skimming - মূল ভাব বোঝা ]
স্কিমিং হলো কোনো লেখার প্রতিটি শব্দ না পড়ে খুব দ্রুত চোখ বুলিয়ে সেটির সারমর্ম বা মূল বিষয় (Gist) বুঝে নেওয়া।
কীভাবে করবেন:
1. শিরোনাম এবং উপ-শিরোনামগুলো পড়ুন।
2. প্রথম এবং শেষ অনুচ্ছেদটি মনোযোগ দিয়ে পড়ুন।
3. প্রতিটি অনুচ্ছেদের প্রথম ২-১টি বাক্য পড়ুন (যাকে Topic Sentence বলা হয়)।
4. ছবি, চার্ট বা বোল্ড করা শব্দগুলোতে নজর দিন।
কখন ব্যবহার করবেন:
যখন আপনার হাতে সময় কম এবং আপনি শুধু জানতে চান লেখাটি কী নিয়ে (যেমন: খবরের কাগজ পড়া বা কোনো বড় আর্টিকেলের ওভারভিউ নেওয়া)।
[ Scanning - নির্দিষ্ট তথ্য খোঁজা ]
স্ক্যানিং হলো পুরো লেখাটি না পড়ে শুধুমাত্র আপনার প্রয়োজনীয় নির্দিষ্ট কোনো তথ্য (Specific Information) খুঁজে বের করা। এখানে আপনার চোখ পুরো পাতায় নির্দিষ্ট কোনো ক্লু (যেমন: সংখ্যা, তারিখ বা নাম) খোঁজে।
কীভাবে করবেন:
1. আপনার মনে নির্দিষ্ট একটি প্রশ্ন বা 'কি-ওয়ার্ড' (Keyword) রাখুন।
2. আঙুল বা কলম ব্যবহার করে দ্রুত লাইনের ওপর দিয়ে চোখ বুলিয়ে যান।
3. প্রয়োজনীয় তথ্যটি না পাওয়া পর্যন্ত অন্য কিছু পড়ার দরকার নেই।
কখন ব্যবহার করবেন:
যখন আপনি কোনো ডিকশনারিতে শব্দ খুঁজছেন, ফোনের কন্টাক্ট লিস্টে নাম খুঁজছেন বা পরীক্ষার প্রশ্নে নির্দিষ্ট কোনো সালের কথা বলা হয়েছে কিনা তা দেখছেন।
✍️ Russell Parvez
MA in ELT (JU)