BCIC College-বিসিআইসি কলেজ

BCIC College-বিসিআইসি কলেজ Official Page of BCIC College, with every possible details!

18/08/2026

বিসিআইসি কলেজের স্কুল শাখায় ১ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস ক্যাপ্টেন ব্যাচ প্রদান অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে বিসিআইসি কলেজের অধ্যক্ষ কর্নেল ড. মো: মোকসেদ আলী মহোদয় উপস্থিত থেকে শিক্ষার্থীদের ব্যাচ পড়িয়ে দেন,সাথে ছিলেন বিসিআইসি কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব আবদুল হামিদ গাজী।

🎉 অভিনন্দন ফাওজীয়া ফারিহা! 🎉SOS Hermann Gmeiner College-এর "19th HGC Festival Del Ignis Ingenii '26"-এর ইংলিশ অলিম্পিয়াড...
17/08/2026

🎉 অভিনন্দন ফাওজীয়া ফারিহা! 🎉

SOS Hermann Gmeiner College-এর "19th HGC Festival Del Ignis Ingenii '26"-এর ইংলিশ অলিম্পিয়াডে (সিনিয়র গ্রুপ) ১ম স্থান (Champion) অর্জন করেছে বিসিআইসি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ফাওজীয়া ফারিহা (হাউজ: কর্ণফুলী)।

তোমার এই অসাধারণ অর্জনে বিসিআইসি কলেজ পরিবার গর্বিত! শুভকামনা ভবিষ্যতের প্রতিটি পদক্ষেপে। ✨

16/08/2026
🎉 অভিনন্দন! বিশেষ সাফল্য 🎉জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় আমাদের স্কুলের ৯ম শ্রেণীর শিক্ষার্থী...
13/08/2026

🎉 অভিনন্দন! বিশেষ সাফল্য 🎉

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় আমাদের স্কুলের ৯ম শ্রেণীর শিক্ষার্থী মোহনা আক্তার 'খ' গ্রুপে দ্বিতীয় স্থান অধিকার করেছে! 🌿🏆

মোহনার এই চমৎকার অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। বিসিআইসি কলেজ পরিবারের পক্ষ থেকে তাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

ভবিষ্যতেও যেন সে পরিবেশ রক্ষা ও নিজের মেধার স্বাক্ষর রেখে কলেজের মুখ আরও উজ্জ্বল করতে পারে—এই শুভকামনা রইল। ❤️✨

এসএসসি পরীক্ষায় বিসিআইসি কলেজের অভাবনীয় সাফল্য।শতভাগ কৃতকার্য এবং জিপিএ ৫:০০ পেয়েছে ৫৮ জন এবং ৪.০০ থেকে ৪.৯৪ পর্যন্ত স্ক...
10/08/2026

এসএসসি পরীক্ষায় বিসিআইসি কলেজের অভাবনীয় সাফল্য।শতভাগ কৃতকার্য এবং জিপিএ ৫:০০ পেয়েছে ৫৮ জন এবং ৪.০০ থেকে ৪.৯৪ পর্যন্ত স্কোর করেছে ১০১ জন। বর্তমান অধ্যক্ষ মহোদয় এর নির্দেশনায় ভবিষ্যতে শিক্ষার্থীরা ফলাফল আরও ভালো করবে।

এখন বিসিআইসি কলেজের বার্ষিক ম্যাগাজিন ‘প্রণোদনা ২০২৬’ পড়া যাচ্ছে অনলাইনেও! 📖✨আপনার পছন্দের লেখা ও স্মৃতিগুলো ডিজিটাল সংস...
09/08/2026

এখন বিসিআইসি কলেজের বার্ষিক ম্যাগাজিন ‘প্রণোদনা ২০২৬’ পড়া যাচ্ছে অনলাইনেও! 📖✨

আপনার পছন্দের লেখা ও স্মৃতিগুলো ডিজিটাল সংস্করণে পড়তে নিচের লিংকে ক্লিক করুন:

🔗 https://bciccollege.edu.bd/magazine

08/08/2026

এইচএসসি-২০২৬ এর ব্যবসায় শিক্ষা বিভাগের (নিয়মিত/ অনিয়মিত) পরীক্ষার্থী এবং মানবিক বিভাগের (অনিয়মিত) পরীক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, যাদের ICT ব্যতীত অন্য কোনো বিষয়ের ব্যবহারিক পরীক্ষা নেই তারা আগামী ১০/০৮/২০২৬ তারিখ রোজ সোমবার দুপুর ০২.০০ থেকে ০৪.০০ মধ্যে বিসিআইসি কলেজের ICT ল্যাবে(৩০০১) উপস্থিত হয়ে বোর্ডের ব্যবহারিক পরীক্ষার হাজিরা শিটে স্বাক্ষর করবে।

বিসিআইসি কলেজের উদ্যোগে অনুষ্ঠিত হলো "ফ্রেমে বন্দি ৩৬ জুলাই" শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা।জুলাই গণঅভ্যুত্থান ...
05/08/2026

বিসিআইসি কলেজের উদ্যোগে অনুষ্ঠিত হলো "ফ্রেমে বন্দি ৩৬ জুলাই" শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা।

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী সকল শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিপ্লবের ইতিহাস ও বীর শহীদদের স্মৃতি আমরা রক্তে ও চেতনায় ধারণ করি।

📅 তারিখ: ৫ই আগস্ট, ২০২৬ (বুধবার)

📍 স্থান: বিসিআইসি কলেজ, মিরপুর, ঢাকা

স্বর্গের চেয়ে প্রিয় এই জন্মভূমির জন্য যাঁরা প্রাণ বিসর্জন দিয়েছেন, তাঁদের প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা।

#জুলাই_গণঅভ্যুত্থান #ফ্রেমে_বন্দি_৩৬_জুলাই #বিসিআইসি_কলেজ #শ্রদ্ধাঞ্জলি ্ট

গত ০৩ আগস্ট ২০২৬, সোমবার বিসিআইসি কলেজে "3Zero Club"-এর উদ্যোগে একটি নির্দেশনামূলক তথ্যসভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।নোবেল...
05/08/2026

গত ০৩ আগস্ট ২০২৬, সোমবার বিসিআইসি কলেজে "3Zero Club"-এর উদ্যোগে একটি নির্দেশনামূলক তথ্যসভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের "শূন্য নিট কার্বন নিঃসরণ, শূন্য সম্পদ কেন্দ্রীকরণ এবং শূন্য বেকারত্ব"—এই তিন শূন্যের পৃথিবী গড়ার দূরদর্শী লক্ষ্য ও শিক্ষার্থীদের ভূমিকা সম্পর্কে ধারণা দিতেই এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ৩জিরো ক্লাবের প্রতিনিধিরা ক্লাবের সামগ্রিক কার্যাবলী তুলে ধরেন এবং কীভাবে তরুণ প্রজন্ম সৃজনশীল চিন্তাভাবনা ও উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে সামাজিক ও পরিবেশগত ইতিবাচক পরিবর্তন আনতে পারে তা ব্যাখ্যা করেন। পাশাপাশি, শিক্ষার্থীরা কীভাবে ক্লাবে যুক্ত হতে পারবে এবং নিজস্ব টিম গঠন করে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করবে, সে বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।

সংশোধনী: যাদের ফিন্যান্স পরীক্ষা আছে, তারা আগামী ০৯-০৮-২০২৬ রবিবার সকাল ১১:০০-১২:৩০ (ছাত্রী) এবং দুপুর ২:০০-৪:০০(ছাত্র) ...
05/08/2026

সংশোধনী: যাদের ফিন্যান্স পরীক্ষা আছে, তারা আগামী ০৯-০৮-২০২৬ রবিবার সকাল ১১:০০-১২:৩০ (ছাত্রী) এবং দুপুর ২:০০-৪:০০(ছাত্র) খাতা জমা দিবে।

Address

Zoo Road
Mirpur
1216

Opening Hours

Monday 08:00 - 17:00
Tuesday 08:00 - 17:00
Wednesday 08:00 - 17:00
Thursday 08:00 - 17:00
Sunday 08:00 - 17:00

Telephone

+8801309108222

Alerts

Be the first to know and let us send you an email when BCIC College-বিসিআইসি কলেজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to BCIC College-বিসিআইসি কলেজ:

Shortcuts

Share

Category