20/09/2026
* How's it going?
উচ্চারণ: হাউজ ইট গোয়িং?
অর্থ: দিনকাল কেমন চলছে?
* Long time no see!
উচ্চারণ: লং টাইম নো সি!
অর্থ: অনেক দিন পর দেখা!
* What are you up to today?
উচ্চারণ: হোয়াট আর ইউ আপ টু টুডে?
অর্থ: আজকে কী করার প্ল্যান? / আজকে কী করছো?
* Nice talking to you.
উচ্চারণ: নাইস টকিং টু ইউ।
অর্থ: তোমার সাথে কথা বলে ভালো লাগলো।
* Catch you later!
উচ্চারণ: ক্যাচ ইউ লেটার!
অর্থ: পরে কথা হবে!
* I totally agree with you.
উচ্চারণ: আই টোটালি এগ্রি উইথ ইউ।
অর্থ: আমি তোমার সাথে একদম একমত।
* I’m not really sure about that.
উচ্চারণ: আইম নট রিয়েলি সিওর অ্যাবাউট দ্যাট।
অর্থ: এ ব্যাপারে আমি ঠিক নিশ্চিত নই।
* That sounds like a great idea!
উচ্চারণ: দ্যাট সাউন্ডস লাইক আ গ্রেট আইডিয়া!
অর্থ: এটা তো দারুণ একটা বুদ্ধি!
* Don't worry, everything will be fine.
উচ্চারণ: ডোন্ট ওয়ারি, এভরিথিং উইল বি ফাইন।
অর্থ: চিন্তা কোরো না, সব ঠিক হয়ে যাবে।
* I appreciate your help.
উচ্চারণ: আই অ্যাপ্রিশিয়েট ইউর হেল্প।
অর্থ: আপনার সাহায্যের জন্য আমি সত্যি কৃতজ্ঞ।
* I'm on my way.
উচ্চারণ: আইম অন মাই ওয়ে।
অর্থ: আমি আসার পথে আছি।
* Could you please repeat that?
উচ্চারণ: কুড ইউ প্লিজ রিপিট দ্যাট?
অর্থ: দয়া করে আরেকবার বলবেন?
* Take your time, no rush.
উচ্চারণ: টেক ইউর টাইম, নো রাশ।
অর্থ: তাড়া নেই, সময় নিয়ে করো।
* I’ll get back to you in a bit.
উচ্চারণ: আইল গেট ব্যাক টু ইউ ইন আ বিট।
অর্থ: আমি কিছুক্ষণ পর আপনাকে জানাচ্ছি/কল করছি।
* It slipped my mind.
উচ্চারণ: ইট স্লিপড মাই মাইন্ড।
অর্থ: বিষয়টা আমার মাথা থেকে একদম বের হয়ে গিয়েছিল।
* Could you do me a favor?
উচ্চারণ: কুড ইউ ডু মি আ ফেভার?
অর্থ: আমাকে একটা ছোট সাহায্য করতে পারবে?
* Sorry to bother you.
উচ্চারণ: সরি টু বদার ইউ।
অর্থ: আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত।
* Do you need a hand?
উচ্চারণ: ডু ইউ নিড আ হ্যান্ড?
অর্থ: আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন?
* Let me know if you need anything.
উচ্চারণ: লেট মি নো ইফ ইউ নিড এনিথিং।
অর্থ: কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে জানিও।
* Have a wonderful day ahead!
উচ্চারণ: হ্যাভ আ ওয়ান্ডারফুল ডে এহেড!
অর্থ: আপনার সারাদিন অনেক ভালো কাটুক!