Bangladesh kindergarten association

Bangladesh kindergarten association Bangladesh kindergarten association

কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বার্ষিক বৃত্তি পরীক্ষা ২০২৫  ২য় ধাপ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা...
20/12/2025

কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বার্ষিক বৃত্তি পরীক্ষা ২০২৫ ২য় ধাপ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ফরিদপুর জেলা ও ঢাকার আশুলিয়া কেন্দ্রে একযোগে পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে বিভিন্ন উপজেলার বেসরকারি স্কুল ও মাদ্রাসার ১ম থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

পরীক্ষা কেন্দ্র পর্যবেক্ষণ করেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও মিরপুর রেডিয়েন্ট ল্যাবরেটরি হাই স্কুলের পরিচালক মেহেদী হাসান,যুগ্ন সাধারণ সম্পাদক ও হলি ক্রিসেন্ট মডেল স্কুলের পরিচালক এস. আহমদ খান,সাংগঠনিক সম্পাদক এস এম শাহীন প্রমুখ।

কেন্দ্র সমন্বয় ও বৃত্তি ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন রেজাউল করিম, সাইফুজ্জামান বিপ্লব। উপস্থিত ছিলেন পরীক্ষার অংশগ্রহন কারী শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকমন্ডলী।

পরীক্ষার সময় উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের অভিভাবকগণ। তাঁরা বলেন, "এই ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পড়ালেখায় আগ্রহ বাড়ায়, আত্মবিশ্বাস তৈরি করে এবং ভবিষ্যতের জন্য তাদের প্রস্তুত করে। আমরা চাই এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে” অন্য একজন অভিভাবক যোগ করেন, "পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা যাচাই হয় এবং তারা আরও ভালো করার উদ্দীপনা পায়। এতে স্কুলগুলোও মানোন্নয়নে এগিয়ে আসে" বৃত্তি পরীক্ষা উপলক্ষে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে পুরো কেন্দ্রটি এক মিলনমেলায় পরিণত হয়।

আয়োজকরা জানান, পরীক্ষার ফলাফল ট্যালেন্টপুল ও সাধারণ—এই দুই গ্রেডে মূল্যায়ন করা হবে। ফলাফল প্রকাশের পর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ, সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হবে। আয়োজকরা আরও জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়ালেখায় উৎসাহ দিতে তারা প্রতিবছর নিয়মিতভাবে নভেম্বর ও ডিসেম্বর মাসে দুই ধাপে এই বৃত্তি পরীক্ষার আয়োজন করে থাকেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

-প্রেস বিজ্ঞপ্তি

কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর উদ্যোগে কেন্দ্রীয় বৃত্তি পরীক্ষা ২...
16/11/2025

কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর উদ্যোগে কেন্দ্রীয় বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় মিরপুর আল নাহিয়ান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শুরু হওয়া এ পরীক্ষা বেলা বিকেল ৫ টায় শেষ হয়। এতে ঢাকা মহানগর উত্তরাঞ্চলের কিন্ডারগার্টেন স্কুলের কেজি থেকে ৮ম শ্রেণির কয়েক শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি আবদুল হালিম, সহ সভাপতি মেজর (অবঃ) আবু মোতাহার মোঃ সোহেল, সাধারণ সম্পাদক মেহেদী হাসান , যুগ্ন সম্পাদক আব্দুস সবুর,মো. মামুন হোসাইন সাংগঠনিক সম্পাদক এস এম এম শাহীন , শিক্ষা সম্পাদক মিরাজ হোসাইন ও এসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ।

পরীক্ষা কেন্দ্রে সরজমিনে গিয়ে দেখা যায়, ব্যাপক উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে। কেন্দ্রের বাইরে অভিভাবকদের উপচেপড়া ভিড় ছিল লক্ষণীয়।

বাংলাদেশের কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক ও মুখপাত্র এস.আহমদ খান জানান, রাজধানীর উত্তরাঞ্চলের ৩০ টি কেজি স্কুলের একযোগে দুটি কেন্দ্রে সকাল ও বিকাল এই দুই বেলায় মোট ৭২৩ জন শিক্ষার্থী ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ও নিরিবিলি পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পড়ালেখার প্রতি শিক্ষার্থীদের আরো আগ্রহী করে তুলতে প্রতিযোগিতামূলক পরীক্ষার দরকার রয়েছে, আর সেটাই করে যাচ্ছে বাংলাদেশের কিন্ডারগার্টেন এসোসিয়েশন (গভ. রেজিস্ট্রেশন নং এস-১০২৮/৯৮)।

20/08/2025

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ আয়োজিত একুশে আগস্ট প্রাথমিক অধিদপ্তরের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির প্রতি সমর্থন জ্ঞাপন করছি । ধন্যবাদান্তে সাধারণ সম্পাদক বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন

19/08/2025

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃবৃন্দ ও শিক্ষক বৃন্দ কিন্ডারগার্টেন স্কুল সম্পর্কে না জেনে যে মন্তব্য করেছেন তা সম্পূর্ণ অযৌক্তিক ও মিথ্যা। এ ধরনের মন্তব্য করার আগে কত ভাগ ছাত্রছাত্রী প্রাইমারি স্কুলে পড়ে কত ভাগ ছাত্রছাত্রী কিন্ডার গার্টেন স্কুলে পড়ে আগে জানুন তারপর মন্তব্য করুন।

21/07/2025

শোকবার্তাঃ

২১ জুলাই ২০২৫ দুপুরবেলা, বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উড্ডয়নের কিছুক্ষণ পরে রাজধানীর মাইলস্টোন স্কুল এন্ড কলেজ, উত্তরা ক্যাম্পাসে দুর্ঘটনা কবলিত হয়ে বিধ্বস্ত হয়। এতে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষক,শিক্ষিকা,ছাত্র, ছাত্রী এবং কর্মচারী আগুনে দগ্ধ হয়ে আহত ও নিহত হয়েছে। আহত এবং নিহতদের মধ্যে অধিকাংশই উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যয়নরত শিক্ষার্থী।

বিমান দুর্ঘটনায় আকস্মিক মৃত্যুতে বাংলাদেশ কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। মহান আল্লাহ যেন নিহতদের শহীদি মর্যাদা দান করেন। যারা চিকিৎসাধীন অবস্থায় আছে তাদের আরোগ্য লাভের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি।

আহত ও নিহতদের পরিবার বর্গের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি।

বার্তা প্রেরকঃ
মেহেদী হাসান
সাধারণ সম্পাদক,
বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন,
কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ।

16/06/2024

ঈদ মোবারক

28/03/2024

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর পক্ষ থেকে আজ বিকাল ৪টায় ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে কোপারটি মার্কেটের চাইনিজ রেস্টুরেন্টে, সকলের উপস্থিত কাম্য।

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন  এর বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ-২০২৩
30/12/2023

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ-২০২৩

28/12/2023

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সকল নেতৃবৃন্দকে বিশেষ অবগতির জন্য জানানো যাচ্ছে যে,আগামী ২৯ শে ডিসেম্বর শুক্রবার বিকাল ৪:০০টায় রেডিয়েন্ট ল্যাবরেটরি হাই স্কুলে বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। অবশ্যই সকল সদস্যবৃন্দ ও যে সকল স্কুল অংশগ্রহণ করেছেন তারা সকলেই উপস্থিত থাকবেন।

17/11/2023

আগামীকাল সারা বাংলাদেশ ব্যাপী, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তিপরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। উক্ত পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীদের জন্য শুভেচ্ছা।

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর নেত্রীবৃন্দ বাংলাদেশ সচিবালয়ে, প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয়  মন্ত্রী ও স...
18/10/2023

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর নেত্রীবৃন্দ বাংলাদেশ সচিবালয়ে, প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও সচিব মহাদয়ের নিকট স্মারকলিপি প্রদান করে জনাব শারফুল ইসলাম আকন্দ ( সভাপতি,বিকেএ), মো মেহেদী হাসান( সাধারন সম্পাদক, বিকেএ),ড. সরদার গোলাম মোস্তফা ( সিনিয়র সহ-সভাপতি, বিকেএ),জনাব আব্দুস সবুর( যুগ্ম সম্পাদক,বিকেএ),কাজী সাইফুল আকবর( সহ-সভাপতি, বিকেএ),মো. আব্দুল হালিম( সহ-সভাপতি, বিকেএ),এস.এম.এম শাহিন ( সহ-সাংগঠনিক সম্পাদক, বিকেএ)।

Address

Head Office/house-145, South Bishil, Mirpur/1
Mirpur
1216

Telephone

+8801674914437

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh kindergarten association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Bangladesh kindergarten association:

Shortcuts

Share

Category