IDEAL College

IDEAL College

Share

Educational , National & International related news.

02/10/2025

সরকারি চাকরিজীবীদের বেতন–ভাতা কত হওয়া উচিত, তা নিয়ে মতামত জানাতে পারবেন সাধারণ নাগরিকরা। জাতীয় বেতন কমিশন-২০২৫ এর ওয়েবসাইটে গিয়ে তারা তাদের মতামত জানাতে পারবেন। ‘জাতীয় বেতন স্কেল ২০২৫ প্রশ্নমালা’ নামের একটি ক্যাটাগরি রয়েছে। মতামত জানাতে হলে সেখানে ‘সাধারণ নাগরিক’ এ ক্লিক করতে হবে। সেখানে নিজের নাম, পেশা ও মোবাইল ফোন নম্বর দিয়ে মূল মতামত প্রদানের অংশে ঢুকতে হবে।

15/08/2025

৪র্থ বর্ষের ভাইবার বিস্তারিতঃ
ভাইবার জন্য যা যা পড়বেনঃ

•আপনি যেই বিষয়ে অনার্স করছেন তার সম্পর্কে ধারণা নিবেন।
•অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষায় যেই ১ মার্কের প্রশ্নগুলো ছিল এগুলো পড়ে যাবেন।
•৪র্থ বর্ষ পরীক্ষায় যে বিষয়ে ভাল পরীক্ষা দিয়েছেন সেই বিষয় ভাল করে পড়ে যাবেন।
•৪র্থ বর্ষের বিষয় গুলোর নাম এবং বিষয় কোড দেখে যাবেন।
•কলেজের প্রিন্সিপাল,ভাইস প্রিন্সিপাল,ডিপার্টমেন্ট প্রধানের নাম এবং ডিপার্টমেন্টের শিক্ষকদের নামগুলো জেনে রাখবেন।
•রোল,রেজিঃ নাম্বার এবং পূর্বের ফলাফল জিজ্ঞাস করতে পারে।
•যেহেতু এবার ১০০ মার্কে ভাইভা সময় এবং প্রশ্নের পরিমাণ বেশি হতে পারে।
•শিক্ষক এটা অবশ্যই জিজ্ঞেস করবেন লিখিত পরীক্ষায় কোন বিষয়টা সবথেকে বেশী ভাল হয়েছে এবং সেখান থেকেই বেশী প্রশ্ন করে পারেন। তাই আগাম প্রস্তুতি রাখতে হবে।

মৌখিক পরিক্ষার পূর্বে করনীয়ঃ

•আগের দিন সবরকমের কাগজপত্র যেমন অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড কলম ফাইলে রেখে দিবেন।
•সুন্দর ও পরিপাটি হয়ে সঠিক সময়ে কলেজে উপস্থিত হবেন।
•ছেলেরা অবশ্যই কলেজ কর্তৃক নির্ধারিত পোশাক পরিধান করবেন।পোশাকে যেন অফিশিয়াল একটা ভাব গাম্ভীর্য প্রকাশ পায়।
•মেয়েরা অবশ্যই নির্ধারিত পোশাক পরিধান করে ভাইভা রুমে প্রবেশ করবেন।
•পরীক্ষার হলে এডমিট কার্ড ও রেজিঃকার্ড সাথে আনবেন।

যেসব নিয়ে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবেঃ

•এডমিট
•রেজিষ্ট্রেশন কার্ড
•কলম
•ক্যালকুলেটর
•স্কেল
•প্রয়োজনীয় সকল কাগজ পত্র

কেমন পোশাক পড়তে হবেঃ

•ভাইভা পরীক্ষায় ছেলেদের জন্য ফরমাল পোশাক একরকম অঘোষিত ভাবেই বাধ্যতামূলক।
•মেয়েরা শাড়ি, সালোয়ার, বোরকা পড়ে আসতে পারেন।
•বোরকা পড়ে আসলে পরীক্ষার সময় মুখ খোলা রেখে বোর্ডের কক্ষে প্রবেশ করতে হবে।

প্রশ্ন উত্তরের জন্য প্রস্তুতিঃ

•সাবজেক্ট কোড ও নিজের কোর্স সম্পর্কে পুর্নাঙ্গ ধারনা রাখবেন।
•৪র্থ বর্ষের চুড়ান্ত পরীক্ষার প্রশ্ন বেশি করে পড়বেন।
•ব্যবস্থাপনার মৌলিক বিষয়গুলো অবশ্যই জানতে হবে। সেগুলো একদম মুখস্ত করে রাখতে হবে।
•পারিবারিক যেসব প্রশ্ন করবে সঠিক উত্তর দিবেন।
•কোন অপ্রাঙ্গগিক কথা বলবেন না।
•প্রশ্নের উত্তর না পারলে দুঃখিত বলবেন।
•ভয় পাবেন না সবসময় হাসি খুশি প্রফুল্ল থাকার চেষ্টা করবেন ।
•কোনো প্রশ্নের উত্তর না পারলে ‘আমি পারি না’, ‘আমি পারছি না’ বা ‘জানি না’ এভাবে বলা যাবে না। বলতে হবে ‘দুঃখিত স্যার, উত্তরটা এই মূহুর্তে মনে পড়ছে না।’

ভাইভা বোর্ডে যারা উপস্থিত থাকেন

•আপনার কলেজের ডিপার্টমেন্ট প্রধান।
•জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে অন্য যেকোন কলেজ থেকে একজন শিক্ষক থাকবেন।
•যেই কলেজে পরীক্ষা হবে সেই কলেজের ডিপার্টমেন্ট প্রধান।
•যেই কলেজে পরীক্ষা হবে সেই কলেজের ডিপার্টমেন্টের ২/৩ জন শিক্ষক।

ভাইবা পরীক্ষায় সাধারন নিয়মাবলিঃ

•সবাই সিরিয়াল অনুযায়ী একজন একজন প্রবেশ করবেন।
•রুম থেকে বের হলে হইচই করবেন না।
•যে সব স্যার রুমে তাদের সাথে শালীন এবং নম্র আচরন করবেন।
•হাসি মুখে বিদায় নিয়ে চলে আসবেন।

ভাইবায় এসব জেনে রাখা জরুরিঃ

•ভাইভা বোর্ডে যাওয়ার সময় ভয় না পাওয়া।
•হাসিমুখে ভাইভা বোর্ডের কক্ষে প্রবেশ করা।
•উপস্থিত সবাইকে সালাম দেয়া।
•পারফিউম ব্যবহার না করাই ভালো।
•বসার অনুমতি দিলে বসা।
•কোনোক্রমেই টেবিলে হাত রাখা যাবে না।
•ভাইভার সময় প্রশ্নকর্তার সামনে হাসি খুশি প্রফুল্ল থাকা।
•প্রশ্ন না পারলে ইচ্ছামত না বলে সরি বলায় উত্তম,
•প্রশ্নকর্তার চোখে চোখ রেখে উত্তর দেওয়া।
•প্রশ্ন কর্তার সাথে খারাপ আচারন না করা।
•প্রশ্নকর্তা প্রথমে তোমাকে সকল বিষয় হতে প্রশ্ন
করবেন।
•উত্তর বলতে না পারলে তোমাকে প্রশ্নকর্তা প্রশ্ন করবেন তুমি ফাইনাল পরীক্ষায় কোন বিষয়ে ভালো দিয়েছ। সেখান থেকেই তোমাকে প্রশ্ন করবেন।
•সুতরাং পরিক্ষার প্রশ্ন গুলো ভালো করে দেখে নেবে এবং সিরিয়ালে যারা আগে ভাইবা দিয়ে বের হয়েছে তাদের থেকে প্রশ্নের পূর্ব ধারনা পেয়ে যাবে।
•বের হওয়ার সময় মৃদু হাসিতে সালাম দিয়ে বের হওয়া।

যারা ডিপার্টমেন্টের স্যার দের সাথে মোটামুটি যোগাযোগ রক্ষা করে চলেছিল বা ডিপার্টমেন্টের সক্রিয় ছিল তারা একটু সুবিধা পাবে স্বাভাবিকভাবেই স্যাররা অতিথি শিক্ষকদের কাছে সেই শিক্ষার্থীর সম্পর্কে বলতে পারেন যে ‘স্যার এই ছেলেটা/ মেয়েটা ডিপার্টমেন্টের একজন সক্রিয় শিক্ষার্থী।’

ভাইভা এমন একটা পরীক্ষা যেখানে আপনার উত্তর কতোটা সঠিক তার চেয়ে বেশি প্রাধান্য দেয়া হয় আপনি কতটা স্বাচ্ছন্দে উত্তরকে উপস্থাপন করছেন।

আশা করি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের ভাইবা / মৌখিক পরীক্ষার প্রস্তুতি হিসাবে এই পোস্ট আপনাদের অনেক মনোবল বৃদ্ধি করবে। আপনি যদি উল্লেখ্য সকল নিয়মকানুন ভাইবা বোর্ডে উপস্থাপন করেন তাহলে শতভাগ সফলতা আসবেই।

(@ #মো: আশিকুর রহমান আকাশ #@)

Photos from IDEAL College's post 05/08/2025

জুলাই ঘোষণাপত্র

১। যেহেতু উপনিবেশ বিরোধী লড়াইয়ের সুদীর্ঘকালের ধারাবাহিকতায় এই ভূখণ্ডের মানুষ দীর্ঘ ২৩ বছর পাকিস্তানের স্বৈরশাসকদের বঞ্চনা ও শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এবং নির্বিচার গণহত্যার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণা করে জাতীয় মুক্তির লক্ষ্যে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল;

এবং
২। যেহেতু, বাংলাদেশের আপামর জনগণ দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই ভূখণ্ডে স্বাধীনতার ঘোষণাপত্রে বিবৃত সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তিতে উদার গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে;

এবং
৩। যেহেতু স্বাধীন বাংলাদেশের ১৯৭২ সালের সংবিধান প্রনয়ন পদ্ধতি, এর কাঠামোগত দুর্বলতা ও অপপ্রয়োগের ফলে স্বাধীনতা-পরবর্তী আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের জনআকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছিল এবং গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ক্ষুণ্ণ করেছিল;

এবং
৪। যেহেতু স্বাধীনতা-পরবর্তী আওয়ামী লীগ সরকার স্বাধীনতার মূলমন্ত্র গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিপরীতে বাকশালের নামে সাংবিধানিকভাবে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করে এবং মতপ্রকাশ ও বিচার বিভাগের স্বাধীনতা হরণ করে, যার প্রতিক্রিয়ায় ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশে সিপাহী-জনতার ঐক্যবদ্ধ বিপ্লব সংঘটিত হয় এবং পরবর্তী সময়ে একদলীয় বাকশাল পদ্ধতির পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র, মতপ্রকাশ ও বিচার বিভাগের স্বাধীনতা পুনঃপ্রবর্তনের পথ সুগম হয়,

এবং
৫। যেহেতু আশির দশকে সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে দীর্ঘ নয় বছর ছাত্র-জনতার অবিরাম সংগ্রামের মধ্য দিয়ে ১৯৯০ সালের গণঅভ্যুত্থান সংঘটিত হয় এবং ১৯৯১ইং সনে পুনরায় সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়।

এবং
৬। যেহেতু দেশী-বিদেশী চক্রান্তে সরকার পরিবর্তনের গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হওয়ায় ১/১১ -এর ষড়যন্ত্রমূলক ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে শেখ হাসিনার একচ্ছত্র ক্ষমতা, আধিপত্য ও ফ্যাসিবাদের পথ সুগম করা হয়;

এবং
৭। যেহেতু গত দীর্ঘ ষোল বছরের ফ্যাসিবাদী, অগণতান্ত্রিক এবং গণবিরোধী শাসনব্যবস্থা কায়েমের লক্ষ্যে এবং একদলীয় রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অতি উগ্র বাসনা চরিতার্থ করার অভিপ্রায়ে সংবিধানের অবৈধ ও অগণতান্ত্রিক পরিবর্তন করা হয় এবং যার ফলে একদলীয় একচ্ছত্র ক্ষমতা ও আধিপত্য প্রতিষ্ঠার পথ সুগম হয়;

এবং
৮। যেহেতু শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের দুঃশাসন, গুম-খুন, আইন-বহির্ভূত হত্যাকাণ্ড, মতপ্রকাশের স্বাধীনতা হরণ এবং একদলীয় স্বার্থে সংবিধান সংশোধন ও পরিবর্তন বাংলাদেশের সকল রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহকে ধ্বংস করে;

এবং
৯। যেহেতু, হাসিনা সরকারের আমলে তারই নেতৃত্বে একটি চরম গণবিরোধী, একনায়কতান্ত্রিক, ও মানবাধিকার হরণকারী শক্তি বাংলাদেশকে একটি ফ্যাসিবাদী, মাফিয়া এবং ব্যর্থ রাষ্ট্রের রূপ দিয়ে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে;

এবং
১০। যেহেতু, তথাকথিত উন্নয়নের নামে শেখ হাসিনার ফ্যাসিবাদী নেতৃত্বে সীমাহীন দুর্নীতি, ব্যাংক লুট, অর্থ পাচার ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসের মধ্য দিয়ে বিগত পতিত দুর্নীতিবাজ আওয়ামী লীগ সরকার বাংলাদেশ ও এর অমিত অর্থনৈতিক সম্ভাবনাকে বিপর্যস্ত করে তোলে এবং এর পরিবেশ, প্রাণবৈচিত্র্য ও জলবায়ুকে বিপন্ন করে;

এবং
১১। যেহেতু শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজনৈতিক দল, ছাত্র ও শ্রমিক সংগঠনসহ সমাজের সর্বস্তরের জনগণ গত প্রায় ষোল বছর যাবত নিরন্তর গণতান্ত্রিক সংগ্রাম করে জেল-জুলুম, হামলা-মামলা, গুম-খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়;

এবং
১২। যেহেতু বাংলাদেশে বিদেশী রাষ্ট্রের অন্যায় প্রভুত্ব, শোষণ ও খবরদারিত্বের বিরুদ্ধে এদেশের মানুষের ন্যায়সংগত আন্দোলনকে বহিঃশক্তির তাবেদার আওয়ামী লীগ সরকার নিষ্ঠুর শক্তিপ্রয়োগের মাধ্যমে দমন করে;

এবং
১৩। যেহেতু অবৈধভাবে ক্ষমতা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকার তিনটি প্রহসনের নির্বাচনে (২০১৪, ২০১৮ ও ২০২৪ এর জাতীয় সংসদ নির্বাচন) এদেশের মানুষকে ভোটাধিকার ও প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত করে;

এবং
১৪। যেহেতু, আওয়ামী লীগ আমলে ভিন্নমতের রাজনৈতিক নেতা-কর্মী, শিক্ষার্থী ও তরুণদের নিষ্ঠুরভাবে নির্যাতন করা হয় এবং সরকারী চাকুরীতে একচেটিয়া দলীয় নিয়োগ ও কোটাভিত্তিক বৈষম্যের কারণে ছাত্র, চাকুরী প্রত্যাশী ও নাগরিকদের মধ্যে চরম ক্ষোভের জন্ম হয়;

এবং
১৫। যেহেতু বিরোধী রাজনৈতিক দল ও সংগঠনের ওপর চরম নিপীড়নের ফলে দীর্ঘদিন ধরে জনরোষের সৃষ্টি হয় এবং জনগণ সকল বৈধ প্রক্রিয়া অবলম্বন করে ফ্যাসিবাদবিরোধী লড়াই চালিয়ে যায়;

এবং
১৬। যেহেতু, সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটাব্যবস্থার বিলোপ ও দুর্নীতি প্রতিরোধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী লীগ সরকার কর্তৃক ব্যাপক দমন-পীড়ন, বর্বর অত্যাচার ও মানবতাবিরোধী হত্যাকাণ্ড চালানো হয়, যার ফলে সারা দেশে দল-মত নির্বিশেষে ছাত্র-জনতার উত্তাল গণবিক্ষোভ গণঅভ্যুত্থানে রূপ নেয়;

এবং
১৭। যেহেতু ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে অদম্য ছাত্র-জনতার অভ্যুত্থানে রাজনৈতিক দল, ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, শ্রমিক সংগঠনসহ সমাজের সকল স্তরের মানুষ যোগদান করে এবং আওয়ামী ফ্যাসিবাদী বাহিনী রাজপথে নারী-শিশুসহ প্রায় এক হাজার মানুষকে নির্বিচারে হত্যা করে, অগনিত মানুষ পঙ্গুত্ব ও অন্ধত্ব বরণ করে এবং আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে সামরিক বাহিনীর সদস্যগণ জনগণের গণতান্ত্রিক লড়াইকে সমর্থন প্রদান করে;

এবং
১৮। যেহেতু, অবৈধ শেখ হাসিনা সরকারের পতন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জনগণ অসহযোগ আন্দোলন শুরু করে, পরবর্তী সময়ে ৫ আগস্ট ঢাকা অভিমুখে লংমার্চ পরিচালনা করে এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনরত সকল রাজনৈতিক দল, ছাত্র-জনতা তথা সর্বস্তরের সকল শ্রেণী, পেশার আপামর জনসাধারণের তীব্র আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে গণভবনমুখী জনতার উত্তাল যাত্রার মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা ৫ আগস্ট ২০২৪ তারিখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়;

এবং
১৯। যেহেতু বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক সংকট মোকাবেলায় গণঅভ্যূত্থানের মধ্য দিয়ে ব্যক্ত জনগণের সার্বভৌমত্বের প্রত্যয় ও প্রয়োগ রাজনৈতিক ও আইনি উভয় দিক থেকে যুক্তিসঙ্গত, বৈধ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত;

এবং
২০। যেহেতু জনগণের দাবি অনুযায়ী এরপর অবৈধ দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয় এবং সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুসারে সুপ্রীম কোর্টের মতামতের আলোকে সাংবিধানিকভাবে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ৮ আগস্ট ২০২৪ তারিখে একটি অন্তর্বতীকালীন সরকার গঠন করা হয়;

এবং
২১। যেহেতু, বাংলাদেশের সর্বস্তরের জনগণের ফ্যাসিবাদবিরোধী তীব্র আকাঙ্ক্ষা এবং ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদ, বৈষম্য ও দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র বিনির্মাণের অভিপ্রায় প্রকাশিত হয়;

এবং
২২। সেহেতু, বাংলাদেশের জনগণ সুশাসন ও সুষ্ঠু নির্বাচন, ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি রোধ, আইনের শাসন এবং অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে নিয়মতান্ত্রিক উপায়ে বিদ্যমান সংবিধান ও সকল রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কার সাধনের অভিপ্রায় ব্যক্ত করছে;

এবং
২৩। সেহেতু, বাংলাদেশের জনগণ বিগত ষোল বছরের দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রাম কালে এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানকালীন সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক সংঘটিত গুম-খুন, হত্যা, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ ও সকল ধরনের নির্যাতন, নিপীড়ন এবং রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অপরাধসমূহের দ্রুত উপযুক্ত বিচারের দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করছে;

এবং
২৪। সেহেতু, বাংলাদেশের জনগণ জুলাই গনঅভ্যুত্থানের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্রজনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করছে।

এবং
২৫। সেহেতু, বাংলাদেশের জনগণ যুক্তিসঙ্গত সময়ে আয়োজিতব্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রতিশ্রুত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা, বিশেষত তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন ও মানবাধিকার, দুর্নীতি, শোষণমুক্ত, বৈষম্যহীন ও মূল্যবোধসম্পন্ন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করছে।

এবং
২৬। সেহেতু বাংলাদেশের জনগণ এই প্রত্যাশা ব্যক্ত করছে যে একটি পরিবেশ ও জলবায়ু সহিষ্ণু অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন কৌশলের মাধ্যমে বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের অধিকার সংরক্ষিত হবে।

এবং
২৭। বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করছে যে, ছাত্র-গণঅভ্যুত্থান ২০২৪-এর উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এ ঘোষণাপত্র সন্নিবেশিত থাকবে।

এবং
২৮। ৫ আগস্ট ২০২৪ সালে গণঅভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণাপত্র প্রনয়ণ করা হলো।

04/08/2025

৩৬ জুলাই উদ্‌যাপন অনুষ্ঠানের বিস্তারিত সময়সূচি।

তারিখ - ৫ আগস্ট ২০২৫ (মঙ্গলবার)
স্থান - মানিক মিয়া এভিনিউ

04/08/2025

৫ আগস্ট 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' উদ্‌যাপন উপলক্ষ্যে আয়োজিত দিনব্যাপী নানা কর্মসূচিতে সারা দেশের মানুষের অংশগ্রহণ সহজ ও নিরাপদ করতে ৮টি রুটে ফ্রি ট্রেন সার্ভিস দেওয়া হবে।

25/07/2025

WellCome to Ideal College.....❤️

22/07/2025

শিক্ষা সচিবরে সরাইয়া দেওয়া হইসে।

আহত নিহতের নাম পরিচয় আজ কালের মধ্যেই পেয়ে যাবেন।

৬ দফা মাইনা নেওয়া হইসে।

পরীক্ষা ২৪ তারিখেরটাও স্থগিত।

যা যা দাবি ছিল, সবই মানা শেষ।

এবার পড়ার টেবিলে ফেরত যান।

নয়তো পুলিশ বাদ্য হবে জোর পূর্বক সবাইকে সরিয়ে দিতে।

সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন শেষ। দাবি মানা শেষ।

22/07/2025

গভীর রাতে মাইলস্টোন শিক্ষার্থীদের আন্দোলন ✊
শিক্ষার্থীদের ৬ দফা দাবিগুলো হচ্ছে 👇

১/ নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ, আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ
২/শিক্ষকদের গায়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাত তোলা– এই জঘন্য ঘটনার জন্য জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাওয়া
৩/নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া
৪/বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু করা,
৫/বিমানবাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করা
৬/আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করা।

Copied from: আরটিভি অনলাইন 🚩

21/07/2025

কাল থেকে আর বাড়ির কাজ নাই 🥺🥺

21/07/2025

বার্ন ইউনিটে প্রচুর পরিমাণ নেগেটিভ রক্তের প্রয়োজন, নেগেটিভ গ্রুপের সাহায্যকারীরা দ্রুত চলে যান/ফোন করুন এসব নাম্বারে

21/07/2025

রক্তের প্রয়োজন হলে এই ফোন নাম্বারগুলো' তে ফোন করুন। হসপিটালের নাম বললেই রক্তদাতা পৌঁছে যাবে ইনশাআল্লাহ।যদি রক্তের প্রয়োজন হয় যোগাযোগ করবেন।
❗Only For Dhaka❗
(রক্তের গ্রুপ)-(ফোন নাম্বার)
A- Negative 01933892321
A- Negative 01844464155
A- Negative 01676335830
A- Negative 01883586717
A+ 01706926694
A+ 01689223789
A+ 01703268335
A+ 01875024194
A+ 01710376348
A+ 01928275633
A+ 01890372558
A+ 01911303620
A+ 01910902996
A+ 01995362098
A+ 01715323084
A+ 01701833905
A+ 01877793861
A+ 01937906789
AB- Negative 01913545498
AB+ 01626804795
AB+ 01925582350
AB+ 01790059606
AB+ 01558448484
AB+ 01919888277
AB+ 01770412286
AB+ 01925582350
Ab+ 01792208551
Ab+ 01863181279
AB+ 01626804795
B- Negative 01870435259
B- Negative 01722414689
B+ 01967507147
B+ 0130479265
B+ 01748446523
B+ 01949315386
B+ 01703778563
B+ 01712258706
O- Negative 01643105457
O- Negative 01406310948
O+ 01302900057
O+ 01634189232
O+ 01714501929
O+ 01571024605
O+ 01736582765
O+ 01812765772
O+ 01765606433
O+ 01521467763
O+ 01626822146
O+ 01841008718
O+ 01715826941
O+ 01834878727
O+ 01920869955
O+ 01921798307
O+ 01755700448
O+ 01300334793
Ab+ 01727810154
দয়া করে বিভিন্ন গ্রুপে পোস্ট করেন, হতেও তো পারে আপনার উছিলায় কারো জীবন বাঁচলো ।

Want your school to be the top-listed School/college in Mirpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


65central Road Dhanmondi, Dhaka
Mirpur
27445