Inner Eye

Inner Eye Inner Eye is a leading management consulting firm operating across all, private, public and social s

একজন মানুষ  কত বড় মানুষ  সেটা বোঝা যায়  তিনি কতটা নম্র ,বিনয়ী , অন্যের প্রতি শ্রদ্ধাশীল ও  ধৈর্যশীল এবং তার  জ্ঞানের গভী...
30/10/2024

একজন মানুষ কত বড় মানুষ সেটা বোঝা যায় তিনি কতটা নম্র ,বিনয়ী , অন্যের প্রতি শ্রদ্ধাশীল ও ধৈর্যশীল এবং তার জ্ঞানের গভীরতার উপর ---

--- তাই তো বলা হয় --- মানুষটি যেন এক মাটির মানুষ - নরম কোমল মন -- দেখলেই ভালো লাগে -----

সবার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা--
মো.আলমাসুর রহমান
৩০/১০/২৪

কল্যাণকর   যে কোনো কাজ  করা হলো  সৎ কাজ  (  কল্যাণকর  কাজ মানেই হলো যার মধ্যে কারো কোন  অকল্যাণ  থাকেনা )-----সৎ কাজের উ...
27/10/2024

কল্যাণকর যে কোনো কাজ করা হলো সৎ কাজ ( কল্যাণকর কাজ মানেই হলো যার মধ্যে কারো কোন অকল্যাণ থাকেনা )-----
সৎ কাজের উপদেশ , আদেশ ও মন্দ কাজ থেকে নিষেধ করা বা সচেতন করা , উপকারী জ্ঞান বিতরণ করা, মানুষের প্রয়োজন পূরণ করা, দুঃখ-দুর্দশা দূর করা,
মানুষের উপকারের জন্য প্রতিবন্ধকতা দুর করা, অসুস্থ ব্যক্তির উপকারে কাজ করা, ,
পথ হারিয়ে ফেলা ব্যক্তিকে পথ দেখিয়ে দেয়া , অন্যের কাজে সহযোগিতা করা, কারো মন খারাপ থাকলে তার মন ভালো করে দেবার চেষ্টা করা ---

আধ্যাত্মবিদ ও মনোবিদরা বলেন সৎ কাজ এমন সুখ ও শান্তি গভীর শক্তি যা সে গভীর ভাবে অনুভব করতে পারে ।
ঠিক তেমনি কেউ যদি খারাপ কাজ করে তবে সে আপরাধ বোধ অনুভব করে যা তাকে অশান্ত করে ।
সুতরাং যে আল্লাহর সন্তুষ্টি চায় তবে তাকে সৎ কাজ তথা ভালো কাজ করে যেতেই হবে এর কোন বিকল্প নাই ।

সবার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা ---
মো.আলমাসুর রহমান
২৭-১০-২৪

26/10/2024
26/10/2024

-- মানুষ বেশি কথা বলার কারণে জীবনে যত আপমানিত ও ক্ষতিগ্রস্থ হয়েছে ঠিক ততটাই সম্মানিত হয়েছে চুপ থাকার কারণে , বা অতি প্রয়োজন ছাড়া কথা না বোলে ------
------ যত পাপ , যত সম্পর্কের দূরত্ব তার প্রধান কারণ অতিকথা ,
যে তা বুঝেছে সে চুপ থাকার গভীরতা ততটা উপলব্ধি করতে পেরেছে --- --- ----
-------
-- মো.আলমাসুর রহমান
২৫/১০/২৪

বর্তমানে বিশ্বে এক নাম্বার মৃত্যুরোগের কারণ হৃদরোগ ::=বর্তমানে বিশ্বে এক নাম্বার মৃত্যুরোগের কারণ হৃদরোগ ।----হৃদরোগের প...
22/10/2024

বর্তমানে বিশ্বে এক নাম্বার মৃত্যুরোগের কারণ হৃদরোগ ::=

বর্তমানে বিশ্বে এক নাম্বার মৃত্যুরোগের কারণ হৃদরোগ ।----
হৃদরোগের প্রধনতম কারণ স্ট্রেস , ---- স্ট্রেসের প্রধানতম কারণ নেগেটিভ চিন্তা ।
নেগেটিভ চিন্তা কাকে বলে? যে চিন্তা করলে রাগ হয়, মেজার খারাপ হয়, হতাশা সৃষ্টি হয়, হিংসা , অহংকার বোধ হয়, মন খারাপ হয়, সোজা কথা মন বিক্ষিপ্ত হয়, মন অশান্ত হয় ।
সুতরাং সুস্থ জীবনের জন্য প্রয়োজন মানসিক স্থিতি । বিক্ষিপ্ত মনকে শান্ত করতে Way of Thinking কীভাবে সঠিকভাবে পরিচালিত করা প্রয়োজন সেটা নিয়ে আজ সংক্ষেপে আলোচনা করতে অনুরোধ করলেন Lions Club of Dhaka Imperial এর সভাপতি মহদয়, মিটিং এর মধ্যে তিনি আধা ঘন্টা সময় নির্দিষ্ট করে রেখেছিলেন ‘Stress Management’ বিষয় নিয়ে কথা বলার জন্য
মো.আলমাসুর রহমান
কাইন্সিলর,
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি

Why is self-confidence important for students? :::=== প্রতিটি মানুষের ভিতরে বিপুল সম্ভাবনা রয়েছে ---একজন ক্রীড়াবিদ পুর্ণ...
21/10/2024

Why is self-confidence important for students? :::===

প্রতিটি মানুষের ভিতরে বিপুল সম্ভাবনা রয়েছে ---
একজন ক্রীড়াবিদ পুর্ণ প্রস্তুতি নেবার পরও যদি বিশ্বাস করে বোধ হয় পারবো না তখন তার ব্রেন ও নার্ভাস সিষ্টেম নেতিবাচক হয়ে পড়ে ফলে প্রস্তুতির শক্তিমত্তায় শরীর কাজ করতে পারে না । --

১৯৫৩ সালের পূর্বে শত বছর ধরে হাজার মানুষ চেষ্টা করেছিল ১ মাইল পথ ৪ মিনিটের কমে অতিক্রম করা যায় কিনা । নিউরোবিজ্ঞানীরা বললেন মানুষ যদি জোরজবস্তি চেষ্টা করে তবে ব্রেন বা ফুসফুস ক্ষতিগ্রস্ত হতে পরে , এমনকি মারাও যেতে পারে । যাকে বলা হয় 4 minute Barrier চার মিনিটের বাঁধা ।
কিন্তু ১৯৫৩ সালে এপ্রিল মাসে বৃটিশ দৌড়বিদ বেনিসটাইন ঐ বাধা অতিক্রম করতে সমর্থ হন বিশ্ব চমকে উঠে , কি করে সম্ভব!! তখন নিউরোবিজ্ঞানীরা বললেন একজন মানুষ যদি গভীর আত্মবিশ্বাসের সাথে মনে করে আমি পারবো, এটা সম্ভব তখন তার ব্রেন ও নার্ভাস সিষ্টেম আশ্চর্যজনক ভাবে শক্তিশালী হয়ে উঠে । এ এক বিস্ময়কর ব্যাপার ।-

শিক্ষার্থীরা ভালোভাবে পড়শুনা করে প্রস্তুতি নেবার পরেও যদি আত্মবিশ্বাস না থাকে (পারবো তো?) এটা তার ফলাফলের জন্য ক্ষতির কারণ হয় । কোন আবস্থায় ব্রেন ও নার্ভাস সিষ্টেম কে দুর্বল করা যাবে না।----
চিন্তা(Thought) হলো শক্তি যা শরীরের উপর ব্যাপক প্রভাব সৃষ্টি কর । --
সুতরাং আমাদের নেতিবাচক ভাবনা যেমন আমি হতাশ ,আমি বোধ হয় পারব না, আমি দুর্বল, আমার বুদ্ধি কম ইত্যাদি নেতিবাচক চিন্তা - আমাদের infinite potentiality কে দুর্বল করে দেয় ।-----
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এনভায়রনমেন্টাল ও সোস্যাল ক্লাব, মাইন্ড জিমের নির্বাহী সদস্যদের সাথে আলোচনাকালে কিছু ছবি ‍যুক্ত করলাম । তাদের আন্তরিকতা , শ্রদ্ধা ও বিনয় আমাকে বরাবরই মুগ্ধ করে --
শিক্ষার্থীরা ইতিবাচক ভাবে , আত্মবিশ্বাসের সাথে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠুক এই দুয়া করি--
মো.আলমাসুর রহমান
২১/১০/২4
Counsellor, Mind Gym,
East West University

পরিস্থিতি আমাকে প্রভাবিত করবে নাকী আমি পরিস্থিতির উপর  প্রভাব বিস্তার করবো? । মাানিয়ে নেবার ক্ষমতা, সহ্য করার ক্ষমতা , এ...
18/10/2024

পরিস্থিতি আমাকে প্রভাবিত করবে নাকী আমি পরিস্থিতির উপর প্রভাব বিস্তার করবো? । মাানিয়ে নেবার ক্ষমতা, সহ্য করার ক্ষমতা , এগিয়ে যাবার দক্ষতা অর্জনে প্রচুর জ্ঞান ও বুদ্ধি থাকতে হবে । একজন ইতিবাচক সৎ মানুষ হতে হবে, তবেই সফলতার শীর্ষে পৌছে যাওয়া সম্ভব । একটুতে রেগে যাওয়া , হতাশ হওয়া ,মন খারাপ করা, বিষন্নতায় চলে যাওয়া মানসিক সুস্থতার লক্ষন নয় । এ সব কথাগুলো বলছিলাম আজ বিকেলে প্রাইম ব্যাংক লি: (Prime Bank Limited) , ধানমন্ডি শাখার কর্মকর্তাদের এক প্রশিক্ষণ কর্মশালায় । ধন্যবাদ জানাই ধানমন্ডি শাখার Head of Branch, জনাব মো.নাজমুল ইসলামকে , যিনি এমন একটি গুরুত্বপূর্ণ ট্রেনং এ Key Note Speaker হিসেবে আমাকে নিমন্ত্রণ জানানোর জন্য ।
মো.আলমাসুর রহমান
National Lecturer :
The Theosophical Society , Bangladesh Section , Estb-1875 at USA.

সফল মানুষরা নিয়মিত পড়েন এবং শিখেন , নিজেকে সমৃদ্ধ ভাবে তৈরি করেন । কারণ মানুষ যত পড়ে এবং ভাবে তথা জ্ঞানে সমৃদ্ধ হয় তত  ব...
17/10/2024

সফল মানুষরা নিয়মিত পড়েন এবং শিখেন , নিজেকে সমৃদ্ধ ভাবে তৈরি করেন ।
কারণ মানুষ যত পড়ে এবং ভাবে তথা জ্ঞানে সমৃদ্ধ হয় তত ব্রেনের কোটি কোটি নিউরনের ইন্টারকানেকশন পথওয়ে তৈরি হয় ব্রেনের প্লাসটিসিটি বাড়তে থাকে ফলে বিবেচনা বোধ বিচারবোধ প্রজ্ঞা বুদ্ধি বাড়তে থাকে তাদের আচার আচরণ সুন্দর হয় আকর্ষণীয় হয় তাদের আচরণে মুগ্ধতা বাড়ে ;
অন্যদিকে সাধারন মানুষরা মনে করে আমি সব জানি, সব বুঝি , শেখার তেমন কিছু নাই জানার তেমন কিছু নাই । কে আমাকে কি বুঝাবে , আমি কি কম জানি, যা জানি যথেষ্ট ।
সৃষ্টিশীল পড়ুয়া মানুষ আর সাধারন মানুষের তফাৎটি ঐখানেই ।
এ কারণেই ইসলামে জ্ঞান অর্জন ফরজ । পৃথিবীর সফল ও সেরা ব্যক্তিরা প্রতিদিন কিছুনা কিছু পড়েন এবং ভাবেন ।
, মনে রাখতে হবে মহাকাশ যত বড় মনের আকাশ( চিত্তাকাশ ) তার চাইতেও বড় । মনের ভেতর ভাবনার ভেতর যত প্রবেশ করবো স্পিরিচুয়াল নলেজের কাছে তত পৌছাবো এবং ঐ জ্ঞানের কাছে পৌঁছানোর শর্ত হলো সততা ( অর্থাৎ সততার পর্দাটি অতিক্রম করতে হয় ) । তখনই বিশেষ জ্ঞানের মানুষ হিসেবে বিবেচিত হয় ।
মানুষ তখন তার কাছ থেকে কিছু শুনতে চায় বুঝতে চায় । তিনি হয়ে থাকেন বিনয়ী ,মানবিক, সৎ , চরিত্রবান , পরপোকারী একজন ভালো মানুষ ।
মো.আলমাসুর রহমান
Counsellor, Mind Gym,
East West University
১৯/১০/২৪

গত পরশু ধানমন্ডি লেক পাড়ে রবীন্দ্র সরবরে হলিসটিক হেলস ক্লাবে সকালের ব্যায়াম শেষে লেকপাড়ে রেস্টুরেন্টে প্রখ্যাত যোগবিদ আশ...
16/10/2024

গত পরশু ধানমন্ডি লেক পাড়ে রবীন্দ্র সরবরে হলিসটিক হেলস ক্লাবে সকালের ব্যায়াম শেষে লেকপাড়ে রেস্টুরেন্টে প্রখ্যাত যোগবিদ আশীস অধিকারী এবং রজত রায়ের সাথে প্রাতনাস্তা রুটি সবজির অপেক্ষায় ।

Address

Meradia
1219

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Saturday 10:00 - 18:00
Sunday 10:00 - 18:00

Telephone

+8801778701010

Alerts

Be the first to know and let us send you an email when Inner Eye posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Inner Eye:

Shortcuts

Share