LearningQuran .RBD.com

LearningQuran .RBD.com Assalamu alaikum

Hi, I am an Arabic teacher. I teach how to read the Quran fluently, correct your salat And Islamic knowledge.

12/01/2026

মোবাইল সঠিক ব্যবহার করতে না পারলে মোবাইল চালানো কমায় দাও

বর্তমান সময়ের নারীদের সবচেয়ে বড় ব্যাধি হলো স্মার্ট ফোন, যে নারী অ্যান্ড্রয়েড অ্যাডিকটেড সে—নারী স্বামীর আনুগত্য ও হক আদ...
05/01/2026

বর্তমান সময়ের নারীদের সবচেয়ে বড় ব্যাধি হলো স্মার্ট ফোন, যে নারী অ্যান্ড্রয়েড অ্যাডিকটেড সে—নারী স্বামীর আনুগত্য ও হক আদায় করতে ব্যর্থ।

যে নারীর হাতে স্মার্টফোন থাকে, তার সন্তানও অ্যান্ড্রয়েড ছাড়া খায় না, কান্নাও বন্ধ করে না, উশৃংখল হয়ে ওঠে।
একটা ডিভাইস তখন সন্তানের শান্তির মাধ্যম হয়ে দাঁড়ায়।

যে নারীর হাতে স্মার্টফোন থাকে, সে নারী অধিক যুক্তিপ্রবণ ও দাম্ভিক হয়ে ওঠে— স্বামীর মুখের উপর তর্ক শুরু করে।

স্মার্টফোন ব্যবহারকারী ৫০% নারী পর—পুরুষে আসক্ত, এবং দাম্পত্যকলহ সমতা—ও প্রতিযোগিতায় লিপ্ত হয়।

স্মার্টফোন আছে—এমন নারী নিজের ভূল সহজে স্বীকার করে না, ঔদ্ধত্য প্রদর্শন করে!
অ্যান্ড্রয়েড থাকলে স্বামীর প্রয়োজনই পড়ে না, দিনের পর দিন কেটে যায়—একই ছাদের নিচে থেকেও কথা বলে না, স্মার্টফোন মানসিক এন্টারটেই ফুল্ফিল করে ফলশ্রুতি এক বিছানায় দুইজন অপরচিত, ডিভাইস নিয়ে ব্যাস্ত, সঙ্গীহীন।

অথচ ২৫–৩০ বছর আগে আমাদের মা-দাদিরা স্বামীর নামধরে ডাকত না, অসম্মান মনে করত এবং স্বামীভক্তা ছিলো, স্বামীর পরিপূর্ণ হক ও আনুগত্য আদায় করার সর্বোচ্চ প্রচেষ্টা করত!

স্বামীর কষ্ট বুঝত, স্বামীর ক্লান্তিকে সম্মান করত, স্বামীর সামনে কণ্ঠ উঁচু করত না, নিজেকে মানিয়ে নিত, স্বামীকে অন্যকারো সাথে তুলনা করত না!

স্বামীরা গৃহে ফেরার আগেই সব কাজ সেরে নারীরা পরিপাটি হয়ে থাকত, স্বামীরা সারাদিন পরিশ্রম করে ঘরে এসে প্রশান্তিতে ঘুমাত!
সে—সংসারগুলোতে উল্লেখযোগ্য ডিভোর্স হত না।

এখন—স্বামীরা ৮–১০ ঘণ্টা পরিশ্রম করে এসেও ঘরে শান্তি পায় না। এই অশান্তির অন্যতম প্রধান কারণ—স্মার্টফোন।

এই স্মার্টফোন নারীদের হায়া-লজ্জা, গাইরত, ব্যক্তিত্ব—
এমনকি পর্দার মতো অকাট্য বিধানকেও ধূলিসাৎ করে দিয়েছে। —কথাগুলো উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য!!

একবার ভাবুন ত ইনবক্সে কথা বলে কোনো লাভ আছে? সময় নষ্ট সাথে এবং সময় দিয়ে টাকা দিয়ে গুনাহ কিনে নিচ্ছেন! ছেলেরা মেয়েদের সাথে...
04/01/2026

একবার ভাবুন ত ইনবক্সে কথা বলে কোনো লাভ আছে?
সময় নষ্ট সাথে এবং সময় দিয়ে টাকা দিয়ে গুনাহ কিনে নিচ্ছেন!

ছেলেরা মেয়েদের সাথে ও মেয়েরা ছেলেদের সাথে ইনবক্সে কথা বলা জায়েয কি না?
ছেলেরা মেয়েদের সাথে ও মেয়েরা ছেলেদের সাথে ইনবক্সে দ্বীনি বিষয়ে ও কথা বলা যাবে না
কেননা এগুলো নেক সূরতে শয়-তানের ধোঁকা।এই বিষয়‌ গুলো থেকে বিরত থাকতে হবে নয়তো ভয়ংকর শাস্তি সম্মুখীন হতে হবে।
যেখানে দু'জন বেগানা নারী-পুরুষ নির্জনে একত্রিত হয়, সেখানে তৃতীয়জন হয় শয়-তান।
(সহীহ্ তিরমিযী, ১১৭১)
আপনি বা আমি যদি কারো সাথে মোবাইলে কথা বলি সেটা ও নির্জনে একত্রিত হওয়া নয় কি ?
চ্যাটিং করে কথা বললে তা থেকে ফিতনা হয় এবং অশ্লী-লতার প্রথম ধাপ যা ক্রমে ক্রমে অশ্লীলতার দিকে নিয়ে যাবেই তাই কথা বলা থেকে বিরত থাকতে হবে।
এ বিষয়ে মহান আল্লাহ পাক বলেন: তোমরা অশ্লী-লতার ধারে কাছে ও যেও না
(সূরা বনী ইসরাঈল, আয়াতঃ ৩২)
(সহিহ্ বুখারী: ৬৩৪৩ ও সহিহ্ মুসলিম:২৬৫৭)
অশ্লী-লতা তো দূরের কথা...এক্ষেত্রে বিনা প্রয়োজনে শালীন ভাবে কথাবার্তা বলার ও বৈধতা নেই ননমাহরাম নারী-পুরুষের মধ্যে।
না প্রেম হিসেবে...না বন্ধুত্ব আর না দোস্ত-দোস্ত বলে ডাকা। কোনোটার ই বৈধতা নেই ছেলে মেয়ের ক্ষেত্রে।
এ বিষয়ে আল্লাহ পাক বলেছেন: পরপুরুষের সাথে কোমল ও আকর্ষনীয় ভঙ্গিতে কথা বলো না...ফলে সেই ব্যক্তি কুবাসনা করে...যার অন্তরে ব্যাধি রয়েছে। তোমরা সঙ্গত কথাবার্তা বলবে। তোমরা গৃহাভ্যন্তরে অবস্থান করবে। মূর্খতা যুগের অনুরূপ নিজেদেরকে প্রদর্শন করবে না।
(সূরা আহযাব সূরা নং ৩৩: দেখে নিন ৩২ ও ৩৩ নং আয়াত)
আল্লাহ্ পাক রাব্বুল আলামীন আমাদের বুঝার তৌফিক দান করুন,,,

02/01/2026

শুক্রবার আসলেই মনে হয় হাদি ভাইয়ে কথা 😭

এই নিউজ টা দেখে অনেক কষ্ট আগারে কেমন বাবা-মা তুমি? 😭
30/12/2025

এই নিউজ টা দেখে অনেক কষ্ট আগারে কেমন বাবা-মা তুমি? 😭

25/11/2025

স্যার একদিনেই মিডিয়া এসেছিলেন !
কারণ তখন দেশের মানুষের জন্য রাজ পথে নেমেছিলেন !
দেশ স্বাধীন হয়েছে এখন হইত উনারা নিজ কর্মস্থলে চলে গেছেন !
যারা জাতি গড়ার কারিগর, সেই শিক্ষকরা এই জাতির ক্রান্তিলগ্নে পরিণত হয়েছিলেন জাতি রক্ষার কারিগর। তাদের প্রতিটি উচ্চারণ শিক্ষার্থীদের হৃদয়ে জ্বালিয়ে দিয়েছিল সাহসের অগ্নিশিখা, স্ফুলিঙ্গের মত ছড়িয়ে দিয়েছিল অদম্য সাহস, শক্তি আর অনুপ্রেরণা

গাজা থেকে একজন মায়ের চিঠি! পুরো পৃথিবীর সব মায়েদের উদ্দেশ্যে বলছি- যারা ভোরে সন্তানের কপালে চুমু একেঁ দেয় আর রাতে ঘুমিয়ে...
01/10/2025

গাজা থেকে একজন মায়ের চিঠি!

পুরো পৃথিবীর
সব মায়েদের উদ্দেশ্যে বলছি-
যারা ভোরে সন্তানের কপালে চুমু একেঁ দেয় আর রাতে ঘুমিয়ে পড়ে ওদের শব্দ শুনে,
বলছি সেই মায়েদের- যারা সন্তানদের স্কুল ব্যাগ গুছিয়ে দেয় আর জানালার পাশে দাড়িয়ে থাকে ফিরার অপেক্ষায়!
কিন্তু আমি দেখছি এমন পৃথিবী থেকে,
যেখানে জীবন আর জীবনের মতো নেই!
যেখানে মায়ের দোয়া হলো জীবনে বেঁচে থাকার একমাত্র ভরসা!
যেখানে ভালোবাসা মানে ধৈর্য আর ভয় কে পাশ কাটিয়ে যায়,
তেমনি অজানা আশায়!
আমিও একজন মা!
আমারও স্বপ্ন খুব ছোটো,
সন্তানদের বড় হতে দেখা বোমার শব্দ নয়! 😥
তাদের হাসির শব্দ শুনে রান্না করা!
তাদের পড়াতে চাই - পরিস্কার জামা ,
যেখানে রক্তের দাগ নেই!
তাদের ঘুম পাড়াতে চাই গল্পে, কোনো প্রশ্নে নয় !
মা যুদ্ধ কবে শেষ হবে?
কেনো শুধু আমরা গাযায় বাঁচি না!
শুধু অপেক্ষা করি রুটি আর পানির জন্য!
অপেক্ষা করি নিরাপত্তা সংকেতের জন্য!
প্রতিটি ভোরে- সন্তানদের গুনিয়ে দেখি ভয়ে কাঁপতে কাঁপতে হয়ত আজ সকালে একজন আর নেই 🥲
হে বিশ্বের মায়েরা আমরা দয়া চাইনা, চাই সাক্ষ্য!
আমরা নিরাপত্তা চাই না, চাই আপনাদের কন্ঠশ্বর!
যাতে আপনার সন্তান রা জানে,
আমাদেরও সন্তান ছিলো!
আমাদেরও ছিলো হার্ট হৃদয় আর ভয়!
আপনাদের মতোই, বিশ্ব যেনো মনে রাখে-
গাঁজার মায়েরা আগুনের নিচে সন্তান জন্ম দেয়!
তাঁবুর আড়ালে সন্তান বড় করে!
আর শিখায় ভালোবাসা যুদ্ধের মাঝেও বেঁচে থাকা!
আমার ছোট্ট তাঁবু থেকে লিখছি -
প্রতিটি মায়ের হয়ে,
যিনি সহ্য করেছেন,
যিনি কেঁদেছেন,
আর যিনি এখনও স্বপ্ন দেখেন শান্তির 😥

বুক ভরে কান্না আসতেছে!আলমাতে ইজ রায়েল আক্রমন করেছে!আমরা না মানুষ? আমাদের মধ্যে মনুষ্যত্ব নেই কেনো?পৃথিবীতে কি নেতানিয়াহু...
01/10/2025

বুক ভরে কান্না আসতেছে!
আলমাতে ইজ রায়েল আক্রমন করেছে!
আমরা না মানুষ? আমাদের মধ্যে মনুষ্যত্ব নেই কেনো?
পৃথিবীতে কি নেতানিয়াহু উপরে আর কোনো ক্ষমতাধর মানুষ নেই!!!

একদম ঠান্ডা মাথায় খুন করেছে- এর বিচার করতে কি কোনো সাক্ষী লাগবে ? সিসি ক্যামেরা ত স্পষ্ট আছে ! এর পরেও কি তদন্ত কমিটি গঠ...
08/09/2025

একদম ঠান্ডা মাথায় খুন করেছে-
এর বিচার করতে কি কোনো সাক্ষী লাগবে ?
সিসি ক্যামেরা ত স্পষ্ট আছে !
এর পরেও কি তদন্ত কমিটি গঠন করতে হবে ?

হিন্দু যুবকের নির্মম আঘাতে মুসলমান যুবকের প্রাণহানি----
সুশীলরা এখন কোথায়?
একটু মাথা বের করুন দেখুন মুসলমানের উপরে কিভাবে নির্মম ? মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাতে পেট্রোল পাম্পের ক্যাশিয়ার ইকবালকে হত্যা করেছে তারই সহকর্মী নজেলম্যান রতন চন্দ্র দেবনাথ (আটক)!
অভিযোগ, পেট্রোল পাম্পে তেল চুরির মিথ্যা অপবাদ দেওয়ায় এই মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়েছে, যা নিজেই ঘটানোর স্বীকার করেছে রতন চন্দ্র দেবনাথ।
ঘটনাটি ঘটে বগুড়ার দত্তবাড়ীর শতাব্দী ফিলিং স্টেশনে।
তবুও কেন কোনো মিডিয়াগুলো নিশ্চুপ ?
শুধু কারণ কি এই যে আসামি সংখ্যালঘু ?
যদি উল্টো ঘটনা ঘটত তাহলে এতক্ষণে সুশীলপাড়ায় আগু*ন লেগে যেত ?

07/09/2025

চাঁদ, সূর্য ও পৃথিবী একই অবস্থানে থাকায় পূর্ণ চন্দ্রগ্রহণ আজ রাতেই হচ্ছে ;
এই মুহূর্তে দেখতে পেলে নবী (সঃ) বেশি বেশি দোয়া করতেন

30/07/2025

সন্ধ্যার পর যে কারণে শিশুদের বাইরে রাখতে নিষেধ করেছেন রাসুল সা.

শিশুরা জান্নাতের ফুল। তুলতুলে নরম দেহাবয়বের মতো তাদের হৃদয়ের পাপড়িগুলোও থাকে কোমল। মহানবী (সা.) শিশুদের মনপ্রাণ দিয়ে ভালোবাসতেন। যেকোনো শিশুকে তিনি নিজের সন্তানের মতো আদর-সোহাগ করতেন। শিশুদের বিপদাপদ থেকে বাঁচিয়ে রাখার নির্দেশ দিয়েছেন আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
বিশেষত সন্ধ্যার সময় তিনি শিশুদের দেখেশুনে রাখতে বলেছেন। কারণ, সন্ধ্যার পর কিছুক্ষণ জিন-শয়তানরা বাইরে ঘোরাফেরা করে। এ জন্য তাদের কুপপ্রভাব থেকে শিশুদের রক্ষার উদ্দেশ্যে এ সময় তথা মাগরিব থেকে এশার ওয়াক্ত শুরু হওয়া পর্যন্ত শিশুদের বাইরে নিয়ে যেতে নিষেধ করা হয়েছে।
রাসুল (সা.) বলেন, ‘তোমরা তোমাদের গৃহপালিত পশু এবং ছেলেমেয়েদের সূর্য ডোবার সময় বের হতে দেবে না—যতক্ষণ না সন্ধ্যার আভা বিলীন হয়ে যায়। কারণ এ সময় শয়তান বিচরণরত থাকে। (মুসলিম, হাদিস : ২০১৩)
যখন সন্ধ্যা ঘনিয়ে আসার পর শিশুদের ঘরে ঢুকিয়ে এবং ‘বিসমিল্লাহ’ বলে ঘরের দরজা বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছে।
রাসুল (সা.) বলেন, ‘যখন রাতের আঁধার নেমে আসবে, তখন তোমরা তোমাদের শিশুদের আটকে রাখবে। কেননা এ সময় শয়তানরা ছড়িয়ে পড়ে। আর যখন রাতের কিছু অংশ অতিক্রান্ত হবে, তখন তাদের ছাড়তে পারো। তোমরা ঘরের দরজা বন্ধ করবে এবং এ সময় ‘বিসমিল্লাহ’ বলবে। কেননা শয়তান বন্ধ দরজা খুলতে পারে না।’ (সহিহ বুখারি, হাদিস : ৩৩০৪)
হজরত জাবের রাদিয়াল্লাহু আনহু এক হাদিসে বর্ণনা করেছেন, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমরা রাতের সূচনায় (সন্ধ্যার শুরু থেকে) অন্ধকার দূর না হওয়া পর্যন্ত তোমাদের শিশুদের সামলিয়ে রাখো। এই সময় শয়তানেরা (চারদিকে মানুষের ক্ষতি ও অনিষ্টতায়) ছড়িয়ে পড়ে।’ (আদাবুল মুফরাদ, মুসলিম)
হজরত জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আরও বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমরা গভীর রাত পর্যন্ত গল্প-গুজবে মশগুল থেকে না। কারণ তোমাদের কেউ জানে না যে, আল্লাহ তাঁর সৃষ্টিকুলের অনেককে রাতে স্বাধীনভাবে বিচরণ করতে ছড়িয়ে দেন। তোমরা (রাতের বেলা) ঘরের দরজাগুলো বন্ধ রাখো; পানপাত্রের (খাবারের পাত্রের) মুখ বেঁধে বা বন্ধ করে রাখ; পাত্রসমূহ ঢেকে রাখো এবং আলো নিভিয়ে দাও।’ (আদাবুল মুফরাদ)
তবে এই হাদিসের এই নির্দেশনাগুলো সতর্কতামূলক। সুতরাং প্রয়োজনবশত এ সময় দোয়া পাঠ করে সতর্কতার সঙ্গে শিশুদের বাইরে নেওয়া যাবে। (ইমাম নববি, শরহ মুসলিম ১৩/১৮৫-৮৬; ইবন হাজার, ফাতহুল বারি ১১/৮৭; ফাতাওয়া লাজনা দায়েমাহ ২৬/৩১৭)

07/06/2025

Assalamu Alaikum.
Dear students-
Happy Eid-ul-Adha and Eid Mubarak
May you all have a good time with your family, and may everyone's life be illuminated by the glory of sacrifice. This is my wish.

Ma'assalam,
Your Arabic teacher
Md. Farhad Hossen

Address

Mawa

Alerts

Be the first to know and let us send you an email when LearningQuran .RBD.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category