08/04/2026
আমরা গর্বিত আমাদের এই বন্ধন ও ভ্রাতৃত্বের সম্পর্ক নিয়ে। সময়ের প্রয়োজনে হয়তো আমরা ভিন্ন ভিন্ন পথে এগিয়ে যাবো, কিন্তু আমাদের এই সুন্দর সম্পর্ক অটুট থাকবে, ইনশাআল্লাহ।
শেরপুর শাখার ম্যানেজার জনাব আবুল কাশেম চয়ন ( A.k. Choyon) -এর বদলি গোয়ালাবাজার শাখায় নতুন কর্মজীবনের জন্য রইলো আন্তরিক শুভকামনা। নতুন পরিবেশে তার পথচলা হোক আরও সফল ও গৌরবময়।
সিঙ্গার শেরপুর টিম শুধু একজন দক্ষ লিডারই পায়নি, পেয়েছিল একজন অভিভাবকসুলভ মানুষ এবং বড় ভাইয়ের মতো একজন পথপ্রদর্শক। কর্মজীবনে এমন নেতৃত্ব পাওয়া সত্যিই সৌভাগ্যের বিষয়।
আপনার অবদান, দিকনির্দেশনা এবং অনুপ্রেরণা আমাদের চলার পথে সবসময় প্রেরণা জোগাবে। আপনার আগামীর পথ হোক সফলতা ও অর্জনে ভরপুর।
💙 সিঙ্গার শেরপুর টিম
27/01/2026
📢 নিয়োগ বিজ্ঞপ্তি
সিঙ্গার বাংলাদেশ লিমিটেড শেরপুর শাখা-এ সেলসম্যান পদে নিয়োগ দেওয়া হবে।
✅ যোগ্যতা:
° ন্যূনতম HSC পাশ
💰 বেতন ও অন্যান্য সুবিধা:
° আলোচনা সাপেক্ষে
📌 বিশেষ দ্রষ্টব্য:
° যাদের পড়ালেখা চলমান, তাদের জন্য পড়ালেখা চালিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।
👉 আগ্রহী প্রার্থীরা CV নিয়ে চলে আসবেন সরাসরি শোরুমে।
📞 ০১৭৪১-৫৮৬৬৮৮
01/01/2026
আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার❤️
টিম (শেরপুর শাখা) ২০২৫ সালের ইয়ার্লি টার্গেট ১১২% অর্জন করতে সক্ষম হয়েছে🤟 কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের শাখার সকল গ্রাহক, ভাই-বন্ধু, সহকর্মী ও উর্ধতন কর্মকর্তাদের প্রতি এবং আড়াল থেকে আমাদেরকে সাপোর্ট দেয়া আমাদের ভাবী (ম্যানেজার স্যারের) সহধর্মিণী Rehena Reju🤗 ।
আপনাদের ভালোবাসা এবং আমার টিম মেম্বারদের অক্লান্ত পরিশ্রমের জন্যই এ সাফল্য❤️
আপনাদের প্রতি আমাদের টিম চির কৃতজ্ঞ, আগামীতে আপনাদের দোয়া ও ভালোবাসা কামনা করছি। জাজাকাল্লাহ🤲
04/06/2025
সিংগার শেরপুর শাখা থেকে ফ্রিজ কিনে ভাগ্যবান বিজয়ী পেয়েছেন একটি ১৬" রিচার্জেবল ফ্যান একদম ফ্রি🔥
03/05/2025
ঈদ উদযাপন হোক ব্যাপক আয়োজনে!❤️
এই ঈদে স্বস্তি দিতে সিঙ্গার-বেকো নিয়ে এসেছে স্বস্তির ভরপুর সল্যুশন🤟সল্যুশন কার্ড ঘষলেই পেতে পারেন "ঘর সাজানোর সকল হোম অ্যাপ্লায়েন্স" এবং জিতে নিতে পারেন এসি, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিনসহ ৭ টি প্রোডাক্ট একদম ফ্রি!💥 এছাড়াও থাকছে ঈদ বাজার অথবা এলপিজি গ্যাস বিল ডিসকাউন্ট।
বড় ঈদের বড় আয়োজনে আমরা আছি আপনার পাশে, আপনার সাথে।
সিঙ্গার❤️
31/03/2025
ঈদ মোবারক 🥰🥰🥰
আপনাদের সেবায় শেরপুর শাখা সবসময় প্রস্তুত।
যেকোনো প্রয়োজনে চলে আসেন অথবা যোগাযোগ করেন।
31/03/2025
সিঙ্গার বাংলা লিমিটেড এর শেরপুর শাখার পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক।
সবার ঈদ হোক আনন্দময়। আপনার ঈদকে দিগুণ করতে চলে আসুন আমাদের কাছে।