07/08/2026
গতকাল ৬ আগস্ট বৃহস্পতিবার, আমাদের পঞ্চম শ্রেণির ৯৯ জন মেয় শিশুর মধ্যে ৬৯ জন মেয়েশিশু এইচপিভি টিকা গ্রহণ করেছে।
ক্ষুদে ডাক্তারদের নেতৃত্বে এই সুন্দর কর্মযজ্ঞটি সফল হয়েছে। এসময় আমাদেরকে দেখতে আসেন নবগঠিত এসএমসি'র সম্মানিত সভাপতি জনাব নূরজাহান সুয়ারা।
পৌরসভা থেকে আসেন পৌরসভার স্বাস্থ্য কর্মকর্তা জনাব আলেয়া খানম, ও জনাব কংকণা বিশ্বাস। পৌরসভার প্রশিক্ষিত টিকাদান কর্মী অত্যন্ত আন্তরিকভাবে শিশুদের টিকাদান করেন।
পুরো কার্যক্রমে পঞ্চম শ্রেণির শ্রেণিশিক্ষকবৃন্দ পান্না রায় ভৌমিক এবং কাকলী ধর পর্যবেক্ষণ ও তত্ত্বাবধান করেন।
আমাদের বিদ্যালয়ে এই কর্মসূচির দায়িত্বে থেকে সফলতার সাথে দায়িত্ব পালন করায় সহকর্মী কাকলী ধরকে অভিনন্দন ও ধন্যবাদ।
সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পিটিএ এবং সম্মানিত সকল অভিভাবককে।
প্র:শি: