30/09/2021
বিজ্ঞান বিষয়ক কুইজ ও ৬ষ্ঠ বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা - ২০২১ কুলাউড়া,মৌলভীবাজার এ নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য। ১ম থেকে ৪র্থ স্থান দখল করেছে এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
we can use this page to share any information study related.
30/09/2021
বিজ্ঞান বিষয়ক কুইজ ও ৬ষ্ঠ বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা - ২০২১ কুলাউড়া,মৌলভীবাজার এ নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য। ১ম থেকে ৪র্থ স্থান দখল করেছে এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
01/08/2021
আগস্ট মাস
বাঙালি জাতির শোকের মাস
আজ শোকবহ আগস্টের প্রথম দিন।১৯৭৫ সালের এ মাসেই বাঙালি হারিয়েছে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
পঁচাত্তরের পনেরই আগস্ট কালরাতে ঘাতকেরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ দিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেলসহ পুত্রবধু সুলতানা কামাল ও রোজি জামাল। পৃথিবীর এই ঘৃণ্যতম হত্যাকান্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর সহোদর শেখ নাসের, ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত, ভাগ্নে শেখ ফজলুল হক মনি, তার সহধর্মিনী আরজু মনি ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও আত্মীয়-স্বজন।
সেই থেকে আগস্ট মাসকে বাঙালি জাতি শোকের মাস হিসেবে পালন করে।
18/05/2021
নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সুনামধন্য প্রধান শিক্ষক শ্রদ্ধেয় আমান উল্লাহ স্যারের আশু রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়।এতে সকল শিক্ষক উপস্থিত থেকে স্যারের সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করা হয়।
বিষয়টি অতীব জরুরী ও গুরুত্বপূর্ণ. নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ - দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে,তাদের ইউনিক আইডি প্রদানের জন্য নিজস্ব ইউনিয়ন পরিষদ/ পৌরসভা থেকে অনলাইন ভিত্তিক জন্ম সনদ বাধ্যতামূলক। যে সকল শিক্ষার্থীদের অনলাইন জন্ম সনদ নেই তাহারা অতি দ্রুত অনলাইন জন্ম সনদ সংগ্রহ করে নিতে হবে।
নির্দেশক্রমে
প্রধান শিক্ষক
নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়
এতদ্বারা নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এর দশম শ্রেনির (২০১৯-২০২০ শিক্ষাবর্ষের)সকল ছাত্র/ছাত্রী (২০২১ সালের এস. এস.সি. পরীক্ষার্থী) ও অভিভাবক বৃন্দের অবগতির জন্য জানানো যাইতেছে যে আগামী ০৩/৪/২০২১ইং হইতে ০৪/৪/২০২১ইং তারিখের মধ্যে ফরম পুরনের জন্য নির্দেশ প্রদান করা হলো।
নির্দেশক্রমে
প্রধান শিক্ষক
নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়।
নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কর্তৃক জাতীয় গণহত্যা দিবসে মোম বাতি প্রজ্জ্বলন অনুষ্ঠান।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং অত্র বিদ্যালয়ের সভাপতি জনাব এ টি এম ফরহাদ চৌধুরী।
এতদ্বারা নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণির ছাত্র/ ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারি নির্দেশনা মোতাবেক আগামী ২০/০৩/২০২১ খ্রি. রোজ শনিবার থেকে অ্যাসাইনম্টের কার্যক্রম শুরু হবে।
অ্যাসাইনমেন্ট সংগ্রহের তারিখঃ
২১/০৩/২০২১ রবিবার----- ষষ্ঠ ও সপ্তম শ্রেণি সকাল ১১.০০ ঘটিকা
২২/০৩/২০২১ সোমবার ---- অষ্ঠম ও নবম শ্রেণি সকাল ১১. ০০ ঘটিকা
বিদ্যালয় হতে স্ব স্ব শ্রেণি শিক্ষকের কাছ থেকে সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল।
আদেশক্রমে
প্রধান শিক্ষক
17/03/2021
জাতির পিতা ববঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এঁর ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উপলক্ষে নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কর্তৃক জন্মবার্ষিকী উদযাপন।
17/03/2021
জাতির পিতা ববঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এঁর ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উপলক্ষে নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আলোচনা সভা।