Mukambazar K G and high school

Mukambazar K G and high school Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mukambazar K G and high school, High School, Maulvi Bazar.

আজ ৩০ শে ডিসেম্বর ২০২৫ ইং,  মোকাম বাজারের কে.জি এন্ড হাই স্কুলে বার্ষিক ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস...
30/12/2025

আজ ৩০ শে ডিসেম্বর ২০২৫ ইং, মোকাম বাজারের কে.জি এন্ড হাই স্কুলে বার্ষিক ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ কাঞ্চন কুমার দাশ, এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারী অধ্যক্ষ আব্দুল করিম চৌধুরী। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রতি বছরের ন্যায় সৈয়দা হানিফা–হালিমা এন্ড মিনা–ইব্রাহীম (মাস্টার) ফাউন্ডেশন-এর উদ্যোগে নার্সারি থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী কৃতি শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ ও ক্রেস্ট বিতরণ করা হয়। এই উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে বলে অভিভাবক ও শিক্ষকরা আশাবাদী।

সারা বছর নিয়মিত উপস্থিত থাকার জন্য শ্রেণিভিত্তিক সর্বোচ্চ উপস্থিতি অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়। এই পুরস্কার প্রদান করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য, হোসেন আহমদ ইকবাল, যিনি প্রতিবছরই শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকার গুরুত্ব তুলে ধরার জন্য এ ধরনের উদ্যোগ গ্রহণ করে আসছেন।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে ওঠার গুরুত্ব তুলে ধরেন এবং কৃতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।

27/12/2025

১নং ফতেপুর ইউনিয়ন ব্যাপি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত, মরহুম ইব্রাহীম আলী মাস্টার মেধা বৃত্তি – ২০২৫ এর ফলাফল প্রকাশিত হয়েছে।

সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা।

২০.১২.২০২৫ইংশাহ জালাল (রহ) ওয়েলফেয়ার এসোসিয়েশন, মৌলভীবাজার এর উদ্যোগে এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন (বিকেএ) ক...
20/12/2025

২০.১২.২০২৫ইং

শাহ জালাল (রহ) ওয়েলফেয়ার এসোসিয়েশন, মৌলভীবাজার এর উদ্যোগে এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন (বিকেএ) কর্তৃক আয়োজিত ২০২৪ সালের বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।

এই আয়োজনে আমাদের "মোকাম বাজার কে.জি এন্ড হাই স্কুল"-এর ১৩ জন মেধাবী শিক্ষার্থী বৃত্তি অর্জনের অনন্য কৃতিত্ব অর্জন করেছে। যা আমাদের সকলের জন্য এক বিরাট গৌরব ও প্রেরণার উৎস।

এই অসাধারণ সাফল্যের জন্য বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জানাই আন্তরিক অভিনন্দন ও উজ্জ্বল ভবিষ্যতের শুভকামনা। একই সঙ্গে এই অর্জনের পেছনে যাঁদের নিরলস পরিশ্রম ও সহায়তা রয়েছে সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ, সম্মানিত অভিভাবক এবং আয়োজকবৃন্দের প্রতি রইল আমাদের গভীর কৃতজ্ঞতা।

বাঙালীর এখন পর্যন্ত বৃহত্তম অর্জন স্বাধীনতা। অগণিত ত্যাগ, রক্ত ও সংগ্রামে অর্জিত এই ভূখণ্ডই আমাদের পরিচয় বাংলাদেশি ও আত...
16/12/2025

বাঙালীর এখন পর্যন্ত বৃহত্তম অর্জন স্বাধীনতা। অগণিত ত্যাগ, রক্ত ও সংগ্রামে অর্জিত এই ভূখণ্ডই আমাদের পরিচয় বাংলাদেশি ও আত্মমর্যাদা। শ্রদ্ধা সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের, শহীদদের আত্মার মাগফেরাত কামনা করি।

সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। 🇧🇩

প্রিয় অভিভাবকবৃন্দ,প্রতি বছরের মতো ২০২৫ সালেও মোকাম বাজার কে.জি এন্ড হাই স্কুলের বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ প্রতিটি শ্রেণ...
07/12/2025

প্রিয় অভিভাবকবৃন্দ,

প্রতি বছরের মতো ২০২৫ সালেও মোকাম বাজার কে.জি এন্ড হাই স্কুলের বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ প্রতিটি শ্রেণীর ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে সৈয়দা হানিফা ও হালিমা ফাউন্ডেশন এর পক্ষ থেকে বৃত্তি প্রদান করা হবে।

এই বৃত্তি শিক্ষার্থীদের মেধা, পরিশ্রম ও নিষ্ঠার প্রতি ভালোবাসা ও স্বীকৃতির প্রতীক।

পাশাপাশি সারা বছর শ্রেণিতে সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করা শিক্ষার্থীকে নগদ অর্থ ও সনদ প্রদান করা হবে।

আমাদের বিদ্যালয় সবসময় শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা ও মানসিক প্রেরণা দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। এ ধরনের উদ্যোগ তাদের আরও মনোযোগী, পরিশ্রমী এবং আত্মবিশ্বাসী হতে সহায়তা করবে।

আমরা বিশ্বাস করি, এই বৃত্তি শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের সাফল্যের পথে আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।

06/12/2025

২০২০ সালের দিনগুলো যেন এক ছবির মতো রঙিন, জীবন্ত এবং স্মৃতিতে অম্লান। সেই মুহূর্তগুলো আজও মনে পড়ে, হেসে ওঠার মতো উজ্জ্বল ও প্রাণবন্ত।

~ভর্তি বিজ্ঞপ্তি~মোকাম বাজার কে,জি এন্ড হাই স্কুলে ভর্তি চলছে!১নং ফতেপুর ইউনিয়নের সর্বপ্রথম প্রতিষ্ঠিত কে,জি স্কুল মোকাম...
03/12/2025

~ভর্তি বিজ্ঞপ্তি~

মোকাম বাজার কে,জি এন্ড হাই স্কুলে ভর্তি চলছে!

১নং ফতেপুর ইউনিয়নের সর্বপ্রথম প্রতিষ্ঠিত কে,জি স্কুল মোকাম বাজার কে,জি এন্ড হাই স্কুলে ২০২৬ শিক্ষাবর্ষে নার্সারি থেকে নবম ( বিজ্ঞান ও মানবিক শাখা) শ্রেণি পর্যন্ত ভর্তি শুরু হয়েছে।

২০০০ সাল থেকে দক্ষ শিক্ষকবৃন্দ, সুশৃঙ্খল পরিবেশ ও মানসম্পন্ন শিক্ষার মাধ্যমে আমরা সাফল্যের সাথে ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলছি।

অফিস সময়: সকাল ৯টা – দুপুর ২টা
📞 ভর্তির জন্য যোগাযোগ করুন এখনই

সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আপনার সঠিক সিদ্ধান্ত মোকাম বাজার কে,জি এন্ড হাই স্কুল।

~ভর্তি বিজ্ঞপ্তি~মোকাম বাজার কে,জি এন্ড হাই স্কুলে ভর্তি চলছে!১নং ফতেপুর ইউনিয়নের সর্বপ্রথম প্রতিষ্ঠিত কে,জি স্কুল মোকাম...
27/11/2025

~ভর্তি বিজ্ঞপ্তি~

মোকাম বাজার কে,জি এন্ড হাই স্কুলে ভর্তি চলছে!

১নং ফতেপুর ইউনিয়নের সর্বপ্রথম প্রতিষ্ঠিত কে,জি স্কুল মোকাম বাজার কে,জি এন্ড হাই স্কুলে ২০২৬ শিক্ষাবর্ষে নার্সারি থেকে দশম শ্রেণি পর্যন্ত ভর্তি শুরু হয়েছে।

২০০০ সাল থেকে দক্ষ শিক্ষকবৃন্দ, সুশৃঙ্খল পরিবেশ ও মানসম্পন্ন শিক্ষার মাধ্যমে আমরা সাফল্যের সাথে ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলছি।

⏰ অফিস সময়: সকাল ৯টা – দুপুর ২টা
📞 ভর্তির জন্য যোগাযোগ করুন এখনই

সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আপনার সঠিক সিদ্ধান্ত মোকাম বাজার কে,জি এন্ড হাই স্কুল।

২৭ নভেম্বর ২০২৫ইং মোকাম বাজার কে,জি এন্ড  হাই স্কুলে বার্ষিক পরীক্ষা শুরু।পরীক্ষা শুধু নম্বর পাওয়ার প্রতিযোগিতা নয়। এটি ...
27/11/2025

২৭ নভেম্বর ২০২৫ইং মোকাম বাজার কে,জি এন্ড হাই স্কুলে বার্ষিক পরীক্ষা শুরু।

পরীক্ষা শুধু নম্বর পাওয়ার প্রতিযোগিতা নয়। এটি নিজেকে জানার, নিজের দক্ষতা যাচাই করার এবং ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার প্রেরণা।

আমাদের সকল প্রিয় শিক্ষার্থীর প্রতি রইলো সাফল্য, মনোযোগ, অধ্যবসায় এবং উজ্জ্বল ভবিষ্যতের অন্তহীন শুভকামনা।

২৫ শে নভেম্বর ২০২৫ খ্রিঃ, মোকাম বাজার কে.জি. এন্ড হাই স্কুলে ধর্মীয় ভাবগাম্ভীর্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্ষিক মিলাদ ও দ...
24/11/2025

২৫ শে নভেম্বর ২০২৫ খ্রিঃ, মোকাম বাজার কে.জি. এন্ড হাই স্কুলে ধর্মীয় ভাবগাম্ভীর্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল। শিক্ষক–শিক্ষার্থীসহ সবার নৈতিক উন্নতি, সুন্দর চরিত্র গঠন ও আলোকিত ভবিষ্যৎ কামনা।
আপনাদের আন্তরিক উপস্থিতি কামনা করছি

আসুন, আমরা সবাই দোয়া গ্রহণ করি এবং অনুষ্ঠানকে সফল করি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত, শান্তি ও কল্যাণ দান করুন।

আমিন 🤲

আমাদের প্রিয় শিক্ষার্থী রাহি, মেহেদি ও সাকিব 🌟২০২৫ সালের পঞ্চম শ্রেণির বিকেএ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে।তাদের জন্য রই...
30/10/2025

আমাদের প্রিয় শিক্ষার্থী রাহি, মেহেদি ও সাকিব 🌟
২০২৫ সালের পঞ্চম শ্রেণির বিকেএ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে।

তাদের জন্য রইলো আমাদের আন্তরিক দোয়া ও শুভকামনা।

Address

Maulvi Bazar
3240

Alerts

Be the first to know and let us send you an email when Mukambazar K G and high school posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category