খাইরুন নেছা হাফিজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা

  • Home
  • Bangladesh
  • Maulvi Bazar
  • খাইরুন নেছা হাফিজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা

খাইরুন নেছা হাফিজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা একটি যুগ উপযোগি মাদ্রাসা

10/04/2024
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনমুন্সীবাজার খয়রুন নেছা হাফিজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার হিফজ শাখার প্রধান হাফিজ মা...
25/02/2024

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

মুন্সীবাজার খয়রুন নেছা হাফিজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার হিফজ শাখার প্রধান হাফিজ মাহমুদুর রহমানের পিতা চুনারুঘাট উপজেলার বড় লাদিয়া নিবাসী জনাব মাওঃ দরবেশ মিয়া সাহেব আজ পবিত্র শবে বরাতের রাত্রিতে উনার নিজ বাড়িতে সন্ধা ৭:০০ ঘটিকায় ইন্তেকাল করেছেন।
মরহুমের জানাজার নামাজ আগামীকাল (সোমবার) সকাল ১১:৩০ মিনিটে উনার নিজ বাড়িতে অনুষ্ঠিত হইবে।

আমাদের মাদ্রাসার প্রধান হাফিজ সাহেবের পিতার ইন্তেকালে অত্র মাদ্রাসার পক্ষথেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন এই মহিমান্বিত রাতের উছিলায় ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। (আমিন)
দোয়ান্তেঃ
মাওঃ মোহাম্মদ নজরুল ইসলাম
সুপার, খয়রুন নেছা হাফিজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা
পরাণধর, মুন্সীবাজার, কমলগনজ, মৌলভীবাজার।

07/09/2022
আল-হামদুলিল্লাহ!খয়রুন নেছা হাফিজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসামুন্সীবাজার, কমলগনজ, মৌলভীবাজার।দাখিল পরীক্ষার্থী ছিলেন ১৮ জন...
31/12/2021

আল-হামদুলিল্লাহ!
খয়রুন নেছা হাফিজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা
মুন্সীবাজার, কমলগনজ, মৌলভীবাজার।

দাখিল পরীক্ষার্থী ছিলেন ১৮ জন, সবাই পাশ করেছেন। শতভাগ পাশ ছাত্র/ছাত্রীদের উজ্জল ভবিষ্যত কামনা করি।
ফলাফল প্রকাশঃ ৩০-১২-২০২১ইং

আল-হামদুলিল্লাহ! #খয়রুন_নেছা_হাফিজিয়া_সুন্নিয়া_দাখিল_মাদ্রাসাপরাণধর, মুন্সীবাজার, কমলগনজ থেকে ১৬ জন ছাত্র হিফজে পরীক্ষার...
20/12/2021

আল-হামদুলিল্লাহ!
#খয়রুন_নেছা_হাফিজিয়া_সুন্নিয়া_দাখিল_মাদ্রাসা
পরাণধর, মুন্সীবাজার, কমলগনজ থেকে ১৬ জন ছাত্র হিফজে পরীক্ষার্থী। সবাই দোয়া করবেন।

আগামীকাল মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের অধীনে সকল হাফিজিয়া মাদরাসার ছাত্র/ছাত্রীদের বার্ষিক পরীক্ষা শুরু।আমাদের সেন্টার, কমলগঞ্জ আদমপুর রোডস্থ, উপজেলা চৌমুহনী, আলহাজ্ব, কারী,জাহিদুর রহমান কমিউনিটি সেন্টার।
২০/১২/২০২১

আল-হামদুলিল্লাহ!খয়রুন নেছা হাফিজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার হল পরিদর্শন করছেন মাদ্রাসার সভাপতি জনাব আল...
24/11/2021

আল-হামদুলিল্লাহ!
খয়রুন নেছা হাফিজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার হল পরিদর্শন করছেন মাদ্রাসার সভাপতি জনাব আলহাজ্ব লুৎফুর রহমান মামুন এবং সাথে মাদ্রাসার সুপার মাওঃ নজরুল ইসলাম সহ শিক্ষক/শিক্ষিকাবৃন্দ।

দীর্ঘ ২ বছর করোনা ভাইরাসের প্রার্দূভাবের কারনে প্রাতিষ্টানিক শিক্ষা কার্যক্রম বন্ধ থাকলেও সেপ্টেম্বর ২০২১ তারিখ থেকে স্বাস্থ্যবিধি মেনে যথারীতি ক্লাস চলে। প্রায় ৩ মাস ক্লাস করার পর আজ (২৪/১১/২০২১) বুধবার থেকে মাধ্যমিক পর্যন্ত বার্ষিক ও নির্বাচনী পরীক্ষা চলিতেছে।
২ শিফটে চলা পরীক্ষায় অংশগ্রহন করছে ৩০০ জন শিক্ষার্থী। ইবতেদায়ী ১ম থেকে ৫ম শ্রেণী পর্যন্ত সকাল ১০:০০ টা থেকে ১১:৩০ মিঃ প্রথম শিফট/ দ্বিতীয় শিপটে ৬ষ্ট থেকে ১০ম শ্রেণী পর্যন্ত বেলা ১১:৪৫ মিঃ থেকে ০১:১৫মিঃ পর্যন্ত।
পরীক্ষায় উপস্থিতি ৯৮% ৪টি বিষয়ে প্রতি ক্লাসে পরীক্ষা চলছে।

আলহামদুলিল্লাহ, পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে কমলগনজ উপজেলাধীন মুন্সীবাজার খয়রুন নেছা হাফিজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাস...
20/10/2021

আলহামদুলিল্লাহ, পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে কমলগনজ উপজেলাধীন মুন্সীবাজার খয়রুন নেছা হাফিজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে মুবারক র‌্যালী, আলোচনা, মিলাদ মাহফিল ও দোয়া সফলভাবে সম্পন্ন হয়েছে।

মুবারক র‍্যালী ও দোয়া মিলাদ মাহফিলে যারা অংশগ্রহণ করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। মহান আল্লাহ পাক রাহমাতুল্লিল আলামীন
(সা.) এর উসিলায় আমাদের প্রিয় মাদ্রাসার সকল কার্যক্রমকে কবুল করুন। আমিন।।।

২০.১০.২০২১ ঈসায়ী
মুন্সীবাজার, কমলগনজ, মৌলভীবাজার।

খয়রুন নেছা মাদ্রাসায় জেলা পরিষদ মৌলভীবাজার এর অর্থায়নে ও এলাকার দানশীল ব্যাক্তিবর্গের সহযোগিতায় নতুন (৫নং ভবনের) কাজ ৮০%...
27/09/2021

খয়রুন নেছা মাদ্রাসায় জেলা পরিষদ মৌলভীবাজার এর অর্থায়নে ও এলাকার দানশীল ব্যাক্তিবর্গের সহযোগিতায় নতুন (৫নং ভবনের) কাজ ৮০% সম্পন্ন

নিজস্ব সংবাদঃ
কমলগনজ উপজেলাধীন মুন্সীবাজার সংলগ্ন পরাণধর খয়রুন নেছা হাফিজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার উন্নয়নের জন্য জেলা পরিষদ মৌলভীবাজার কর্তৃক আর্থিক অনুদান এবং এলাকার প্রবাসি ও স্থানীয় দানশীল ব্যক্তিবৃন্দের সহযোগিতা নিয়ে ১৬/০৯/২০২০ ইং রোজ বুধবার বেলা ১২ ঘটিকায় মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি জনাব লুৎফুর রহমান মামুন, সেক্রেটারী জনাব শফিকুর রহমান মেম্বার, মাদ্রাসার সুপার মাওঃ নজরুল ইসলাম, পরাণধর মসজিদের ইমাম মোলভী কাপ্তান হুজুর, সহকারী শিক্ষক মাওঃ শাহাজান আহমদ, হাফিজ মাহমুদুর রহমান, হাফিজ মুহিবুল ইসলাম সহ প্রমুখের উপস্থিতিতে নতুন একটি ৫নং ভবন (দৈর্ঘ্য ৬০ ফুট, প্রস্থ ১২ ফুট) একতলা ভবনের কাজের শুভ উদ্ধোধন করা হয়।
বর্তমানে ভবনটির কাজ ৮০% সম্পন্ন হয়েছে। ভবনের উপরের টিন দান করেছেন মুন্সীবাজার বিক্রমকলস গ্রামের বাসিন্দা আমেরিকা প্রবাসি জনাব মিটু মিয়া। যিনি শুরু থেকেই বিভিন্ন ক্ষেত্রে মাদ্রাসার সার্বিক উন্নয়নে আর্থিক ভাবে সাহায্য করেন। এই ভবনের টিনের জন্য তিনি প্রায় ৬০,০০০/= ষাট হাজার টাকা দিয়ে টিন ক্রয় করে দিয়েছেন।
আমরা কাজ শুরু করেছিলাম মৌলভীবাজার জেলা পরিষদ কর্তৃক বরাদ্দ ২,০০০০০/= দুই লক্ষ টাকা দিয়ে এ পর্যন্ত প্রায় ৫০০,০০০/= পাঁচলক্ষ টাকা খরচ হয়েছে। বাকীগুলা মাদ্রাসার ফান্ড ও এলাকার দানশীলদের অর্থায়নের সম্ভব হয়েছে।
বর্তমানে এই ভবনটি ক্লাসের উপযোগি হয়েছে। ইহা ৩টি ক্লাস রয়েছে প্রতিটি ক্লাসের আয়তন ২৪০ বর্গ ফুট। আমাদের ক্লাসের সমস্যা মোটামোটি এখন সমাধান। এখন বাকী কাজগুলা যেমনঃ আস্তর, পিনিশিং, রং, ফ্লোর ডালাই, দরজা, জানালা হলেই ১০০% কাজ সম্পন্ন হবে। ইনশাহ আল্লাহ।
আমরা মাদ্রাসা কর্তৃক পক্ষ মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এবং সকলের দান ও সহযোগিতাকে আল্লাহ কবুল করুন। বিশেষ করে প্রয়াত জেলা পরিষদের চেয়ারম্যান মরহুম আলহাজ্ব আজিজুর রহমান সাহেবের রোহের মাগফিরাত কামনা করি, কারন উনার সময়ের বরাদ্দ হতে প্রাপ্ত। পাশাপাশি জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেজওয়ানা তাফাদার সুমি মেডামকে, এবং সদস্য অধ্যক্ষ বাবুল মোর্শেদ স্যারকে তাদের প্রচেস্টায় এই বরাদ্দ পেয়েছি আমরা। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি লুৎফুর রহমান মামুন সাহেব ও সেক্রেটারী শফিকুর রহমান মেম্বার সাহেবকে আল্লাহ এর জাযা দান করুন।
পরিশেষে দেশ-বিদেশ হতে যাহারা সাহায্য করছেন সকলের জন্য দোয়া করি আল্লাহপাক আপনাদের এই দানের জাযা দান করুন।
মহান আল্লাহপাক কবুল করুন,,, আমিন!

Address

Porandhor, Kamalganj, Munshibazar
Maulvi Bazar
3224

Telephone

+8801712675229

Website

Alerts

Be the first to know and let us send you an email when খাইরুন নেছা হাফিজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category