শ্রীপুর জালালীয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা

  • Home
  • Bangladesh
  • Maulvi Bazar
  • শ্রীপুর জালালীয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা

শ্রীপুর জালালীয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা Madrasah

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন পরিচালিত সিলেট বিভাগের ফাজিল ও কামিল মাদরাসার অধ্যক্ষ ও উপাধ্যক্ষগনের সাথে মাদরাসা শিক্...
26/10/2025

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন পরিচালিত সিলেট বিভাগের ফাজিল ও কামিল মাদরাসার অধ্যক্ষ ও উপাধ্যক্ষগনের সাথে মাদরাসা শিক্ষার মানোন্নয়ন ও আধুনিকীকরণ শীর্ষক মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন শ্রীপুর জালালীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওঃ মোঃ শামছুল হক
মতবিনিময় সভার প্রধান আলোচক, ভাইস চ্যান্সলর, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রফেসর ড.শামছুল আলম
সভাপতিঃ প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান
প্রো-ভাইস চ্যান্সলর, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা
স্হানঃ জেলা শিল্পকলা একাডেমি, সিলেট
তারিখঃ২৬অক্টোবর ২০২৫

22/10/2025
কুলাউড়া উপজেলার প্রথম কামিল (মাস্টার্স) অনুমোদন পাচ্ছে শ্রীপুর জালালীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা/আলহামদুলিল্লাহ, কুলাউড়া উপ...
16/10/2025

কুলাউড়া উপজেলার প্রথম কামিল (মাস্টার্স) অনুমোদন পাচ্ছে শ্রীপুর জালালীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা
/
আলহামদুলিল্লাহ, কুলাউড়া উপজেলার ইতিহাসে প্রথমবারের মতো কামিল (মাস্টার্স) স্তর অনুমোদনের পথে শ্রীপুর জালীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা।

গতকাল (বুধবার) প্রতিষ্ঠানটিতে কামিল স্তর অনুমোদনের লক্ষ্যে পরিদর্শনে আসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মুহাম্মদ রইছ উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মুহাম্মদ মস্তফা মঞ্জুর এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিদর্শক জনাব আরিফ আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি এডভোকেট এ. এন. এম. খালেদ লাকী, অধ্যক্ষ মাওলানা শামসুল হক, গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষকমণ্ডলী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরিদর্শন শেষে অতিথিবৃন্দ মাদ্রাসার সার্বিক পরিবেশ, শিক্ষা কার্যক্রম ও অবকাঠামো দেখে সন্তোষ প্রকাশ করেন এবং অবিলম্বে মাদ্রাসাটিকে কামিল (মাস্টার্স) স্তরে উন্নীত করার ঘোষণা দেন।

27/08/2025

"""""""নিয়োগ বিজ্ঞপ্তি""""""
কুলাউড়া উপজেলার সর্ব বৃহৎ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী শ্রীপুর জালালীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় সর্ম্পূন অস্থায়ী ভিত্তিতে খন্ডকালিন দাখিল( মাধ্যমিক) স্থরের জন্য ১জন সহকারী শিক্ষক নিয়োগ করা হবে।

> প্রার্থীকে অবশ্যই নবম- দশম শ্রেণির গণিত ও ICT বিষয়ে পারদর্শী হতে হবে।
> বেতনঃ আলোচনা সাপেক্ষে।

আগ্রহী প্রার্থীকে স্বশরীরে সকল সনদ, জীবনবৃত্তান্ত সহ প্রয়োজনীয় কাগজাদি নিয়ে আগামী ৩১/০৮/২০২৫ইং রোজ রবিবার সকাল ১০ ঘটিকায় মাদ্রাসা অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
/
অনুরোধক্রমে
অধ্যক্ষ
শ্রীপুর জালালীয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসা।

অবসর গ্রহন, বদলি, পদত্যাগ এবং সর্বশেষ নীতিমালা অনুযায়ী বৃদ্ধি প্রাপ্ত নবসৃষ্ট পদ সহ নিম্নে বর্নিত পদ সমুহ শূন্য ঘোষনা কর...
25/06/2025

অবসর গ্রহন, বদলি, পদত্যাগ এবং সর্বশেষ নীতিমালা অনুযায়ী বৃদ্ধি প্রাপ্ত নবসৃষ্ট পদ সহ নিম্নে বর্নিত পদ সমুহ শূন্য ঘোষনা করা হয় এবং "এনটিআরসিএ বরাবরে অনলাইন চাহিদা/তথ্য প্রেরনের সিদ্ধান্ত গৃহিত হয়। সকল পদ MPO ভূক্ত।

০১.আরবি প্রভাষকঃ-০৩জন, শূন্য পদ ০১ তারিখঃ-২৯/২/২০২৪ইং সৃষ্টপদ ০২

০২. প্রভাষকঃ- ইংরেজি ০১জন সৃষ্ট পদ

০৩. প্রভাষক:- বাংলা, ০১জন শূন্য পদ তারিখঃ-২৯/০২/২০২৪

০৪.প্রভাষক:-আইসিটি ০১জন সৃষ্ট পদ

০৫. সহকারি মৌলভী ০২জন, শূন্য পদ ০১ তারিখ:-২৮/০১/২০২৪, সৃষ্ট পদ ০১জন

০৬.সহকারি শিক্ষক-গনিত ০১জন, শূন্য পদ তারিখ: ০১/০৯/২০২২

০৭.সহকারি শিক্ষক-সামাজিক বিজ্ঞান ০১জন, শূন্য পদ তারিখঃ-২২/৫/২০২৩

০৮.সহকারি শিক্ষক-কৃষি ০১জন, শূন্য পদ তারিখঃ-২৭/০৪/২০২৩

০৯.সহকারি শিক্ষক-শারীরিক শিক্ষা ০১জন শূন্য পদ তারিখঃ-২৭/৯/২০২৩

১০.ইবতেদায়ী শিক্ষক ০১জন শূন্য পদ তারিখঃ২৯/২/২০২৪

১১.ইবতেদায়ী ক্বারী ০১জন শূন্য পদ তারিখঃ-০১/০৩/২০২২

১২.সহকারি শিক্ষক ভৌত বিজ্ঞান ০১জন, সৃষ্ট পদ

১৩.সহকারি শিক্ষক আইসিটি ০১জন, সৃষ্ট পদ

 # একটি জরুরি বিজ্ঞপ্তি  # এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাইতেছে যে, কুলাউড়া উপজেলাধীন শ্রীপুর জালালীয়া ফাজিল...
04/06/2025

# একটি জরুরি বিজ্ঞপ্তি #
এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাইতেছে যে, কুলাউড়া উপজেলাধীন শ্রীপুর জালালীয়া ফাজিল মাদ্রাসার একটি পরিত্যক্ত ভবন ( ছাদ,ওয়াল,দরজা, জানালা ও গ্রীল সহ) মাদ্রাসার গভার্নিংবডির সিদ্ধান্ত অনুযায়ী বিধিমোতাবেক আগামী ১৫ জুন রোজ রবিবার সকাল ১১ ঘটিকার সময় প্রকাশ্য নিলামে বিক্রি করা হইবে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান কে যথা সময়ে উপস্থিত থাকিয়া উক্ত নিলামে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হইলো ।

Address

Sreepur
Maulvi Bazar
3234

Telephone

+8801712249619

Website

Alerts

Be the first to know and let us send you an email when শ্রীপুর জালালীয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to শ্রীপুর জালালীয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা:

Shortcuts

Share

Category