02/05/2026
প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ
আল্লাহর অশেষ মেহেরবানীতে আশা করি সকলের পূর্ণ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তার পরও ইনফিনিটি ম্যাথ সেন্টার এর প্রিয় শিক্ষার্থীসহ সকল পরীক্ষার্থীদের প্রতি গণিত পরীক্ষার জন্য কিছু পরামর্শ।
১। শিক্ষার্থীগণ খুব ভোরে ঘুমথেকে উঠে সিলেবাস এর প্রতিটি অধ্যায় এর গুরুত্বপূর্ণ অংশ পাঠ্য বই হইতে চোখের পলকে দেখবা।
২। পরীক্ষার হলে বোর্ড নির্ধারিত ক্যালকুলেটর এবং জ্যামিতি বক্স , প্রয়োজনীয় কলম পেন্সিল নিয়ে সময়ের আগেই কেন্দ্রে উপস্থিত থাকবা এবং অযথা অতিরিক্ত গল্প গুজবে , পড়া নিয়ে অন্য কোন শিক্ষার্থীদের সাথে আলাপে মগ্ন হওয়া যাবে না। চুপচাপ পরীক্ষা শুরুর করার জন্য অপেক্ষায় থাকবা এবং সৃষ্টিকর্তার নিকট প্রার্থনায় মনে মনে মগ্ন থাকবা।
৩। পরীক্ষার প্রশ্ন পেয়ে ভালো করে পূর্ণ প্রশ্ন খুব মনযোগ দিয়ে একবার শুধু রিডিং পরে নিবা। কোন ভয় ভিতরে আনবা না। যাই কমন পড়বে সেইগুলা প্রথমেই উত্তর করা শুরু করবা। প্রতিটি গাণিতিক সমস্যাবলী প্রশ্ন রাফ করে উত্তর নিশ্চিত হয়ে OMR এ সঠিকভাবে বৃত্ত ভরাট করবা।
৪। সৃজনশীল প্রশ্ন পাওয়ার পর ভালো করে প্রশ্ন রিডিং পড়ে প্রথমে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করবা। সবগুলো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর একসাথে করবা। কোন প্রশ্ন উত্তর করতে না পারলে প্রয়োজনীয় খাতা খালি রেখে সৃজনশীল প্রশ্ন উত্তর করা শুরু করবা। সৃজনশীল এর মধ্যে প্রথমে হয় বীজগণিত অথবা ত্রিকোণমিতি দিয়ে শুরু করবা। তার পর পরিসংখ্যান। সবার শেষে জ্যামিতি উত্তর করবা।
৫। প্রতিটি প্রশ্ন মোট ৩ বার করে পড়বা।( প্রশ্ন পাওয়ার পর একবার, উত্তর শুরু করার পুর্বে আরেকবার এবং উত্তর করা শেষ করে ফিনিশিং এ আরেকবার প্রশ্ন পড়ে সমাপ্তি দিবা প্রতিটি SQ এবং CQ প্রশ্ন।
৬। বেশি ভালো মার্কের কোন চাপ মাথায় কখনোই রাখা যাবে না। ঠান্ডা মাথায় উত্তর করবা।কোন প্রশ্নের উত্তর করতে জামেলায় পড়লে সাথে সাথে ঐ অংক স্টপ রেখে খাতায় প্রয়োজনীয় খালি জায়গা রেখে অন্য প্রশ্নের উত্তর শুরু করবা। সব শেষ করে পুনরায় উত্তর করতে চেষ্টা করবা।
৭। সবসময় সময়ের দিকে খেয়াল রাখবা। অবশ্যই শেষ ১৫ থেকে ২০ মিনিট পুরু খাতা রিভিশন এর জন্য বরাদ্ধ রাখতেই হবে।
৮। প্রতিটি প্রশ্নের উত্তর পরিষ্কার গোছালো এবং সর্বোচ্চ তথ্য উপস্থাপন করে কাটাকাটি ব্যাতিত উত্তর লেখার চেষ্টা করবা। কখনো ভুল হলে এক টানে কেটে দিয়ে পরে লিখবা।
৯। প্রতিটি সংক্ষিপ্ত বা সৃজনশীল প্রশ্ন উত্তর করার সময় খাতার প্রশ্ন নাম্বার মাঝখানে এভাবে লিখবা এবং আন্ডারলাইন করবা। যেমন : ১নং প্রশ্নের উত্তর। সৃজনশীল এ ক, খ, গ এগুলো ও মিডিলে লিখবা ফ্রন্ট বড় করে।
১০। ১০ টি সংক্ষিপ্ত প্রশ্ন সর্বোচ্চ ৩০-৪০ মিনিটের মধ্যেই শেষ করার চেষ্টা করবা। গ্রাফ কগজ এর অক্ষ গুলো বড় হাতের অক্ষর দিয়ে লিখবা। গ্রাফ যে স্থানে লাগাইবা তার নিচে যেনো কোন লিখা না থাকে। সঠিকভাবে অক্ষ দেখে খাতায় গ্রাফ লাইগাইবা। বহুভুজ ও আয়তলেখ এর সময় ভিতর ভরাট করবা। আয়তলেখ এর যেনো স্তম্ভ পরিষ্কার বুঝা যায়। মধ্যক শ্রেণি ও প্রচুরক শ্রেণি বের করে তা অবশ্যই লিখবা , তার পর সুত্র ব্যবহার করে ক্যালকুলেশন শুরু করবা।
পরিশেষে সকল শিক্ষার্থীদের জন্য রইলো অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আশা করি তোমরা যে স্বপ্নপুরনের আশায় যাচ্ছ পরীক্ষা দিতে তা সত্যি হবেই হবে। ইনশাআল্লাহ।