পার্ট-টাইম হিফজুল কুরআন

পার্ট-টাইম হিফজুল কুরআন অনলাইনে হিফজুল কুরআন কোর্সের একটি বৈকালিক প্রতিষ্ঠান।
(1)

বিয়ে আপনার, খরচ আমাদের - এবার আসছে রংপুরে!সারা দেশে বহুল আলোচিত এবং প্রশংসিত আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ ...
20/01/2025

বিয়ে আপনার, খরচ আমাদের - এবার আসছে রংপুরে!

সারা দেশে বহুল আলোচিত এবং প্রশংসিত আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ "বিয়ে আপনার, খরচ আমাদের" এবার আসছে রংপুর বিভাগে!

গত আয়োজনে দেশব্যাপী ৫৯৫ টি আবেদন জমা পড়েছিল। বিশেষ করে রংপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, গাইবান্ধা এবং সিলেটসহ উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের মানুষ এই উদ্যোগে বিশেষ আগ্রহ দেখিয়েছেন। তবে দূরত্বের কারণে অনেকেই পারিবারিকভাবে অংশগ্রহণ করতে পারেননি।

তাই, আপনাদের ভালোবাসা ও চাহিদার কথা মাথায় রেখে আগামী ৮ই ফেব্রুয়ারি রংপুর বিভাগে আয়োজিত হচ্ছে এই বিশেষ অনুষ্ঠান।

"যৌতুককে ঘৃণা করি, সহজলভ্যে মোহরানা আদায় করি" এই স্নোগানকে সামনে রেখে অনুষ্ঠিতব্য প্রোগ্রামে অংশ নিতে ইতোমধ্যে এসেছে বহু অনুরোধ।

এই বিয়েতে যথারীতি ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় থাকছে:
১. বর-কনের জন্য বিয়ের পোশাক।
২. কনের সাজসজ্জার সকল সামগ্রী।
৩. বিবাহ রেজিস্ট্রির খরচ।
৪. প্রতিটা বর-কনের ১০০ জন অতিথির জন্য বিশেষ খাবারের আয়োজন।
৫. কমিউনিটি সেন্টার ভাড়া।
৬. প্রয়োজনে পরবর্তী কাউন্সিলিং সেবা।
৭.কক্সবাজার ফ্রি হানিমুন প্যাকেজ!!

শুভ বিয়ের 📅 তারিখ: ৮ই ফেব্রুয়ারী ২০২৫, শনিবার
রেজিষ্ট্রেশনের শেষ তারিখ: ২৫শে জানুয়ারী ২০২৫
নির্বাচিতদের জানিয়ে দেয়া হবে: ২৮শে জানুয়ারী ২০২৫

যে শর্তগুলো মানতে হবে:
১. যৌতুক নেওয়া যাবে না।
২. ধার্য্য দেনমোহর সম্পূর্ণ আদায় করে দিতে হবে।

রেজিস্ট্রেশনের লিংক : কমেন্টে

আপনার পরিচিত স্বল্প সামর্থ্যের বর-কনেকে এই সুযোগ নিতে উৎসাহিত করুন। উভয় পরিবারের সম্মতি সাপেক্ষে রেজিস্ট্রেশন করুন।

রেজিষ্ট্রেশন লিংক: কমেন্টে দেয়া হয়েছে।

আরো বেশী জানতে চাইলে,
01841040543
01841040549
01841040544
(কল করার সময় সকাল ৯টা-রাত ৮টা)

বিয়ে হোক আনন্দদায়ক, নয় কোনো বোঝা!

"কন্যা দায়গ্রস্থ পিতা" শব্দটা বাংলার ইতিহাস থেকে মুছে দিতে এবং যৌতুক বিরোধী ও সহজলভ্যে মোহরানা আদায়ের এই আন্দোলনে সহযোদ্ধা হতে পোস্টি শেয়ার, ম্যানশন, কমেন্টের মাধ্যমে দেশব্যাপী ছড়িয়ে দিতে আসুন সবাই অংশগ্রহণ করি।

প্লিজ সবাই শেয়ার করেন ও বন্ধুদের মেনশন দিন। বিস্তারিত কমেন্ট বক্সে...
18/01/2025

প্লিজ সবাই শেয়ার করেন ও বন্ধুদের মেনশন দিন।
বিস্তারিত কমেন্ট বক্সে...

17/01/2025
আলহামদুলিল্লাহ
11/01/2025

আলহামদুলিল্লাহ

ক‍্যালিফোর্নিয়াতে একেকটা বাড়ির দাম চিন্তাও করতে পারবেন না। ১ মিলিয়ন ডলারেও একটা মনের মতো বাড়ি মিলে না। ১ মিলিয়ন ডলার, ...
11/01/2025

ক‍্যালিফোর্নিয়াতে একেকটা বাড়ির দাম চিন্তাও করতে পারবেন না।

১ মিলিয়ন ডলারেও একটা মনের মতো বাড়ি মিলে না।

১ মিলিয়ন ডলার, প্রায় ১২ কোটি টাকা।

অথচ হলিউড মুভির মতো বাড়িগুলো পুড়ে যাচ্ছে। দাবানলে।

একটা ঘর পুড়ে যাওয়া মানে জীবনের কতো কতো বছর পুড়ে যাওয়া। কতো স্মৃতি। কতো শ্রম। কতো স্পর্শের মায়া।

নিমিষেই ছাই।

দাবানলের ধোঁয়া আপনাকে দৌঁড়ের উপর রাখবে।

বহু দূর পর্যন্ত নিঃশ্বাস নেয়ার বিশুদ্ধ বাতাস থাকে না। ধোঁয়া ও ধূলোর কুণ্ডলী চারিদিক।

লজ এঞ্জেলস থেকে ১ লক্ষ মানুষ, ঘর ছেড়ে নিরাপদ আশ্রয় নিয়েছে।
অথচ সে শহরেই অনেক মানুষ ছিলো গৃহহীন—হোমলেস!

কী অদ্ভুত প‍্যারাডক্স—বৈপরিত‍্য!
কোটি টাকার বাড়ির মালিকও আজ হোমলেস!

আমাদের জীবনে খোদা এসে একটা ধাক্কা দেয়। নয়তো প্রকৃতি এসে জ্বালায়। নয়তো ভাগ‍্য এসে মুহূর্তেই শেষ করে দেয় সব।

জীবন এতোই ঠুনকো। এতোই ফ্রেজাইল!

আর এই ঠুনকো জীবনকে আরো বেশি ধ্বংস করে লোভ, ঘৃণা, হিংসা ও ক্রোধ।

❝বিবাহ আপনার খরচ আমাদের❞আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন একটি প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে, যেখানে তারা বিয়েকে সহজ এবং সুন্...
08/01/2025

❝বিবাহ আপনার খরচ আমাদের❞

আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন একটি প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে, যেখানে তারা বিয়েকে সহজ এবং সুন্নাহসম্মত করার জন্য অসাধারণ পদক্ষেপ নিচ্ছে।

আমাদের সমাজে দেনমোহরের বিশাল অঙ্ক এবং যৌতুকের চাপে অনেক পরিবার বিয়েকে কঠিন করে তুলছে। কিন্তু এই ফাউন্ডেশন দেখিয়ে দিচ্ছে, বিয়ে সহজ এবং সুন্নাহ অনুযায়ী করাও সম্ভব।

যা যা তারা দিচ্ছে:
১. বর-কনের জন্য বিয়ের পোশাক।
২. কনের সাজসজ্জার সকল সামগ্রী।
৩. বিবাহ রেজিস্ট্রির খরচ।
৪. বর-কনের ১০০ জন অতিথির জন্য খাবারের ব্যবস্থা।
৫. কমিউনিটি সেন্টার ভাড়া।
৬. প্রয়োজনে পরবর্তী কাউন্সেলিং সেবা।
৭. কক্সবাজারে ফ্রি হানিমুন প্যাকেজ!

বিয়ের তারিখ: ১৮ জানুয়ারি ২০২৫
রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ১০ জানুয়ারি ২০২৫

তবে এর জন্য দু’টি শর্ত আছে:
১. যৌতুক নেওয়া যাবে না।
২. ধার্য্য দেনমোহর সম্পূর্ণ আদায় করতে হবে।

আমি সত্যিই তাদের এই উদ্যোগের প্রশংসা করছি। যারা এমন একটি বিয়ে করতে চান, তাদেরকে রেজিস্ট্রেশনের জন্য উৎসাহিত করছি।

যোগাযোগের জন্য: 01841040549
রেজিস্ট্রেশনের লিংক: কমেন্টে দেওয়া হয়েছে।

আমাদের উচিত এমন ভালো উদ্যোগগুলো সবার কাছে পৌঁছে দেওয়া। আল্লাহ তাদের এই মহৎ প্রচেষ্টাকে কবুল করুন এবং আমাদের সমাজকে আরও সহজ ও সুন্দর করে তুলুন। আমিন।

রেজিষ্ট্রেশন লিংক: কমেন্টে

মুনাফিকের আলামত ৩ টি SMART ONLINE MADRASAHআবূ হুরাইরা রাদিয়াল্লাহু 'আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয...
31/12/2024

মুনাফিকের আলামত ৩ টি SMART ONLINE MADRASAH

আবূ হুরাইরা রাদিয়াল্লাহু 'আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ''মুনাফিকের চিহ্ন হল তিনটি
(১) কথা বললে মিথ্যা বলে।
(২) ওয়াদা করলে তা খেলাপ করে।
(৩) আমানত রাখা হলে তাতে খিয়ানত করে।'' মুসলিমের এক বর্ণনায় আছে, ''যদিও সে রোযা রাখে এবং নামায পড়ে ও ধারণা করে যে, সে মুসলিম।''

‘দক্ষতা আপনার, সহযোগিতা আস-সুন্নাহ’র—এই স্লোগানকে সামনে রেখে নতুন বছরে শুরু হচ্ছে আমাদের ভিন্নধর্মী কার্যক্রম ‘দক্ষতাভিত...
09/12/2024

‘দক্ষতা আপনার, সহযোগিতা আস-সুন্নাহ’র—এই স্লোগানকে সামনে রেখে নতুন বছরে শুরু হচ্ছে আমাদের ভিন্নধর্মী কার্যক্রম ‘দক্ষতাভিত্তিক উদ্যোক্তা তৈরি প্রকল্প-২০২৫’।

আত্মকর্মসংস্থান সৃষ্টি ও নবীন উদ্যোক্তা তৈরি এই প্রকল্পের মূল লক্ষ্য।

কারিগরি জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা-সম্পন্নদের এই প্রকল্পের আওতায় বিশেষ আর্থিক সহায়তা করা হবে, যেন তিনি আত্মনির্ভরতার পাশাপাশি আরো কয়েকটি পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন।

আবেদন প্রক্রিয়া:

নিচের লিংকে আবেদন ফরম পাওয়া যাবে। সম্ভাব্য উদ্যোক্তা ফরমটি প্রিন্ট করে যথাযথভাবে পূরণ করবেন। কুরিয়ারের মাধ্যমে অথবা সরাসরি অফিসে এসে আবেদন ফরম জমা দিতে পারবেন। আবেদন ফরমের সঙ্গে পাঠাতে হবে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, দক্ষতার সার্টিফিকেট (যদি থাকে), দুই কপি পাসপোর্ট সাইজের ছবি।

ঠিকানা: মানবসেবা, আস-সুন্নাহ ফাউন্ডেশন, প্লট সি-৭০, রোড-৩, ব্লক-সি, আফতাবনগর, ঢাকা। ফোন : ০১৯৫৮২৭৭৬০৩

আবেদন ফরম লিংক : https://shorturl.at/7iEdm

Address

Barlekha
Maulvi Bazar
3252

Alerts

Be the first to know and let us send you an email when পার্ট-টাইম হিফজুল কুরআন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category