17/05/2026
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা-এর ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের কুমারশাইল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার আজীবন দাতা সদস্য ও সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী জনাব মো: আলী হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
তার অনুপস্থিতিতে সম্মাননা স্মারকের ক্রেস্ট গ্রহণ করেন আতুয়া নামা বড়াইল বেঙ্গল এফসি প্রবাসী সমাজকল্যাণ যুব সংগঠনের কোষাধ্যক্ষ শাহীন আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ,অন্যতম প্রতিষ্টাতা সাংবাদিক কাজী রমিজ উদ্দিন,মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা ইমদাদুর রহমান, শিক্ষক মাওলানা সাদিকুর রহমান,শিক্ষক রেদওয়ান আহমদ,ছফর উদ্দিন প্রমুখ।