09/09/2026
🏆🎭 ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান 🎭🏆
আজ সিংকাপন আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বর্তমান এডহক কমিটির সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার জনাব জহিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ম্যানেজিং কমিটির সভাপতি জনাব হুমায়ুন কবীর। এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি সদস্য জনাব সাহাদ আহমেদ,সামাজিক ব্যাক্তিত্ব জনাব জুয়েল আহমদ, এডহক কমিটির অভিভাবক সদস্য জনাব আফজাল হুসেন, বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব কুতুব উদ্দিন, জনাব সহিদ তরফদার ও জনাব জুবেল, এবং বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোতাহের হোসেন ভূঁইয়া এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক জনাব রুবেল মিয়া।
শিক্ষার্থীদের ক্রীড়া নৈপুণ্যের স্বীকৃতি প্রদান এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। 🎉
সকল বিজয়ী শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
তাদের সাফল্য ও প্রতিভার বিকাশে এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকুক—এই প্রত্যাশা।